বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর

  Class 12 Bengali MCQ for 3rd Semester

 দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য  Kamaleshforeducation.in এর তরফ থেকে নিয়ে আসা হল স্বামী বিবেকানন্দের প্রবন্ধ ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর। নতুন পাঠ্যক্রম অনুসারে এই প্রবন্ধটি তৃতীয় সেমিস্টার-এর অন্তর্গত । ছাত্রছাত্রীরা যদি প্রবন্ধটির সারসংক্ষেপ , তাৎপর্য , কবি পরিচিত ইত্যাদি প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেয় তার পরে এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করে , তাহলে তাদের প্রস্তুতি অনেক ভালো হবে ।

বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর

১. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটির লেখক হলেন –

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) স্বামী বিবেকানন্দ

গ) রামমোহন রায়

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

ANS-খ) স্বামী বিবেকানন্দ

২. ‘বাঙ্গালা ভাষা’ রচনাটি একটি –

ক) প্রবন্ধ

খ) প্রবন্ধাংশ

গ) নিবন্ধ

ঘ) পত্রাংশ

ANS-ঘ) পত্রাংশ

৩. ‘বাঙ্গালা ভাষা’ রচনাটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় –

ক) নারায়ণী

খ) নবজীবন

গ) উদ্বোধন

ঘ) ব্রাহ্মণ সেবধি

ANS-গ) উদ্বোধন

৪. ১৯০০ খ্রিস্টাব্দের যে তারিখে বিবেকানন্দ ‘বাঙ্গালা ভাষা’ রচনাটি লেখেন –

ক) ১২ জানুয়ারি

খ) ২০ ফেব্রুয়ারি

গ) ২ মার্চ

ঘ) ০২ এপ্রিল

ANS-খ) ২০ ফেব্রুয়ারি

৫. “একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে।”-

ক) জীবন ও মৃত্যুর মাঝখানে

খ) স্বপ্ন ও বাস্তবের মধ্যে

গ) প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে

ঘ) বিদ্বান ও সাধারণের মধ্যে

ANS-ঘ) বিদ্বান ও সাধারণের মধ্যে

৬। লোকহিতায়’ শব্দটির অর্থ-

ক) লোক এবং হিত

খ) লোকের দ্বারা হিত

গ) লোকহিতের জন্য

ঘ) হিতাকাঙ্ক্ষী লোক

 

ANS-গ) লোকহিতের জন্য

৭. লেখকের মতে চলিত ভাষাতেও যা হতে পারে –

ক) শিল্পনৈপুণ্য

খ) জনপ্রিয়তা

গ) কাব্যচর্চা

ঘ) বিজ্ঞানশিক্ষা

ANS-ক) শিল্পনৈপুণ্য

৮. “তাতেই তো সমস্ত পান্ডিত্য গবেষণা মনে মনে কর;”- যার কথা বলা হয়েছে –

ক) যে ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত

খ) যে ভাষায় ঘরে বা ঘরোয়া কথা বলা হয়

গ) যে বিষয় মন থেকে গ্রহণ করা যায়

ঘ) যে বিষয়ের সম্ভাবনা আছে

ANS-খ) যে ভাষায় ঘরে বা ঘরোয়া কথা বলা হয়

৯. দর্শন-বিজ্ঞান ইত্যাদি লেখার উপযুক্ত ভাষা হল –

ক) যে ভাষা বিশ্বজনীন

খ) যে ভাষায় মনের ভাব প্রকাশ করা হয়

গ) যে ভাষায় এগুলোর চর্চা ইতিপূর্বে হয়েছে

ঘ) যে ভাষা পাণ্ডিত্যপূর্ণ অলংকারবহুল

 

ANS-খ) যে ভাষায় মনের ভাব প্রকাশ করা হয়

১০. ‘যেদিকে ফেরাও সেদিকে ফেরে’-যার কথা বলা হয়েছে –

ক) ইংরেজি ভাষা

খ) সংস্কৃত ভাষা

গ) দর্শন-বিজ্ঞান

ঘ) যে ভাষায় মনের ভাব প্রকাশ করি

 

ANS-ঘ) যে ভাষায় মনের ভাব প্রকাশ করি

১১. “বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব ? “-

ক) চলিত ভাষা

খ) মান্য চলিত ভাষা

গ) কথ্য ভাষা

ঘ) কলকেতার ভাষা

 

