2016 এর যাঁরা আগের চাকরিতে ফিরে যাচ্ছেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তাঁদের Pay Protection এর অর্ডার জারি করলেন কমিশনার অফ স্কুল এডুকেশন তাঁর মেমো নং – 1624-GA ,তারিখ- 05/12/2025 দ্বারা । এরপর ঠিক কী কী হতে পারে ? আসুন দেখি।  

——————————————————————–

১) একটা কথা প্রথমেই ধরে নিন যেন আপনি ২০১৬ প্যানেলের চাকরিটা করেননি। আপনি আগের চাকরির জয়েনিং থেকে এখনও সেই চাকরিতেই আছেন। এবার হিসাব করুন আপনার সেই চাকরির এক্সপিরিয়েন্স আর সেই অনুযায়ী আপনার এখনকার বেসিক পে কত হচ্ছে। সেটাই হবে আপনার বর্তমান বেসিক পে।

২) ২০১৬ এর প্যানেল থেকে যে সময়টা চাকরি করেছেন সেটার জন্য যে সংশ্লিষ্ট স্কুল থেকে যে বেতন পেয়েছেন সেটা রিফান্ড করার কোনো ব্যাপার নেই।

৩) ২০১৬ প্যানেলের চাকরির সময়কালে আপনি আগের স্কুল ( অর্থাৎ বর্তমানে আপনি যে স্কুলে ফিরে গেছেন ) থেকে বেতন পাননি। সেটা পাবেনও না। ওই সময়কালটি উইদাউট পে লিভ হিসাবে গণ্য হবে।

৪) বর্তমানে যে স্কুলে ফিরে গেছেন সেখানে আপনার অনুপস্থিতির সময়কালটি (যে সময়ে ২০১৬ প্যানেলে চাকরি করেছিলেন ) উইদাউট পে লিভ হিসাবে গণ্য হলেও উইদাউট পে লিভ হওয়ার জন্য সেই সময়টি নন কোয়ালিফাইং সার্ভিস বলে গণ্য হবে না। সেটি কোয়ালিফাইং সার্ভিস বলেই গণ্য হবে। অর্থাৎ ঐ সময়কালে যে ইনক্রিমেন্ট ও সার্ভিস বেনিফিট বা রোপা এর সুবিধাগুলি পড়বে সেগুলি নোশনাল হিসাবে পেয়ে বর্তমান পে নির্ধারিত হবে। এছাড়া এই সময়কালটি অবসরকালীন বেনিফিট ( পেনশন , গ্রাচুইটি) পাওয়ার ক্ষেত্রেও কোয়ালিফাইং সার্ভিসের মধ্যেই ধরা হবে। এই উইদাউট পে এর সময়টার জন্য কোনো ইনক্রিমেন্ট বা বেনিফিট পিছিয়ে যাবে না।

৫) বর্তমান স্কুল ( যে স্কুলে এখন Rejoin করেছেন) থেকে ২০১৬ প্যানেলে জয়েন করার আগে যে স্কেলে রিলিজ নিয়ে এসেছিলেন সেই স্কেলেই পুনরায় জয়েন করবেন । তবে ROPA চেঞ্জ হওয়ার জন্য নতুন রোপা অনুযায়ী সংশ্লিষ্ট পে লেভেলে পে ফিক্সড হবে।

৬) নিজের বর্তমান পে কত হবে নিজেই হিসাব করতে পারবেন নিম্নলিখিত উপায়ে —

ক) বর্তমান স্কুল থেকে (যে স্কুলে এখন ফিরে গেছেন ) রিলিজ নিয়ে ২০১৬ এর চাকরিতে জয়েন করার আগে আপনার রিলিজের দিনে কোন পে স্কেলে কত বেসিক পে ছিল দেখুন। বেশিরভাগেরই আগের চাকরিতে ( যেখানে বর্তমানে ফিরে গেছেন বা যাচ্ছেন) বেতন হতো ROPA 2009 অনুসারে ।

খ) উক্ত পে স্কেলে উক্ত বেসিকের পর পরবর্তী যে ডেটে ইনক্রিমেন্ট ছিল সেই ইনক্রিমেন্ট দিন। এর পর একই ভাবে যে যে ডেটে যতগুলি ইনক্রিমেন্ট প্রাপ্য হচ্ছে পরপর দিতে থাকুন 31/12/2015 পর্যন্ত। মাঝে 10/18/20 বছরের বেনিফিট প্রাপ্য হলে সেটাও দিন।

