
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
মাধ্যমিক জীবন বিজ্ঞান
Life Science Chapter 3
মাধ্যমিক জীবন বিজ্ঞান (Life Science Chapter 3): মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় ” বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর করে দেওয়া হলো। মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা এই প্রশ্ন-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারে। মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের (Madhyamik Life Science Chapter 3) এই প্রশ্নগুলি টেস্ট পেপার থেকে সাজেস্টিভ প্রশ্ন-উত্তর সংগ্রহ করা হয়েছে।
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর
(Madhyamik Life Science Chapter 3)
(1) মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা থেকে ____ সূত্র উপনীত হওয়া যায়।
উত্তর:- পৃথকীভবন।
(2) মটর ফুল ____ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ ও প্রয়োজন ইতরপরাগযোগ ঘটানো যায়।
উত্তর:- উভলিঙ্গ।
(3) হেটেরোজাইগাস জীবে ____ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে।
উত্তর:- প্রচ্ছন্ন।
(4) রোলার জিভ একটি ____ বৈশিষ্ট্য।
উত্তর:- প্রকট।
(5) দুটি জীবের মধ্যে থাকা পার্থক্যই হলো____।
উত্তর:- প্রকরণ বা ভেদ।
(6) মটর বীজের বর্ণের প্রকট বৈশিষ্ট্য হলো হলুদ কিন্তু প্রছন্ন বৈশিষ্ট্য হলো____।
উত্তর:- সবুজ।
(7) একই জিনের বিভিন্ন রূপকে ____ বলে।
উত্তর:- অ্যালিল।
(8) মটর গাছের ভিন্ন ভিন্ন ____ একই ফিনোটাইপ দেখাতে পারে।
উত্তর:- জিনোটাইপ।
(9) রোলার জিভ মোড়ার ক্ষমতাসম্পন্ন জিনটি ____।
উত্তর:- প্রকটধর্মী।
(10) হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ____ অবস্থায় এই রোগের লক্ষণ গুলো প্রকাশ পায়।
উত্তর:- হেমোজাইগাস।
(11) মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো ____।
উত্তর:- হিমোফিলিয়া অথবা বর্ণান্ধতা।
(12) আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের ____ নং আঙ্গুলের রূপান্তর।
উত্তর:- তিন।
(13) একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ____ বলে।
উত্তর:- সংকরায়ণ।
(14) ____ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে।
উত্তর:- আপসারী।
(15) স্থানীয় জীববৈচিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল____।
উত্তর- কচুরিপানা / তেলাপিয়া।
(16) মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল ____ও ____।
উত্তর:- পৃথকীভবন সূত্র, স্বাধীন সঞ্চারণ।
(17) মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন একজোড়া জিন ____সৃষ্টি করে।
উত্তর:- সংযুক্ত কানের লতি।
প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
(1) থ্যালাসেমিয়া : অটোজোমাল রোগ :: বর্ণান্ধতা : ____।
উত্তর:- X ক্রোমোজোমঘটিত রোগ।
(2) অটোজোম : 22 জোড়া :: সেক্স ক্রোমোজোম : ____।
উত্তর:- একজোড়া।
(3) Tt : হেটারোজাইগাস :: tt : ____।
উত্তর:- হোমোজাইগাস।
(4) ফলের বর্ণ : সবুজ :: ফুলের বর্ণ : ____।
উত্তর:- বেগুনি।
(5) YYRR : হলুদ গোলাকার :: yyRr : ____।
উত্তর:- সবুজ গোল।
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো।
(Madhyamik Life Science Chapter 3)
(1) মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোন ভূমিকায় নেই।
উত্তর:- সত্য।
(2) যদি কোন মটর গাছে TT বা tt বৈশিষ্ট্য থাকে, তবে এই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটেরোজায়গাস হয়।
উত্তর:- মিথ্যা।
(3) মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতরপরাগযোগ ঘটানো যায়।
উত্তর:- মিথ্যা।
(4) হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়।
উত্তর:- মিথ্যা।
(5) বিশুদ্ধ জীব সর্বদা হোমোজাইগাস হয়।
উত্তর:- সত্য।
(6) সংযুক্ত কানের লতি এবং রোলার জিভ যথাক্রমে প্রচ্ছন্ন ও প্রকট অ্যালিলের কারণে হয়।
উত্তর:- সত্য।
(7) হিমোফিলিয়া একটি জিনগত রোগ।
উত্তর:- সত্য।
(8) মানুষের ডিম্বাণুতে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে।
উত্তর:- মিথ্যা।
(9) মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদা হোমোগ্যামেটিক হয়।
উত্তর:- সত্য।
(10) ক্রোমোজোমে প্রতিটি জিনের অবস্থান নির্দিষ্ট।
উত্তর:- সত্য।
(11) রোলার জিভের সাপেক্ষে স্বাভাবিক জিভ একটি প্রকট বৈশিষ্ট্য।
উত্তর:- মিথ্যা।
(12) থ্যালাসেমিয়া রোগে প্লীহার আকার বৃদ্ধি পায়।
উত্তর:- সত্য।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও।
(Madhyamik Life Science Chapter 3)