ANS-ঘ) কলকেতার ভাষা

১২.  যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত…”-

ক) মানুষের যোগাযোগ বাড়বে

খ) ইংরেজির প্রসার হবে

গ) পূর্ব-পশ্চিমি ভেদ উঠে যাবে

ঘ) শহরমুখিনতা বাড়বে

ANS-গ) পূর্ব-পশ্চিমি ভেদ উঠে যাবে

১৩. হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপরে যা বসালে দেখতে ভালো লাগে না-

ক) তালপাতার সেপাই

খ) বাঁদর

গ) পুতুল

ঘ) রাজার মূর্তি

 

ANS-খ) বাঁদর

১৪. ” ‘ব্রাহ্মণ’-এর সংস্কৃত দেখ।”-এখানে ‘ব্রাহ্মণ’ হল –

ক) বর্ণভিত্তিক ব্যবস্থার অন্যতম বর্ণ

খ) শিক্ষক বা আচার্য

গ) বেদ-এর সঙ্গে যুক্ত যজ্ঞের সঠিক অনুষ্ঠান পদ্ধতির ভাষ্য

ঘ) পুরোহিত

 

ANS-গ) বেদ-এর সঙ্গে যুক্ত যজ্ঞের সঠিক অনুষ্ঠান পদ্ধতির ভাষ্য

১৫. মীমাংসাভাষ্য’ রচনা করেছিলেন –

ক) শবরস্বামী

খ) পাণিনি

গ) ভরত

ঘ) শূদ্রক

 

ANS-ক) শবরস্বামী

 

বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর|

  Class 12 Bengali MCQ for 3rd Semester

 

১৬. ‘মহাভাষ্য’ কার লেখা?

ক) পতঞ্জলি

খ) পাণিনি

গ) শবরস্বামী

ঘ) শঙ্করাচার্য

 

ANS-ক) পতঞ্জলি

১৭. মানুষ ‘মরে গেলে মরা-ভাষা কয়’-যা দেখে বিবেকানন্দ এ কথা বলেছেন –

ক) জাতির দিশাহারা অবস্থা

খ) অর্বাচীন কালের সংস্কৃত

গ) মানুষের ভাষাজ্ঞানের অভাব

ঘ) সাহিত্যবোধ না-থাকা

ANS-খ) অর্বাচীন কালের সংস্কৃত

১৮. রাজা আসীৎ’ এ কথার অর্থ –

ক) রাজা আসছেন

খ) রাজা আসবেন

গ) রাজা ছিলেন

ঘ) রাজা সৎ

ANS-গ) রাজা ছিলেন

১৯. “ভরত ঋষিও বুঝতে পারেন না”-ভরত ঋষি যা বুঝতে পারেন না –

ক) শব্দের অর্থ

খ) গানের ভাব বা উদ্দেশ্য

গ) শিল্পীর লক্ষ্য

ঘ) মোক্ষের স্বরূপ

ANS-খ) গানের ভাব বা উদ্দেশ্য

২০. দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা যার থেকে বেশি –

ক) হাজারটা কবিতার পঙ্ক্তি

খ) দু-হাজার চাঁদি বিশেষণ

গ) সাধু গদ্যের পাণ্ডিত্য

ঘ) পাঁচটা প্রবন্ধের মর্মকথা

 

ANS-খ) দু-হাজার চাঁদি বিশেষণ

২১. স্বামী বিবেকানন্দ ভাষাকে তুলনা করেছেন –

ক) হিরের সঙ্গে

খ) ইস্পাতের সঙ্গে

গ) সোনার সঙ্গে

ঘ) মুক্তোর সঙ্গে

 

ANS-খ) ইস্পাতের সঙ্গে

২২. যে ভাষা ভবিষ্যতে সমগ্র বাংলা ভাষার ভিত্তি হবে বলে স্বামী বিবেকানন্দ মনে করতেন –

ক) পূর্ববঙ্গের ভাষা

খ) পশ্চিমবঙ্গের ভাষা

গ) কলকাতার ভাষা

ঘ) সংস্কৃত ভাষা

 

ANS-গ) কলকাতার ভাষা

২৩. ভাষার উন্নতির প্রধান লক্ষণ-

ক) জাতীয় উন্নতি

খ) ধর্মীয় উন্নতি

গ) ব্যক্তিগত উন্নতি

ঘ) অর্থনৈতিক উন্নতি

 

