সাহা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ! যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন
Published on:
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত দারুণ খবর! ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের (DAE) অধীনস্থ কলকাতার স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান ‘সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’ (SINP)-এর পক্ষ থেকে বিভিন্ন বৈজ্ঞানিক, কারিগরি, প্রশাসনিক ও সহায়ক পদে কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি এই সংস্থায় কাজ করতে আগ্রহী হন, তবে যোগ্যতা ও আবেদনের পুরো বিবরণ নিচে দেওয়া হলো।
একনজরে »
1 SINP Recruitment 2026: সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নিয়োগের বিবরণ
1.1 বিভিন্ন পদে শূন্যপদ ও বয়সসীমা
1.2 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
2 SINP নিয়োগের আবেদন পদ্ধতি (Online Application)
2.1 আবেদন ফি (Application Fee)
3 অফিসিয়াল বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ তারিখ
SINP Recruitment 2026:
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নিয়োগের বিবরণ
সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স (SINP) প্রতি বছর বিভিন্ন সায়েন্টিফিক ও টেকনিক্যাল পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করে থাকে। ৩১ই জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি (Advt. No. SINP/Estt./Advt./11/2026) অনুযায়ী সরাসরি নিয়োগ ও ডেপুটেশন ভিত্তিতে কর্মী নেওয়া হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সায়েন্টিস্ট, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, এলডিসি এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টসহএকাধিক ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে।
বিষয় |
বিস্তারিত |
|---|---|
বিজ্ঞপ্তি নম্বর |
SINP/Estt./Advt./11/2026 |
সংস্থার নাম |
Saha Institute of Nuclear Physics (SINP), Kolkata |
পদের নাম |
Scientist ‘C’, Scientific Assistant ‘B’, Technician ‘B’, LDC, Work Assistant ‘A’ ইত্যাদি |
শিক্ষাগত যোগ্যতা |
১০ম শ্রেণি পাস, ITI, ডিপ্লোমা, স্নাতক, M.Sc (পদ অনুযায়ী) |
অনলাইন আবেদনের শেষ তারিখ |
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ (বিকাল ৩:০০ টা) |
বিভিন্ন পদে শূন্যপদ ও বয়সসীমা
SINP-এর এই নিয়োগ অভিযানে বৈজ্ঞানিক, কারিগরি এবং প্রশাসনিক বিভাগে বিভিন্ন পদে নিয়োগের জন্য বয়স ন্যূনতম 18 বছর হলে আবেদন করতে পারবে কিন্তু পদ অনুযায়ী বয়েসের উর্ধ্বসীমা ভিন্ন রয়েছে।
পদের নাম |
মোট শূন্যপদ |
বয়সসীমা (সর্বোচ্চ) |
|---|---|---|
Scientist ‘C’ |
৫ টি (PwBD) |
৩৩ বছর |
Scientific Assistant ‘B’ |
৮ টি |
৩০ বছর |
Technician ‘B’ |
১৮ টি |
২৫ বছর |
Assistant Administrative Officer-1 |
১ টি (Deputation) |
সরকারি নিয়ম অনুযায়ী |
Lower Division Clerk (LDC) |
৭ টি |
২৭ বছর |
Security Guard ‘A’ |
৮ টি |
২৭ বছর |
Work Assistant ‘A’ |
১১ টি |
২৭ বছর |
Halwai-cum-Cook |
৪ টি |
২৫ বছর |
** (সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স-এ বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা নির্ধারণ করা হয়েছে:
-
Scientist ‘C’: সংশ্লিষ্ট বিষয়ে (Physics / Applied Physics / Optics / Photonics / Electronics) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে M.Sc পাশ।
-
Scientific Assistant ‘B’: সংশ্লিষ্ট বিষয়ে (Computer Science / Electronics / Electrical / Mechanical / HVAC) ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
