ষষ্ঠ শ্রেণি বাংলা

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

  বাংলা বিষয়ের প্রশ্নপত্র ২০২৫

  এখানে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।

শ্রেণী (Class)

পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণী (West Bengal Class 6th)

পরীক্ষা (Exam)

তৃতীয় ইউনিট টেস্ট (Third / 3rd Unit Test Model Questions) 

বিষয় (Subject)

বাংলা (Bengali)

পূর্ণমান (Marks)

৭০ নম্বর (70 Marks)

সময় (Time)

২ ঘন্টা ৩০ মিনিট (2 Hours 30 Minute)

[A] সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×11=11

  1. “ ভালোমন্দ দুঃখসুখ অন্ধকার – আলো ” —উক্ত পঙক্তিটি হল 

(A) ‘ তলধরা ’ কবিতার 

(B) ‘ ধরাতল ’ কবিতার 

(C) ‘ সেথায় যেতে যে চায় ’ কবিতার 

(D) ‘ ভরদুপুরে ’ কবিতার । 

Ans: (B) ‘ ধরাতল ’ কবিতার

  1. গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ হল— 

(A) চার প্রকার 

(B) দু – প্রকার 

(C) তিন প্রকার 

(D) অনেক প্রকার । 

Ans: (A) চার প্রকার

  1. আধুনিক বাংলা ব্যাকরণে ‘ পদ ’ হল 

(A) পাঁচ প্রকার 

(B) ছ – প্রকার 

(C) তিন প্রকার 

(D) অনেক প্রকার । 

Ans: (A) পাঁচ প্রকার

  1. মহাপ্রাণ ধ্বনিগুলি হল— 

(A) প্রতি বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি 

(B) প্রতি বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি 

(C) প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি 

(D) প্রতি বর্গের প্রথম ও চতুর্থ ধ্বনি । 

Ans: (C) প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি

  1. ‘ পাহাড় ’ শব্দটির সমার্থক শব্দ 

(A) নগ 

(B) জঙ্গম 

(C) অর্ণব 

(D) বারি । 

Ans: (A) নগ

  1. শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম— 

(A) বনফুল 

(B) চঞ্চল 

(C) সঞ্চয় 

(D) অনিলা দেবী । 

Ans: (B) চঞ্চল 

  1. ‘ কিশোর বিজ্ঞানী ’ কবিতায় যে – বিজ্ঞানীর নাম আছে , তিনি হলেন 

(A) জগদীশচন্দ্র বসু 

(B) নিউটন 

(C) অ্যারিস্টটল 

(D) আর্যভট্ট । 

Ans: (B) নিউটন

  1. হাবুর ক্লাসের ফার্স্ট বয় ছিল— 

(A) সুশান্ত 

(B) প্রশান্ত 

(C) হরিপদ 

(D) হেমন্ত । 

Ans: (B) প্রশান্ত

  1. যতীন্দ্রনাথ দাশ অনশন করে মৃত্যুবরণ করেন । 

(A) আলিপুর সেন্ট্রাল জেলে 

(B) প্রেসিডেন্সি জেলে 

(C) লাহোর সেন্ট্রাল জেলে 

(D) সবকটি জেলে । 

Ans: (C) লাহোর সেন্ট্রাল জেলে

  1. “ তুই কি না মাগো তাদের দেশ ! ” — এই উদ্ধৃতাংশটি বাক্যের অর্থগত শ্রেণিবিভাগ অনুসারে 

(A) প্রার্থনাসূচক বাক্যের দৃষ্টান্ত 

(B) নির্দেশক বাক্যের দৃষ্টান্ত 

(C) বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত 

(D) প্রশ্নবোধক বাক্যের দৃষ্টান্ত । 

Ans: (C) বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত

  1. ‘ বঙ্গ আমার ! জননী আমার ! ’ কবিতাটির কবি 

(A) রবীন্দ্রনাথ ঠাকুর 

(B) যতীন দাস 

(C) দ্বিজেন্দ্রলাল রায় 

(D) সুকুমার রায় 

Ans: (C) দ্বিজেন্দ্রলাল রায়

[B] অতিসংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 1×13=13

 

  1. সুধীরবাবুর কপালের ভাঁজ কীসের চিহ্ন ? 

