ANNUAL EXAMINATION WBBSE
CLASS 6 (VI)
BENGALI QUEST
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
১। একটি বাক্যে উত্তর দাও (যে কোনো দশটি) : ১×১০=১০
(ক) পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি ?
উত্তরঃ পৃথিবীর বৃহত্তম নদী-মধ্যবর্তী দ্বীপ হলো মাজুলী।
(খ) প্রথম মানচিত্র বই কত সালে প্রকাশ পায় ?
উত্তরঃ প্রথম মানচিত্র বই ১৫৭৮ খ্রিস্টাব্দে প্রকাশ পায়।
(গ) পূর্ব ভারতে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে কী বলে ?
উত্তরঃ পূর্ব ভারতে গ্রীষ্মকালীন ঝড়-বৃষ্টি কালবৈশাখী নামে পরিচিত।
(ঘ) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?
উত্তরঃ ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ।
(ঙ) পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি ?
উত্তরঃ মারিয়ানা খাত।
(চ) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী ?
উত্তরঃ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট।
(ছ) জলীয় বাষ্প জলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
উত্তরঃ জলীয় বাষ্প জলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।
(জ) সৌর কিরণের মোট কত শতাংশ অ্যালবেডো ?
উত্তরঃ সৌর কিরণের মোট প্রায় ৩৫% অ্যালবেডো।
(ঝ) শব্দ দূষণের একটি কারণ লেখো।
উত্তরঃ শব্দ দূষণের একটি কারণ হলো যানবাহনের হর্ন বাজানো।
(ঞ) সূর্যের অবস্থান অনুযায়ী কোনো স্থানে কোন সময় গণনা করা হয় ?
উত্তরঃ সূর্যের অবস্থান অনুযায়ী কোনো স্থানে স্থানীয় সময় গণনা করা হয়।
(ট) একটি বামন গ্রহের নাম লেখো।
উত্তরঃ একটি বামন গ্রহ হলো প্লুটো।
(ঠ) আর্থ আওয়ার কত তারিখ পালিত হয় ?
উত্তরঃ আর্থ আওয়ার প্রতি বছর ২৯শে মার্চ পালিত হয়।
২। সঠিক উত্তর নির্বাচন করো। (যে কোনো দশটি) : ১×১০=১০
(ক) সর্বনিম্ন বায়ুমণ্ডলের স্তরকে (ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার) বলে।
উত্তরঃ ট্রপোস্ফিয়ার।
(খ) বারাণসী (গোদাবরী / গঙ্গা / সুবর্ণরেখা) নদী তীরে অবস্থিত।
উত্তরঃ গঙ্গা।
(গ) সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে (৩ / ৬ / ৭)টি তাপমণ্ডলে ভাগ হয়।
উত্তরঃ ৩টি।
(ঘ) (বায়ু / শব্দ / জল) দূষণে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পায়।
উত্তরঃ শব্দ।
(ঙ) (অ্যাসিড / ঘূর্ণ / পরিচালন) বৃষ্টির ফলে তাজমহলের ক্ষতি হচ্ছে।
উত্তরঃ অ্যাসিড।
(চ) ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য (সিকিম / বিহার / উত্তর প্রদেশ)।
উত্তরঃ উত্তর প্রদেশ।
(ছ) (গঙ্গা / সিন্ধু / ব্রহ্মপুত্র) নদীকে সাংপো বলে।
উত্তরঃ ব্রহ্মপুত্র।
(জ) ভারত (নিরক্ষীয় / মৌসুমি / তুন্দ্রা) জলবায়ুর দেশ।
উত্তরঃ মৌসুমি।
(ঝ) পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর (শিলিগুড়ি / আলিপুর / রাণীগঞ্জ) শহরে অবস্থিত।
উত্তরঃ আলিপুর।
(ঞ) হিমাদ্রি ও পীরপাঞ্জালের মাঝে (কাশ্মীর / হিমাচল / লাদাখ) উপত্যকা অবস্থিত।
