শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
Class 12 Semester 3 Bengali MCQ
দ্বাদশ শ্রেণীর (WBCHSE Class 12) ছাত্রছাত্রীদের জন্য Kamaleshforeducation.in এর তরফ থেকে নিয়ে আসা হল শব্দার্থতত্ত্ব অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর। নতুন পাঠ্যক্রম অনুসারে এই প্রবন্ধটি তৃতীয় সেমিস্টার (3rd Semester)-এর অন্তর্গত । ছাত্রছাত্রীরা যদি এই প্রসঙ্গটি বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেয় তার পরে এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করে , তাহলে তাদের প্রস্তুতি অনেক ভালো হবে ।

শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
Class 12 Semester 3 Bengali MCQ
১. বঙ্গীয় শব্দকোষ’ গ্রন্থের লেখক হলেন –
ক) হরিচরণ বন্দ্যোপাধ্যায়
খ) পবিত্র সরকার
গ) ভক্তিপ্রসাদ মল্লিক
ঘ) মুণীর চৌধুরি
ANS-ক) হরিচরণ বন্দ্যোপাধ্যায়
২. গাঙ্’শব্দটির আদি অর্থ ছিল ‘গঙ্গা’, বর্তমানে ‘যে-কোনো নদী’। এখানে পরিবর্তিত অর্থটিকে কী বলা হয় ?
ক) সংকুচিত
খ) প্রসারিত
গ) রূপান্তরিত
ঘ) কোনোটিই নয়
ANS-খ) প্রসারিত
৩. ‘থিসরাস’ অভিধানের আবিষ্কর্তা হলেন –
ক)চমস্কি
খ) পিটার মার্ক রজেট
গ) ব্লুমফিল্ড
ঘ) স্টার্টেভ্যান্ট
ANS-খ) পিটার মার্ক রজেট
৪. পিটার মার্ক রজেট ‘থিসরাস’ অভিধান রচনা করেন কত খ্রিস্টাব্দে?
ক) ১৮৫০
খ) ১৮০৫
গ) ১৮১৫
ঘ) ১৮৫২
ANS-খ) ১৮০৫
৫. “To find the word, on words, by which idea may be most fitly and aptly expressed” – উক্তিটির বক্তা –
ক) ব্লুমফিল্ড
খ) পিটার মার্ক রজেট
গ) নোয়াম চমস্কি
ঘ) স্টার্টেভ্যান্ট
ANS-খ) পিটার মার্ক রজেট
৬. কালি’ শব্দের আদি অর্থ ‘কালো রঙের তরল’, পরিবর্তিত অর্থ ‘যে-কোনো রঙের রঞ্জক’। ‘কালি’ শব্দটিতে রয়েছে-
ক) অর্থের সংকোচ
খ) অর্থের প্রসার
গ) অর্থের রূপান্তর
ঘ) অর্থের উন্নতি
ANS-খ) অর্থের প্রসার
৭. কুম্ভকার’ শব্দের আদি অর্থ ‘মাটির কলশি তৈরি করেন যিনি’, পরিবর্তিত অর্থ ‘মাটির জিনিস তৈরি করেন যিনি’। এটি —
ক) অর্থের সংকোচ
খ) অর্থের প্রসার
গ) অর্থের অবনতি
ঘ) অর্থের রূপান্তর
ANS-খ) অর্থের প্রসার
৮. উজবুক’ শব্দের আদি অর্থ ‘উজবেকিস্তানের অধিবাসী’, পরিবর্তিত অর্থ হল ‘মূর্খ’বা ‘নির্বোধ’। এটি—
ক) অর্থের রূপান্তর
খ) অর্থের অবনতি
গ) অর্থের প্রসার
ঘ) অর্থের সংকোচ
ANS-ক) অর্থের রূপান্তর
৯. শব্দের ‘সমার্থকতা’ হল –
ক) শব্দের সাদৃশ্যমূলক সম্পর্ক
খ) প্রতিশব্দমূলক সম্পর্ক
গ) অনুগত শব্দমূলক সম্পর্ক
