মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ঃ জীবনের প্রবাহমানতা | Madhyamik Life  Science Chapter 2 MCQ Question Answer

মাধ্যমিক জীবন বিজ্ঞান

দ্বিতীয় অধ্যায়ঃ জীবনের প্রবাহমানতা 

Madhyamik Life Science

Chapter 2 MCQ Question Answer
Class-10

মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের (Life Science Chapter 2) দ্বিতীয় অধ্যায়ঃ জীবনের প্রবাহমানতা থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ এবং তার উত্তর করে দেওয়া হলো। যেসমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুবই উপকারে লাগবে।

1.জিন মূলত কোনটির অংশ-

(a) DNA

(b) RNA

(c) DNA ও RNA

(d) কোনোটিই নয়

উত্তরঃ- DNA

2. মানবদেহে অটোজোমের সংখ্যা কত?

(a) 44

(b) 40

(c) 42

(d) 45

উত্তরঃ- 44

3. ক্রোমোজোম যখন একক সংখ্যাক সেটে থাকে, তখন তাকে বলে-

(a) হ্যাপ্লয়েড

(b) ডিপ্লয়েড

(c) ট্রিপ্লয়েড

(d) কোনোটিই নয়

উত্তরঃ- হ্যাপ্লয়েড ।

4. ক্রোমোজোমে পুঁতির মতো অংশ গুলিকে কি বলে?

(a) ক্রোমোনিমা

(b) সেন্টোমিয়ার

(c) ক্রোমোমিয়ার

(d) ক্রোমাটিড

উত্তরঃ- ক্রোমোমিয়ার।

5. ক্রোমোজোমের কোথায় স্যাটেলাইট থাকে-

(a) মুখ্য খাঁজে

(b) গৌণ খাঁজে

(c) সেন্ট্রোমিয়ারে

(d) ক্রোমাটিডে

উত্তরঃ- গৌণ খাঁজে।

6. কোন কোশ বিভাজনকে সদৃশ বিভাজন বলে-

(a) মাইটোসিস

(b) মিয়োসিস

(c) অ্যামাইটোসিস

(d) সাইটোকাইনেসিস

উত্তরঃ- মাইটোসিস।

7. ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে-

(a) ভ্যালিন

(b) লাইসিন

(c) ট্রিপটোফ্যান

(d) লিউসিন

উত্তরঃ- ট্রিপটোফ্যান।

8. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়-

(a) প্রফেজ

(b) মেটাফেজ

(c) অ্যানাফেজ

(d) টেলোফেজ

উত্তরঃ- মেটাফেজ।

9. সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কী বলে?

(a) মেটাসেন্ত্রিক

(b) টেলোসেন্ট্রিক

(c) অ্যাসেন্ট্রিক

(d) অ্যাক্রোসেন্ট্রিক

উত্তরঃ- অ্যাসেন্ট্রিক।

10. কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস দুই প্রকার কোশ বিভাজনই দেখা যায়?

(a) অযৌন জনন

(b) যৌন জনন

(c) অঙ্গজ জনন

(d) কোনোটিই নয়

উত্তরঃ- যৌন জনন ।

11. ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে-

(a) মেটাসেন্ত্রিক

(b) টেলোসেন্ট্রিক

(c) অ্যাসেন্ট্রিক

(d) অ্যাক্রোসেন্ট্রিক

উত্তরঃ- টেলোসেন্ট্রিক।

12. একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়-

(a) অপুংজনিতে

(b) অ্যামাইটোসিস

(c) মাইটোসিস

(d) মিয়োসিসে

উত্তরঃ- মিয়োসিসে ।

13. মানুষের প্রতিটি দেহকোশে সেক্স ক্রোমোজোম থেকে-

(a) 2 টি

(b) 4 টি

(c) 46 টি

(d) 23 জোড়া

উত্তরঃ- 2 টি ।

14. স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি-

(a) XY

(b) YY

(c) XX

(d) XO

উত্তরঃ- XX

15. মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হল-

(a) 2 টি

(b) 4 টি

(c) 46 টি

(d) 23 টি

উত্তরঃ- 46 টি।

16. ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায়?

(a) ডিম্বানুতে

(b) ভ্রূনানুতে

(c) সস্য নিউক্লিয়াসে

(d) বীজে

উত্তরঃ- সস্য নিউক্লিয়াসে।

17. মানুষের শুক্রানুর ক্রোমোজোম সংখ্যা কত-

(a) 4 টি

(b) 23 টি

(c) 44 টি

(d) 46 টি

উত্তরঃ- 23 টি।

18. ডিপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখা যায়?

