THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
MATHEMATICS QUESTION PAPER
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (10টি) : 1×10=10
(a) 0.7 কে সামান্য ভগ্নাংশে পরিণত করো।
উত্তরঃ
(b) 80 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো।
উত্তরঃ 112
(c) অঙ্কে লেখো : আটাত্তর লক্ষ আটশত আট।
উত্তরঃ 7,800,808
(d) চিহ্ন ও প্রতীকের সাহায্যে লেখো : x এর তিনগুণের থেকে 8 বিয়োগ।
উত্তরঃ 3x − 8
(e) 7 ডেকামিটার = কত ডেসিমিটার ?
উত্তরঃ 700 ডেসিমিটার
(f) কে শতকরায় পরিণত করো।
উত্তরঃ 437.5%
(g) –22 এর পরম মান লেখো।
উত্তরঃ 22
(h) 10:15 অনুপাতটি লঘু না গুরু অনুপাত লেখো।
উত্তরঃ লঘু অনুপাত।
(i) ঘনকের কটি শীর্ষবিন্দু ?
উত্তরঃ 8
(j) চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ?
উত্তরঃ 360°
(k) একটি স্থুলকোণী ত্রিভুজে কয়টি স্থূলকোণ থাকতে পারে ?
উত্তরঃ 1টি।
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (8টি) : 2×8=16
(a) স্কুলের গেটে 7 অংশ রং করা হয়েছে। কত অংশ রং করতে বাকি আছে ?
(b) সমবাহু ত্রিভুজ এবং বিষম বাহু ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে দেখাও।
(c) 77 এবং 85 সংখ্যা দুটি রোমান সংখ্যায় লেখো।
(d) কত টাকার 3 অংশ = 4 টাকা।
(e) –24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি এর বিপরীত রাশিটি লেখো।
(f) সংখ্যারেখার সাহায্যে যোগ করো : (+6), (–11)
(g) চাঁদার সাহায্যে 67° কোণ আঁক।
(h) 15² + 20² এর বর্গমূল কত ?
(i) সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত ?
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (4টি) : 4×3=12
(a) দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গ সা গু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে হিসাব করে লেখো।
(পৃঃ নং 137)
(b) সরল করো : 625+312+12–710
(পৃঃ নং 89)
(c) সরল করো : 12 –(–3)+(+6 -এর বিপরীত সংখ্যা)
(পৃঃ নং 175)
(d) 2004 সালের 1 মার্চ সোমবার। 2005 সালের 1 লা এপ্রিল কী বার ছিল হিসাব করে লেখো।
(পৃঃ নং 226)
(e) আমার বই ও গল্পের বই এর অনুপাত 4 : 3; পড়ার বই 28টি হলে গল্পের বই এর সংখ্যা কত হিসাব করো। ও মোট বই কত হিসাব করো।
(পৃঃ নং 247)
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (4টি) : 4×5=20
(a) 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লেখো।
(পৃঃ নং 42)
(b) ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করে লেখ।
(পৃঃ নং 113)
(c) 28,33,42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98765 এর নিকটতম তা হিসাব করে খুঁজে বার করো।
(পৃঃ নং 137)
(d) এবছরে নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময়ে তাদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। ওইদিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করো।
(পৃঃ নং 211)
(e) হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম।
(পৃঃ নং 147)
নিজের সুবিধামতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (2টি) : 6×2=12
(a) স্কেল ও পেনসিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে স্কেল ও পেনসিলের সাহায্যে সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতিখণ্ডের দৈর্ঘ্য মাপ।
(পৃঃ নং 263)
(b) চাঁদার সাহায্যে 120° কোণ আঁক। কোণটিকে স্কেল ও পেনসিলের সাহায্যে সমান চারভাগে ভাগ করো।
(পৃঃ নং 268)
(c) একটি সরলরেখাংশ AB অঙ্কন কর যার দৈর্ঘ্য 6 সেমি। এই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু K নাও। স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে, K বিন্দু থেকে AB সরল রেখাংশের উপর KL লম্ব আঁক।
(পৃঃ নং 260)