ঘ) শব্দের বিপরীতার্থক সম্পর্ক
ANS-খ) প্রতিশব্দমূলক সম্পর্ক
১০. মাছ’ হল ‘ইলিশ’ শব্দের –
ক) সমার্থকতা
খ) প্রতিশব্দ
গ) অনুরূপ অর্থবাহী শব্দ
ঘ) ব্যাপকার্থকতা
ANS-ঘ) ব্যাপকার্থকতা
১১. থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে –
ক) বর্ণানুক্রমিক
খ) শব্দানুক্রমিক
গ) অর্থ, ভাব বা বিষয়ানুক্রমিক
ঘ) এর কোনোটিই নয়
ANS-গ) অর্থ, ভাব বা বিষয়ানুক্রমিক
১২. ‘ধন্য’ শব্দের আদি অর্থ ‘ধনবান’, পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান। এটি –
ক) অর্থের অবনতি
খ) অর্থের সংকোচ
গ) অর্থের রূপান্তর
ঘ) অর্থের প্রসার
ANS-ঘ) অর্থের প্রসার
১৩. ‘গবেষণা’ শব্দের আদি অর্থ ‘গাভির অন্বেষণ’ পরিবর্তিত অর্থ ‘কোনো বিষয়ের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ’। এটি –
ক) অর্থের সংকোচ
খ) অর্থের রূপান্তর
গ) অর্থের অবনতি
ঘ) অর্থের প্রসার
ANS-খ) অর্থের রূপান্তর
১৪. অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন্ প্রসঙ্গে ব্যবহৃত হয় ?
ক) সমার্থকতা
খ) ধিসরাস
গ) বিপরীতার্থকতা
ঘ) ব্যাপকার্থকতা
ANS-ঘ) ব্যাপকার্থকতা
১৫. শব্দার্থের দুটি প্রধান ভাগের প্রথমটিকে বলে –
ক) সাধারণ অর্থ
খ) নিদর্শন
গ) আদি অর্থ
ঘ) বিশেষ অর্থ
ANS-ক) সাধারণ অর্থ
১৬. শব্দার্থের দুটি প্রধান ভাগের দ্বিতীয়টিকে বলে –
ক) সাধারণ অর্থ
খ) নিদর্শন
গ) আদি অর্থ
ঘ) বিশেষ অর্থ
ANS-খ) নিদর্শন
১৭. অভিধানে শব্দের যে অর্থ পাওয়া যায়, তা–
ক) সাধারণ অর্থ
খ) আদি অর্থ
গ) বিশেষ অর্থ
ঘ) নিদর্শন
ANS-ক) সাধারণ অর্থ
১৮. সময়ের সঙ্গে ভাষার অর্থ-পরিবর্তনের বিষয়টির আলোচনা হয়, শব্দার্থতত্ত্বের যে শাখায়, তা–
ক) ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব
খ) শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব
গ) প্রয়োগতত্ত্ব
ঘ) কোনোটিই নয়
ANS-ক) ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব
১৯. স্বতন্ত্র শব্দের অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক আলোচিত হয় যে শব্দার্থতত্ত্বে, তা হল –
ক) ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব
খ) শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব
গ) প্রয়োগমূলক শব্দার্থতত্ত্ব
ঘ) সত্যসাপেক্ষ শব্দার্থতত্ত্ব
ANS-খ) শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব
২০. ভাষার অর্থের উপর তার প্রসঙ্গের প্রভাব আলোচিত হয় যে শব্দার্থতত্ত্বে, তা হল-
ক) ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব
খ) শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব
গ) সত্যসাপেক্ষ শব্দার্থতত্ত্ব
ঘ) প্রয়োগমূলক শব্দার্থতত্ত্ব
ANS-ঘ) প্রয়োগমূলক শব্দার্থতত্ত্ব
২১. ভাষাকে একটি কার্যপ্রক্রিয়া হিসেবে দেখে যে শব্দার্থতত্ত্ব, তা হল-
ক) ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব
খ) বিষয়মূলক শব্দার্থতত্ত্ব
গ) শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব
ঘ) সত্যসাপেক্ষ শব্দার্থতত্ত্ব
ANS-খ) বিষয়মূলক শব্দার্থতত্ত্ব
২২. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় –
ক) ব্যাপকার্থক শব্দ
খ) বিপরীতার্থক শব্দ
গ) সমার্থক শব্দ
ঘ) কোনোটিই নয়
ANS-গ) সমার্থক শব্দ
২৩. প্রথম আধুনিক থিসরাস-এর লেখক –
ক) পিটার মার্ক রজেট
খ) আর. এল. ট্রাস্ক
গ) নোয়াম চমস্কি
ঘ) লেওনার্দ ব্লুমফিল্ড
ANS-ক) পিটার মার্ক রজেট
২৪. ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল –
ক) অভিধান
খ) সংগ্রহশালা
গ) রত্নাগার
ঘ) অমরকোশ
ANS-গ) রত্নাগার
২৫. সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাগার লালহার ভাগার ভার্থের ওপর যে প্রভাব ফেলে, তা আলোচিত হয় যে শব্দার্ণকরে, তাকে বলা হয় –
ক) প্রয়োগতত্ত্ব
খ) শব্দভিত্তিক
গ) সত্যসাপেক্ষ
ঘ) ঐতিহাসিক
ANS-ক) প্রয়োগতত্ত্ব
২৬. পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থসমষ্টি যুক্ত হয়ে শব্দার্থের যে পরিবর্তন হয়, তাকে বলে –
ক) শব্দার্থের প্রসার
খ) শব্দার্থের সংকোচন
গ) শব্দার্থের রুপান্তর
ঘ) এদের কোনোটিই নয়
ANS-ক) শব্দার্থের প্রসার
২৭. আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় যখন, তখন সেই শব্দার্থ পরিবর্তনকে বলে –
ক) শব্দার্থের প্রসার
খ) শব্দার্থের সংকোচন
গ) শব্দার্থের রূপান্তর
ঘ) এদের কোনোটিই নয়
ANS-ক) শব্দার্থের প্রসার
২৮. শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্ণের কোনো যোগসুত্র পাওয়া না গেলে তাকে বলে –
ক) শব্দার্থের প্রসার
খ) শব্দার্থের রূপান্তর
গ) শব্দার্থের সংকোচন
ঘ) শব্দার্থের উন্নতি
ANS-খ) শব্দার্থের রূপান্তর
২৯. দারুণ’ শব্দের আদি অর্থ ‘দারুনির্মিত’ বা কাষ্ঠনির্মিত, পরিবর্তিত অর্থ ‘অত্যন্ত’—এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা ?
ক) শব্দার্থের সংকোচ
খ) শব্দার্থের প্রসার
গ) শব্দার্থের রূপান্তর
ঘ) এদের কোনোটিই নয়
ANS-গ) শব্দার্থের রূপান্তর
৩০. ‘কলম’ শব্দের আদি অর্থ শর’ বা ‘খাগ’, পরিবর্তিত অর্থ ‘লেখনী’—এটি শব্দার্থ-পরিবর্তনের কোন্ ধারা ?
