পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন Inorganic Chemistry
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
Inorganic Chemistry
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের পাঠ্য সূচি অনুযায়ী অষ্ঠম অধ্যায় ‘পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ’ কতগুলি অংশে নিয়ে বিভক্ত। অংশগুলি হলঃ-
1. পর্যায় সারণিও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the propertiesof elements), 2. আয়নীয় ও সমযোজী বন্ধন (Ionic and Covalent bonding), 3. তড়িৎ প্রবাহও রাসায়নিক বিক্রিয়া (Electric Current and Chemical Reaction), 4. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry), 5. ধাতুবিদ্যা(Metallurgy), 6. জৈব রসায়ন(OrganicChemistry)।
এখানে শুধুমাত্র পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry) অংশের কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। যা দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের খুবই কাজে লাগবে।
⬜ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry)অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন-
⬜ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry)অধ্যায়ের অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্মঃ-
1. অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবনে অ্যামোনিয়ার জলীয় দ্রবন যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। [MP-18] উঃ- অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, Al(OH)3 সাদা রঙের জেলির মতো অধঃক্ষেপ।
2. তরলঅ্যামোনিয়ারএকটিব্যবহারলেখো। [MP-18] উঃ- উচ্চ বাষ্পীভবনের লীনতাপের কারনে তরল অ্যামোনিয়া হিমায়করূপে বরফ উৎপাদন ও কোল্ড স্টোরেজে ব্যবহৃত হয়।
3. নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে অপর কোন জলীয় দ্রবন মিশ্রিত করে উত্তপ্ত করা হয় ? [MP-18] উঃ- সোডিয়াম নাইট্রাইট (NaNO2) ।
⬜ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry)অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন-
1. জলীয় কপার সালফেটের দ্রবনের মধ্যে H2S গ্যাস চালনা করলে কী ঘটে শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। [MP-18] উঃ- জলীয় কপার সালফেটের দ্রবনের মধ্যে H2S গ্যাস চালনা করলে কালো রঙের কিউপ্রিক সালফাইড অধঃক্ষিপ্ত হয়। CuSO4 + H2S = CuS + H2SO4
2. উত্তপ্তসোডিয়ামেরওপরঅ্যামোনিয়াগ্যাসচালনাকরাহলে, কীঘটেসমীকরণসহলেখো। উঃ- উত্তপ্ত সোডিয়ামের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে মোমের মতো সাদা কঠিন সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2Na + 2NH3 = 2NaNH2 + H2
3. কিভাবেহাইড্রোজেনক্লোরাইডগ্যাসকেসংগ্রহকরাহয় ? উঃ- উৎপন্ন HCl গ্যাস জলের সাহায্যে শীতলীকৃত শীতক নলের ভেতর দিয়ে পাঠিয়ে ঠাণ্ডা করা হয় এবং তারপর কোয়ার্জ পূর্ণ শোষক স্তম্ভের নীচ থেকে ওপরেরে দিকে পাঠানো হয়। ওপর থেকে জল যোগ করা হয়। স্তম্ভের তলা থেকে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড সংগ্রহ করা হয়।
4. অ্যামোনিয়াগ্যাসকেগাড় H2SO4দ্বারাশুষ্ককরাহয়নাকেন ? উঃ- অ্যামোনিয়া ক্ষারকীয় গ্যাস। ঘন H2SO4 অ্যাসিড আম্লিক জলশোষক পদার্থ। উভয়ের মধ্যে বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট লবন উৎপন্ন হয়। তাই অ্যামোনিয়া শুষ্ক করতে ঘন H2SO4 অ্যাসিড ব্যবহার করা হয় না। 2NH3 + H2SO4 = (NH4)2SO4
