প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অর্ধ বেতন ছুটি (Half Pay Leave) সংক্রান্ত আলোচনা
==============================================
Leave on Half Average Pay যেটাকে সহজ কথায় বলা হয় Half-pay Leave প্রাথমিক শিক্ষকদের এই লিভ প্রতি বছর ৩০ দিন করে জমা হয়, অর্থাৎ কোনো শিক্ষর শিক্ষিকা যদি 27.07.2017 তারিখে চাকরিতে যোগদান করেন তাহলে ওনার ১ বছর চাকুরিকা সম্পূর্ণ হচ্ছে 26.07.2018 তারিখে। এইভাবে ঐ শিক্ষক/শিক্ষিকার পূর্ণ হওয়া চাকুরি জীবনে প্রতি বছরে ৩০টি করে Half-pay Leave জমা হয়। চাকুরি জীবনে সর্বাধিক কতগুলে লিভ জমা হবে আদেশনামায় তা উল্লেখ নেই। তবে যতগুলোই জমা হোক না কেন এককালী সর্বাধিক ১৮০ দিনের বেশি পাবেন না।
প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এই ছুটি কোনো Sunday / holidays/ vacation এর ক্ষেত্রে Prefixed বা Suffixed হয় না অর্থাৎ ছুটি নেওয়ার পূর্বের দিন বা পরের দিন ছুটি থাকলে যোগ হয় না কিন্তু অর্ধবেতন ছুটির সময়কালের মধ্যে থাকা রবিবার বা অন্য ছুটির দিনও অন্তর্ভুক্ত হয়। ক্যাজুয়াল লিভ ব্যাতিত অন্য কোনো ছুটির সঙ্গে এই লিভ জুড়ে (Combine Continue) নেওয়া যায়।
* এই ছুটি Carry forward হয় অর্থাৎ প্রতি বছর শেষে অর্জিত Half Pay leave খরচের পর উদবৃত্ত ছুটি পরবর্তী বছরে যোগ হয়। ক্যাজুয়াল লিভের মতো বছর শেষে শূন্য হয়ে যায় না।
**শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল গ্রাউন্ডেও (Half Pay Leave on Medical Ground) এই ছুটি নেওয়া যায়, এক্ষেত্রে Registered Medical Practitioner এর প্রেসক্রিপশন দাখিল করতে হয়। তবে প্রাপ্ত সমস্ত মেডিকেল লিভ শেষ হয়ে গেলে তবেই মেডিকেল গ্রাউন্ডে হাফ পে লিভ নেওয়া যায়।
* মেডিকেল গ্রাউন্ডে হাফ পে লিভ (Half Pay Leave) তখনই নেওয়া যায় যখন লিভঅ্যাকাউন্টে কোনো মেডিকেল লিভ জমা নেই। মেডিকেল লিভ থাকা সত্ত্বেও যদি এই লিভ নেওয়ার প্রয়োজন হয় তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে আবেদন করা যায় (Half Pay Leave on personnel ground)।
একটানা বেশ কয়েকদিন অনুপস্থিত থাকার জন্য ঐ দিনগুলো হাফ পে লিভ হিসাবে নিতে চাইলে সেই দিনগুলো আসলে কমিউটেড লিভে পরিবর্তিত করা হয়।
এইরকম একটানা হাফ পে লিভ এর দিনগুলোর মধ্যবর্তী কোনো দিন যদি রবিবার বা অন্য ছুটি পড়ে তবে সেই দিন বা দিনগুলোও অন্তর্ভুক্ত হয়ে একটানা হাফ পে লিভ(বা কমিউটেড লিভ) হিসাবে গণ্য হবে।। অর্থাৎ ১৫ দিন অনুপস্থিত থাকার জন্য ১৫টি কমিউটেড লিভ গণ্য হবে অর্থাৎ ৩০ টি হাফ পে লিভ তার লিভ একাউন্ট থেকে বাদ যাবে ।
কোনো শিক্ষক শিক্ষিকার সমস্ত রকম ছুটি শেষ হয়ে যাওয়ার পরও যদি হাফ পে লিভ নিতে হয় তবে তা অনুমোদন হলে GO No. 275-F dt. 10.01.1986 & 713-Edn. dt. 23.11.87 অনুযায়ী বেতন নির্ধারিত (Pay Fixed) হয়
********************
বেতনের (Last Basic Pay) অর্ধেক ও ঐ অর্ধেক বেতনের (Half Basic Pay) উপর DA হিসেব হবে, HRA ও Medical Allowance পূর্বে যা পেতেন অর্থ্যাৎ full HRA এবং Medical Allowance পাবেন।
প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এই ছুটি অনুমোদন করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি (Chairman, DPSC)। ছুটি অনুমোদনের আদেশনামা সার্ভিস বুকে উল্লেখ করতে (Entry) হয়।
SOURCE-PRIMARY TEACHERS MANUAL




