
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান
জৈব রসায়ন অধ্যায়
Organic Chemistry
জৈব রসায়ন (Organic Chemistry)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের পাঠ্য সূচি অনুযায়ী অষ্ঠম অধ্যায় ‘পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ’ কতগুলি অংশে নিয়ে বিভক্ত। অংশগুলি হলঃ–
1. পর্যায় সারণিও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the propertiesof elements),
2. আয়নীয় ও সমযোজী বন্ধন (Ionic and Covalentbonding),
3. তড়িৎ প্রবাহও রাসায়নিক বিক্রিয়া (Electric Current and Chemical Reaction),
4. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন(Inorganic Chemistry in the Laboratory and in Industry),
5. ধাতুবিদ্যা(Metallurgy),
6. জৈব রসায়ন(Organic Chemistry)।
এখানে শুধুমাত্র জৈব রসায়ন (Organic Chemistry) অংশের কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। যা দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের খুবই কাজে লাগবে।
⬛ জৈব রসায়ন (Organic Chemistry) অংশের কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তরঃ-
1. প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন- C3H6 / C2H4 / C2H2 /C2H6 [MP-18]
উঃ- C2H6
2. প্রদত্ত কোনটি অ্যাডিহাইডের কার্যকরী গ্রুপ – -OH / -CHO / =C=O / -COOH [MP-17]
উঃ- -CHO
3. অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলক হল- >C=O / -CHO / -COOH / -O-
উঃ- >C=O
4. তিনটি কার্বন পরমানুযুক্ত অ্যালকিনে উপস্থিত হাইড্রোজেন পরমানুর সংখ্যা – 6 / 8 /9 /10
উঃ- 6
5. নিচের কোন জ্বালানির মধ্যে সরলতম হাইড্রোকার্বন উপস্থিত থাকে ? ডিজেল / কেরোসিন / LPG / CNG
উঃ- LPG
6. কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় ? C2H6/ C3H6 / C3H8 / C4H10
উঃ- C3H6
7. কার্বাইড গ্যাস বাতিতে জ্বলে যে গ্যাসটি সেটি হল- মিথেন/ অ্যাসিটিলিন / মিথেন / হাইড্রোজেন।
উঃ-অ্যাসিটিলিন
8. LPG এর প্রধান উপাদান- মিথেন / মিথেন / প্রোপেন / বিউটেন ।
উঃ- বিউটেন ।
9. তিনটি কার্বন পরমানুযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনে হাইড্রোজেন পরমানুর সংখ্যা – 6 / 8 / 3 / 4
উঃ- 8
10. সরলতম জৈব যৌগ – C2H6/ CH4 / C2H4 / C2H2
উঃ- CH4
11. প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন ? C2H6/ C3H6 / C2H4 / C2H2
উঃ- C2H6
10. সমগনীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হল- -CH3/ -CH=CH- / -C=C- / -CH2–
উঃ- -CH2–
11. নীচের কোনটি দুটি কার্বন পরমানু যুক্ত অ্যালকিল গ্রুপ-
মিথাইল / ইথাইল / প্রোপাইল / আইসোপ্রোপাইল । [MP-2019]
উঃ- ইথাইল।
12. নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়।
CH3CH2OH / CH3CHO / CH3COCH3 / CH3COOH
উঃ- CH3COOH
13. অ্যামোনিয়াম সায়ানেট উত্তপ্ত করে পাওয়া যায়- হাইড্রোজেন / ইউরিয়া / ফরম্যালডিহাইড /অ্যাসিট্যালঅডিহাইড
উঃ- ইউরিয়া।
14. LPG তে ব্যবহৃত দূর্গন্ধযুক্ত জৈব যৌগটি হল- বিউটেন / ইথাইল মারক্যাপটান / অ্যাসিটিলিন / ইথাইল অ্যালকোহল