ক) শব্দার্থের রূপান্তর
খ) শব্দার্থের সংকোচ
গ) শব্দার্থের প্রসার
ঘ) এদের কোনোটিই নয়
ANS-ক) শব্দার্থের রূপান্তর
৩১. ‘সহসা’ শব্দের মূল অর্থ ‘সবলে’, বর্তমান অর্থ ‘অকস্মাৎ” বা ‘হঠাৎ’। এটি –
ক) শব্দার্থের উন্নতি
খ) শব্দার্থের রূপান্তর
গ) শব্দার্থের সংকোচ
ঘ) শব্দার্থের প্রসার
ANS-খ) শব্দার্থের রূপান্তর
৩২. ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ ‘গবাদি পশুর থাকার জায়গা’, বর্তমান অর্থ ‘সমুহ’। এটি –
ক) শব্দার্থের সংকোচ
খ) শব্দার্থের প্রসার
গ) শব্দার্থের অবনতি
ঘ) শব্দার্থের রূপান্তর
ANS-ঘ) শব্দার্থের রূপান্তর
৩৩. ‘বর্ষা’ শব্দের আদি অর্থ ‘বর্ষাকাল’, বর্তমান অর্থ ‘সারা বছর’। এটি-
ক) শব্দার্থের সংকোচ
খ) শব্দার্থের উন্নতি
গ) শব্দার্থের রূপান্তর
ঘ) শব্দার্থের প্রসার
ANS-ঘ) শব্দার্থের প্রসার
৩৪. ‘দারুণ’ শব্দের আদি অর্থ –
ক) অত্যন্ত
খ) নির্মম
গ) কাষ্ঠনির্মিত
ঘ) সুন্দর
ANS-গ) কাষ্ঠনির্মিত
৩৫. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় –
ক) ব্যাপকার্থকতা
খ) বিপরীতার্থকতা
গ) সমার্থকতা
ঘ) শব্দার্থতা
ANS-গ) সমার্থকতা
৩৬. ‘থিসরাস’ হল একটি –
ক) পোর্তুগিজ শব্দ
খ) জাপানি শব্দ
গ) গ্রিক শব্দ
ঘ) ফারসি শব্দ
ANS-গ) গ্রিক শব্দ
৩৭. শব্দার্থের প্রথম ভাগটির নাম –
ক) নিদর্শন
খ) খণ্ডিত অর্থ
গ) সাধারণ অর্থ
ঘ) ব্যঞ্জনা অর্থ
ANS-গ) সাধারণ অর্থ
৩৮. শব্দার্থের দুটি ভাগের প্রথমটি হল সাধারণ অর্থ, আর দ্বিতীয়টি হল _______।
ক) নিদর্শন
খ) ব্যঞ্জনা
গ) লক্ষণা
ঘ) অভিধা
ANS-ক) নিদর্শন
৩৯. শব্দার্থের সাধারণ অর্থের নিদর্শন পাওয়া যায় _________ ।
ক) লোককথায়
খ) কথাবার্তায়
গ) ছড়ায়
ঘ) অভিধানে
ANS-ঘ) অভিধানে
৪০. নির্দেশক হল একটি _________এবং তা যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ক।
ক) শব্দ
খ) ধারণা
গ) চিহ্ন
ANS-ক) শব্দ
৪১.শব্দার্থতত্ত্বের যে বিভাগে সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ________ শব্দার্থতত্ত্ব ।
ক) বিষয়ভিত্তিক
খ) শব্দার্থভিত্তিক
গ) ঐতিহাসিক
ঘ) প্রয়োগমূলক
ANS-গ) ঐতিহাসিক
৪২. শব্দার্থের _______ তত্ত্ব ধারণা দেয় যে, শব্দ কিছু অর্থ উপাদানের সমষ্টি।
ক) শব্দার্থভিত্তিক
খ) উপাদানমূলক
গ) বিষয়ভিত্তিক
ঘ) প্রয়োগমূলক
ANS-খ) উপাদানমূলক
৪৩. বাক্যের সত্যতা নির্ভর করে তার অর্থের সঙ্গে প্রাকৃতিক জগতের ঘটনার মিলের উপর’, – শব্দার্থের যে তত্ত্ব এই ধারণাকে স্বীকৃতি দেয় তার নাম __________তত্ত্ব।
