Madhyamik Bengali Question Paper 2026:চলতি বছরে অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজ অর্থাৎ ২রা ফেব্রুয়ারিপ্রথম দিনে ছিল প্রথম ভাষা* (বাংলা) পরীক্ষা। বিগত বছর গুলির মতোই পরীক্ষা শুরু হয় ১০:৪৫ থেকে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল মোট ৩ ঘন্টা ১৫ মিনিট। সুতরাং, প্রথম দিনের পরীক্ষা স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে দুপুর ২:০০ তে।
সকল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা শেষ হওয়ার পরেই প্রশ্নপত্র সংগ্রহ করেছি। যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক 2027 পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য অবশ্যই প্রশ্নপত্রটা সংগ্রহ করা বাঞ্ছনীয়। যেখান থেকে তারা পরীক্ষার প্রশ্নপত্রেরপ্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৬
বিষয়
*প্রথম ভাষা (বাংলা)
তারিখ
২রা ফেব্রুয়ারী, সোমবার (2nd February, Monday)
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৬
(Madhyamik Bengali Question Paper 2026)
আর সদ্যাগত মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্রের ছোট বা শর্ট প্রশ্নগুলোর নমুনা উত্তর-সহ শেয়ার করতে চলেছি। সকলেই তাদের পরীক্ষার খাতায় লিখে আসা উত্তরের সঙ্গে এই নমুনা উত্তর গুলো মিলিয়ে দেখে নিতে পারে যে তাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কতগুলো ভুল গেছে।
সকল পরীক্ষার্থীর জন্য বিশেষ বার্তা,বাংলা পরীক্ষাতে যে প্রশ্নের উত্তর ভুল গেছে সেগুলো নিয়ে বেশি চিন্তা না করে পরবর্তী পরীক্ষাগুলোর দিকে মন দিতে হবে ! যেটা চলে গেছে সেটা ফিরে পাবে না কিন্তু যেটা আসেনি সেটাকে নিজের মতো করে তৈরি করতে পারবে।
নিচে প্রথম ভাষা বাংলারশুধুমাত্রবহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ) -গুলোর উত্তর নিচে দেওয়া হয়েছে, এ বছরের পরীক্ষার্থীদের কাছে অনুরোধ অবশ্যই একবার তোমাদের করা উত্তরের সাথে মিলিয়ে দেখে নেবে।
উত্তর: রাজশেখর বসুর মতে বিজ্ঞান আলোচনার জন্য উপযুক্ত বাংলা পারিভাষিক শব্দের অভাব এবং অনেক ক্ষেত্রে বিজ্ঞানের ধারণার স্বচ্ছতার অভাব এখনও বাধা হয়ে দাঁড়িয়েছে।
২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন?
উত্তর: বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষা বিশেষজ্ঞ এবং লেখকগণ এই সমিতির সঙ্গে কাজ করেছিলেন।
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও (ব্যাকরণ) :
২.৪.১ অনুক্ত কর্তা কাকে বলে?
উত্তর: কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তা যখন প্রধানভাবে উক্ত হয় না, তখন তাকে অনুক্ত কর্তা বলে। যেমন: আমার দ্বারা একাজ হবে না (এখানে ‘আমার’ অনুক্ত কর্তা)।
২.৪.২ ‘জনে জনে’ নিমন্ত্রণ করেছি—রেখাঙ্কিত পদটি কী জাতীয় কর্ম?
উত্তর: এটি ‘বীপ্সা কর্ম’ (একই কর্মের পুনরাবৃত্তি ঘটলে তাকে বীপ্সা কর্ম বলে)।