উঃ- ইথাইল মারক্যাপটান।
15. PVC এর মনোমার হল- ইথিলিন / ভিনাইল ক্লোরাইড / প্রোপিলিন / ট্রাইক্লোরো ইথিলিন
উঃ- ভিনাইল ক্লোরাইড।
16. একই আণবিক সংকেত কিন্তু বিভিন্ন ধর্ম সম্পন্ন যৌগকে বলে- আইসোটোপ / আইসোবার / আইসোমার / পলিমার
উঃ- আইসোমার।
17. কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? মিথেন / ইথেন / ইথিলিন /অ্যাসিটিলিন
উঃ- ইথিলিন।
18. কার্বাইড বাতিতে ব্যবহৃত হয়- মিথেন/ ইথেন / ইথিলিন /অ্যাসিটিলিন
উঃ- অ্যাসিটিলিন।
19. LPG গ্যাসের প্রধান উপাদান হল- বিউটেন / আইসোবিউটেন /প্রোপেন / ইথেন
উঃ- বিউটেন।
20. অ্যাসিটোনের IUPAC নাম- প্রোপান্যাল / প্রোপানোন / প্রোপানল / প্রোপান্যালডিহাইড
উঃ- প্রোপানোন।
21. অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ – প্রোপেন / ইথেন / অ্যাসিটিলিন/ মিথেন
উঃ- অ্যাসিটিলিন।
22. কোন অণুটিতে অ্যালডিহাইড কার্যকারী গ্রুপ রূপে বর্তমান- CH3CH2OH/ CH3COOH/ CH3CHO/ CH3COCH3
উঃ- CH3CHO
23. কিটোনের কার্যকারী মূলক হল- -OH/ -CHO/ >CO/ -COOH
উঃ- >CO
24. কোনটি অ্যাসিটোনের কার্যকারী মূলক- -OH /-CHO / >CO/ -COOH
উঃ- >CO
25. জৈব ভঙ্গুর পলিমার হল- স্টার্চ / নাইলন / টেফলন / PVC
উঃ- স্টার্চ ।
26. অ্যালকিনের সাধারন সংকেত- CnH2n-2 / CnH2n-1 / CnH2n /CnH2n+2
উঃ- CnH2n
27. নিচের কোনটি একটি অ্যালকোহল? CH3OCH3 / CH3CHO / CH3COOH / CH3CH2OH [MP-23]
উঃ- CH3CH2OH
⬛ জৈব রসায়ন (Organic Chemistry) অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ–
1. CH3CH2CHO এর IUPAC নাম লেখো। [MP-18]
উঃ- প্রোপান – 1- অ্যাল বা প্রোপান্যাল ।
2. CH3CH2CH2OH এর একটি অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত লেখো।[MP-18]
উঃ- CH3-CH(OH)-CH3
3. পলি (টেট্রাফ্লুরোইথিলিন) এর একটি ব্যবহার লেখো। [MP-18]
টেফলনের মনোমার কী ? [MP-15]
উঃ- রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ দেওয়ার জন্য আর তড়িৎ সামগ্রির উত্তম অন্তরক হিসেবে ব্যবহার করা হয়।
টেট্রাফ্লুরোইথিলিন।
4. তিনটি কার্বন পরমানুযুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমানুর সংখ্যা কত ? [MP-15]
উঃ- 4 , CH ≡ CーCH3
5. তিনটি কার্বন পরমানুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমানুর সংখ্যা কত ? [MP-16]
উঃ- 6, CH3 ーCH2ーCH3
6. জৈব গ্রীনহাউস গ্যাসের নাম লেখো। [MP-15]
উঃ- ক্লোরো ফ্লোরো কার্বন।
7. আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসটি দ্বায়ী ? [MP-16]
উঃ- মিথেন।
8. CH3CH2CH2OH এর IUPAC নাম লেখো। [MP-17]
উঃ- প্রোপান – 1 অল বা প্রোপানল।
9. PVC এর মনোমার কী ? [MP-16]
উঃ- ভিনাইল ক্লোরাইড বা মনোক্লোরোইথিন (CH2=CH – Cl)
10. CH3CH2OH এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো। [MP-17]
উঃ- CH3ーOーCH3
11. PVC এর একটি ব্যবহার উল্লেখ করো। [MP-16, 17]
উঃ- মেঝের টাইলস, খেলনা, নল প্রভৃতি প্রস্তুত করতে ব্যবহৃত হয়।
12. ইথাইল অ্যালকোহলের নিরুদনে উৎপন্ন যৌগের নাম কী ?
