পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
Class 12 3rd Semester
WBCHSE 3rd Semester-দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য kamaleshforeducation.in এর থেকে নিয়ে আসা হল পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর। নতুন পাঠ্যক্রম অনুসারে এই প্রবন্ধটি তৃতীয় সেমিস্টার-এর অন্তর্গত । ছাত্রছাত্রীরা যদি গল্পটির সারসংক্ষেপ , তাৎপর্য , কবি পরিচিত ইত্যাদি প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেয় তার পরে এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করে , তাহলে তাদের প্রস্তুতি অনেক ভালো হবে ।
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর চক্রবর্তী
Class 12 WBCHSE 3rd Semester
১. পোটরাজ’ গল্পটি অনুবাদ করেছেন –
ক) অনিন্দ্যসৌরভ
খ) শঙ্খ ঘোষ
গ) মনীন্দ্র গুপ্ত
ঘ) সুনন্দন চক্রবর্তী (উত্তর)
২. পোটরাজ’ শব্দের অর্থ –
ক) সেবাইত (উত্তর)
খ) অমাত্য
গ) পাহারাদার
ঘ) পটুয়া
৩. গ্রামের পোটরাজের নাম ছিল –
ক) রামা
খ) দামা (উত্তর)
গ) বিষ্ণু
ঘ) আদিত্য
৪. দামার বউয়ের চোখ ছিল –
ক) খুশিতে ঝিকিমিকি
খ) ক্রোধে রক্তবর্ণ
গ) জল ভরা (উত্তর)
ঘ) দুশ্চিন্তায় অস্থির
৫. একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে।”- যাদের কথা বলা হয়েছে –
ক) আত্মীয়-বন্ধুরা
খ) পাড়ার বউ-ঝিরা (উত্তর)
গ) ভক্তের দল
ঘ) উৎসুক মানুষরা
৬. পোটরাজের স্ত্রীর নাম ছিল –
ক) দুরপত (উত্তর)
খ) সাবিত্রী
গ) লছমি
ঘ) বিনতা
৭. বাড়ির সামনের নিমগাছে চিৎকার করে উঠেছিল –
ক) একটি কোকিল
খ) একটি কাক (উত্তর)
গ) একটি বাঁদর
ঘ) একটি শকুন
৮. ‘মার বেজন্মাকে।’-যার কথা বলা হয়েছে-
ক) একটি কুকুর
খ) একটি শেয়াল
গ) একটি বেড়াল
ঘ) একটি কাক (উত্তর)
৯. “….তার দিকে ঢিল ছোঁড়ে।”-কে?
ক) দূরপত
খ) দামা
গ) দুরপতের ছেলে (উত্তর)
ঘ) পাড়ার ছেলেরা
১০. র্পোটরাজ’ গল্পের কাহিনি যে মাসের –
ক) বৈশাখ
খ) আষাঢ় (উত্তর)
গ) শ্রাবণ
ঘ) মাঘ
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর চক্রবর্তী
Class 12 WBCHSE 3rd Semester
১১. পোটরাজ’ গল্পের কাহিনি যেদিন শুরু হয়, সেদিন সমস্ত আকাশ ছিল –
ক) মেঘে ঢাকা (উত্তর)
খ) তারা-ভরা
গ) রোদ ঝলমলে
ঘ) নীল
১২. দামার বাড়ির দরজায় চিৎকার জুড়েছিল –
ক) পাড়ার ছেলেরা
খ) দুরপত
গ) একটা কুকুর (উত্তর)
ঘ) মারী আই-এর ভক্তরা
১৩. ভবিষ্যতের কথা বলছে গো।”-মন্তব্যটি করেছে-
ক) দামা
খ) দূরপত
গ) দুরপতের পাশে বসা বউটি (উত্তর)
ঘ) বঞ্চলাবাঈ
১৪. এ বাড়িতে ঢোকা ইস্তক… তোমার নামে উপুশ করেছি।”-যে দিন এই উপোস করা হত –
ক) মঙ্গলবারে-শুক্রবারে (উত্তর)
খ) শনি-মঙ্গলবারে