6. অ্যামোনিয়াগ্যাসবিজারাণধর্মীপ্রমানকরো। উঃ- অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে কপারে বিজারিত করে এবং নিজে নাইট্রোজেনে জারিত হয় । 3CuO + 2NH3 = 3Cu + N2 + 3H2O
7. হেবারপদ্ধতিতেঅ্যামোনিয়ারশিল্পোৎপাদনেরশর্তাবলিওবিক্রিয়ারশমিতসমীকরণলেখো। [MP-18] উঃ- শর্তাবলি:- অ্যামোনিয়াম ক্লোরাইড এবং শুষ্ক কলিচুন 1:3 ভরের অনুপাতে ভালোভাবে মেশানো দরকার। মিশ্রণটি শক্ত কাচের পরীক্ষা নলে বা গোলতল ফ্লাক্সে নিয়ে ধীরে ধীরে খুব সাবধানে উত্তপ্ত করা দরকার। শমিতসমীকরণ:- Ca(OH)2 + 2NH4Cl = CaCl2 + 2NH3+ 2H2O
8. শর্তাবলিওবিক্রিয়ারশমিতসমীকরণসহইউরিয়াকেকীভাবেশিল্পোৎপাদনেরকরাহয়লেখো। [MP-19] উঃ–শর্তাবলি:– অতিরিক্ত পরিমান নির্জল তরল অ্যামোনিয়া ও তরল কার্বন ডাইঅক্সাইড 150 গুণ বায়ুমণ্ডলীয় চাপে, 200oC তাপমাত্রায় উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করা হয়। বিক্রিয়ারশমিতসমীকরণ:- প্রথম ধাপ- 2NH3 + CO2 = NH2COONH4 দ্বিতীয় ধাপ- NH2COONH4 = NH2-CO-NH2+ H2O
9. কিপযন্ত্রেপ্রস্তুতকরাহয়এমনএকটিগ্যাসেরনামলেখো।গ্যাসটিপ্রস্তুতিরশমিতসমীকরণলেখো। [MP-17] উঃ- কিপযন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম হাইড্রোজেন সালফাইড (H2S) । গ্যাসটি প্রস্তুতির শমিত সমীকরণ- FeS + H2SO4 = FeSO4+ H2S
10. লাইকারঅ্যামোনিয়ারবোতলখোলারআগেঠাণ্ডাকরাপ্রয়োজনকেন ? উঃ- অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়ার বলে । উষ্ণতা বৃদ্ধি পেলে জলের মধ্যে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায়। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় উষ্ণতা বেশি হলে দ্রবন থেকে অতিরিক্ত অ্যামোনিয়া বেরিয়ে এসে দ্রবনের উপর সঞ্চিত থাকে। বোতলের ছিপি খুললে এই গ্যাস সজোরে বেরিয়ে আসে। ক্ষার ধর্মী এই গ্যাস চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকর । শ্বাসনালীর ভেতর এই গ্যাস প্রবেশ করলে শ্লৈষ্মিক – ঝিল্লি আক্রান্ত হয়। এর জন্য লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠাণ্ডা করা প্রয়োজন ।
11. অ্যামোনিয়ামক্লোরাইডকেশুষ্ককলিচুনসহউত্তপ্তকরলেকীঘটেসমীকরণসহলেখো। [MP-20] উঃ- পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইডর সাথে শুষ্ক কলিচুনের মিশ্রণ উত্তপ্ত করলে ক্যালশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া ও জলীয় বাস্প উৎপন্ন হয়। Ca(OH)2 + 2NH4Cl = CaCl2 + 2NH3+ H2O
12. অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত লেখো।বিক্রিয়ার শমিত সমীকরণ লেখো। [MP-20] উঃ- অ্যামোনিয়া ও অতিরিক্ত বায়ুর মিশ্রণ (1 : 7.5 আয়তন অনুপাতে) 750oC – 900oC উষ্ণতায় প্ল্যাটিনাম-রোডিয়াম তারজালি অনুঘটকের ভেতর দিয়ে পাঠালে অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইডে জারিত হয়। 4NH3 + 5O2 = 4NO + 6H2O
13. লেড নাইট্রেটের জলীয় দ্রবনে H2S গ্যাস পাঠালে কী ঘটে সমীকরণ সহ লেখো। উঃ- লেড নাইট্রটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে সিলভার সালফাইড (PbS) এর কালো রঙের অধঃক্ষেপ পড়ে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। Pb(NO3)2 + H2S = PbS + 2HNO3