#PRIMARY_INTERVIEW

*প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ- দেবেন?*

*কী পরবেন?কী করবেন? কী পড়বেন?*

*এক ডজন পরামর্শ ও প্রশ্ন একঝলক পড়ে নিন।*

●১- পোষাক- ভদ্র ও রুচিশীল, যা অাপনার ব্যক্তিত্বের সংগে মানানসই। মেয়েরা শাড়ি বা সালোয়ার যাই পরুন মেক আপ বাড়তি কিছু না করাই ভাল। তবে কোন পোশাক-ই অতিরিক্ত রঙচঙে বা খুব সাদামাঠা হবে না।

●২- ঘরে অনুমতি নিয়ে ঢুকুন,বসতে না বলা পর্যন্ত বসবেন না।

●৩- বসার পর প্রথমেই কুশল বিনিময় করুন- নমস্কার /গুড মরনিং বলে। এসময় সবার দিকে তাকান।

●৪- উত্তর দেওয়ার সময় চোখে চোখ রেখে কথা বলুন

●৫- যিনি প্রশ্ন করছেন। তার মুখের দিকে তাকিয়ে উত্তর দিন

●৬- চেয়ারে বসে হাত টেবিলে কিংবা জোড়া করে রাখবেন না। হাত দুটি সাবলীল ভাবে রাখুন।

●৭- পকেটে কলম ও একটা সাদা কাগজ রাখুন। দরকার হতে পারে।

●৮- মোবাইল ফোন একেবারে হলের বাইরে রেখে আসুন, সাথে থাকলে মনোযোগ ব্যাহত হতে পারে।

●৯- ইন্টারভিউয়ের ২-৩ দিন আগেই দরকারি কাগজ জেরক্স করে রাখুন,

●১০- আয়নার সামনে প্রশ্নোত্তর অভ্যাস করুন, দেখবেন অনেকটা ভয় কেটে গেছে।

●১১- কি কি প্রশ্ন হতে পারে মনে মনে কল্পনা করে লিখে রাখুন, ও তার উত্তর বলা অভ্যাস করুন।

●১২- আপনার কোন জানা না থাকলে পরিস্কার বলুন। ইনিয়ে বিনিয়ে উল্টো পাল্টা বললে হিতে বিপরীত হবে।

☆☆☆☆☆ কী পড়ে যাবেন?

#আপনার স্নাতকের বিষয়কে আরেকবার খুঁটিয়ে পড়ুন।সেখান থেকে জানতে চাওয়াই স্বাভাবিক।

#আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন।introduce yourself.

#আপনি কেন শিক্ষক হতে চান?

# অন্য পেশার সংগে এই পেশার তফাত কোথায়?

# আপনার নামের বিশেষ কিছু অর্থ আছে?

# স্কুল ছুট শিশু বলতে কী বোঝেন? প্রতিকার কী?

#স্কুলশিক্ষা র ২টি বিশেষ প্রকল্প:ও স্কলারশিপ এর নাম।

# কন্যাশ্রী সম্পরকে কী জানেন?কোন বয়সের মেয়েরা পায়?

# মিশন নির্মল বাংলা কী?

# শিক্ষাশ্রী কারা পায়?

# পনপ্রথা সমর্থন করেন?

# পাশ- ফেল থাকা উচিত কীনা, আপনার মত?

# শিক্ষায় শাস্তি কি একদম-ই অনুচিত? মতামত কী

# অমনোযোগী ছাত্র কে কিভাবে সামলাবেন?

# আপনার শখ কী?

# আগে জনহিতকর কিছু কাজ করেছেন?

# দূরে চাকরি হলে করবেন কি না?

# ক্লাসকে কিভাবে আর্কষনীয় করবেন?

# অবসর সময়ে কী করেন?

# প্রিয় কবি ও লেখক কারা?সাম্প্রতিক কালে কার লেখা পড়েছেন?

# অনেকেই বলে মিড ডে মিল নাকি পঠন পাঠন ক্ষতি করছে? আপনার অভিমত কী?

# প্রাথমিক ও উচ্চ প্রাথমিকএর নতুন পাঠক্রম দেখেছেন?

#DPSC/ DPEP/ SSM/RMSA/WBBPE -এর পুরোনাম কী?

# গ্লোবাল ওয়ার্মিং কী?

# পরিবেশ শিক্ষার প্রয়োজন কোথায়?

#শিক্ষা অধিকার আইন সম্পর্কে কী জানেন?

# এটি কবে থেকে চালু হয়?

#শিক্ষা অধিকার আইনের যে কোন দুটি ধারা কি জানা আছে?

#স্বাধীন ভারতের প্রথম স্কুল শিক্ষা কমিশন কোনটি?

# কোঠারি কমিশন কবে গঠিত হয়?

# জাতীয় শিক্ষানীতি (NPE) কবে ঘোষিত হয়?

# বুনিয়াদি শিক্ষার কথা কে বলেন?

#বুনিয়াদি শিক্ষার অর্থ কী

#স্বামী বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞায় কী বলেছেন?

# দুজন ভারতীয় শিক্ষা-চিন্তাবিদ এর নাম বলুন

#ভারতের দুটি শিক্ষা কমিশনের নাম বলুন।

#remedial teaching বলতি কী বোঝায়?

#বাংলা/ইংরেজি/ইতিহাস/ভূগোল পড়ানোর দুটি মেথডের নাম।

#ভারতের সংবিধান-এ শিক্ষার সম্পর্কে বলা আছে এমন দুটি ধারা উল্লেখ করুন।

# RTI  ও RTE কি জানেন ?

#শিক্ষা সংবিধানের কোন তালিকায় আছে?

#special education বলতে কী বোঝায়?

#সর্বশিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের প্রভেদ কোথায়?

#বর্তমানে দেশ ও রাজ্যের শিক্ষারর হার কত?

দেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কে?

#এখন স্কুল শিক্ষার মূল্যায়নে ব্যবহৃত FORMATIVE EVALUATION & SUMATIVE EVALUATION বলতে কি জানেন?

#পাশ ফেল প্রথা থাকা উচিত কিনা আপনার মতামত কী?

#এখন সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলএর দিকে ঝুঁক দেখা যাচ্ছে। এর কারণ এবং প্রতিকার কী?

#গণমাধ্যম বলতে কী বোঝায়?

# পিছিয়ে পড়া শিশুদের জন্য আপনি কী উপায় অবলম্বন করবেন?

 

©Kamaleshforeducation.in (2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top