প্রাথমিক শিক্ষকদের পিতৃত্বকালীন ছুটি সংক্রান্ত আলোচনা
=========================================
Paternity নামটি থেকেই বোঝা যাচ্ছে পিতৃত্বজনিত, তাই এই ছুটি সকল শিক্ষন পেয়ে থাকেন। অর্থ দপ্তরের Memo No. 1100-F(P) dt. 25.02.2016 দ্বারা পুরুষ সরকারী কর্মচারীদের মধ্যে এই ছুটি চালু হয়। অর্থ দপ্তরের এই নোটিফিকেশনের ওপর ভিত্তির বিদ্যালয় শিক্ষা দপ্তরের সেকেন্ডারি ব্রাঞ্চ Memo No. 50-SE/S/2L-02/17 dt. 15.01.19 দ্বারা একটি ম্যাচিং অর্ডার প্রকাশ করে।
পরবর্তীকালে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক ব্রাঞ্চের জারি করা আদেশনামাটি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি (WBBPE) মহাশয়ের পক্ষ থেকে সমস্ত জেলার D.I of Sch (P.E) মহাশয়দের কাছে প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) পক্ষ থেকে Memo No. 392(23)/BPE/2019 dated-5.03.2019 দ্বারা সেকেন্ডারি ব্রাঞ্চের আদেশনামাটি যুক্ত করে প্রতিটি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে (DPSC) এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই লিভ প্রাপ্তির ব্যাপারে আর কোনো সন্দেহই থাকল না।
∎ আদেশনামা অনুসারে পেটের্নিটি লিভ সংক্রান্ত কিছু নিয়মাবলী:
=========================================
১) কোনো প্রাথমিক শিক্ষক সর্বোচ্চ ১ টি (less than two children) সন্তানের জন্ম থেকে এ সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ চাকরি জীবনে সর্বাধিক ৩০ দিন এই ছুটি পাবেন তবে একটি শিক্ষাবর্ষে সর্বাধিক কতদিন নিতে পারবেন তা আদেশনামায় বলা নেই, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনার ওপর ওপর নির্ভর করবে)
২) যেহেতু Paternity cum child care leave তাই এই ছুটি সন্তানের অসুস্থতা বা পরীক্ষা সংক্রান্ত বা অন্য কারণে পাওয়া যেতে পারে (তবে আদেশনামায় এই সম্পর্কে স্পষ্ট করে বলা হয়নি)।
৩) এটি একটি সবেতন ছুটি।
৪) এই ছুটি অন্য অনেক ছুটির সাথে Combined/Continue করে নেওয়া যায়।
৫) ক্যাজুয়াল লিভের মতো ক্যালেন্ডার ইয়ার শেষ হলেই লিভ একাউন্ট থেকে এই ছুটি তামাদি (Debit) হয়ে যায় না।
৬) প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এই ছুটি মঞ্জুর করেন সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় সংসদ।
৭) প্রাক অনুমোদন ছাড়া এই ছুটি নেওয়া যায় না। উপযুক্ত নথিসহ অর্থাৎ সন্তানের অসুস্থতার জন্য হলে মেডিকেল সার্টিফিকেট বা সন্তানের দেখভালের জন্য অন্য কারণ হলে তার উপযুক্ত কারণ দেখিয়ে সংশ্লিষ্ট সার্কলের SI of Schools এর মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে আবেদন করতে হয়। আবার Rejoin করার সময় জয়েনিং রিপোর্ট দাখিল করতে হয়।
৮) এই ছুটি মঞ্জুর হলে সার্ভিস বুকে উল্লেখ না করে আলাদা PCCL Roster Maintain করা যেতে পারে (যদিও আদেশনামায় এ ব্যাপারে কিছু বলা নেই)
SOURCE-PRIMARY TEACHERS MANUAL




