

আগের পর্বে আলোচনা করেছিলাম AICPIN নিয়ে। আজ মহার্ঘ ভাতা সম্পর্কে আর দুএক কথা।
প্রায় সকলেরই হয়তো জানা আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই DA দেওয়ার সূত্রপাত। মুম্বাই, তৎকালীন বোম্বেতে বস্ত্র শিল্পে প্রথম মহার্ঘ ভাতা দেওয়া হয় বলে জানা যায়। তখন অবশ্য এর নাম ছিল Dear Food Allowance. পরবর্তী সময়ে এই ভাতা আদায়ের জন্য শিল্প আদালতের (Industrial Tribunal) শরণাপন্ন হতে হয় এবং আদালতের স্বীকৃতি ও সংগ্রামের মধ্য দিয়ে সারা দেশে এই ভাতা চালু হয় এবং এর নাম হয় Dearness Allowance.
মূল্যবৃদ্ধির ফলে টাকার দাম কমে যায়। ফলে বেতন সমানুপাতিক হারে বৃদ্ধি না হলে বেতনের অবক্ষয় ঘটে। এই অবক্ষয় রোধ করার জন্য মহার্ঘ ভাতাকে বেতনের একটা অংশ (component of salary) হিসেবে যোগ করা হয়েছে। মূল্যবৃদ্ধির সাথে সাযুজ্য রেখে তৈরি হয় মূল্যসূচক বা AICPI. আর এই মূল্যসূচক অনুসরণ করে নির্ধারিত হয় DA.
সুতরাং মূল্যবৃদ্ধির সাথে মহার্ঘ ভাতার সরাসরি, সম্পর্ক রয়েছে।
আমরা বলি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। কিন্তু তার অর্থ এই নয় যে মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারের ইচ্ছামত নির্ধারিত হয়। AICPI অনুসরণ করে নির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারিত হয় মহার্ঘ ভাতার পরিমাণ। এই পদ্ধতি জানার আগে দুটো বিষয় জেনে রাখা প্রয়োজন।
Linking Factor – AICPI এর ক্ষেত্রে যে বিভিন্ন Base Year থাকে তাদের মধ্যে সংযোগ সাধনের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় Linking Factor. বর্তমানে যে base year চলছে তা হলো base year 2016=100. এর আগে ছিল base year 2001=100. এই দুটো base year এর মধ্যে Linking Factor হচ্ছে 2.88
অর্থাৎ মহার্ঘ ভাতার হিসেব করার জন্য base year 2001=100 এর কোনো একটা নির্দিষ্ট মাস বা বছরের মূল্যসূচককে base year 2016=100 তে পরিবর্তন করতে হলে 2.88 দিয়ে ভাগ করতে হবে, দুটো base year এর DA নির্ধারণের Formula যেহেতু আলাদা।

Fitment Factor – কোনো একটা বছরের গড় AICPI কে বলা হয় সেই বছরের Fitment Factor. এই Fitment Factor ব্যবহৃত হয় মহার্ঘ ভাতা নির্ধারণের Formula তে। কোনো একটা বেতন কমিশনের মেয়াদ চালু হওয়ার আগের বছরের গড় AICPI অর্থাৎ Fitment Factor মহার্ঘ ভাতা নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হয়।
কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের মেয়াদ শুরু হয় 2016 সালে। তার ঠিক আগের বছর – 2015 সালের গড় AICPI / Fitment Factor হচ্ছে 261.4 এবং ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শুরু হয় 2006 সালে। তার ঠিক আগের বছর – 2005 সালের গড় AICPI অর্থাৎ 2005 সালের Fitment Factor হচ্ছে 115.76.
বর্তমানে এই দুটো Fitment Factor ব্যবহার করে DA নির্ধারণ করা হয়।
একেবারে নিচের table অনুসরণ করে কোনো একটা নির্দিষ্ট বছরের January এবং July মাসের মহার্ঘ ভাতা নির্ধারিত হয়। 

SOURCE-SANDB
©kamaleshforeducation.in(2023)
Like this:
Like Loading...
Related