(a) নির্ণীত নিউক্লিয়াস

(b) পুংজনন কোশ

(c) স্ত্রী জনন কোশ

(d) সস্য

উত্তরঃ- নির্ণীত নিউক্লিয়াস।

19. ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থেকে-

(a) আর্জিনিন

(b) টাইরোসিন

(c) ট্রিপটোফ্যান

(d) হিস্টোন

উত্তরঃ- আর্জিনিন।

20. কোন প্রকার কোশ বিভাজননকে হ্রাস বিভাজন বলে?

(a) মাইটোসিস

(b) অ্যামাইটোসিস

(c) মিয়োসিস

(d) সাইটোকাইনেসিস

উত্তরঃ- মিয়োসিস।

21. মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে-

(a) প্রোফেজ

(b) মেটাফেজ

(c) অ্যানাফেজ

(d) টেলোফেজ

উত্তরঃ- টেলোফেজ।

22. সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন তাকে কী বলে?

(a) মেটাসেন্ট্রিক

(b) সাবমেটাসেন্ট্রিক

(c) অ্যাসেন্ট্রিক

(d) টেলোসেন্ট্রিক

উত্তরঃ- মেটাসেন্ট্রিক।

23. কোন বিজ্ঞানী DNA এর দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করেন?

(a) ব্রিজেস

(b) মরগ্যান

(c) ব্রিজেস ও মরগ্যান

(d) ওয়াটসন ও ক্রিক

উত্তরঃ- ওয়াটসন ও ক্রিক।

24. কোন ক্রোমাটিন জিন বহন করে-

(a) ইউক্রোমাটিন

(b) হেটারোক্রোমাটিন

(c) উভয়

(d) কোনোটিই নয়

উত্তরঃ- ইউক্রোমাটিন।

25. কোন প্রকার কোশ বিভাজনে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে-

(a) অ্যামাইটোসিস

(b) মাইটোসিস

(c) মিয়োসিস

(d) সবকটি

উত্তরঃ- অ্যামাইটোসিস।

26. উদ্ভিদদেহে কোন কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে?

(a) রেণু মাতৃকোশ

(b) অগ্রমুকুলের কোশ

(c) পরিনত পাতার কোশ

(d) মূলের কোশ

উত্তরঃ- রেণু মাতৃকোশ।

27. কোশের কোন দশায় DNA সংশ্লেষ হয়-

(a) G0 দশা

(b) G1 দশা

(c) G2 দশা

(d) S দশা

উত্তরঃ- S দশা।

28. মাইটোসিসের কোন দশায় নিউক্লিওলাসের পর্দার পুনরাবির্ভাব ঘটে-

(a) প্রোফেজ

(b) মেটাফেজ

(c) অ্যানাফেজ

(d) টেলোফেজ

উত্তরঃ- টেলোফেজ।

29. কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার হয়-

(a) সিস্টার ক্রোমাটিড

(b) নন সিস্টার ক্রোমাটিড

(c) উভয় ক্রোমাটিড

(d) কোনোটিই নয়

উত্তরঃ- নন সিস্টার ক্রোমাটিড।

30. ক্রোমোজোমের আবিস্কার করেন-

(a) ওয়ালডেয়ার

(b) বোভারি

(c) রবার্ট হুক

(d) দ্য ভ্রিস

উত্তরঃ- ওয়ালডেয়ার।

31. ডিঅক্সিরাইবোজ সুগার হল-

(a) হেক্সোজ

(b) ট্রায়োজ

(c) পেন্টোজ

(d) হেপ্টোজ

উত্তরঃ- পেন্টোজ।

32. ক্রোমোজোমের দুই প্রান্তকে কী বলে?

(a) সেন্ট্রোমিয়ার

(b) ক্রোমোমিয়ার

(c) টেলোমিয়ার

(d) ক্রোমাটিড

উত্তরঃ- টেলোমিয়ার।

 

33. রেণু কোন প্রকার জননের একক-

(a) অঙ্গজ জনন

(b) যৌন জনন

(c) অযৌন জনন

(d) কোনটিই নয়

উত্তরঃ- অযৌন জনন।

34. গ্যামেট কোন জননের একক-

(a) অঙ্গজ জনন

(b) যৌন জনন

(c) অযৌন জনন

(d) কোনটিই নয়

উত্তরঃ- যৌন জনন।

35. কোন প্রাণীদেহে কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়?

(a) ইস্ট

(b) ফিতাকৃমি

(c) হাইড্রা

(d) প্লানেরিয়া

উত্তরঃ- হাইড্রা।

36. জনুক্রম দেখা যায় কোন জীবে?

(a) অ্যামিবা

(b) কেঁচো

(c) তাল গাছ

(d) ফার্ণ গাছ

উত্তরঃ- ফার্ণ গাছ।

37. দুটি ভিন্নধর্মী জনন কোশের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে কী বলে?