Ans: তিনি যে সন্তুষ্ট নন তার চিহ্ন । 

  1. দেশের স্বাধীনতা প্রাপ্তির জন্য শহিদ হয়েছেন এমন দুজনের নাম লেখো । 

Ans: দেশের স্বাধীনতা প্রাপ্তির জন্য শহিদ হয়েছেন এমন দুজনের নাম হলো ভগত সিং ও ক্ষুদিরাম বসু ।

  1. “ সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তাঁরই ” —উদ্ধৃত পঙক্তিটির পরের পঙক্তিটি লেখো ।

Ans: মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদদারি । 

  1. বোলিং ক্রিজে পৌছোবার আগে বিস্টু কী কাণ্ড করেছিল ? 

Ans: বোলিং ক্রিজে পৌছোবার আগে বিস্টু গোল হয়ে মাঠে ঘুরতে শুরু করেছিল ।

  1. ‘ ধরাতল ’ – কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ? 

Ans: ‘ ধরাতল ’ – কবিতাটি ‘ চৈতালি ’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত ।

  1. কারা ছাড়া জননীর দুঃখ দূর করা সম্ভব নয় বলে লেখকের ধারণা ? 

Ans: ভারত মাতার ত্রিশ কোটি সন্তান ছাড়া জননীর দুঃখ দূর করা সম্ভব নয় বলে লেখকের ধারণা ।

  1. সংযোগমূলক ক্রিয়া ব্যবহার করে একটি বাক্যের উদাহরণ দাও । 

Ans: মেঘ ভেসে চলে । 

  1. তুমি এখন বসে পড়ো – নঞর্থক বাক্যে রূপান্তরিত করো । 

Ans: তুমি আর দাঁড়িয়ে থেকো না । 

  1. ‘ হ য ব র ল ’ — শব্দটির অর্থ কী ? 

Ans: ‘ হ য ব র ল’— শব্দটির অর্থ এলোমেলো । 

  1. কাকেশ্বর কুচকুচে থাকে কত নম্বর বাজারে ? 

Ans: কাকেশ্বর কুচকুচে থাকে ৪১ নম্বর গেছো বাজারে ।

  1. একটি কর্তাযুক্ত ও ক্রিয়াযুক্ত সরলবাক্যের উদাহরণ দাও ।

Ans: তুমি সুজয়কে পেনটা দাও । 

  1. “ পড়াশোনা করতে বসত । ” — এটি কী ধরনের সরল বাক্য ? 

Ans: কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য । 

  1. বাক্য কাকে বলে ? উদাহরণ দাও । 

Ans: কয়েকটি শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে । যেমন- ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছে ।

[C] নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । 2×4=8

 

  1. কবির কল্পনায় নৌকাযাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন ? 

Ans: কবি কল্পনায় নৌকাযাত্রায় নদীর কূলে কূলে সবুজ ধরণি দেখেছেন । দেখেছেন কীভাবে ছায়াময় গ্রামগুলিকে প্রেম ঘিরে রেখেছে । সবকিছুই ক্ষণকালের দৃষ্টিতে ধরা দেয় । তাই তিনি ভালোবেসে ছোটো ছোটো জিনিসগুলিকে প্রত্যক্ষ করেন ।

  1. “ ২৭ অক্টোবর ১৯০৪ ” কী ঘটনা ঘটেছিল লেখো ।

Ans: “ ২৭ অক্টোবর ১৯০৪ ” শহিদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাশের জন্ম হয় । ৩.৩ “ মাঝে মাঝে পাতা উলটিয়ে বলে চলে । ” — পাতা ওলটানোর যে – কোনো একটি কারণ লেখো । Ans: হাবু রচনা পড়তে পড়তে মাঝে মাঝে পাতা উলটিয়ে বোঝাতে চায় , সে রচনাটি খাতায় লিখেছে । খাতায় না লেখার কথা গোপন রাখতেই হাবু পাতা ওলটায় ।

  1. ‘ মা ’ – এর বেশ মলিন ও কেশ রুক্ষ কেন ? 