ANS-ক) জাতীয় উন্নতি

২৪. ভাষার পরিবর্তনের জন্য যে বিষয়টি স্বাভাবিক নিয়মে ঘটে –

ক) রাজনীতি

খ) সংস্কৃতির পরিবর্তন

গ) শক্তিশালী ভাষাবিস্তার

ঘ) ধর্মীয় প্রভাব

ANS-গ) শক্তিশালী ভাষাবিস্তার

২৫. ভাষার মতো যে যে শিল্পেও অবনতি দেখা যায় –

ক) সাহিত্য, স্থাপত্য, সংগীত

খ) বিজ্ঞান, প্রযুক্তি

গ) চিত্রকলা, রাজনীতি

ঘ) ধর্ম, সমাজনীতি

 

ANS-ক) সাহিত্য, স্থাপত্য, সংগীত

২৬. ভাষার অবনতি যে লক্ষণ নির্দেশ করে –

ক) জাতির শক্তিশালী অবস্থান

খ) জাতির পতন

গ) জাতির ঐক্য

ঘ) জাতির উন্নতি

 

ANS-খ) জাতির পতন

২৭. ভাষার শক্তির মূল উপাদান হল –

ক) কটমট শব্দ

খ) সাধারণ মানুষের ভাষা

গ) সংস্কৃত মিশ্রণ

ঘ) কঠিন ব্যাকরণ

ANS-খ) সাধারণ মানুষের ভাষা

২৮. ভাষার জোর থাকা উচিত –

ক) অলংকরণে

খ) সংক্ষেপে অনেক কিছু প্রকাশে

গ) কঠিন ব্যাকরণে

ঘ) সংস্কৃতের অনুসরণে

ANS-খ) সংক্ষেপে অনেক কিছু প্রকাশে

২৯. ভাষার অবনতি যার ইঙ্গিত-

ক) জাতির শক্তি

খ) জাতির দুর্বলতা

গ) জাতির ঐক্য

ঘ) জাতির উন্নতি

 

ANS-খ) জাতির দুর্বলতা

৩০. ভাষার পরিবর্তন যে উপাদানের উপর নির্ভরশীল –

ক) সামাজিক পরিবর্তন

খ) ধর্মীয় সংস্কার

গ) রাজনৈতিক পরিবর্তন

ঘ) ইতিহাস

ANS-ক) সামাজিক পরিবর্তন

 

বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর

  Class 12 Bengali MCQ for 3rd Semester

 

৩১. স্বামী বিবেকানন্দ ভাষার উন্নতি ও জাতীয় জীবনের মধ্যে যে সম্পর্ক দেখিয়েছেন –

ক) ভাষার উন্নতি জাতির উন্নতির লক্ষণ

খ) ভাষার স্থিতিশীলতা জাতির পতনের লক্ষণ

গ) ভাষার অবনতি জাতির শক্তিশালী অবস্থান নির্দেশ করে

ঘ) ভাষার জটিলতা জাতির উন্নতির চিহ্ন

ANS-ক) ভাষার উন্নতি জাতির উন্নতির লক্ষণ

৩২. স্বামী বিবেকানন্দ যে ভাষা ব্যবহারের সমালোচনা করেছেন –

ক) সহজ ভাষার ব্যবহার

খ) কঠিন ও দুর্বোধ্য ভাষার ব্যবহার

গ) সাধারণ মানুষের ভাষা

ঘ) কলকাতার ভাষা

ANS-খ) কঠিন ও দুর্বোধ্য ভাষার ব্যবহার

৩৩. স্বামী বিবেকানন্দ ভাষার যে বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন –

ক) অলংকরণ

খ) সহজতা ও স্পষ্টতা

গ) কঠিন ব্যাকরণ

ঘ) সংস্কৃতের মতো শুদ্ধতা

ANS-খ) সহজতা ও স্পষ্টতা

৩৪. ভাষার প্রাকৃতিক বিবর্তন যে শহরের ভাষাকে প্রাধান্য দিয়েছে –

ক) ঢাকা

খ) চট্টগ্রাম

গ) কলকাতা

ঘ) মেদিনীপুর

ANS-গ) কলকাতা

৩৫. ভাষার অবনতির ফলে –

ক) জাতির বিকাশ ঘটে

খ) জাতির পতন ঘটে

গ) জাতির শক্তি বৃদ্ধি ঘটে

ঘ) জাতির ঐক্য বৃদ্ধি ঘটে

ANS-খ) জাতির পতন ঘটে

 

বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর 

  Class 12 Bengali MCQ for 3rd Semester

 

৩৬. ভাষার প্রকৃতি হওয়া উচিত –

ক) অনমনীয়

খ) নমনীয়

গ) একরৈখিক

ঘ) অস্বাভাবিক

 

ANS-খ) নমনীয়

৩৭.  স্বামী বিবেকানন্দের মতে, ভাষার প্রাকৃতিক পরিবর্তন যা নির্দেশ করে –

ক) ভাষার দুর্বলতা

খ) ভাষার শক্তি

গ) ভাষার অবনতি

ঘ) ভাষার অপ্রয়োজনীয়তা

 

ANS-খ) ভাষার শক্তি

৩৮. ভাষার পরিবর্তনের প্রধান কারণ –

ক) ভাষার অলংকরণ

খ) ভাষার ব্যাবহারিক প্রয়োগ

গ) ভাষার স্থবিরতা

ঘ) ভাষার কঠোরতা

ANS-খ) ভাষার ব্যাবহারিক প্রয়োগ

৩৯. যে ভাষা টিকে থাকে –

ক) যা সহজ এবং কার্যকর

খ) যা কঠিন এবং দুর্বোধ্য

গ) যা অলংকারপূর্ণ

ঘ) যা সংস্কৃতমিশ্রিত

 

ANS-ক) যা সহজ এবং কার্যকর

৪০. ভাষা যার প্রতিফলন –

ক) জাতির চিন্তা ও সংস্কৃতির

খ) কেবল শিক্ষিত সমাজের ভাষার

গ) অতীত ঐতিহ্যের

ঘ) রাজনীতির

 

ANS-ক) জাতির চিন্তা ও সংস্কৃতির

৪১. ভাষার অনুশীলন শুরু হয় –

ক) বিদ্যালয়ে

খ) পরিবারে

গ) মন্দিরে

ঘ) গ্রন্থাগারে

 

ANS-খ) পরিবারে

৪২. ভাষার পরিবর্তন যার মাধ্যমে হয় –

ক) প্রাকৃতিক নিয়মে

খ) কেবল পণ্ডিতদের প্রচেষ্টায়

গ) কঠোর নিয়ম প্রয়োগের মাধ্যমে

ঘ) ধর্মীয় অনুশাসনের মাধ্যমে

ANS-ক) প্রাকৃতিক নিয়মে

৪৩. ভাষার গতি বাড়ে –

ক) সহজ ও প্রাঞ্জল করার মাধ্যমে

খ) সংস্কৃতের অনুকরণে

গ) কঠিন ব্যাকরণ প্রয়োগের মাধ্যমে

ঘ) রাজা-রাজড়ার প্রচারে

ANS-ক) সহজ ও প্রাঞ্জল করার মাধ্যমে

৪৪. ভাষা পরিবর্তিত হয় –

ক) সময়ের সাথে সাথে

খ) সরকারের আদেশে

গ) কঠোর নিয়মের প্রয়োগে

ঘ) সংস্কৃত ভাষার প্রভাবের ফলে

 

ANS-ক) সময়ের সাথে সাথে

৪৫. ভাষার প্রকৃত শক্তি নিহিত আছে –

ক) ভাবপ্রকাশের ক্ষমতায়

খ) কঠিন শব্দপ্রয়োগে

গ) সংস্কৃতের অনুসরণে

ঘ) অলংকার ব্যবহারে

ANS-ক) ভাবপ্রকাশের ক্ষমতায়

৪৬. বুদ্ধ থেকে চৈতন্য _______________ পর্যন্ত… সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন ।

ক) নানক

খ) রামকৃষ্ণ

গ) কবীর

ঘ) দাদু

 

ANS-খ) রামকৃষ্ণ

৪৭. যাঁরা _________ এসেছেন তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন ।

ক) দেশে

খ) গ্রামে

গ) শহরে

ঘ) লোকহিতায়

ঘ) লোকহিতায়

৪৮.  ______________ অবশ্য উৎকৃষ্ট।

ক) শিক্ষা

খ) বিদ্যা

গ) ধর্মচর্চা

ঘ) পাণ্ডিত্য

 