(a) অঙ্গজ জনন

(b) অযৌন জনন

(c) যৌন জনন

(d) অপুংজনি

উত্তরঃ- যৌন জনন।

38. সন্ধামালতিতে কী ধরনের পরাগযোগ সম্পন্ন হয়?

(a) স্বপরাগযোগ

(b) ইতরপরাগযোগ

(c) উভয় প্রকার

(d) কোনোটিই নয়

উত্তরঃ-স্বপরাগযোগ।

39. জোড়কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চেঁচে দেওয়া হয়?

(a) জাইলেম

(b) ফ্লোয়েম

(c) ক্যাম্বিয়ান

(d) মজ্জা

উত্তরঃ- ক্যাম্বিয়ান।

40. গোলাপ গাছে কী প্রকার কলম তৈরী করা হয়?

(a) শাখাকলম

(b) জোড়কলম

(c) দাবাকলম

(d) গুটিকলম

উত্তরঃ- শাখাকলম।

41. জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য সৃষ্টি হলে তাকে বলে?

(a) রেণু উৎপাদন

(b) পুনরুৎপাদন

(c) দ্বিবিভাজন

(d) খণ্ডীভবন

উত্তরঃ- খণ্ডীভবন।

42. কোন উদ্ভিদে জোড়কলম করা হয়?

(a) পেয়ারা

(b) আদা

(c) শুশনি

(d) আলু

উত্তরঃ- পেয়ারা।

43. কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে?

(a) গম

(b) আম

(c) সূর্যমূখী

(d) শিমূল

উত্তরঃ- গম।

44. কোন উদ্ভিদে স্বপরাগযোগ ঘটে?

(a) লাউ

(b) পেঁপে

(c) শিম

(d) তাল

উত্তরঃ- শিম।

45. নিষেক ছাড়া স্ত্রীজনন কোশ থেকে নিন্মলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়?

(a) মৌমাছি

(b) ব্যাং

(c) আম গাছ

(d) পায়রা

উত্তরঃ- মৌমাছি।

46. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল-

(a) ব্যাং

(b) পাখি

(c) অ্যামিবা

(d) কেঁচো

উত্তরঃ- অ্যামিবা।

47. পাথরকুচি পাতার পত্রাশ্রয়ী মুকুল থেকে বংশবিস্তার ঘটে- এটি কি প্রকার জনন?

(a) অঙ্গজ জনন

(b) যৌন জনন

(c) অযৌন জনন

(d) কোনোটিই নয়

উত্তরঃ- অঙ্গজ জনন।

48. দুটি গ্যামেটের মিলনকে কী বলে?

(a) সংশ্লেষ

(b) নিষেক

(c) অপুংজনি

(d) অযৌন জনন

উত্তরঃ- নিষেক।

49. আদা কিসের সাহায্যে জনন করে?

(a) ধাবক

(b) রাইজোম

(c) টিউবার

(d) কন্দ

উত্তরঃ- রাইজোম।

50. সবচেয়ে উন্নত ধরনের কলম হলো-

(a) দাবা কলম

(b) শাখা কলম

(c) জোড় কলম

(d) গুটি কলম

উত্তরঃ- জোড় কলম।

51. কোন প্রকার জনন জৈব অভিব্যক্তির পথ সুগম করে-

(a) অঙ্গজ জনন

(b) যৌন জনন

(c) অযৌন জনন

(d) অপুংজনি

উত্তরঃ- যৌন জনন।

52. পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনকে কি বলে?

(a) নিষেক

(b) সংযুক্তি

(c) অপুংজনি

(d) অযৌন জনন

উত্তরঃ- নিষেক।

53. মানুষের বিকাশকে কটি দশায় ভাগ করা যায়?

(a) 4 টি

(b) 5 টি

(c) 6 টি

(d) 7 টি

উত্তরঃ- 5 টি।

54. হরমোনের প্রভাবে পুরুষ ও স্ত্রীলোকের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে যে দশায় সেটি হলো-

(a) শৈশব দশা

(b) বয়ঃসন্ধি দশা

(c) পরিণত দশা

(d) বার্ধক্য দশা

উত্তরঃ- বয়ঃসন্ধি দশা।

55. কোন সময়কালকে বয়ঃসন্ধি বলা হয়-

(a) 12-20 বছর

(b) 7-14 বছর

(c) 20-30 বছর

(d) 30-60 বছর

উত্তরঃ- 12-20 বছর।

56. মানুষের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হল-

(a) STH

(b) STH ও থাইরক্সিন

(c) থাইরক্সিন

(d) STH , অ্যাড্রিনালিন ও থাইরক্সিন

উত্তরঃ- STH ও থাইরক্সিন।

57. কত বছর পর মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়?

(a) 50 বছর

(b) 60 বছর

(c) 70 বছর

(d) 80 বছর

উত্তরঃ- 60 বছর।

 

SOURCE-SM

©Kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top