প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের মেডিক্যাল লিভ সংক্রান্ত আলোচনা
======================================================
জরুরি ভিত্তিতে কোনো শারীরিক অসুস্থতার কারণে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাগণ এই ছুটি গেয়ে থাকেন GO. No. 453-SE(Pry.) dt. 04.05.1999
প্রাথমিক শিক্ষকদের চাকুরিকাল ১ বছর পূর্ণ হলেই ১৫ দিন মেডিক্যাল লিভ জমা হয়।
এইভাবে প্রতি বছর ১৫ দিন করে জমা হতে থাকবে। তবে এই লিভ সম্পূর্ণ চাকরি জীবন সর্বাধিক ১৮০ দিন জমা হবে। জরুরি ভিত্তিতে অসুস্থতাজনিত কারণে এই ছুটি পাওয়া যায় ।
এই ছুটি আগে থেকে অনুমোদনের প্রয়োজন হয় না কারণ অসুস্থতার বিষয়ে আগাম জানা সম্ভব নয়। তাই ছুটি নেওয়ার পর যোগদান করার সময় Rejoining Report এর সাথে মেডিক্যাল সার্টিফিকেট সহ যোগদানের পূর্ববর্তী দিনের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট দিতে হয়। তবে একটানা কতদিন মেডিক্যাল লিভ পাওয়া যায় নোটিফিকেশনে তা উল্লেখ করা নেই।
এই ছুটির পূর্বে Holiday বা Sunday ও Rejoining এর আগে Holiday বা Sunday হলে ওগুলো ধরা হয় না। কোনো দীর্ঘ অবকাশের (Long Vacation) পূর্বে বা পরে মেডিক্যাল লিভ নেওয়া যায়। এই ছুটির মাঝে Holiday বা Sunday পড়লে সেগুলোও মেডিক্যাল লিভের অন্তর্ভুক্ত হবে (এক্ষেত্রে কিছু শর্ত আছে)। বিশেষ প্রয়োজনে এই ছুটির সাথে অন্য কোনো ছুটি জুড়ে নেওয়া যায়।
মনে রাখতে হবে, ‘Commuted Leave on Medical Ground’ এর সাথে এই মেডিক্যাল লিভের কোনো সম্পর্ক নেই। মেডিক্যাল লিভ (Leave on Medical Ground) হল সম্পূর্ণ আলাদা একটি ছুটি। Commuted Leave নিলে যত সংখ্যায় কমিউটেড লিভ নেওয়া হয়জ দ্বিগুন সংখ্যায় half average pay leave জমানো leave account থেকে বাদ যায়। Leave on Medical Ground এর ক্ষেত্রে তেমন কিছু নিয়ম নেই।
প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এই ছুটি অনুমোদন করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে সভাপতি (Chairman, DPSC)। ছুটি অনুমোদনের আদেশনামা সার্ভিস বুকে উল্লেখ করতে (Entry) হয়।
SOURCE-PRIMARY TEACHERS MANUAL




