


WBHS APPLICATION PROCESS
Enrollment এর জন্য online আবেদন করার প্রাথমিক পদ্ধতি –
সবার আগে নিজের এবং অন্যান্য beneficiary যাঁরা এই scheme এর আওতায় আসবেন, তাঁদের সবার ছবি ও specimen সই scan করে 10 kb থেকে 50 kb এর মধ্যে upload করে রাখবেন। 12 বছরের কম বয়সীদের জন্য employee নিজেই সই করতে পারেন।
নিজের PAN, mobile number, email address এবং প্রত্যেকের aadhaar number (5 বছরের কম বয়সীদের লাগবে না) ও রক্তের Group জেনে রাখতে হবে।
এবার WBHS portal এ গিয়ে ওপরের menu bar থেকে online enrollment select করতে হবে।
তারপর dropdown list থেকে Government Employees select করলে enrollment window খুলে যাবে। সেখানে প্রথমে জানতে চাইবে Date of joining in the Government service, তারপর GPF number আছে কি নেই, সেটা জানাতে হবে। GPF number না থাকলেও সমস্যা নেই, সেক্ষেত্রে temporary number generate হয়ে যাবে।
এরপর অফিস যে জেলায় অবস্থিত সেই জেলার নাম dropdown list থেকে select করে এবং জন্মতারিখ entry করে save button এ click করার পর next button এ click করতে হবে।
এরপর পরের window খুলে যাবে এবং নির্দেশ অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সমস্যা হলে অফিসের সাহায্য নিতে হবে।
SOURCE-SNDB