Ans: বিদেশি ইংরেজ শাসনে ভারতমাতার গৌরব ধূলিসাৎ পরাধীন ভারতবর্ষে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত । ভারতমাতার লাঞ্ছনা ও অপমান কবিও বেদনাবোধ করেছেন । ভারতমাতার ত্রিশ কোটি সন্তান দেশ মাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি । তাই ভারতমাতার বেশ মলিন ও কেশ রুক্ষ ।

  1. উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো ।

Ans: উধো আর বুধো হলো দুই ভাই আর তারা দেখতেও হুবহু এক । তারা দুজনেই থাকে গাছের ফোকরে । উধো হলো হুঁকোওয়ালা আর বুধো হচ্ছে পোঁটলাওয়ালা । তারা দুজনেই হুঁকো আর পোঁটলা নিয়ে পরস্পর মারামারি করে । আবার পরক্ষণেই কোলাকুলি করে খোশমেজাজে গাছের ফোকরে ঢুকে যায় ।

[D] নীচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও । 5×4 = 20 

  1. ‘ কিশোর বিজ্ঞানী ’ কবিতাটির যে – কোনো চার লাইন মুখস্থ লেখো । 

Ans: ‘

 কিশোর বিজ্ঞানী ’ 

কবি- অন্নদাশঙ্কর রায় 

এক যে ছিল কিশোর , তার 

মন লাগে না খেলায় 

ছুটি পেলেই যায় সে ছুটে 

সমুদ্দুরের বেলায় ।

 

  1. “ যুদ্ধ করিল কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন ? তিনি প্রতাপাদিত্য । ” — প্রতাপাদিত্য কে ছিলেন ? 

Ans: প্রতাপাদিত্য ছিলেন বাংলাদেশের বারো ভূঁইয়াদের অন্যতম । তিনি দিল্লির মোগল সম্রাট আকবরের সঙ্গে যুদ্ধ করেছিলেন । আকবরের পাঠানো সেনাপতি তাঁর কাছে প্রথমে পরাজিত হয়ে ফিরে যায় । মোগল সম্রাটকে তিনি কর দেওয়া বন্ধ করে দেন । তিনি মোগল সেনাপতি মানসিংহের হাতে পরাজিত হন ও বন্দি অবস্থায় দিল্লি যাওয়ার পথে বারাণসীতে তাঁর মৃত্যু হয় ।

  1. জেলে অনশনের সময় যতীন দাশ জ্ঞান হারিয়ে ফেলেন কেন ? 

Ans: আট দিন পর যতীনের অনশন ভঙ্গ করার জন্য ভোরবেলায় জেল সুপার জেল – ডাক্তার ও আটজন হৃষ্টপুষ্ট পাঠানকে সঙ্গে নিয়ে যতীনের সেলে প্রবেশ করেন । ডাক্তার একটি সরু নল যতীনের নাকের মধ্যে প্রবেশ করিয়ে দেন এবং দুধ ঢালতে শুরু করেন ।

কোনো উপায় না দেখে ইচ্ছাকৃতভাবে যতীন জোরে জোরে কাশতে থাকেন । ফলে নলটির মুখ খাদ্যনালি থেকে সরে শ্বাসনালির মধ্যে ঢুকে যায় । এবং কিছুটা দুধও যতীনের ফুসফুসের মধ্যে ঢুকে যায় । ফলে যতীন জ্ঞান হারিয়ে ফেলেন ।

 

  1. হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কেন ? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে ?

Ans: হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কারণ , শেষের দিকের বেঞ্চে বসা ছাত্রদের প্রতি মাস্টারমশাইরা কড়া নজর রাখেন । হাবু মাস্টারমশাইদের তীক্ষ্ণ নজর এড়াবার জন্য শেষ পর্যন্ত মাঝামাঝি জায়গায় তিনকড়ির পাশে গিয়ে বসে ।

 

  1. কাক্কেশ্বর কুচকুচে কোথায় থাকে ? তার পরিচয় কী ?

Ans: কাক্কেশ্বর কুচকুচে থাকে ৪১ নং গেছোবাজার , কাগেয়াপটি অঞ্চলে । Sahaj lesson কাক্কেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলীন অর্থাৎ দাঁড়কাক । সে পেশায় একজন ব্যবসায়ী । হিসাবি ও বেহিসাবি , খুচরা ও পাইকারি সকল প্রকার কার্য শ্রীকাক্কেশ্বর কুচকুচে বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পন্ন করে থাকে ।

 

[E] যে – কোনো একটি অনুচ্ছেদ রচনা ৫ লেখো । ( অনধিক ১০০ শব্দে ) : Mark – 5

 

  1. স্বামী বিবেকানন্দ 

  2. গাছ লাগাও , প্রাণ বাঁচাও 

  3. একটি ভ্রমণের অভিজ্ঞতা

[F] যেকোনো একটি বিষয়ে পত্র লেখ । 

 

  1. তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ । 

  2. বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ উল্লেখ করে ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখ । / অসুস্থতার কারণে তুমি কয়েকদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারনি । ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখ ।

SOURCE-BHUS

©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top