ANS-ঘ) পাণ্ডিত্য

৪৯. “যা ___________ কল্পিতমাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না ? “

ক) অপ্রাকৃতিক

খ) অলৌকিক

গ) অবাস্তব

ঘ) অতিপ্রাকৃত

 

ANS-ক) অপ্রাকৃতিক

৫০. “যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পান্ডিত্য ___________ মনে মনে কর “।

ক) জ্ঞানচর্চা

খ) মননচর্চা

গ) গবেষণা

ঘ) ভাবনা

 

ANS-গ) গবেষণা

 

বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর|

  Class 12 Bengali MCQ for 3rd Semester

 

 

৫১. “ভাষা হচ্ছে ___________ প্রধান উপায়…।”

ক) যোগাযোগের

খ) ভাবপ্রকাশের

গ) আনন্দের

ঘ) উন্নতির

 

ANS-ঘ) উন্নতির

৫২. যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত ___________ ভেদ উঠে যাবে”

ক) শহর-গ্রাম

খ) পূর্ব-পশ্চিমী

গ) উচ্চ-নীচ

ঘ) রাজা-প্রজা

 

ANS-খ) পূর্ব-পশ্চিমী

৫৩. ____________ থেকে বৈদ্যনাথ পর্যন্ত ঐ কলকেতার ভাষাই চলবে।”

ক) ব্যান্ডেল

খ) রিষড়া

গ) বসিরহাট

ঘ) চট্টগ্রাম

 

ANS-ঘ) চট্টগ্রাম

৫৪. ___________ ভাষাই অল্পদিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে…।”

ক) রাঢ়ের

খ) কলকেতার

গ) চলিত

ঘ) সাধারণের

 

ANS-খ) কলকেতার

৫৫. হীরেমতির সাজ পরানো ___________ উপর বাঁদর বসালে কি ভাল দেখায়?

ক) ডালের

খ) ঘোড়ার

গ) হাতির

ঘ) সিংহাসনের

 

ANS-খ) ঘোড়ার

৫৬. পতঞ্জলি রচনা করেছিলেন _________________ ।

ক) মহাভাষ্য

খ) মীমাংসাভাষ্য

গ) ভাষ্য

ঘ) ঐতরেয় ব্রাহ্মণ

 

ANS-ক) মহাভাষ্য

৫৭. “_______কালের সংস্কৃত দেখ।”

ক) ঋগ্বেদের

খ) কালিদাসের

গ) মহাভারতের

ঘ) অর্বাচীন

 

ANS-ঘ) অর্বাচীন

৫৮. দু-একটা পচা ভাব রাশিকৃত _______________ দিয়ে ছাপাবার চেষ্টা হয় ।

ক) অলংকার

খ) শব্দ

গ) ফুল-চন্দন

ঘ) সুগন্ধি

 

ANS-গ) ফুল-চন্দন

৫৯.  “আহাহা। কি প্যাঁচওয়া বিশেষণ, কি __________ সমাস, কি শ্লেষ !!”

ক) বাহাদুর

খ) তালেবর

গ) পণ্ডিতি

ঘ) জ্যান্ত

 

ANS-ক) বাহাদুর

৬০. “যখন দেশটা _____________ যেতে আরম্ভ হল, তখন এইসব চিন্তা উদয় হল।”

ক) পিছিয়ে

খ) উৎসন্ন

গ) অবনমনে

ঘ) অধোগতিতে

 

ANS-খ) উৎসন্ন

৬১. “তার কি ভাব কি উদ্দেশ্য, তা ______________ ঋষিও বুঝতে পারেন না;”

ক) জৈমিনি

খ) দুর্বাসা

গ) বিশ্বামিত্র

ঘ) ভরত

 

ANS-ঘ) ভরত

৬২. “তার উপর ___________ ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে…”

ক) হিন্দুস্থানি

খ) বেনারসি

গ) মুসলমান

ঘ) খাঁসাহেব

 

ANS-গ) মুসলমান

৬৩. “দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, তা দু’হাজার ___________ বিশেষণেও নাই।”

ক) চাঁদি

খ) রামধনু

গ) বাহাদুর

ঘ) প্যাঁচালো

 

