মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায়

পরিবেশের জন্য ভাবনা:

 MCQ + অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Published on: 

বোর্ড: বিষয়বস্তু

1 ✳️ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন MCQ (প্রশ্নমান – 1) :–

2 ✳️ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (VSA) /(প্রশ্নের মান–1) :–

✳️ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন MCQ (প্রশ্নমান – 1) :–

 

1. বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে রয়েছে-

(a) অক্সিজেন   (b) জলীয় বাষ্প  (c) নাইট্রোজেন (d) ধূলিকণা

2. বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হল-

(a) ট্রপোস্ফিয়ার  (b) স্ট্র্যাটোস্ফিয়ার   (c) মেসোস্ফিয়ার   (d) থার্মোস্ফিয়ার

3. বায়ুমন্ডলের যে স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি, সেটি হল-

(a) ট্রপোস্ফিয়ার (b) স্ট্র্যাটোস্ফিয়ার   (c) মেসোস্ফিয়ার  (d) থার্মোস্ফিয়ার

4. ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা-

(a) 6°C হারে কমে   (b) 6.5°C হারে কমে (c) 5°C হারে কমে   (d) 5.4°C হারে কমে

5. বায়ুমণ্ডলের কোন্ অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে?

(a) ট্রপোস্ফিয়ার   (b) স্ট্যাটোস্ফিয়ার   (c) মেসোস্ফিয়ার  (d) ট্রপোপজ

6. বায়ুমণ্ডলের যে স্তরে ঝড়-বৃষ্টি হয়, তার নাম হল-

(a) ট্রপোস্ফিয়ার(b) স্ট্র্যাটোস্ফিয়ার   (c) মেসোস্ফিয়ার   (d) থার্মোস্ফিয়ার

7. বায়ুমণ্ডলের যে স্তরটিকে বলে শান্তমণ্ডল, সেটি হল-

(a) ট্রপোস্ফিয়ার  (b) স্ট্র্যাটোস্ফিয়ার(c) মেসোস্ফিয়ার   (d) থার্মোস্ফিয়ার

8. ট্রপোস্ফিয়ার স্তরের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে-

(a) 12 km   (b) 15 km   (c) 18 km   (d) 20 km

9. স্ট্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণতা-

(a) বাড়ে  (b) কমে  (c) প্রথমে বাড়ে তারপর কমে   (d) প্রথমে কমে তারপর বাড়ে

10. ওজোন গ্যাসের স্তর দেখা যায়-

(a) ট্রপোস্ফিয়ার   (b) স্ট্র্যাটোস্ফিয়ার(c) মেসোস্ফিয়ার   (d) এক্সোস্ফিয়ারে

11. বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে, সেটি হল-

(a) আলোক (b) অতিবেগুনি(c) তাপ   (d) গামা

12. প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ-

(a) 0.5°C   (b) 0°C   (c) 0.05°C(d) 1°C

13. বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান-

(a) 0°   (b) 10°C   (c) -50°C  (d) -95°C

15. বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল-

(a) এক্সোস্ফিয়ার(b) ওজোনোস্ফিয়ার   (c) আয়োনোস্ফিয়ার   (d) থার্মোস্ফিয়ার

16. ‘মেরুজ্যোতি’ যে বায়ুস্তরে দেখা যায়, তা হল-

(a) ট্রপোস্ফিয়ার   (b) স্ট্র্যাটোস্ফিয়ার   (c) এক্সোস্ফিয়ার   (d) আয়োনোস্ফিয়ার

17. বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটি হল-

(a) এক্সোস্ফিয়ার  (b) ম্যাগনেটোস্ফিয়ার(c) থার্মোস্ফিয়ার   (d) মেসোস্ফিয়ার

18. বায়ুমণ্ডলের যে স্তরটির নাম কেমোস্ফিয়ার, সেটি হল-

(a) ওজোনোস্ফিয়ার(b) এক্সোস্ফিয়ার  (c) আয়োনোস্ফিয়ার  (d) ম্যাগনেটোস্ফিয়ার

19. বায়ুমণ্ডলের কোন্ স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে?

(a) ট্রপোস্ফিয়ার (b) স্ট্র্যাটোস্ফিয়ার  (c) মেসোস্ফিয়ার  (d) আয়োনোস্ফিয়ার

20. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?