গ) 01/01/2016 থেকে ROPA 2019 অনুযায়ী Pay Fixation করে নিন। তারপর আবার নির্ধারিত ডেটে অর্থাৎ 01/07/2016, 01/07/2017, 01/07/2018, 01/07/2019, 01/07/2020, 01/07/2021, 01/07/2022, 01/07/2023, 01/07/2024, 01/07/2025 তারিখে পরপর অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং ঐ তারিখগুলিতে বা পুনর্নিয়োগ এর দিন পর্যন্ত অন্য যে কোনো তারিখে 10/18/20 বছরের বেনিফিট (যদি প্রাপ্য হয়) দিয়ে পুনর্নিয়োগের দিনে বর্তমান স্কুলে আপনার বেসিক পে ক্যালকুলেট করুন। সেই বেসিক পে দিয়েই আপনার বর্তমান স্কুলে বেতন পাবেন।

৭) যিনি পূর্বের চাকরি ( বর্তমানে যেখানে ফিরে এসেছেন ) থেকে Higher Scale বা Lower Scale এ ২০১৬ তে নিযুক্ত হয়েছিলেন বা যিনি ২০১৬ তে পূর্বের চাকরির Pay Protection পাননি তাঁর বর্তমান বেসিক পে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যিনি পূর্বের চাকরি থেকে একই স্কেলে ২০১৬ এর চাকরিতে জয়েন করেছিলেন এবং সেই সঙ্গে Pay Protectionও পেয়েছিলেন তিনি ২০১৬ এর চাকরির মতো একই বেসিক পে নিয়ে পূর্বের চাকরি (এখন বর্তমান চাকরি) তে ফিরে যাবেন।

৮) অনেককেই পূর্বের চাকরিতে ফিরে আপাতত সেই পে স্কেলের ইনিশিয়াল পে নিতে হবে। পরে ডি আই বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক Pay Protection দিয়ে Pay Fixation হওয়ার পর আপডেটেড বেসিক অনুযায়ী বেতন পাবেন। এক্ষেত্রে ডি আই অফিস থেকে যেমন নির্দেশ আসবে সেই অনুযায়ী প্রেয়ার দেবেন। খুব তাড়াতাড়িই Pay Fixation হয়ে যাবে আশা করা যায়।

৯) ২০১৬ এর স্কুল থেকে প্রোফাইল ট্রান্সফার হয়ে আগের স্কুলে (অর্থাৎ বর্তমানে যেখানে ফিরে গেছেন বা যাচ্ছেন) যাবে অথবা পুরোনো স্কুলের প্রোফাইল ডিলিট করতে হবে। প্রোফাইল ট্রান্সফার বা Deletion সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা এখনও নেই। খুব শীঘ্রই এসে যাবে বলে আশা করা যায়। তখন সেই অনুযায়ী কাজ করবেন। আপাতত যে স্কুলগুলিতে এইরকম কেস আছে তারা এখনই স্যালারি সাবমিট করবেন না। আরো ১০ – ১৫ দিন অপেক্ষা করুন। ডি আই অফিসের সঙ্গে কথা বলুন।

১০) অনেকেরই প্রশ্ন যাঁরা পূর্বের চাকরিতে এই ভাবে ফিরে যাচ্ছেন তাঁরা যদি অন গোয়িং সেকেন্ড SLST থেকে সিলেক্টেড হন তাঁরা কি সেই চাকরিতে জয়েন করতে পারবেন ? পারলে কী ভাবে Continuation হবে? এর উত্তরে বলবো এই প্রশ্নের উত্তর এখনই নির্দিষ্টভাবে দেওয়া সম্ভব নয়। তবে সম্ভবত তাঁরা সেই সুযোগ পাবেন এবং Continuation ও পাবেন। তবে কী ভাবে পাবেন তার জন্য পরবর্তী Govt Notification এর জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু সবটাই হচ্ছে কোর্টের নির্দেশে তাই এই সুযোগ দিতে হবে বলেই মনে হয়। না দিলে আবার কোর্টে যেতে হবে।

১১) সম্ভব হলে পুরনো চাকরিতে ফেরাটা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যতটা সম্ভব পিছিয়ে দিন। দেখে নিন অন গোয়িং SLST এর ফাইনাল রেজাল্ট কী হয়। তারপর জয়েন করুন। কিন্তু যদি অনুমতি না পান তাহলে অবশ্যই পূর্বের চাকরিতে জয়েন করুন। রিস্ক নেবেন না। পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

১২) পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার জন্য অনেককেই ROPA 2019 অনুযায়ী অপশন/ FIXATION করতে হতে পারে। তবে এই ব্যাপারে GOVT ORDER হবে। তারপর ব্যাপারটা ক্লিয়ার হবে। 

 SOURCE-SMR

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top