ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট

ভূগোল বিষয়ের প্রশ্নপত্র  

  এখানে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।

শ্রেণী (Class)

পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণী (West Bengal Class 6th)

পরীক্ষা (Exam)

তৃতীয় ইউনিট টেস্ট (Third / 3rd Unit Test Model Questions) 

বিষয় (Subject)

ভূগোল (Geography)

পূর্ণমান (Marks)

৭০ নম্বর (60 Marks)

সময় (Time)

২ ঘন্টা ৩০ মিনিট (2 Hours 30 Minute)

[A] প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ।

1×5 = 5 

  1. কারাকোরাম পর্বতশ্রেণি 

  2. করমণ্ডল উপকূল

  3. নর্মদা নদী 

  4. থর মরুভূমি 

  5. লাক্ষাদ্বীপ

[B] সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×18=18

  1. ভূমিরূপ , নদনদী , স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে বলে— – 

(A) প্রাকৃতিক মানচিত্র 

(B) রাজনৈতিক মানচিত্র 

(C) বিষয়ভিত্তিক মানচিত্র 

(D) গ্লোব । 

Ans: (A) প্রাকৃতিক মানচিত্র

  1. ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী 

(A) গোন্ড 

(B) ভিল 

(C) সাঁওতাল 

(D) টোডা 

Ans: (A) গোন্ড 

  1. লাতিন শব্দ ‘ ম্যাপা ‘ কথার অর্থ— 

( ক ) কাঠ 

( খ ) গাছের ছাল 

(C) কাপড় 

(D) পাথর । 

Ans: (C) কাপড়

  1. ভারতের যে রাজ্যের প্রধান ফসল গম 

(A) পশ্চিমবঙ্গ 

(B) অন্ধ্রপ্রদেশ 

(C) উত্তরপ্রদেশ 

(D) অসম 

Ans: (C) উত্তরপ্রদেশ 

  1. যে ফসলের চাষ কালো মাটিতে ভালো হয়— 

(A) ডাল 

(B) তুলো 

(C) পাট 

(D) মিলেট 

Ans: (B) তুলো

  1. এই নদীটি খাম্বা উপসাগরে পড়েছে— 

(A) নর্মদা 

(B) কৃষ্ণা 

(C) কাবেরী 

(D) গোদাবরী । 

Ans: (A) নর্মদা 

  1. কেরল উপকূলের অপর নাম 

(A) উত্তর সরকার 

(B) করমণ্ডল 

(C) কোঙ্কন 

(D) মালাবার । 

Ans: (D) মালাবার

  1. ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ 

(A) গডউইন অস্টিন 

(B) এভারেস্ট 

(C) কাঞ্চনজঙ্ঘা 

(D) ধবলগিরি । 

Ans: (C) কাঞ্চনজঙ্ঘা 

  1. যে নদীর তীরে গুয়াহাটি শহর অবস্থিত 

(A) গঙ্গা 

(B) ব্রম্মপুত্ৰ 

(C) সিন্ধু 

(D) মহানদী 

Ans: (B) ব্রম্মপুত্র

  1. একটি অপ্রচলিত শক্তির উদাহরণ 

(A) পারমাণবিক বিদ্যুৎ 

(B) তাপবিদ্যুৎ 

(C) জলবিদ্যুৎ 

(D) বায়ুবিদ্যুৎ 

Ans: (D) বায়ুবিদ্যুৎ 

  1. গাড়ির হর্ন বাজার শব্দের তীব্রতা 

(A) 40 db 

(B) 70 db 

(C) 90 db 

(D) 100 db 

Ans: (A) 40 db

  1. নীচের বায়ুস্তরের তাপ তার ঠিক উপরের লাগোয়া বায়ুস্তরকে গরম করে । এই প্রক্রিয়ার নাম

