মাধ্যমিক বাংলা টেষ্ট প্রশ্নপত্র ২০২৪ 

Madhyamik Bengali Test Exam

Question Paper 2024 wbbse

 

SET-2

ITAHAR HIGH SCHOOL (H.S.)
SUB : BENGALI
MADHYAMIK TEST EXAM 2024

 

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭×১=১৭

১.১ তপনের লেখা গল্পটির নাম ছিল—
(ক) জ্ঞান চক্ষু
(খ) প্রথম দিন
(গ) দিন শেষে
(ঘ) চোখের তারা।

উত্তরঃ (খ) প্রথম দিন

১.২ হরিদার মতে সব তীর্থ—
(ক) মানুষের বুকের ভিতর
(খ) গভীর অরণ্যে
(গ) শূন্য আকাশে
(ঘ) হিমালয়ের চূড়ায়।

উত্তরঃ (ক) মানুষের বুকের ভিতর

১.৩ ইসাবের বাবা জাতিতে ছিলেন-
(ক) রাজপুত
(খ) পাঠান
(গ) শিখ
(ঘ) জাঠ।

উত্তরঃ (খ) পাঠান

১.৪ নদেরচাঁদ স্টেশন মাস্টারের চাকরি করেছে-
(ক) চার বছর
(খ) দু বছর
(গ) পাঁচ বছর
(ঘ) এক বছর।

উত্তরঃ (ক) চার বছর

১.৫ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় অস্ত্র রেখে দিতে বলা হয়েছে-
(ক) কবির কাছে
(খ) বনে বাদাড়ে
(গ) লুকিয়ে
(ঘ) গানের পায়ে।

উত্তরঃ (ঘ) গানের পায়ে।

১.৬ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত-
(ক) লোরচন্দ্রানী
(খ) পদ্মাবতী
(গ) সতীময়না
(ঘ) তোহফা।

উত্তরঃ (খ) পদ্মাবতী

১.৭ বীভৎস কাদার পিন্ড কী দিয়ে গেল-
(ক) ভাষাহীন ক্রন্দন
(খ) পদচিহ্ন
(গ) চিরচিহ্ন
(ঘ) অপমান।

উত্তরঃ (গ) চিরচিহ্ন

১.৮ পালকের কলমের ইংরেজি নাম-
(ক) স্টাইলেস
(খ) ফাউন্টেন পেন
(গ) কুইল
(ঘ) রিজার্ভার পেন।

উত্তরঃ (গ) কুইল

১.৯ “Sensitive person” -এর বাংলা অর্থ হওয়া উচিত-
(ক) উত্তেজনাপ্রবণ ব্যক্তি
(খ) অভিমানী
(গ) উত্তেজক
(ঘ) ব্যথাপ্রবণ।

উত্তরঃ (খ) অভিমানী

১.১০ অনুসর্গ এক প্রকার—
(ক) বিশেষ্য
(খ) অব্যয়
(গ) বিশেষণ
(ঘ) ক্রিয়া।

উত্তরঃ (খ) অব্যয়

১.১১ মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) কর্তৃকারক
(খ) করণকারক
(গ) অপাদান কারক
(ঘ) অধিকরণ কারক।

উত্তরঃ (ঘ) অধিকরণ কারক।

১.১২ ‘আমরা’- এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল-
(ক) আমি, তুমি ও সে
(খ) আমি ও তারা
(গ) সে ও তারা
(ঘ) সে ও আমি।

উত্তরঃ (ক) আমি, তুমি ও সে

১.১৩ ‘তুমি দীর্ঘজীবী হও।’- এটি কোন ধরনের বাক্য ?
(ক) নির্দেশক
(খ) আবেগসূচক
(গ) প্রশ্নসূচক
(ঘ) প্রার্থনাসূচক।

উত্তরঃ (ঘ) প্রার্থনাসূচক।

১.১৪ লোকটি দরিদ্র হলেও সৎ- কোন ধরনের বাক্য ?
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য।

উত্তরঃ (ক) সরল বাক্য

১.১৫ সমাস শব্দটির ব্যাকরণগত অর্থ হল–
(ক) মিলন
(খ) বিস্তারিত
(গ) সংক্ষিপ্তকরণ
(ঘ) বর্ণনামূলক।

উত্তরঃ (গ) সংক্ষিপ্তকরণ

১.১৬ ‘ভিতরে এসে বসা হোক’ এই বাক্যটি যে বাচ্যের উদাহরণ-
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) কর্মকর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য।

উত্তরঃ (ঘ) ভাববাচ্য।

১.১৭ ‘কর্তাই’ প্রধান এবং সাধারণত তা ‘উদ্দেশ্য’ অংশে অবস্থান করে যে বাচ্যে–
(ক) কর্মবাচ্যে
(খ) কর্তৃবাচ্যে
(গ) ভাববাচ্যে
(ঘ) কর্মকর্তৃবাচ্যে

উত্তরঃ (খ) কর্তৃবাচ্যে

 

২। কমবেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও : ১৯×১=১৯

 

২.১। যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.১.১ ‘নতুন মেসোমশাইকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের’ এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে ?

২.১.২ ‘জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল ?

২.১.৩ ‘বুড়ো মানুষের কথাটা শুনো’ বুড়োমানুষ কোনকথা বলেছিলেন ?

২.১.৪ ‘কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে।’- অমৃতের এই কথার মধ্য দিয়ে তার কোন মানসিকতা প্রকাশিত হয়েছে ?

২.১.৫ ‘নদীর বিদ্রোহ’ গল্পের শেষে নদেরচাঁদের কী পরিণতি হয়েছিল ?

