প্রাথমিক শিক্ষকদের Quarantine Leave (সঙ্গরোধ) বিষয়ে আলোচনা
এই ছুটির গুরুত্ব বর্তমানে প্রায় খাতায় কলমে সীমাবদ্ধ এবং এর বাস্তব প্রয়োগ এখন আর নেই বললেই চলে। তবুও এই ছুটি নিয়ে অনেকের মনে কিছু অস্পষ্টতা আছে। এই ছুটির বিভিন্ন নিয়ম নিয়ে তাই আলোচনা-
Quarantine কথার অর্থ হলো-“a period of time when an animal or a person that has or may have a disease is kept away from others in order to prevent the disease from spreading” একটি নির্দিষ্ট সময়কালে যখন কোনো পশু বা ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা করে রাখা হয় যাতে ওনার হওয়া বা হতে পারে (লক্ষণ দেখে) কোনো রোগ থেকে অন্য কারুর মধ্যে ঐ রোগ ছড়াতে না পারে। প্রাথমিক শিক্ষক দের এই ছটির বিষয়ে আদেশনামাটি হল 453-SE(Pry.) dt. 04.05.1999
কিছু আলোচনা:
======================
১) কোনো শিক্ষক শিক্ষিকার পরিবারের কোনো সদস্যের কয়েকটি বিশেষ সংক্রামক রোগ (যার তালিকাটি নীচে দেওয়া হয়েছে) হলে তবেই ঐ শিক্ষক / শিক্ষিকা এই ছুটি পেয়ে থাকেন। কিন্তু ঐ শিক্ষক বা শিক্ষিকার নিজের ক্ষেত্রে ঐ রোগ হলে ওনাকে ওনার লিভএকাউন্টে জমানো ছুটি থেকে ছুটি নিতে হবে (মেডিক্যাল লিভ বা কমিউটেড লিভ অন মেডিক্যাল গ্রাউন্ড) আর লিভ একাউন্টে কোনো ছুটি জমা না থাকলে Extraordinary Leave Without Pay নিতে হবে।
২) শিক্ষক বা তার পরিবারের সদস্যদের থেকে সংক্রামিত রোগ যাতে শিক্ষকের মাধ্যমে ওনার কর্মস্থলে ছড়িয়ে না যায় তাই এই ছুটি দেওয়া হয়।
৩) এই ছুটি নেওয়ার ক্ষেত্রে ওনার বাড়ির কোনো সদস্যের সংক্রামক রোগ হলে এই বিষয়ে কোনো স্বীকৃত রেজিস্টার ডক্টর এর মেডিকেল সার্টিফিকেট বা Public Health Officer এর সার্টিফিকেট দিয়ে ২১ দিন বা বিশেষক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন সবেতন ছুটি নেওয়া যায়। তবে কোনো ছুটিই কোনো কর্মচারীর অধিকার নয়, কর্তৃপক্ষের বিবেচনার ওপর নির্ভর করে। –
৪) প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) এই ছুটি মঞ্জুর করেন।
৫) এই ছুটি অনুমোদনের আদেশনামা সার্ভিস বুকে উল্লেখ করতে (Entry) হয়।
(Admissible) এমন ক্ষেত্রে অন্য ছটি জুড়ে একটানা এই ছুটি দেওয়া যেতে পারে(অর্থাৎ ৬)
৬)অন্য কোনো ছুটি যা লিভ একাউন্টে জমা আছে ও এই ছুটির সাথে দেওয়া যাবে Admissible) এমন ক্ষেত্রে অন্য ছুটি জুড়ে একটানা এই ছুটি দেওয়া যেতে পারে(অর্থাৎকন্টিনুয়েশন হতে পারে)। তবে কোয়ারেন্টাইন লিভের সর্বোচ্চ দিন (২১ বা ৩০ দিন) ব্যতীত এই উদ্দেশ্যে নেওয়া অন্য ছুটি গুলো সাধারণ ছুটি (Ordinary Leave) হিসাবে গণ্য হবে।
*নিম্নলিখিত সংক্রামক রোগ গুলোর ক্ষেত্রে এই ছটি পাওয়া যায়*
1. Small Pox (গুটি বসন্ত)
2. Scarlet Fever5
3. Plague(pneumonic or Bubonic)
4. Typhus
5. Cerebore-Spinal Meningitis
অর্থ দপ্তরের Notification no. 3230-F(P1) dt. 18.11.2020 দ্বারা Covid অনেকগুলো রোগকে কোয়ারেন্টাইন লিভে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর এই ছুটির নিয়মগুলো একই থাকবে। যদিও এই আদেশনামা শুধু সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ছিল। পরবর্তীকালে শিক্ষা দপ্তরের আদেশনামা No. 02-DSE-18099/1/2022-DP SECC Date-04.01.2022 অনুসারে যে সমস্ত রোগগুলোকে কোয়ারেন্টাইন লিভের অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হল
SARS
MARS
COVID-19
AVAINE INFLUENJA SH5NIV/NOVAL INFLUENJA
CRIMEAN CONGO HEMORRHAGIC FEVER (CCHF)
*কোয়ারেন্টাইন লিভ সংক্রান্ত শিক্ষা দপ্তরের জারি করা আদেশনামা No. 17-DSE-18 1/2022-DP SEC-DSE Date- 15.01.2022 এর Clause (d) অনুসারে পরিবারের বায় শিক্ষক-শিক্ষিকা নিজেই যেহেতু পরিবারের অংশ তাই শিক্ষক শিক্ষিকা নিজে Covid 197 অন্যান্য ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে নিজের জন্য কোয়ারেন্টাইন লিভ পাবেন।
* চিকেন পক্সের (Chicken Pox) ক্ষেত্রে এখন আর এই ছুটি পাওয়া যায় না। কোরতে শিক্ষক যদি প্রশ্ন করেন আমার বাড়িতে কারুর পক্স হয়েছে আমি কি এই ছুটি পাব। এক্ষেত্রে উনি এই ছুটি পাবেন না কারণ বর্তমানে পক্স বললে Chicken Pox কেই বোঝায় WHO এর মতে ভারতে এখন Small Pox অবলুপ্ত।*
SOURCE-PRIMARY TEACHERS MANUAL