(a) ট্রপোস্ফিয়ার  (b) স্ট্র্যাটোস্ফিয়ার (c) মেসোস্ফিয়ার(d) থার্মোস্ফিয়ার

21. বায়ুমণ্ডলের যে স্তরে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস আয়নিত অবস্থায় থাকে, সেটি হল-

(a) স্ট্র্যাটোস্ফিয়ার  (b) ম্যাগনেটোস্ফিয়ার  (c) ওজোনোস্ফিয়ার (d) আয়োনোস্ফিয়ার

22. কোন্ স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে?

(a) ট্রপোস্ফিয়ার  (b) থার্মোস্ফিয়ার (c) এক্সোস্ফিয়ার (d) মেসোস্ফিয়ার

23. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে-

(a) পরিবহণ পদ্ধতিতে  (b) বিকিরণ পদ্ধতিতে  (c) পরিচলন পদ্ধতিতে  (d) সবকটিই ঠিক

24. বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে?

(a) স্ট্র্যাটোস্ফিয়ার  (b) থার্মোস্ফিয়ার  (c) ট্রপোস্ফিয়ার(d) মেসোস্ফিয়ার

25. সাধারণভাবে ওজোন স্তর গঠিত হয়-

(a) CFC-র সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়  (b) UV-রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়

(c) IR-রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়  (d) অক্সিজেন ও জলীয় বাষ্পের ক্রিয়ায়

26. নীচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না?

(a) NO  (b) N₂O  (c) CO(d) CFC

27. সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে, সেটি হল-

(a) NO₂  (b) NO(c) NO  (d) N₂O₄

28. ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব কোনটি?

(a) ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি  (b) ত্বকের ক্যানসার  (c) শস্যের উৎপাদন হ্রাস  (d) সবগুলিই

29. সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হল-

(a) CO(b) CFC  (c) CH₄  (d) N₂O

30. ওজোন স্তর যে রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় সেটি হল

(a) লোহিত   (b) অবলোহিত  (c) অতিবেগুনি  (d) এক্স রশ্মি

31. একটি জীবাশ্ম জ্বালানি হল-

(a) জল  (b) কয়লা (c) ইউরেনিয়াম  (d) গোবর

32.একটি অপ্রচলিত শক্তির উৎস হল-

(a) LPG  (b) বায়োগ্যাস(c) ডিজেল  (d) ওয়াটার গ্যাস

33. ‘স্থিতিশীল উন্নয়ন’ বলতে বোঝায়-

(a) বর্তমানের উন্নতি  (b) ভবিষ্যতের উন্নতি  (c) ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি(d) বর্তমানের উন্নতি রুদ্ধ করে ভবিষ্যতের উন্নতি

34. কোন্ জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?

(a) কয়লা  (b) ডিজেল  (c) প্রাকৃতিক গ্যাস (d) রান্নার গ্যাস (LPG)

35. কয়লার তাপন মূল্যের মান-

(a) 25-30 KJ/g  (b) 25-30 KJ/kg  (c) 25 J/g  (d) 30 J/kg

36. ‘ফোটোভোলটাইক সেল’ যেটির সঙ্গে সম্পর্কযুক্ত, তা হল-

(a) ভূতাপ শক্তি (b) সৌরশক্তি (c) বায়ুশক্তি  (d) জোয়ারভাটা শক্তি

37. উষ্ণ প্রস্রবণ বা আগ্নেয়গিরি কীসের প্রধান উৎস?

(a) ভূতাপ শক্তি (b) সৌরশক্তি  (c) বায়ুশক্তি  (d) জোয়ারভাটা শক্তি

38. সৌরকোশ কী দ্বারা নির্মিত?

(a) তড়িৎ পরিবাহী পদার্থ  (b) অপরিবাহী পদার্থ  (c) অর্ধপরিবাহী পদার্থ(d) কোনোটিই নয়

39. সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে?

(a) দৃশ্যমান আলোকরশ্মি  (b) অতিবেগুনি রশ্মি  (c) অবলোহিত রশ্মি(d) গামা রশ্মি

40. সৌর প্যানেলের আয়ু হল মোটামুটি-

(a) 20-25 বছর  (b) 10-15 বছর (c) 15-20 বছর  (d) 5-10 বছর

41. কোনটি বায়োমাস শক্তির উৎস নয়?