গ) শনিবারে
ঘ) মঙ্গলবারে
১৫. মারী-আই দেবীকে পরানো হত –
ক) হলুদ শাড়ি
খ) লাল শাড়ি
গ) লাল পাড় সাদা শাড়ি
ঘ) সবুজ শাড়ি (উত্তর)
১৬. মারী-আই দেবীর কাছে ছাগল না পেলে বলি দেওয়া হত –
ক) ভেড়া
খ) কুঁকড়ো (উত্তর)
গ) কুমড়ো
ঘ) মহিষ
১৭. যায়ী-আই দেবীর দরজায় দেওয়া হত –
ক) আলপনা
খ) চালের ছড়া
গ) রক্তজবা
ঘ) রক্তের ছড়া (উত্তর)
১৮. “গাঁয়ের সর্বত্র… আওয়াজ।” এই আওয়াজ ছিল –
ক) কান্না আর চিৎকারের (উত্তর)
খ) কান্নার
গ) ভক্তদের
ঘ) হই-হল্লার
১৯. “শুনে তার হাত-পা স্থির।”-যা শুনে এই অবস্থা হয়েছিল –
ক) দরজায় কুকুরের ডাক
খ) নিমগাছে কাকের ডাক (উত্তর)
গ) দামার আর্ত চিৎকার
ঘ) ভক্তদের উল্লাস
২০. দামা বাড়ি আছে নাকি?”-প্রশ্নটি করেছিল –
ক) প্রতিবেশী
খ) বঞ্চলাবাঈ
গ) মোড়ল
ঘ) মোড়ল আর তার চেলা (উত্তর)
২১. কোনো জবাব আসে না।”-কোথা থেকে জবাব আসে না ?
ক) পোটরাজের বাড়ির ভিতর থেকে (উত্তর)
খ) দামার কাছ থেকে
গ) দূরপতের কাছ থেকে
ঘ) মোড়লের দিক থেকে
২২. পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই।”- কথাটি বলেছিল –
ক) মোড়ল
খ) দুরপত
গ) বঞ্চলাবাঈ (উত্তর)
ঘ) আত্মীয়রা
২৩. দেবীর ‘চক্কর’ শুরু হলে যা হতে পারে-
ক) গ্রামে দুর্ভিক্ষ আসতে পারে
খ) গ্রামে ফসলহানি ঘটতে পারে
গ) গ্রামে মড়ক আসতে পারে
ঘ) যে কেউ তার কোপে পড়তে পারে (উত্তর)
২৪. দামার অসুস্থতার কারণে মোড়ল যাকে পোটরাজের দায়িত্ব দিতে চেয়েছিলেন-
ক) দামার বড়ো ছেলেকে (উত্তর)
খ) দামার দ্বিতীয় ছেলেকে
গ) তার প্রধান চেলাকে
ঘ) দুরপতকে
২৫. মোড়ল গ্রামের জন্য দামার বড়ো ছেলেকে কী হিসেবে দেখতে চেয়েছিল ?
ক) পাহারাদার
খ) পুরোহিত
গ) পোটরাজ (উত্তর)
ঘ) মরদ
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর চক্রবর্তী
Class 12 WBCHSE 3rd Semester
২৬. গোটা গাঁ-টাই মায়ের কোপে পড়বে।”-যে কারণে এই ঘটনা ঘটবে বলে মনে করা হয়েছিল –
ক) দেবীর পুজো ঠিকঠাক না হলে
খ) দামা দেবীর পুজো না করলে
গ) দেবীর মন্দির তৈরি না হলে
ঘ) দামার ছেলে পোটরাজ হতে রাজি না হলে (উত্তর)
২৭. “হ্যাঁ, তো সে খারাপ কী? ভালোই তো।”- যে বিষয়ে এ কথা বলা হয়েছে –
ক) দেবীর মন্দির প্রতিষ্ঠা হলে
খ) দামার ছেলে সারাজীবন পোটরাজ হয়ে থাকলে (উত্তর)
গ) দেবীর মন্দির স্থানান্তরিত হলে
ঘ) দামার ছেলে পোটরাজ না হলে
২৮. আনন্দ রাগে কাঁপতে শুরু করলে।”-এর কারণ যা ছিল –
ক) তাকে স্কুলে যেতে হবে শুনে
খ) তাকে মোড়লের কাছে যেতে হবে শুনে
গ) তাকে রোজগার করতে হবে শুনে
ঘ) মোড়লের এক সঙ্গী দুরপতকে ধমকাতে শুনে (উত্তর)
২৯. আনন্দ হনহনিয়ে যে দিকে যাচ্ছিল-
ক) মারী-আই-এর থানের দিকে (উত্তর)
খ) স্কুলের দিকে
