মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়“জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” (Madhyamik Life Science Chapter 1 VSAQ) থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরন এবং অতিসংক্ষিপ্ত প্রশ্মগুলির উত্তর করে দেওয়া হলো। দশম শ্রেণীতে পাঠরত যেসমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্ন-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারে। WBBSE Madhyamik Life Science বিষয়ের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” থেকে এই গুরুত্বপূর্ণ VSAQ প্রশ্মগুলি টেস্ট পেপার থেকে সংগ্রহ করে তার উত্তর করা হয়েছে।
মাধ্যমিক জীবন বিজ্ঞান
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
(West Bengal Board Madhyamik Life Science
Chapter 1 Question and Answer)
Table of Contents
⬕ নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
1. উদ্দীপক এক প্রকার ____।
Ans- শক্তি।
2. পরিবেশের যে পরিবর্তনের ফলে জীব সাড়া প্রদান করে, তাকে বলে ____।
Ans- উদ্দীপক।
3. বনচাঁড়ালের বিজ্ঞানসম্মত নাম ____।
Ans-Desmodium gyrans
4. লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম ____।
Ans-Mimosa pudica
5. জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত একটি যন্ত্র হল ____।
Ans-ক্রেসকোগ্রাফ।
6. ____ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদদেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন।
Ans-রেজোন্যান্ট রেকোর্ডার।
7. হরমোনকে ____ সমন্বায়ক বলে।
Ans- রাসায়নিক।
৪. বিজ্ঞানী ____ হরমোনের নামকরণ করেন।
Ans- বেলিস ও স্টারলিং।
9. গ্রিক শব্দ ____ থেকে হরমোন কথাটি এসেছে।
Ans- হরমাও।
10. হরমোন কথার অর্থ ____।
Ans-জাগ্রত করা।
11. ____ নামক বিজ্ঞানীর আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদদেহে হরমোনের উপস্থিতি জানা যায়।
Ans- চালর্স ডারউইন।
12. বিজ্ঞানী ভেন্ট (Went) ____ নামক উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোন আবিষ্কার করেন।
Ans- ওট (Oat)।
13. ____ তন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে।
Ans- স্নায়ু।
14. স্নায়ুতন্ত্রের প্রভাব দ্রুত ও ____।
Ans– তাৎক্ষণিক।
15. ____ স্নায়ুকলার ধারক কোশ হিসেবে কাজ করে।
Ans-নিউরোগ্লিয়া।
16. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল ____।
Ans- নিউরোন।
17. স্নায়ুকোশের কোশদেহের প্রবর্ধক দুটি হল ____ ও ____ ।
Ans-অ্যাক্সন, ডেনড্রন।
18. ____ হল স্নায়ুকোশের ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক।
Ans– ডেনড্রন।
⬕ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ম
(Madhyamik Life Science Chapter 1 VSAQ)।
1. পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে?
Ans- উদ্দীপক বলে।
2. বনচাঁড়ালের পাতার নীচের দুটি পত্রক রসস্ফীতিজনিত কারণে উঠানামা করে, এটি কী প্রকারের চলন?
Ans- প্রকরণ।
3. টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে ফোটে আবার কম তাপে মুদে যায় এটি কী প্রকারের চলন?
Ans- থার্মোন্যাস্টিক চলন।
4. সূর্যশিশির উদ্ভিদের পাতায় কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে, এটি কী প্রকারের চলন?
Ans- কেমোন্যাস্টিক চলন।
5. লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুদে যায়, এটি কী প্রকারের চলন?
Ans– সিসমোন্যাস্টিক চলন।
6. উদ্ভিদের বক্রধাবক বা স্টোলন, গ্রন্থিকাণ্ড প্রভৃতি উদ্ভিদের সঙ্গে সমকোণে বৃদ্ধি পায়। এইরূপ চলনকে কী বলে?
Ans- ডায়াজিওট্রপিক চলন।
7. মায়োটোম পেশি মাছের দেহে কোথায় অবস্থিত?
Ans– মেরুদন্ডের দুপাশে অবস্থিত।
৪. কোন্ পাখনার সাহায্যে মাছ সাঁতার কাটার সময় দিক পরিবর্তন করে?