ক) সত্যসাপেক্ষ
খ) উপাদানমূলক
গ) শব্দার্থভিত্তিক
ঘ) বিষয়ভিত্তিক
ANS-ক) সত্যসাপেক্ষ
৪৪. ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে তার প্রসঙ্গ বা পরিপ্রেক্ষিতের তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ করে শব্দার্থের __________তত্ত্ব।
ক) উপাদানমূলক
খ) বিষয়মূলক
গ) শব্দার্থভিত্তিক
ঘ) সত্যসাপেক্ষ
ANS-খ) বিষয়মূলক
৪৫. ব্যাপকার্থতার অন্য নাম ___________ ।
ক) বিপ্রকর্ষ
খ) সংশ্লেষ
গ) অর্থান্তরন্যাস
ঘ) অর্থান্তরভূক্তি
ANS-ঘ) অর্থান্তরভূক্তি
৪৬. থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ___________ ।
ক) লেখ্যাগার
খ) রত্নাগার
গ) আশ্রয়
ঘ) শব্দাগার
ANS-খ) রত্নাগার
৪৭. সংস্কৃত ভাষায় থিসরাসের প্রথম উদাহরণ ____________ ।
ক) অমরকোষ
খ) সদুক্তিকর্ণামৃত
গ) প্রেমভক্তি তরঙ্গিনী
ঘ) শ্রীকৃষ্মবিজয়
ANS-ক) অমরকোষ
৪৮. সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপরে যে প্রভাব ফেলে তাকে বলা হয় ___________ ।
ক) সত্যসাপেক্ষতত্ত্ব
খ) বিষয়মূলকতত্ত্ব
গ) প্রয়োগতত্ত্ব
ঘ) উপাদানমূলকতত্ত্ব
ANS-গ) প্রয়োগতত্ত্ব
৪৯. দারুণ’ শব্দের আদি অর্থ ‘দারু বা কাষ্ঠনির্মিত’, পরিবর্তিত অর্থ ‘অত্যন্ত’, এটি যার উদাহরণ সেটি হল, শব্দার্থের __________ ।
ক) প্রসার
খ) বিপরীতার্থকতা
গ) সংকোচ
ঘ) রূপান্তর
ANS-ঘ) রূপান্তর
৫০. নীচের সঠিক জোড়টি নির্বাচন করো
স্তম্ভ–১ |
স্তম্ভ–২ |
a. পাখি—দোয়েল, চড়াই |
ii. শব্দার্থের প্রসার |
b. গাঙ—গঙ্গা → যে-কোনো নদী |
iii. ব্যাপকার্থকতা |
c. মৃগ—পশু → হরিণ |
iii. শব্দার্থের রূপান্তর |
d. কলম—শর লেখনী |
i. শব্দার্থের সংকোচ |
ক) a-iii, b-ii, c-iv, d-i
খ) a-ii, b-i, c-iv, d-iii
গ) a-i, b-iv, c-ii, d-iii
ঘ) a-iv, b-i, c-iii, d-ii
ANS-খ) a-ii, b-i, c-iv, d-iii
৫১. নীচের সঠিক জোড়টি নির্বাচন করো
স্তম্ভ–১ |
স্তম্ভ–২ |
a. ‘কালি’ শব্দের আদি অর্থ ‘কালো রঙের তরল’, পরিবর্তিত অর্থ ‘যে-কোনো রঙের রঞ্জক’ |
i. শব্দার্থের সংকোচ |
b. ‘মাছ’ হল ‘ইলিশ’ শব্দের |
i. শব্দার্থের প্রসার |
c. ‘উজবুক’ শব্দের আদি অর্থ ‘উজবেকিস্তানের অধিবাসী’, পরিবর্তিত অর্থ হল ‘মূৰ্খ’বা ‘নির্বোধ’ |
ii. ব্যাপকাৰ্থতা |
d. ‘মৃগ’ শব্দের আদি অর্থ ‘বন্য জন্তু’, কিন্তু পরিবর্তিত অর্থ ‘হরিণ’ |
iv. শব্দার্থের রূপান্তর |