(A) বিকিরণ 

(B) পরিবহণ 

(C) পরিচলন 

(D) তাপশোষণ । 

Ans: (B) পরিবহণ 

  1. বায়ুমণ্ডলের ওজোনস্তরকে ক্ষয় করে 

(A) CO2 , 

(B) CO 

(C) CFC 

(D) CH4  

Ans: (C) CFC

  1. বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম 

(A) থার্মোমিটার 

(B) ব্যারোমিটার 

(C) অ্যানিমোমিটার 

(D) হাইগ্রোমিটার 

Ans: (D) হাইগ্রোমিটার 

  1. প্রতি 1000 মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কমার হার 

(A) 3.5 ° C 

(B) 6.5 ° C 

(C) 5.6 ° C 

(D) 5.3 ° C 

Ans: (B) 6.5 ° C 

  1. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘণ্টায় 

(A) 1650 কিমি 

(B) 1550 কিমি 

(C) 1250 কিমি 

(D) 830 কিমি 

Ans: (A) 1650 কিমি 

  1. “ পৃথিবী নয় , সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে ‘ — প্রমাণ করেন— 

(A) গ্যালিলিয়ো 

(B) নিউটন 

(C) কোপার্নিকাস 

(D) কেপলার । 

Ans: (C) কোপার্নিকাস

  1. পৃথিবীর অক্ষ , কক্ষতলের সঙ্গে যে কোণ করে থাকে— 

(A) 23½ ° 

(B) 66½ ° 

(C) 45 ° 

(D) 90 ° 

Ans: (B) 66½ ° 

  1. পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে— 

(A) মূলমধ্যরেখা 

(B) কর্কটক্রান্তিরেখা 

(C) সুমেরুবৃত্ত 

(D) মহাবৃত্ত । 

Ans: (D) মহাবৃত্ত 

[C] নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও । 1×3 = 3

শুদ্ধ না অশুদ্ধ লেখো ( যে – কোনো তিনটি ) : 

  1. আন্তর্জাতিক তারিখরেখাকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে । 

Ans: শুদ্ধ 

  1. বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় , তাকে জলবায়ু বলে । 

Ans: অশুদ্ধ 

  1. শীতের দেশে যে কাচের ঘরে তাপ নিয়ন্ত্রণ করে চাষ করা হয় , তাকে বলে গ্রিনহাউস । 

Ans: অশুদ্ধ 

(iv) পুরোনো প্রযুক্তির গাড়ি ব্যবহার করলে বায়ুদূষণের সম্ভাবনা কমে । 

Ans: অশুদ্ধ

[D] শূন্যস্থান পূরণ করো ( যে – কোনো তিনটি ) : 1×3 = 3

  1. পৃথিবীর থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ ________ % 1 

Ans: পৃথিবীর থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ 35 % । 

  1. কোনো প্রতিষ্ঠানের সামনে _______ বোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে যে , সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ । 

Ans: কোনো প্রতিষ্ঠানের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে যে , সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ ।

  1. ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে , তার নাম __________ ।

Ans: ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে , তার নাম লুনি । 

  1. উত্তর – পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে _________ বলে । 

Ans: উত্তর – পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে ঝুম চাষ বলে ।

[E] নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ( যে – কোনো তিনটি ) : 1×3 = 3 

  1. আমাদের দেশ কোন্ গোলার্ধে অবস্থিত ? 

Ans: আমাদের দেশ উত্তর গোলার্ধে অবস্থিত । 

  1. ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো । 

Ans: ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষা দ্বীপপুঞ্জ ।

  1. ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয় ?

Ans: ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে চা বা বাগিচা ফসলের চাষ ভালো হয় । 

  1. মানচিত্রে কীভাবে North Line দেখানো হয় ? 