উঃ- ইথিলিন।
13. HCOOH এবং CH3CH=CH2 এর IUPAC নাম কী ? [MP-2023]
উঃ- HCOOH:- মিথেন – 1 – ওয়িক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড ।
CH3CH=CH2 :- প্রোপ – 1 – ইন বা প্রোপিন।
14. PTFE এর মনোমার কী ?
উঃ- টেট্রাফ্লুরোইথিলিন। (CF2 = CF2)
15. PVC এর পুরো নাম কী? PVC মনোমারটির সংকেত কী ?
উঃ- PVC এর পুরো নাম- পলি ভিনাইল ক্লোরাইড।
PVC মনোমারটির সংকেত- CH2=CH – Cl
16. CH3CH2CH2CH2OH এর IUPAC নাম লেখো।
উঃ- বিউটান –1 – অল বা বিউটানল।
17. কোনো অ্যালকেনের 1 টি অণুতে 8 টি হাইড্রোজেন পরমানু থাকলে কার্বন পরমানুর সংখ্যা কত?
উঃ- তিনটি, CH3CH2CH3
18. বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি ?
উঃ- মিথেন।
19. কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে, তার IUPAC নাম লেখো।
উঃ- অ্যাসিটিলিন। IUPAC নাম – ইথাইন।
20. একটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো।
উঃ- প্রোটিন।
21. অ্যাসিটোনে উপস্থিত কার্যকারী মূলক কোনটি ?
উঃ- >C=O
22. পাওয়ার অ্যালকোহল কী ?
উঃ- যেসব দেশে পেট্রোলের ঘাটতি আছে সেইসব দেশে পেট্রোলের খরচ কমানোর জন্য মোটরগাড়ির জ্বালানি হিসেবে শুধু পেট্রোলের পরিবর্তে পেট্রোল, ইথানল এবং বেঞ্জিনের একটি মিশ্রণ ব্যবহার করা হয়। অ্যালকোহল পেট্রোলের সঙ্গে মেশে না বলে তৃতীয় উপাদানটি যোগ করা হয়। শক্তির উৎস হিসেবে ব্যবহৃত অ্যালকোহল মিশ্রিত এই পেট্রোলকে পাওয়ার অ্যালকোহল বলে।
23. সরলতম অ্যালকিনের নাম লেখো।
উঃ- ইথিলিন।
24. মার্স গ্যাস কাকে বলে ?
উঃ- আবদ্ধ জলাভূমিতে উৎপন্ন মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলে।
25. IUPAC নাম লেখোঃ- CH3CHO
উঃ- ইথান -1- অ্যাল বা ইথান্যাল ।
26. প্রোটিনের মনোমার কী ?
উঃ- অ্যামিনো অ্যাসিড।
27. CH3CH2COOH এর IUPAC নাম লেখো। [MP_2019]
উঃ- প্রোপান – 1 – ওয়িক অ্যাসিড বা প্রোপানোয়িক অ্যাসিড ।
28. একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও।
উঃ- পলিল্যাকটিক অ্যাসিড।
29. পলিমার ব্যবহারের একটি অসুবিধা লেখো।
উঃ- পলিমার ব্যবহারের ফলে মৃত্তিকা, জল ও বায়ুদুষন ঘটে।
30. CH3CH2CHO এর IUPAC নাম লেখো।
উঃ- প্রোপান -1- অ্যাল বা প্রোপান্যাল ।
31. ইথানোয়িক অ্যাসিড ও অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো।
উঃ- ইথানোয়িক অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলক হল কার্বক্সিল (-COOH)।
অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলক হল কিটোনিক (>C=O) ।
32. অ্যাসিটিলিনের একটি ব্যবহার লেখো।
উঃ- কৃত্রিম রবার ও প্লাস্টিক তৈরীতে, অক্সি- অ্যাসিটিলিন শিখা তৈরীতে ব্যবহৃত হয়।
33.কার্যকরী মূলকের নাম লেখোঃ- ইথাইল অ্যালকোহল
উঃ- হাইড্রক্সিল।
34. CH3COCH3 এর IUPAC নাম লেখো।
উঃ- প্রোপান – 2 – ওন বা প্রোপানোন।
35. প্রোপান -1- অল এর গঠন সংকেত লেখো।
উঃ- CH3CH2CH2-OH
36. প্রোপান্যালে উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো।
উঃ- –CHO
37. ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ার উদাহরণ দাও।
উঃ-n(CH2=CH2)→Cr2O3150−200oC[−CH2−CH2−]n
38. LPG এর গন্ধের কারন কী ?
উঃ- LPG এর সঙ্গে দুর্গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মারক্যাপটান মেশানো থাকে।
39. কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের নাম লেখো।
উঃ- হাইড্রক্সিল (-OH)
40. CH3 -C ≡ CH এর IUPAC নাম লেখো।
উঃ- প্রোপ –1 – আইন বা প্রোপাইন।
41. মিথেন অনুতে H-C-H বন্ধন কোনের মান কত ? [MP-2019]
উঃ- 109.28′
42. প্রোপানোন এর গঠন সংকেত লেখো। [2020]
উঃ- CH3COCH3
43. ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন । জৈব যোগটি কী ? [2020]
উঃ- ইউরিয়া ।
44. একটি বায়োডিগ্রেডবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। [2020]
উঃ- পলিল্যাকটিক অ্যাসিড।
45. ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো। [MP-2023]
উঃ- ১. কাঠের আসবাবপত্র পালিশের কাজে ব্যবহৃত মোম, গালা, রজন, বার্নিশ প্রভৃতি পদার্থের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। ২. স্পিরিট ল্যাম্প, স্টোভ প্রভৃতিতে তরল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
46. এল পি জি (LPG) এর শিল্প উৎস কী? [MP-2023]
উঃ- অপরিশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতনে 25oC পর্যন্ত পাতিত অংশে প্রাপ্ত পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান বিউটেন। এছাড়া এতে সামান্য মিথেন, ইথেন ও প্রোপেন থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয়। এই তরলকে LPG বলা হয়।
47. অ্যাসিটিক অ্যাসিড ও পলি (টেট্রাফ্লোরোইথিলিন) এর প্রতিটির একটি করে ব্যবহার লেখো। [MP-2023]
উঃ- অ্যাসিটিক অ্যাসিড কৃত্রিম সিল্ক উৎপাদনে ব্যবহৃত সেলুলোজ অ্যাসিটেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
পলি (টেট্রাফ্লোরোইথিলিন) বা টেফলন তড়িৎ সামগ্রির উত্তম অন্তরক হিসাবে ব্যবহৃত হয়।
⬛ জৈব রসায়ন (Organic Chemistry) অংশের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র ও উত্তরঃ-
1. ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী ? বিক্রিয়াটির প্রথম ধাপের শমিত রাসায়নিক সমীকরণটি লেখো। [MP-18]
অথবা, একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইডোকার্বনটি কি? হাইড্রোকার্বনটির একটি ব্যবহার লেখো। [MP-2023]
উঃ- বিক্ষিপ্ত সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানো হয়।
CH4+Cl2→UVCH3Cl+HCl
হাইড্রোকার্বনটি হল মিথেন। মিথেন জ্বালানি রূপে ব্যবহৃত হয়।
2. ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে শমিত রাসায়নিক সমীকরণ লেখো। [MP-18]
উঃ- ইথানল তীব্র তড়িৎ- ধণাত্মক ধাতু সোডিয়ামের সঙ্গে তীব্র বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে।
2C2H5OH + 2Na ➝ 2C2H5ONa +H2
3. জৈব ও অজৈব যৌগের তিনটি পার্থক্য লেখো। [MP-16,18 ]
উঃ-
জৈব যৌগ |
অজৈব যৌগ |
|---|---|
1. এগুলি সাধারণত সমযোজী যৌগ। |
1. এগুলি সাধারণত তড়িৎ যোজী যৌগ। |
2. জৈব যৌগ গুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম। |
2.জৈব যৌগ গুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি। |
3. তড়িৎ পরিবহণ করে না। |
3.তড়িৎ পরিবহণ করে। |
4. বহু সংযোগ বিক্রিয়া দেখা যায়। |
4.বহু সংযোগ বিক্রিয়া দেখা যায় না। |