ANS-ক) চাঁদি

৬৪.নীচের সঠিক জোড়টি নির্বাচন করো

স্তম্ভ

স্তম্ভ

a. সমাস, বিশেষণ ইত্যাদি

i. দেশের উচ্ছন্নে যাওয়া

b. মৃত ভাষার লক্ষণ

ii. মড়ার লক্ষণ

c. চিন্তাশক্তির দৈন্য

iii. ভাবহীনতা প্রাণহীনতা

d. শিল্পসৃষ্টি অর্থহীন

iv. অর্বাচীন কালের সংস্কৃত

ক) a-i, b-iii, c-ii, d-iv

খ) a-ii, b-iv, c-i, d-iii

গ) a-iv, b-ii, c-i, d-iii

ঘ) a-ii, b-i, c-iii, d-iv

 

ANS-খ) a-ii, b-iv, c-i, d-iii

৬৫. স্তম্ভ মেলাওঃ

স্তম্ভ

স্তম্ভ

a. যা দেখা দরকার

i. গ্রাম্য ঈর্ষা

b. যা দেখার দরকার নেই

ii. কলকাতার ভাষা

c. বাংলাদেশের ভাষা হয়ে উঠবে

iii. প্রাকৃতিক নিয়মে বলবান ভাষা

d. যাকে জলে ভাসান দিতে হবে

iv. সংস্কৃত ঘেঁষা ভাষা

ক) a-i, b-ii, c-iv, d-iii

খ) a-ii, b-iii, c-iv, d-i

গ) a-i, b-iii, c-iv, d-i

ঘ) a-iii, b-iv, c-ii, d-i

 

ANS-ঘ) a-iii, b-iv, c-ii, d-i

৬৬. স্তম্ভ মেলাওঃ

স্তম্ভ

স্তম্ভ

a. উন্নতির প্রধান উপায়-লক্ষণ

i. চলিত ভাষা

b. কলকাতার ভাষা-ভিত্তিকারী

ii. ভক্তি

c. দেবতার মূর্তিদর্শন

iii. ভাষা

d. ভাবরাশির অধিক আগমন

iv. বুদ্ধিমান

ক) a-i, b-ii, c-iv, d-iii

খ) a-ii, b-iii, c-iv, d-i

গ) a-i, b-iii, c-iv, d-ii

ঘ) a-iii, b-iv, c-ii, d-i

 

ANS-ঘ) a-iii, b-iv, c-ii, d-i

৬৭. ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল –

i. প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে ।

ii. একবার কলকেতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয় ।

iii. বাঙ্গালা দেশের স্থানে রকমারি ভাষা ।

iv. চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ঐ কলকেতার ভাষাই চলবে ।

বিকল্পসমূহ:

ক) ii, iii, iv, i

খ) iv, i, ii, iii

গ) iii, i, ii, iv

ঘ) i, ii, iii, iv

 

ANS-গ) iii, i, ii, iv

৬৮. ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল –

i. হীরেমতির সাজ-পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভাল দেখায়?

ii. ভাষা ভাবের বাহক।

iii. সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে।

iv. সংস্কৃতর দিকে দেখ দিকি।

বিকল্পসমূহ:

ক) ii. iii, iv, i

খ) iv, iii, i, ii

গ) i, iv, iii, ii

ঘ) iii, ii, i, iv

 

ANS-ঘ) iii, ii, i, iv

৬৯. সঠিক সম্পর্কটি চিহ্নিত করোঃ

বিবৃতি A: যে ভাষায় নিজের মনে দর্শন-বিজ্ঞান চিন্তা কর, দশজনে বিচার কর সে ভাষা কি দর্শন-বিজ্ঞান লেখবার ভাষা নয়?

বিবৃতি B: আমাদের ভাষা সংস্কৃত গদাই-লস্করি চাল-ঐ এক-চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ।

সঠিক বিকল্প:

ক) A হল B-এর কারণ

খ) A-এর কারণ B

গ) A এবং B দুটিই ভুল

ঘ) A, B দুটিই সঠিক, কিন্তু তারা পরস্পর নিরপেক্ষ

 

ANS-ঘ) A, B দুটিই সঠিক, কিন্তু তারা পরস্পর নিরপেক্ষ

৭০. সঠিক সম্পর্কটি চিহ্নিত করোঃ

বিবৃতি A: কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে ।

বিবৃতি B: সমস্ত দেশের যাতে কল্যাণ সেখানে তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে ।

সঠিক বিকল্প :