  2. Ans: ↑ উঃ চিহ্ন দিয়ে ।

[F] ‘ ক ‘ স্তম্ভের সঙ্গে ‘ খ ‘ স্তম্ভ মিলিয়ে লেখো : 1×3 = 3 

‘ ক ‘ স্তম্ভ

‘ খ ‘ স্তম্ভ

( ক ) পশ্চিমঘাট

( ১ ) মধ্যপ্রদেশ

( খ ) ভিল

( ২ ) পর্বত

( গ ) বাদামি রং

( ৩ ) সহ্যাদ্রি

Ans:

‘ ক ‘ স্তম্ভ

‘ খ ‘ স্তম্ভ

( ক ) পশ্চিমঘাট

( ৩ ) সহ্যাদ্রি

( খ ) ভিল

( ১ ) মধ্যপ্রদেশ

( গ ) বাদামি রং

( ২ ) পর্বত

[G] নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । 2×4 = 8 

  1. মহাবৃত্ত কাকে বলে ? অথবা , পৃথিবীর প্রধান চারটি অক্ষরেখার নাম লেখো । 

Ans: নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে । তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে ।

  1. শব্দদূষণের ফলে শরীরে দেখা যায় এমন দুটি সমস্যা উল্লেখ করো । অথবা , তোমার বাড়ির আশেপাশে শব্দদূষণের দুটি উৎসের নাম লেখো ।

Ans: ১. শব্দ দূষণের ফলে ধীরে ধীরে শোনার ক্ষমতা কমে যেতে পারে । ২. অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ ক্লান্তি , যন্ত্রণা ও বিরক্তি সৃষ্টি করে ।

  1. কয়াল কাকে বলে ? অথবা , ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির দুটি বিভাগের নাম লেখো । 

Ans: কয়ালঃ মালাবার উপকূলের উপহ্রদগুলিকে ‘ কয়াল ’ বলে । উপহ্রদ গুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং লবণাক্ত হ্রদ যার একদিক সমুদ্রে উন্মুক্ত থাকে ।

  1. চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে এবং এরা কোন্ কোন্ ভাষায় কথা বলে ? অথবা , জারোয়া উপজাতি কোথায় বসবাস করে এবং এঁদের জীবিকা কী ? 

Ans: চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে এবং এরা চেঞ্চু ও তেলেগু ভাষায় কথা বলে ।

[H] নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 3×4 = 12 

  1. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে দুটি পার্থক্য লেখো । অথবা , পৃথিবীর নিরক্ষীয় তল ও কক্ষতলের দুটি পার্থক্য লেখো । 

Ans: অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্যঃ 

অক্ষরেখা

দ্রাঘিমারেখা

১. অক্ষরেখা গুলি পূর্ণ বৃত্তাকার রেখা ।

দ্রাঘিমারেখা গুলি অর্ধ বৃত্তাকার রেখা

২. অক্ষরেখা গুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে ।

প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান ।

৩. একটি অক্ষরেখাতে অবস্থিত বিভিন্ন স্থানের জলবায়ুগত পার্থক্য খুব কম লক্ষ্য করা যায় ।

একই দ্রাঘিমারেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য বেশি হয়ে থাকে ।

  1. পৃথিবীতে দিনরাত্রি কীভাবে ঘটে , সংক্ষেপে ব্যাখ্যা দাও । অথবা , আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে টানার কারণ কী ?

 Ans: 180 ° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখাটি আঁকা হয়েছে । প্রধানত জলভাগের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখরেখাটি প্রসারিত হলেও 180 ° দ্রাঘিমারেখা কয়েকটি স্থানে স্থলভাগের ওপর অবস্থান করছে । সেইসব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি জায়গার সময় ও তারিখ নিয়ে খুবই বিভ্রান্তির সৃষ্টি হয় । 180 ° দ্রাঘিমারেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়ানোর জন্যই আন্তর্জাতিক তারিখরেখাটিকে স্থলভাগ এড়িয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে । তাই আন্তর্জাতিক তারিখরেখাটি স্থানে স্থানে বাঁকা ।

  1. বায়ুদূষণের তিনটি কারণ উল্লেখ করো । অথবা , বৃষ্টির জলে কীভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকর প্রভাব কী ? 