(a) কাঠ (b) পারমাণবিক শক্তি (c) গোবর  (d) সবকটি

42. একটি পরিবেশবান্ধব শক্তি হল-

(a) সৌরশক্তি  (b) ভূতাপ শক্তি  (c) বায়ুশক্তি  (d) সবগুলিই

43. বায়োফুয়েলের একটি উদাহরণ হল-

(a) গোবর  (b) কয়লার  (c) ডিজেল  (d) সবকটি

44. নীচের কোনটির ক্যালোরিফিক মান সর্বোচ্চ-

(a) HO(b) LPG  (c) CH₄  (d) বায়োগ্যাস

45. বায়োগ্যাসের মূল উপাদান হল-

(a) ইথেন (b) মিথেন  (c) বিউটেন  (d) প্রোপেন

46. কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়?

(a) সৌরশক্তি (b) নিউক্লিয় শক্তি (c) বায়ুশক্তি  (d) জোয়ারভাটা শক্তি

47. পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি?

(a) হাইড্রোজেন জ্বালানি  (b) বায়োমাস শক্তি  (c) জোয়ারভাটা শক্তি (d) জীবাশ্ম জ্বালানি

48. সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য হল-

(a) প্রাকৃতিক সম্পদকে নিঃশেষ করে উন্নয়ন করা (b) প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ করে উন্নয়ন করা

(c) প্রাকৃতিক সম্পদের ব্যবহার না করে উন্নয়ন করা  (d) কোনোটিই নয়

49. ভারতে সর্বোচ্চ ব্যবহৃত জীবাশ্ম জ্বালানিটি হল-

(a) কয়লা(b) পেট্রোলিয়াম  (c) কাঠ  (d) বায়োগ্যাস

50. মেথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয়, তা হল-

(a) CO₂  (b) O₂  (c) CH(d) 

51. মেথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ হল-

(a) মিথানোকক্কাস  (b) মিথানোব্যাকটেরিয়াম  (c) a ও b উভয়ই (d) কোনোটিই নয়

52. ভারতে কত পরিমাণ শক্তি সৌরশক্তি থেকে পাওয়া যায়-

(a) 245 মেগাওয়াট  (b) 245 কিলোওয়াট  (c) 254 মেগাওয়াট(d) 254 ওয়াট

53. মিথেন হাইড্রেটের সংকেত হল-

(a) CH₃ . H₂O  (b) 4CH . 23HO(c) CH₃OH  (d) 4CH₂ . 23H₂O

54. Fire ice হল-

(a) মিথেন  (b) CO₂  (c) মিথানল (d) মিথেন হাইড্রেট

✳️ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (VSA)

(প্রশ্নের মান–1) :–

 

1. রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে ক-টি ভাগে ভাগ করা যায়?

👉 দু’ভাগে ভাগ করা যায়। যথা– সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এবং বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার।

2. উষ্ণতার তারতম্য ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায়?

👉 পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা – (i) ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার (ii) শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার (ⅲ) মেসোস্ফিয়ার (iv) থার্মোস্ফিয়ার (v) এক্সোস্ফিয়ার।

3. বায়ুমণ্ডলের প্রধান তিনটি গ্যাসীয় উপাদানের নাম লেখো।

👉 নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন

4. ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়?

👉 1000 কিলোমিটার

5. মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার-এর উচ্চতা কত?

👉 5-6 km

6. বায়ুমণ্ডলের কোন্ স্তরকে ক্ষুদ্ধমণ্ডল বলা হয়?

👉 ট্রপোস্ফিয়ার

7. ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন?

👉 ট্রপোস্ফিয়ার স্তরে প্রায় 90% জলীয় বাষ্প, মেঘ, ধূলিকণা, ধোঁয়া ইত্যাদি উপাদান থাকায় এখানে বজ্রপাত, ঝড়-বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে। তাই এই বায়ুস্তরকে বলে  ক্ষুব্ধমণ্ডল

8. বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়?

👉 মেসোস্ফিয়ার

9. থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা কত?

👉 1200°C

10. ওজোনোস্ফিয়ার কোন রশ্মিকে শোষণ করে?

👉 সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে।

11. ওজোন স্তর কোন্ কোন্ রশ্মিকে পৃথিবীপৃষ্ঠে আসতে দেয় না?