-
Technician ‘B’: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বরসহ বিজ্ঞান ও গণিত এবং সংশ্লিষ্ট ট্রেডে (Computer Hardware, Welding, Electrician, AC, Carpentry ইত্যাদি) ITI সার্টিফিকেট এবং ৩ বছরের অভিজ্ঞতা।
-
Lower Division Clerk (LDC): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০% নম্বরসহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি শব্দ টাইপিং স্পিড।
-
Work Assistant ‘A’:স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (SSC) পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা।
-
Security Guard ‘A’: মাধ্যমিক পাস এবং শারীরিক যোগ্যতা (Ex-Servicemen প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে)।
SINP নিয়োগের আবেদন পদ্ধতি (Online Application)
SINP-এর এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন পূরণ করতে হবে এবং পরবর্তী ধাপে ইমেলে নথিপত্র পাঠাতে হবে। আবেদনের প্রক্রিয়া নিচে সংক্ষেপে আলোচনা করা হলো:
-
প্রথমে SINP-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে চাকরির পোর্টালে (www.saha.ac.in/web/job-opportunities) যান।
-
নতুন ব্যবহারকারী হলে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন ও ইমেলে আসা ভেরিফিকেশন লিংক নিশ্চিত করুন।
-
পোর্টাল থেকে অনলাইন ফি প্রদান (‘Pay Now’) করুন অথবা ফিতে ছাড় থাকলে ‘Fee Exempted’ বিকল্পটি বেছে নিন।
-
এরপর আবেদনপত্রে ট্রানজ্যাকশন সংক্রান্ত তথ্য, ব্যক্তিগত বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতা পূরণ করুন।
-
পাসপোর্ট সাইজ ছবি ও স্ক্যান করা স্বাক্ষর (সর্বোচ্চ 40 KB) এবং প্রয়োজনীয় ডকুমেন্টের PDF ফাইল আপলোড করে ফর্মটি সাবমিট করুন।
-
ফর্ম সাবমিট করার পর চূড়ান্ত PDF কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করুন এবং নির্ধারিত শেষ তারিখের মধ্যে সব প্রয়োজনীয় ডকুমেন্টসহ
recruit.staff@saha.ac.inইমেল আইডিতে ফাইল ইমেল করে দিন (ফাইলের নাম হতে হবেPost Code_Application No.)।
আবেদন ফি (Application Fee)
আবেদনকারীদের নির্দিষ্ট পদের ভিত্তিতে অনলাইন মাধ্যমে ফি প্রদান করতে হবে। Scientist ‘C’ এবং Scientific Assistant ‘B’ পদের জন্য আবেদন ফি ৫০০ টাকা এবং বাকি পদগুলির জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পদের ক্যাটাগরি |
আবেদন ফি |
|---|---|
Scientist ‘C’ & Scientific Assistant ‘B’ |
৫০০ টাকা |
অন্যান্য সমস্ত পদ (Technician, LDC, WA ইত্যাদি) |
৩০০ টাকা |
মহিলা প্রার্থী, PwBD, Ex-Servicemen এবং SC/ST প্রার্থী |
কোনো আবেদন ফি লাগবে না |
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ তারিখ
বিষয় |
বিস্তারিত |
|---|---|
অনলাইন আবেদন শুরুর তারিখ |
৩১ই জুলাই, ২০২৬ (সন্ধ্যা ৬:০০ টা) |
অনলাইন আবেদনের শেষ তারিখ |
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ (বিকাল ৩:০০ টা) |
ইমেলে PDF পাঠানোর শেষ তারিখ |
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ (বিকাল ৩:০০ টা)ইমেল:
|
প্রপার চ্যানেলে হার্ড কপি পৌঁছানোর শেষ তারিখ |
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ (বিকাল ৩:০০ টা) |
অফিশিয়াল বিজ্ঞপ্তি |
Download Notice ↓ |
অনলাইন আবেদন ডাইরেক্ট লিংক |
Apply Now→ |
সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সে (SINP) বিভিন্ন পদে নিয়োগের এই বিজ্ঞপ্তিটি বিজ্ঞানের ক্ষেত্রে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ। তাই সঠিক যোগ্যতা থাকলে সকল প্রয়োজনীয় তথ্য জেনে শেষ তারিখের আগেই আবেদন সম্পন্ন করা বুদ্ধিমানের কাজ হবে।





