2 বছর চাকরির মধ্যে যদি মারা যায়,, তার স্ত্রী কি সমস্ত সুযোগ সুবিধা পাবেন??

 

কর্মরত অবস্থায় বা অবসরপ্রাপ্ত অবস্থায় কর্মচারীর মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্য family pension পাবেন। শেষ মাসের মূল বেতনের 30% হবে family pension. তবে কর্মচারীর মৃত্যুর পর 07 বছর অথবা কর্মচারী জীবিত থাকলে যেদিন তাঁর 67 বছর বয়স হতো – এইদুটো সময়কালের মধ্যে যেটা আগে হবে সেইদিন পর্যন্ত বর্ধিত হারে family pension পাবেন, যার পরিমাণ হবে শেষ মূল বেতনের 50% (যার পরিমাণ কর্মচারীর শেষ বেতনের উপর সাধারণ হারে যে family pension হয় তার দ্বিগুনের বেশি হবে না). তারপর থেকে আবার যথারীতি 30% হারেই family pension পেতে থাকবেন। তবে অন্ততপক্ষে 07 বছর চাকরি করার পর কর্মচারীর মৃত্যু হলে তবেই বর্ধিত হারে (50%) family pension পাওয়া যায়।

Reference :- D.C.R.B. Rules 103, 5225-F dt 07.06.1976, 1042-F(Pen) dt 31.12.2007

01 বছরের কম চাকরি করে মৃত্যু হলেও family pension পাওয়া যাবে যদি তিনি চাকরিতে প্রবেশের সময় medically fit certificate দিয়ে থাকেন।

Reference – 959-F(Pen) dt 20.07.1995

অন্ততপক্ষে 01 বছর চাকরি করে মৃত্যু হলেও family pension পাওয়া যাবে যদি তিনি চাকরিতে প্রবেশের সময় medically fit certificate না দিয়ে থাকেন।

Reference :- 5625-F dt 27.07.1981

 

Death Gratuity –

 

01 বছরের মধ্যে মৃত্যু হলে – শেষ মাসের মূল বেতনের দ্বিগুণ

01 বছরের বেশি কিন্তু 05 বছরের কম চাকরি করে মৃত্যু হলে – শেষ মাসের মূল বেতনের 06 গুন

Reference – 536-F(Pen) dt 01.10.2019

এছাড়াও Leave Encashment, GISS, GPF এগুলোতে যেটা যেমন প্রাপ্য হবে তেমন পরিমানে পাবেন।

 

 SOURCE-SANDB

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top