ক) A, B দুটিই সঠিক, কিন্তু তারা পরস্পরনিরপেক্ষ

খ) A, B-র কার্যকারণ সম্পর্ক না থাকলেও, তারা পরস্পরসাপেক্ষ

গ) A এবং B দুটিই ভুল

ঘ) A-এর কারণ B

 

ANS-খ) A, B-র কার্যকারণ সম্পর্ক না থাকলেও, তারা পরস্পর সাপেক্ষ

 

বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর

 Class 12 Bengali MCQ for 3rd Semester

 

৭১. সঠিক সম্পর্কটি চিহ্নিত করোঃ

বিবৃতি A: হীরেমতির সাজপরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়?

বিবৃতি B: ‘ব্রাহ্মণ’-এর সংস্কৃত দেখ, শবরস্বামীর ‘মীমাংসাভাষ্য’ দেখ, পতঞ্জলির ‘মহাভাষ্য’ দেখ, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখ আর। অর্বাচীনকালের সংস্কৃত দেখ ।

সঠিক বিকল্প:

ক) A-এর কারণ B

খ) A, B দুটিই সঠিক, কিন্তু তারা পরস্পরনিরপেক্ষ

গ) B-এর কারণ A

ঘ) A এবং B দুটিই ভুল

ANS-ক) A-এর কারণ B

৭২. বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্কঃ

বিবৃতি (A): চলিত ভাষাতে পান্ডিত্য, গবেষণা মনে মনে করা হয়।

কারণ (R): লেখার সময় তৈরি করা হয় একটা কিম্ভুতকিমাকার ভাষা।

সঠিক বিকল্প:

ক) ভুল, R ঠিক

খ) A এবং R উভয়েই ভুল

গ) A ঠিক, R ভুল

ঘ) A এবং R. উভয়েই ঠিক, কিন্তু R, A-র সঠিক কারণ নয়

ANS-ঘ) A এবং R. উভয়েই ঠিক, কিন্তু R, A-র সঠিক কারণ নয়

৭৩. বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্কঃ

বিবৃতি (A): আমাদের ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে ।

কারণ (R): আমাদের বাংলা ভাষা সংস্কৃতের চালকে নকল করছে ।

সঠিক বিকল্প:

ক) A এবং R উভয়েই ঠিক, কিন্তু R. A-র সঠিক কারণ নয়

খ) A এবং R উভয়েই ঠিক, এবং R. A-র সঠিক কারণ

গ) A এবং R উভয়েই ভুল

ঘ) A ঠিক, R ভুল ।

ANS-খ) A এবং R উভয়েই ঠিক, এবং R. A-র সঠিক কারণ

৭৪. বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্কঃ

বিবৃতি (A): কলকাতার ভাষাকে গ্রহণ করতে হবে ।

কারণ (R): স্বাভাবিক নিয়মে কলকাতার ভাষা ছড়িয়ে পড়ছে এবং শক্তিশালী হচ্ছে ।

সঠিক বিকল্প:

ক) A এবং R উভয়েই ঠিক, এবং R, A-র সঠিক কারণ

খ) A এবং R উভয়েই ভুল

গ) A এবং R উভয়েই ঠিক, কিন্তু R, A-র সঠিক কারণ নয়

ঘ) A ভুল, R ঠিক

ANS-ক) A এবং R উভয়েই ঠিক, এবং R, A-র সঠিক কারণ

৭৫. বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্কঃ

বিবৃতি (A): ভাষা নিয়ে গ্রাম্য অহংকারকে গুরুত্ব দিতে হবে ।

কারণ (R): সমস্ত দেশের কল্যাণের কথা ভাবতে হবে ।

সঠিক বিকল্প:

ক) A ঠিক R ভুল

খ) A এবং R উভয়েই ভুল

গ) A ভুল, R ঠিক

ঘ) A এবং R উভয়েই ঠিক, কিন্তু R, A-র সঠিক কারণ নয়

ANS-গ) A ভুল, R ঠিক

৭৬. বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্কঃ

বিবৃতি (A): লেখায় বিশেষণ, সমাস ইত্যাদির অতিরিক্ত ব্যবহার ভাষার মৃতপ্রায় চরিত্রের লক্ষণ ।

