মাধ্যমিক বাংলা টেষ্ট প্রশ্নপত্র ২০২৪
Madhyamik Bengali Test Exam
Question Paper 2024 wbbse
SET-1
KANTANAGAR HIGH SCHOOL (H.S.)
SUB : BENGALI
MADHYAMIK TEST EXAM 2024
পূর্ণ মান- ৯০ সময়ঃ ৩ ঘঃ ১৫ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭×১=১৭
১.১ নদেরচাঁদের স্ত্রীকে লেখা চিঠি ছিল-
(ক) দু-পৃষ্ঠার
(খ) তিন-পৃষ্ঠার
(গ) চার-পৃষ্ঠার
(ঘ) পাঁচ-পৃষ্ঠার
উত্তরঃ (ঘ) পাঁচ-পৃষ্ঠার।
১.২ “বাবুজী এসব কথা বলার দুঃখ আছে”- ‘বাবুজি’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
(ক) নিমাইবাবু
(খ) জগদীশবাবু
(গ) রামদাস
(ঘ) অপূর্ব
উত্তরঃ (ঘ) অপূর্ব।
১.৩ ‘খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো’- কথাটি বলেছিল-
(ক) জগদীশবাবু
(খ) স্কুলের শিক্ষক
(গ) বাসের ড্রাইভার কাশীনাথ
(ঘ) বিরাগী সন্ন্যাসী
উত্তরঃ (গ) বাসের ড্রাইভার কাশীনাথ
১.৪ ‘হয়তো গেছে মরে’- কার কথা বলা হয়েছে ?
(ক) পশুদের
(খ) শিশুদের
(গ) ইতিহাসের
(ঘ) পৃথিবীর
উত্তরঃ (ঘ) পৃথিবীর
১.৫ আফ্রিকার ‘চেতনাতীত’ মনে মন্ত্র জাগাচ্ছিল-
(ক) প্রকৃতির দৃষ্টি অতীত জাদু
(খ) রুদ্র সমুদ্রের বাহু
(গ) বনস্পতির নিবিড় পাহারা
(ঘ) মানুষ ধরার দল
উত্তরঃ (ক) প্রকৃতির দৃষ্টি অতীত জাদু
১.৬ দিগম্বরেরর জটায় হাসে—
(ক) শিশু চাঁদের আলো
(খ) শিশিরের ঝলমলে আলো
(গ) সূর্যের আলো
(ঘ) শিশু-চাঁদের কর
উত্তরঃ (ঘ) শিশু-চাঁদের কর
১.৭ “কলমে কায়স্থ চিনি, গোঁফেতে _________ “- শূন্যস্থানে সঠিক শব্দটি হবে-
(ক) বাঙালি
(খ) রাজপুত
(গ) মারাঠি
(ঘ) অসমীয়া
উত্তরঃ (খ) রাজপুত
১.৮ ‘বাবু কুইল ড্রাইভার’- কথাটি বলেছিলেন-
(ক) লর্ড কার্জন
(খ) লর্ড ওয়েলেসলি
(গ) লর্ড ক্লাইভ
(ঘ) মহারাজ নন্দকুমার
উত্তরঃ (ক) লর্ড কার্জন
১.৯ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি হল-
(ক) ইংরেজি ভাষায় দক্ষ
(খ) বাংলা ভাষায় দক্ষ
(গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে
(ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে
উত্তরঃ (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে
১.১০ ‘তোরা সব জয়ধ্বনি কর’- ‘জয়ধ্বনি’ পদটির ব্যাসবাক্য হবে-
(ক) জয়সূচক ধ্বনি
(খ) জয়ের নিমিত্ত যে ধ্বনি
(গ) জয় যে ধ্বনি
(ঘ) জয়কে ধ্বনি
উত্তরঃ (ক) জয়সূচক ধ্বনি
১.১১ উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়, যে সমাসে—
(ক) রূপক কর্মধারয়
(খ) উপমিত কর্মধারয়
(গ) উপমান কর্মধারয়
(ঘ) সাধারণ কর্মধারয়
উত্তরঃ (ক) রূপক কর্মধারয়
১.১২ ‘অস্ত্র-ফ্যালো, অস্ত্র রাখো পায়ে’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) অপাদান কারক
(খ) অধিকরণ কারক
(গ) কর্মকারক
(ঘ) কর্তৃকারক
উত্তরঃ (গ) কর্মকারক
১.১৩ ‘সম্বোধন’ শব্দের অর্থ হল–
(ক) সম্পর্ক
(খ) আহ্বান
(গ) সম্যক ধ্বনি
(ঘ) পরিচিতি
উত্তরঃ (খ) আহ্বান
১.১৪ স্পষ্টভাবে বাক্যের অর্থ বোঝার জন্য একটি পদের পরে অন্য পদটি শোনার আগ্রহকে বলে-
(ক) আসত্তি
(খ) আকাঙ্ক্ষা
(গ) যোগ্যতা
(ঘ) সম্প্রসারক
উত্তরঃ (খ) আকাঙ্ক্ষা
১.১৫ সরল বাক্যে সমাপকিা ক্রিয়া থাকে-
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) নির্দিষ্ট সংখ্যা নেই
উত্তরঃ (ক) একটি
১.১৬ কোন্ বাচ্যে কর্মই কর্তা হয়ে ওঠে ?
(ক) কর্মবাচ্যে
(খ) কর্তৃবাচ্যে
(গ) কর্মকর্তৃবাচ্যে
(ঘ) ভাববাচ্যে
উত্তরঃ (গ) কর্মকর্তৃবাচ্যে
১.১৭ আপনার জানা নেই > আপনি জানেন না, কী ধরনের বাচ্যান্তর ?