Ans: বায়ুদূষণের কারণঃ (i) শিল্প – কলকারখানাঃ শিল্প – কলকারখানা থেকে নির্গত গ্যাসীয় পদার্থ এবং অগ্যাসীয় পদার্থ সমূহ বায়ুমন্ডলে মিশে বায়ু দূষণ ঘটায় ।

(ii) তাপবিদ্যুৎ কেন্দ্ৰঃ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড , সালফার ডাই অক্সাইড , কার্বন ডাই অক্সাইড , কার্বন মনোক্সাইড , ধোঁয়া , কয়লার কণা , উড়ন্ত ছাই ইত্যাদি পদার্থগুলি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায় । 

(iii) যানবাহনঃ যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন মনোক্সাইড , নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড , সালফার ডাই অক্সাইড , কার্বন কণা ইত্যাদি বায়ু দূষণ ঘটায় ।

  1. বড়ো স্কেলের মানচিত্র ও ছোটো স্কেলের মানচিত্র বলতে কী বোঝো ? অথবা , মানচিত্রের তিনটি অপরিহার্য উপাদানের নাম লেখো । 

Ans: বড় স্কেল মানচিত্রঃ যে সমস্ত মানচিত্রে কোন ছোট অঞ্চল , যেমন- গ্রাম , শহর ইত্যাদির মানচিত্র দেখানো হয় সেগুলোকে বড় স্কেল মানচিত্র বলে । 

ছোট স্কেল মানচিত্রঃ যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় , যেমন- পৃথিবী , মহাদেশ ও দেশের মানচিত্র । সেগুলিকে ছোট স্কেল মানচিত্র বলে ।

[I] নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 5 × 3 = 15

  1. বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় ? যে কোনো দুটি পদ্ধতি চিত্র – সহ আলোচনা করো । অথবা , বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন , তার দুটি প্রধান কারণ চিত্র – সহ আলোচনা করো ।

Ans: বায়ুমণ্ডল সাধারণত বিকিরণ , পরিচলন ও পরিবহন পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে । 

(i) বিকিরণ পদ্ধতিঃ কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে যে পদ্ধতিতে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তাকে বিকিরণ পদ্ধতি বলে ।

(i) পরিচলন পদ্ধটিঃ ভূপৃষ্ঠসংলগ্ন বায়ু উত্তপ্ত হওয়ার পর প্রসারিত ও হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় । তখন চারদিক থেকে ঠান্ডা ভারী বাতাস ওই ফাঁকা জায়গায় ছুটে আসে এবং ওই বাতাসও ক্রমশ উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায় । বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে ।

(iii) পরিবহণ পদ্ধতিঃ যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞলিত হয় কিন্তু পদার্থের অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না , তাকে পরিবহণ পদ্ধতি বলে ।

  1. হিমাদ্রি ও হিমাচল পর্বতশ্রেণির ভূপ্রকৃতি বর্ণনা করো । অথবা , গঙ্গার গতিপথের তিনটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো । 

Ans: গঙ্গার গতিপথঃ ১.গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে উৎপন্ন । প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী । ২. উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে ।

৩. মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথ- হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে । ৪. প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপরটি ভাগীরথী – হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে ।

  1. ধান চাষের প্রয়োজনীয় উষ্ণতা , বৃষ্টিপাত ও মাটির অবস্থা উল্লেখ করো । ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ধান চাষ হয় ? অথবা , ভারতে উৎপাদিত ফসলগুলির শ্রেণিবিভাগ করো । ও দুটি করে উদাহরণ দাও

Ans: ভারতে উৎপাদিত ফসলগুলি হলো 

১. খাদ্য ফসল- ধন , গম , মিলেট । 

২. সবজি ফসল- আলু , পটল , বেগুন । 

৩. তন্তু জাতীয় ফসল- পাট , তুলা । 

৪. পানীয় ফসল- চা , কফি । 

৫. অন্যান্য ফসল- ডাল , তৈল বীজ , রবার ।

SOURCE-BHUS

©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top