 

২.২। যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

 

২.২.১ ‘রক্ত মুছি শুধু গানের গায়ে’ কথাটির অর্থ কী ?

২.২.২ ‘বিস্মিত হইল বালা’- বালা কে ?

২.২.৩ ‘প্রলয় বয়েও আসছে হেসে’- ‘প্রলয়’ বহন করেও হাসির কারণ কী ?

২.২.৪ ‘আমাদের ইতিহাস নেই’- আমাদের ইতিহাস নেই কেন ?

২.২.৫ ‘রক্তের একটা কালো দাগ।’- রক্তের দাগ কালো কেন ?

 

২.৩। যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাও : ৩x১=৩

২.৩.১ ‘লেখে তিনজন’- এই তিনজন কে কে ?

২.৩.২ পরিভাষার উদ্দেশ্য কী ?

২.৩.৩ ‘কলম তাদের কাছে আজ অস্পৃশ্য’- কেন ?

২.৩.৪ ‘হিমালয় যেন পৃথিবীর মানদন্ড’- কার উক্তি ?

 

২.৪। যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

২.৪.১ সম্বন্ধ পদ কী ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

২.৪.২ তির্যক বিভক্তি কাকে বলে ? উদাহরণ দাও।

২.৪.৩ অনুসর্গ ও বিভক্তির প্রধান পার্থক্য কী ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

২.৪.৪ বাক্য নির্মাণের শর্তগুলি কী কী ?

২.৪.৫ অন্ধকারে কোথাও লোকজন নেই। — অস্ত্যর্থক বাক্যে রূপান্তরিত করো।

২.৪.৬ ‘ইসাবের মেজাজ চড়ে গেল।’ — নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ।

২.৪.৭ সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে। — (যৌগিক বাক্যে রূপান্তরিত করো)

২.৪.৮ ‘এটা কার লেখা’ ?— কর্তৃবাচ্যে পরিবর্তন করো

২.৪.৯ কর্মকর্তৃবাচ্য কাকে বলে ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

 

৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাওঃ ২×৩=৬

৩.১। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩

৩.১.১ ‘কী অদ্ভুত কথা বললেন হরিদা’ – কোন কথা হরিদা বলেছিলেন ? কথাটিকে অদ্ভুত বলার কারণ কী ? ১+২

৩.১.২ ‘জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতে ছিল।’- উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৩

৩.২। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩

 

৩.২.১ বৃহন্নলারূপী কিরীটী কে ? তাঁর কোন কীর্তির কথা পাঠ্যে উল্লিখিত হয়েছে ? ১+২

৩.২.২ ‘নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা’ – কারা কীভাবে তাদের নগ্নতা প্রকাশ করলো ? ৩

 

৪। কমবেশি ১৫০ টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫

 

৪.১ ‘হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন’- তপন কেন উত্তেজনা অনুভব করে এবং তা ভয়ানক কেন ? ২+৩

৪.২ ‘অদল বদল’ গল্পের মাধ্যমে চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে আলোচনা করো। ৫

 

৫। কমবেশি ১৫০ টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫

 

৫.১ ‘প্রলয়োল্লাস’ কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। বিষয়টি কবিতা অবলম্বনে আলোচনা করো। ১+৪

৫.২ ‘আমি এখন হাজার হাতে পায়ে’- কোন কবির কোন কবিতা থেকে নেওয়া ? আমি কে ? ‘হাজার হাতে পায়ে’ বলতে তিনি কী বুঝিয়েছেন ব্যাখ্যা করো। ১+১+৩

 

৬। কমবেশি ১৫০ টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫

 

৬.১ ‘কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর’ বিষয়টি ব্যাখ্যা করো। এমন কথা বলার কারণ কী ? ৩+২

৬.২ ‘এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।’- কোন দোষের কথা বলা হয়েছে ? কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে ?

 

৭। কমবেশি ১২৫ টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ১×৪=৪

 

৭.১ ‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’ বক্তা কে ? তাঁর এমন আবেদনের কারণ কী ? ১+৩

৭.২ ‘আমার রাজ্য নাই, তাই আমার রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা।’- কে, কাকে এই উদ্দেশ্য করে কথাটি বলেছে ? বক্তার প্রতিহিংসার বিষয়টি বুঝিয়ে দাও। ১+৩

 

৮। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২×৫=১০

 

৮.১ “তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে”- কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে ? তার ‘আসল লজ্জা’ ও ‘আসল গর্ব’ জলে বলার কারণ কী ? ৩+২

৮.২ ‘ক্ষিদ্দা এবার আমরা কী খাব’- বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন ? ১+৪

৮.৩ ‘হঠাৎ তার চোখে ভেসে উঠল ‘৭০’ সংখ্যাটি।’- প্রসঙ্গ নির্দেশ করে ‘৭০’ সংখ্যাটি চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। ৫

 

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪

Students have their duties. They have duties to themselves, to their parents and relatives, to their country and humanity at large. Student life is the seed time of life. So a student should build up his health, form good habits and activate good manners.

 

১০। কমবেশি ১৫০ টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৫=৫

১০.১ ছাত্র ও শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।

১০.২ ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ।- এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

 

১১। কমবেশি ৪০০ শব্দের মধ্যে যেকোনো একটি বিষয় সম্পর্কে একটি প্রবন্ধ লেখো : ১০

১১.১ তোমার প্রিয় লেখক

১১.২ বিশ্ব উষ্ণায়ন

১১.৩ সামাজিকতা ও মূল্যবোধ

১১.৪ মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান

 

SOURCE–  HZN

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top