(ক) কর্মবাচ্য > কর্তৃবাচ্য
(খ) কর্তৃবাচ্য > কর্মবাচ্য
(গ) ভাববাচ্য > কর্তৃবাচ্য
(ঘ) কর্তৃবাচ্য > ভাববাচ্য
উত্তরঃ (ক) কর্মবাচ্য > কর্তৃবাচ্য।
২। কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১৯×১=১৯
২.১. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪
২.১.১ ‘নদের চাঁদ সব বোঝে’- নদের চাঁদ কী বোঝে ?
২.১.২ হরিদা কোথায় থাকতেন ?
২.১.৩ ‘অদল বদল’ গল্পটি কে বাংলায় তরজমা করেন ?
২.১.৪ তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় ছাপানো হয়েছিল ?
২.১.৫ ‘ইত্যবসরে এই ব্যাপার’– কোন ব্যাপারের কথা বলা হয়েছে ?
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪
২.২.১ বীরবাহুর মৃত্যুসংবাদ কে কাকে দিয়েছিল ?
২.২.২ ‘এবার মহানিশার শেষে’- কে আসবে ?
২.২.৩ শিশুদের শব কোথায় ছড়ানো রয়েছে ?
২.২.৪ ‘সব চুর্ণ হয়ে গেল’- কী কী চূর্ণ হয়ে গেল ?
২.২.৫ ‘বিস্মিত হইল বালা’ বালার বিস্মিত হওয়ার কারণ কী ?
২.৩ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩
২.৩.১ পরিভাষার উদ্দেশ্য কী ?
২.৩.২ প্রয়োজনমতো বাংলা শব্দ না পাওয়া গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন ?
২.৩.৪ ‘মুঘল দরবারে একদিন তাঁদের কত না খাতির’- কাদের কথা বলা হয়েছে ?
২.৩.৫ দুজন সাহিত্যিকের নাম করো যাঁদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা।
২.৪ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
২.৪.১ তির্যক বিভক্তি কাকে বলে ?
২.৪.২ নিত্য সমাস কাকে বলে ?
২.৪.৩ পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও।
২.৪.৪ প্রযোজক কর্তার উদাহরণ দাও।
২.৪.৫ ‘ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম।’- বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে ?
২.৪.৬ “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে”- জটিল বাক্যে পরিবর্তন করো।
২.৪.৭ “সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা“- নিম্নরেখ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
২.৪.৮ “বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের”- কর্তৃবাচ্যে পরিণত করো।
২.৪.৯ ‘আন রথ ত্বরা করি’।- ভাববাচ্যে পরিণত করো।
২.৪.১০ ‘নীচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণি নির্ণয় করো’- ‘মেঘের দ্বারা আচ্ছন্ন’।
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩+৩=৬
৩.১ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩
৩.১.১ ‘তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়’- কার ঢং কেন নষ্ট হয়ে যায় ?
৩.১.২ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’।- নদীর বিদ্রোহের কারণ কী ছিল ?
৩.২ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৩.২.১ ‘মাথায় কত শকুন বা চিল’- কবি কাদের ‘শকুন বা চিল’ বলেছেন এবং কেন ?
৩.২.২ “অতি মনোহর দেশ”- কোন কবিতার অংশ ? মনোহর দেশটির বর্ণনা দাও।
৪। কম-বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৪.১ ‘তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন’- কোন দিন তপনের এমন মনে হওয়ার কারণ কী ?
৪.২ ‘ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে’- কথাটি কে বলেছে ? খাঁটি জিনিসটি কে কীভাবে শিখিয়েছে ?
৫। কম-বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫
৫.১ ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’- কাকে একথা বলা হয়েছে ? কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হল ?
৫.২ ‘হা ধিক মোরে’- বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন ? পাঠ্যাংশ অবলম্বনে তাঁর চরিত্র-বৈশিষ্ট আলোচনা করো।
৬। কম-বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৬.১ “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- বক্তার আসল নাম কী ? তাঁর ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। ১+৪
৬.২ “এই দোষ মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না”- এই ‘দোষ’ বলতে কোন দোষের কথা বলা হয়েছে ? বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে সুপ্রতিষ্ঠিত হবে বলে প্রাবন্ধিক মনে করেন ? ২+৩
৭। কম-বেশি ১২৫ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪
৭.১ ‘মুন্সিজী, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন’- কে কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কী ছিল ? ১+৩
৭.২ “এইবার হয়তো শেষ যুদ্ধ”- কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে ? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন ? ১+৩
৮ । কম-বেশি ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×৫=১০
৮.১ ‘কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো।
৮.২ “এটা বুকের মধ্যে পুষে রাখুক”- কে, কোন প্রসঙ্গে কথাটি বলেছেন ? কী পুষে রাখার কথা বলা হয়েছে ? তা পুষে রাখলে কী হবে ? ১+২+২
৮.৩ “ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি”- বক্তা কে ? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৪
৯। চলিত বাংলায় অনুবাদ করো : ৪
The teachers are regarded as the backbone of the society. They built the future citizens of the country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.
১০। কম-বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
১০.১ সোস্যাল মিডিয়ার ভালো-মন্দ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।
১০.২. ‘রক্ত দান জীবন দান’-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
১১। কম-বেশি ৪০০ শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখো : ১০
১০১ চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা।
১০.২ দৈনন্দিন জীবনে বিজ্ঞান।
১০.৩ বাংলার উৎসব।
১০.৪ একটি ভ্রমণের অভিজ্ঞতা।
**************************************
SOURCE– HZN
©Kamaleshforeducation.in (2023)