কারণ (R): যখন দেশ উৎসন্ন যায় সব শিল্পই ভাবহীন হয়ে যায় ।

সঠিক বিকল্প

ক) A এবং R উভয়েই ঠিক, কিন্তু R, A-র সঠিক কারণ নয়

খ) A ভুল, R ঠিক

গ) A ঠিক R ভুল

ঘ) A এবং R উভয়েই ভুল

৭৭. সত্য-মিথ্যা নির্ধারণ করোঃ

i. প্রাচীনকাল থেকে আমাদের দেশের সমস্ত বিদ্যা সংস্কৃততে ।

ii. সংস্কৃতের কারণে বিদ্বান এবং সাধারণের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে ।

iii. পান্ডিত্যের জন্য ভাষার কাঠিন্য প্রয়োজন ।

iv. যে ভাষায় ঘরে কথা বলা হয়, সে ভাষায় লেখালেখি সম্ভব না ।

ক) i-সত্য ii-সত্য iii-মিথ্যা iv-মিথ্যা

খ) i-মিথ্যা ii-সত্য iii-মিথ্যা iv-সত্য

গ) i-সত্য ii-মিথ্যা iii-সত্য iv-মিথ্যা

ঘ) i-মিথ্যা ii-মিথ্যা iii-সত্য iv-সত্য

৭৮. সত্য -মিথ্যা নির্ধারণ করোঃ

i. নিজের মনে দর্শন-বিজ্ঞান চিন্তা করার ভাষাই ওই সব বিষয়ে লেখার ভাষা হওয়া উচিত ।

ii. মনের ক্রোধ-দুঃখ-ভালোবাসা প্রকাশের ভাষা কখনো লেখার উপযুক্ত ভাষা হতে পারে না ।

iii. মুখের ভাষায় নমনীয়তা কম ।

iv. ভাষাকে হতে হবে সাফ ইস্পাতের মতো ।

ক) i-সত্য ii-মিথ্যা iii-সত্য iv-মিথ্যা

খ) i-সত্য ii-মিথ্যা iii-মিথ্যা iv-সত্য

গ) i-মিথ্যা ii-সত্য iii-মিথ্যা iv-সত্য

ঘ) i-মিথ্যা ii-মিথ্যা iii-সত্য iv-সত্য

৭৯. সত্য-মিথ্যা নির্ধারণ করোঃ

i বাংলাদেশে রকমারি ভাষা প্রচলিত ।

ii. যে ভাষা শক্তিশালীভাবে নির্মাণ করা হয়েছে তাকেই গ্রহণ করতে হবে ।

iii. কলকাতার ভাষাই একমাত্র গ্রহণযোগ্য ভাষা হওয়া উচিত ।

iv. কলকাতায় এলেই মানুষ কলকাতার ভাষায় কথা বলবে বিষয়টা এত সহজ নয় ।

ক) i-সত্য ii-মিথ্যা iii-সত্য iv-মিথ্যা

খ) i-মিথ্যা ii-মিথ্যা iii-সত্য iv-সত্য

গ) i-মিথ্যা ii-সত্য iii-মিথ্যা iv-সত্য

ঘ) i-সত্য ii -সত্য iii-মিথ্যা iv-মিথ্যা

ANS-ক) i-সত্য ii-মিথ্যা iii-সত্য iv-মিথ্যা

৮০. সত্য -মিথ্যা নির্ধারণ করোঃ

i.যখন দেশ উৎসন্ন যেতে আরম্ভ করে তখন ভাষায় সমাস, বিশেষণের ব্যবহার বাড়ে ।

ii. সমস্ত শিল্পতেই পচা ভাবকে রাশিকৃত ফুল-চন্দন দিয়ে পরিবেশনের চেষ্টা চলে ।

iii. শিল্প-সংগীতের ভাষা হওয়া উচিত চাঁদি বিশেষণ-যুক্ত ।

iv. চলিত কথায় ভাবপ্রকাশের সীমাবদ্ধতা আছে ।

ক) i-মিথ্যা-সত্য iii-মিথ্যা iv-সত্য

খ) i-সত্য ii-সত্য iii-মিথ্যা iv-মিথ্যা

গ) i-মিথ্যা-মিথ্যা iii-সত্য iv-সত্য

ঘ) i-সত্য ii-মিথ্যা iii-সত্য iv-মিথ্যা

ANS-খ) i-সত্য ii-সত্য iii-মিথ্যা iv-মিথ্যা

 

SOURCE-AN

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top