উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি নেওয়ার গাইডলাইন প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের মেমো নং – L/PR/059/2025, dated– 12/02/2025 দ্বারা।

আসুন দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কী ভাবে ছুটি নিতে পারবেন টিচিং এবং নন টিচিং স্টাফরা। 

——————————————————————————————

১) প্রশ্ন – এই নিয়মগুলি কোন কোন স্কুলের স্টাফদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ?

উত্তর — এই অর্ডার জারি করেছে WBCHSE তাদের Affiliated স্কুলগুলোর জন্য। এখানে বলা হয়নি যে এটা HS এর সেন্টার বা ভেন্যু স্কুলের স্টাফদের জন্যই শুধুমাত্র প্রযোজ্য হবে। অর্থাৎ WBCHSE এর Affiliated সমস্ত HS স্কুলের টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য এই অর্ডার বলবৎ হবে। এই অর্ডার মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেহেতু WBCHSE এই স্কুলগুলোর Affiliating Authority নয় এবং এই অর্ডারেও কেবল HS স্কুলের কথাই উল্লেখ করা হয়েছে।

২) প্রশ্ন — HS পরীক্ষার সময় HS স্কুলের টিচারদের CCL সহ অন্যান্য ছুটি পাওয়ার ক্ষেত্রে এই অর্ডারে কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে ?

উত্তর – এই অর্ডারে সমস্ত HS স্কুলের HOI দের পরিষ্কারভাবে নিষেধ করে দিচ্ছে যে HS পরীক্ষা চলার সময় CCL সহ অন্যান্য কোনও ছুটি যেন কোনও স্টাফকে দেওয়া না হয়।

৩) প্রশ্ন – তাহলে কি কোনো ভাবেই HS স্কুলের একজন স্টাফ HS পরীক্ষার সময় কোনও ছুটি পাবে না ?

উত্তর — না , কয়েকটি বিশেষ ক্ষেত্রে এবং বিশেষ পদ্ধতি অনুসরণ করে HS স্কুলের স্টাফরা HS পরীক্ষার সময় ছুটি পেতে পারেন। সেগুলি হলো —

ক ) যদি অত্যন্ত গুরুতরভাবে কেউ অসুস্থ হয়ে পড়েন যেখানে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় বা সার্জারির প্রয়োজন হয় , তখন সেই স্টাফের ছুটির আবেদনপত্র WBCHSE এর রিজিওনাল অফিসে পাঠাতে হবে অনুমোদনের জন্য। সেখান থেকে অনুমোদিত হয়ে এলে এমসি মেডিক্যাল গ্রাউন্ডে কোনও ছুটি অনুমোদন করবে।

খ) যদি Maternity Leave এর প্রয়োজন হয় তাহলেও পাবে। কিন্তু সেই আবেদনও পূর্বে উল্লেখিত পদ্ধতিতে WBCHSE থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।

গ) HS স্কুলের যে সমস্ত স্টাফের সন্তানরা ক্লাস টেন বা টুয়েলভ এর বোর্ড পরীক্ষায় বসছে সেই সমস্ত স্টাফরা CCL বা অন্য ছুটি পেতে পারেন। তবে তাঁদের আবেদনপত্র এমসি এর মাধ্যমে WBCHSE এর রিজিওনাল অফিসে পাঠাতে হবে। সেখান থেকে অ্যাপ্রুভাল পেলে তবে এমসি ছুটি Sanctioned করবে।

ঘ) যদি HS স্কুলের স্টাফের SPOUSE ( স্বামী/ স্ত্রী ) কোনও সরকারি বা আধা সরকারি সংস্থার কর্মচারী হন এবং তাঁর সন্তান এই বছরের বোর্ড পরীক্ষার্থী হয় তাহলে উপরে বর্ণিত পদ্ধতিতে CCL বা অন্য ছুটি পেতে পারেন। কিন্তু উপরোক্ত পদ্ধতি অনুসরণ করা ছাড়াও তাঁকে একটি ঘোষণাপত্র দিতে হবে যে তাঁর SPOUSE একই কারনে ছুটি নিচ্ছেন না।

ঙ) সন্তানের বোর্ড পরীক্ষা ছাড়া অন্য কোনো কারনে যদি HS স্কুলের কোনও স্টাফ CCL নিতে চান তাহলে তাঁর আবেদনও এমসি এর মাধ্যমে WBCHSE এর রিজিওনাল অফিসে পাঠাতে হবে অনুমোদনের জন্য।

৪) প্রশ্ন — যদি একজন HS স্কুলের স্টাফের সন্তান WBCHSE এর আন্ডারে HS পরীক্ষার্থী হয় এবং ঐ স্টাফ HS পরীক্ষার সময় কোনও ছুটি না নেন তাহলে তিনি কি HS পরীক্ষা সংক্রান্ত কোনো ডিউটি করতে পারবেন ?

উত্তর — তিনি পরীক্ষা কেন্দ্রে অন্য সব কাজ করতে পারবেন । তবে প্রশ্নপত্র নিয়ে কাজ করতে হয় এমন ডিউটি বা Invigilation ডিউটি করতে পারবেন না।

 

৫) প্রশ্ন — উপরে যে সমস্ত কথা আলোচনা হলো ঐ গুলি কি অর্ডারে ঠিক ওই ভাবেই লেখা আছে ?

উত্তর — না। এটি একটি রহস্যময় অর্ডার হয়েছে। এটা বুঝতে গেলে আধুনিক কবিতা পড়া এবং তার অন্তর্নিহিত অর্থ বোঝার ক্ষমতা থাকতে হবে। এখানে অনেক ধোঁয়াশাপূর্ণ এবং একটা অংশের সঙ্গে আর একটা অংশের সামঞ্জস্যহীন কথা রয়েছে। তাই যেগুলি বলা হয়েছে এবং যেগুলি বলতে চাওয়া হয়েছে সেটাকে ” কিছু কিছু কথা বুঝে নিতে হয় ” নীতিকে কাজে লাগিয়ে বলতে চেষ্টা করলাম। এটা থেকে একটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে। সম্ভবত এই রহস্যপূর্ণ অর্ডারের সংশোধনী বেরোবে খুব শীঘ্রই। শেষে শুধু একটাই প্রশ্ন এই অর্ডারগুলি কি শিক্ষিত মানুষরাই লেখেন ?

SOURCE-SMR 
 

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top