উত্তরঃ কাশ্মীর।
(ট) মানচিত্র দূরত্ব এবং প্রকৃত দূরত্বের অনুপাতকে (স্কেল / কম্পাস / আটলাস) বলে।
উত্তরঃ স্কেল।
(ঠ) সন্ধ্যাতারা হলো (বৃহস্পতি / শুক্র / শনি) গ্রহ।
উত্তরঃ শুক্র।
৩। শূন্যস্থান পূরণ করো। (যে কোনো পাঁচটি) : ১×৫=৫
(ক) ল্যাটেরাইট মাটির রং ………………।
উত্তরঃ লালচে।
(খ) শব্দের তীব্রতা মাপার একক হলো ……………..।
উত্তরঃ ডেসিবেল (dB)
(গ) ……………… বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।
উত্তরঃ ৩০-৩৫
(ঘ) মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে ……………….।
উত্তরঃ কার্টোগ্রাফি।
(চ) ভারতের প্রমাণ দ্রাঘিমার মান ……………….।
উত্তরঃ ৮২°৩০´ পূর্ব।
(ছ) পৃথিবী ……………… ছায়া পথে অবস্থিত।
উত্তরঃ আকাশগঙ্গা।
৪। বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। (যে কোনো পাঁচটি) : ১×৫=৫
(ক) পৃথিবীর সর্বত্র একসাথে সূর্যোদয় হয় না।
উত্তরঃ শুদ্ধ।
(খ) নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে।
উত্তরঃ শুদ্ধ।
(গ) ভারতের বৃহত্তম শহর পাটনা।
উত্তরঃ অশুদ্ধ।
(ঘ) মানচিত্রে কোনো প্রতীক চিহ্ন ব্যবহার হয় না।
উত্তরঃ অশুদ্ধ।
(ঙ) ৩২° ফারেনহাইট তাপমাত্রায় জল জমে বরফ হয়।
উত্তরঃ শুদ্ধ।
(চ) নাইট্রোজেন একটি বিষাক্ত গ্যাস।
উত্তরঃ অশুদ্ধ।
(ছ) বিদ্যালয়ের সামনে গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ।
উত্তরঃ শুদ্ধ।
৫। বাম দিকের সাথে ডান দিক মেলাও : ১x৫=৫
বাম |
ডান |
(ক) কল্পনা চাওলা |
(i) মহারাষ্ট্র |
(খ) পেঙ্গুইন |
(ii) মহাকাশ অভিযাত্রী |
(গ) করমণ্ডল |
(iii) ব্যারোমিটার |
(ঘ) মারাঠী |
(iv) আন্টার্কটিকা |
(ঙ) বায়ুর চাপ |
(v) উপকূল |
উত্তরঃ
বাম |
ডান |
(ক) কল্পনা চাওলা |
(ii) মহাকাশ অভিযাত্রী |
(খ) পেঙ্গুইন |
(iv) আন্টার্কটিকা |
(গ) করমণ্ডল |
(v) উপকূল |
(ঘ) মারাঠী |
(i) মহারাষ্ট্র |
(ঙ) বায়ুর চাপ |
(iii) ব্যারোমিটার |
৬। টীকা লেখো। (যে কোনো চারটি) : ২x৪=৮
(ক) প্রাকৃতিক মানচিত্র (খ) জাতীয় উদ্যান
(গ) পশ্চিমী ঝঞ্ঝা (ঘ) সমোষ্ণ রেখা
(ঙ) দক্ষিণ গঙ্গোত্রী (চ) মূলমধ্যরেখা
৭। সংক্ষেপে উত্তর দাও। (যে কোনো চারটি) : ৩x৪=১২
(ক) ছোটস্কেল ও বড়স্কেল মানচিত্র কী ?
(খ) শব্দ দূষণ কমাবার কিছু উপায় লেখো।
(গ) ওজোন স্তর ক্ষয়ের কারণ কী ?
(ঘ) সবুজ বিপ্লব বলতে কী বোঝ ?
(ঙ) আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন ?
(চ) প্যানজিয়া ও প্যানথালাসা কী ?
৮। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৫x৩=১৫
(ক) বায়ুদূষণ কমাতে আমাদের কী কী করা উচিৎ আলোচনা করো।
(খ) ভারতের ধানচাষের জলবায়ু, মাটি ও উৎপাদক রাজ্যের বিবরণ দাও।
(গ) ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কীভাবে দেখা যায় লেখো।
(ঘ) ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট লেখো।
(ঙ) আবর্তনগতির ফলে কীভাবে দিন রাত্রি হয় আলোচনা করো।
(চ) বায়ুর তাপমাত্রা পৃথিবীর সবজায়গায় একরকম হয় না কেন ?