👉  UV-B এবং UV-C রশ্মিকে।

12. ‘স্ট্যাটোস্ফিয়ার অঞ্চলে জেটবিমান চলাচল করতে পারে’- কেন?

👉 স্ট্যাটোস্ফিয়ার অঞ্চলে বায়ুপ্রবাহ থাকে না। ফলে মেঘ, ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয় না। তাই জেটবিমানগুলি ঝড়-বৃষ্টি এড়িয়ে চলার জন্য এই স্তরে চলাচল করে।

13. মেরুজ্যোতি বা মেরুপ্রভা কী?

👉 তড়িদাহত বা তড়িগ্রস্ত অণুর চৌম্বক বিক্ষেপ-এর ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে একরকম আলোকের বিচ্ছুরণ দেখা যায়। একে বলে মেরুজ্যোতি বা মেরুপ্রভা। থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়।

14. বায়ুর চাপকে কোন্ এককের সাহায্যে মাপা হয়?

👉 মিলিবার।

15. বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার যোগাযোগে সাহায্য করে?

👉 আয়োনোস্ফিয়ার

16. বায়ুমণ্ডলের কোন্ স্তরে ভ্যান-অ্যালেন বিকিরণ বলয় থাকে?

👉 ম্যাগনেটোস্ফিয়ার

17. ওজোন-গহ্বর (Ozone Hole) শব্দটি কে প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী?

👉 ফোরম্যান

18. বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কী

👉 ডবসন

19. প্রকৃতিতে মিথেন (CH₄) গ্যাসের সবচেয়ে বড়ো উৎস কোনটি?

👉 জলাভূমিতে থাকা অনুজীবদের অবাত শ্বসন

20. ক্লোরোফ্লুরোকার্বন কোথায় ব্যবহৃত হয়?

👉 হিমায়ক যন্ত্রে

21. পরিবেশের নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস কোনটি?

👉 ডি-নাইট্রিফিকেশন

22. বিশ্ব উন্নায়নের প্রধান কারণ কোনটি?

👉 জীবাশ্ম জ্বালানির দহন

23. গ্রিনহাউস গ্যাসগুলি কোন্ রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে?

👉 ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি

24. স্ট্যাটোস্ফিয়ারে NO গ্যাসের পরিমাণ বৃদ্ধি কী কারণে ঘটে?

👉 স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুস্তর দিয়ে জেট বিমান চলাচলের সময় । জেট বিমান থেকে প্রচুর পরিমাণে NO গ্যাস নির্গত হয়। এর ফলে NO গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়।

25. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে?

👉 স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, তাই এই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে।

26. পৃথিবীর কোথায় ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি?

👉 দক্ষিণ গোলার্ধের অ্যান্টার্কটিকা মহাদেশের ওপর।

27. বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন্ এককের সাহায্যে মাপা হয়?

👉  ডবসন একক।

28. একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে?

👉 লক্ষাধিক ওজোন অণুর

29. সর্বাধিক ব্যবহৃত দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।

👉  কয়লা, খনিজ তেল।

30. জীবাশ্ম জ্বালানিকে অপুনর্ভব (Non-renewable) শক্তি বলে কেন?

👉 জীবাশ্ম জ্বালানি সৃষ্টি হতে কোটি-কোটি বছর সময় লেগে যায়। তাই পৃথিবীর জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার শেষ হলে নতুন করে তা আর পাওয়া সম্ভব নয়। তাই একে অপুনর্ভব শক্তি বলে।

31. তাপন মূল্য কাকে বলে?

👉 1kg ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা 1 m³ আয়তনবিশিষ্ট কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে।

32. তাপন মূল্যের একক কী?

👉 তাপন মূলের প্রচলিত একক হল কিলোজুল/গ্রাম।

33. সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য কী?

👉 ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের ক্ষতিপুরণ করে বর্তমান সমাজের উন্নয়ন ঘটানো।

34. কোন জ্বালানির তাপন মূল্য (calorific value) সবচেয়ে বেশি?

👉 হাইড্রোজেন (150 kJ/g)।

35. বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উৎস কী?

👉 প্রাকৃতিক গ্যাস, বর্জ্য পদার্থের বিয়োজন, গবাদি পশুর মলমূত্র, জলাভূমি, ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপ ইত্যাদি থেকে মিথেন উৎপন্ন হয়।

36. কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি?

👉 কয়লা (25-30 KJ/g)-এর চেয়ে ডিজেল (45 KJ/g)-এর তাপনমূল্য বেশি।

37. আজ বর্তমানে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে গাড়িতে কোন্ জ্বালানি ব্যবহার করা হয়?

👉 CNG

38. ‘রান্নার গ্যাস (LPG)-এর তাপন মূল্য 50 KJ/g’-এর অর্থ কী?

👉 1g রান্নার গ্যাসের সম্পূর্ণ দহনে 50 KJ তাপশক্তি উৎপন্ন

39. সৌরকোশ কী?

👉 সৌরকোশ হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সৌরকিরণকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা যায়।

40. সৌরকোশ প্যানেল কী?

👉 অনেকগুলি সৌরকোশকে যুক্ত করে একটি সৌরকোশ আানেল তৈরি হয় এবং এর থেকে উৎপন্ন ক্ষমতা বেশি হয়।

41. LPG-এর পূর্ণরূপ কী?

👉 Liquefied Petroleum Gas.

42. CNG-এর পূর্ণরূপ কী?

👉 Compressed Natural Gas.

43. আগেকার দিনে বায়ুশক্তিকে কীভাবে কাজে লাগানো হত?

👉 বায়ুকলের ব্লেডের ঘূর্ণনকে শ্যাফেটের সাহায্যে ব্যবহার করে কুয়ো থেকে জল তুলতে ও গমকলের কাজে বায়ুশক্তিকে ব্যবহার করা হত।

44. এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না।

👉 ভূতাপ শক্তি।

45. বায়ুশক্তি কাকে বলে?

👉 অবিরাম প্রবহমান বায়ুর গতিবেগকে ব্যবহার করে বায়ুকলের (Windmill) সাহায্যে যে বিদ্যুৎশক্তি উৎপন্ন করা হয়, তাকে বায়ুশক্তি বলে।

46. বায়ুখামার (wind-farm) কী?

👉 বায়ুকল ব্যবহার করে বায়ুর গতিবেগকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে তা থেকে বিদ্যুৎ উৎপাদনের সমগ্র ব্যবস্থাটিকে Wind farm বা বায়ুখামার বলে।

47. জোয়ারভাটা শক্তি কী?

👉 সমুদ্রে জোয়ার ও ভাটার সময় জলরাশির যে বিপুল গতি সৃষ্টি হয়, তা থেকে শক্তি উৎপাদন করা যায়। একে জোয়ারভাটা শক্তি বলে।

48. বায়োমাস কী?

👉 উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ যা জ্বালানি রূপে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে, তাকে বায়োমাস বলে।

49. বায়োগ্যাস কাকে বলে?

👉 বায়োমাস (Biomass)-কে অক্সিজেনের অনুপস্থিতিতে বিয়োজিত করে যে গ্যাস উৎপাদন করা হয়, তাকে বায়োগ্যাস বলে। এতে মূল উপাদান হিসেবে মিথেন গ্যাস (প্রায় 65%) থাকে।

50. বায়োডিজেল কীভাবে প্রস্তুত করা হয়?

👉 উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বির ট্রান্স-এস্টরিফিকেশনের দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয়।

51. ভারতে বায়োডিজেল প্রস্তুত করা হয় এমন এক উদ্ভিদের নাম লেখো।

👉 জ্যাট্রোফা গাছের বীজ থেকে।

52. প্রাকৃতিক গ্যাস ছাড়া প্রকৃতিতে আর কোথায় মিথেন গ্যাস পাওয়া যায়?

👉 কয়লাখনিতে, যা কোল বেড মিথেন নামে পরিচিত। এছাড়া সমুদ্র উপকূল গর্ভে ও মেরু অঞ্চলে বরফের নীচে মিথেন হাইড্রেট রূপেও মিথেন পাওয়া যায়।

53. মিথেন হাইড্রেট কী?

👉 নির্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে জলের অণুগুলি খাঁচার মতো গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অণুগুলি থাকে। একে ‘মিথেন হাইড্রেট’ বলে।

54. ‘Sweet Gas’ কী?

👉 প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইড (H₂S) অশুদ্ধিরূপে মিশে থাকলে, তাকে Sweet gas বলে।

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top