গ) অজানা গন্তব্যে
ঘ) বাড়ির দিকে
৩০. বাড়ি ফিরে আসার পরে আনন্দকে দেখে মনে হয়েছিল –
ক) সে অনেক ভারমুক্ত
খ) গভীরভাবে চিন্তিত
গ) কোনো একটা ঘোরের মধ্যে আছে (উত্তর)
ঘ) তার শরীর খারাপ
৩১. “দেবীর লীলা।” যে বিষয়ে এ কথা বলা হয়েছে –
ক) দামার সুস্থ হয়ে ওঠা
খ) দেবীর গ্রামের পাশে চলে যাওয়া (উত্তর)
গ) গ্রামের মানুষদের সুস্থ হয়ে ওঠা
ঘ) আনন্দের পোটরাজ হওয়া
৩২. গ্রামের ধারে স্থানান্তরিত দেবীর গলায় ছিল –
ক) হাড়ের মালা
খ) সোনার হার
গ) অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি হার (উত্তর)
ঘ) মহুয়া ফুলের মালা
৩৩. সারা গাঁ সেখানে ভেঙে পড়েছে।” এর কারণ –
ক) দামা সুস্থ হয়ে উঠেছে
খ) দেবী গ্রামের পাশে স্থানান্তরিত হয়েছেন (উত্তর)
গ) মোড়ল কিছু নতুন ঘোষণা করবে
ঘ) আনন্দ পোটরাজ হয়েছে
৩৪. দেবী গ্রামের পাশে চলে যাওয়ার যে কারণের কথা শুনে দূরপত খুশি হয় –
ক) আনন্দ পোটরাজ হতে অরাজি ছিল বলে
খ) দামার ভক্তির জোর আছে বলে (উত্তর)
গ) মোড়লের অত্যাচার থেকে মুক্ত করবে বলে
ঘ) দুরপতের ভক্তির জোর আছে বলে
৩৫. দামা শুয়েছিল –
ক) অচেতনভাবে
খ) মরার মতো শূন্যচোখে (উত্তর)
গ) উপুড় হয়ে
ঘ) চোখ অর্ধেক খুলে
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর চক্রবর্তী
Class 12 WBCHSE 3rd Semester
৩৬. “… দুরপত একটু ঠান্ডা হলো।”-যখন দুরপতকে এভাবে দেখা গেল –
ক) বাড়িতে ভিড় যখন একটু কমল
খ) দেবীর মূর্তি যখন স্থানান্তরিত হল
গ) মোড়লরা যখন চলে গেল
ঘ) দামা যখন উঠে বসল (উত্তর)
৩৭. “উল্লাসের চীৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে।”-এই উল্লাস ছিল –
ক) মারী-আই-এর জয়ধ্বনি শুনে
খ) দামা উঠে বসায়
গ) মারী-আই স্থানান্তরিত হওয়ায় (উত্তর)
ঘ) আনন্দ পোটরাজ হতে রাজি হওয়ায়
৩৮. “কাউকে বলবি না..”- যে কথা বলতে নিষেধ করা হয়েছে –
ক) আনন্দের দেবীমূর্তি রেখে আসার কথা (উত্তর)
খ) দামার সুস্থ হয়ে ওঠার কথা
গ) আনন্দের স্কুলে পড়ার কথা
ঘ) দেবীর সবুজ শাড়ি পড়ার কথা
৩৯. পোটরাজ কে?
ক) গাঁয়ের মোড়ল
খ) দুরপত
গ) আনন্দ
ঘ) দামা (উত্তর)
৪০. পোটরাজ রোদে বেরোয় না –
ক) তিনদিন হয়ে গেল (উত্তর)
খ) চারদিন হয়ে গেল
গ) পাঁচদিন হয়ে গেল
ঘ) ছয়দিন হয়ে গেল
৪১. গ্রামে সবাই উদ্বিগ্ন ছিল, কেন-না –
ক) গ্রামে বন্যা হয়েছিল
খ) একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছিল (উত্তর)
গ) গ্রামের মানুষ অভুক্ত ছিল
ঘ) দেবীর মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল
৪২. দামা ছিলেন –
ক) গ্রামের মোড়ল
খ) মারী-আই-এর ভক্ত ও পোটরাজ (উত্তর)
গ) গ্রামের প্রধান যাত্রী
ঘ) রাজপরিবারের সদস্য
৪৩. গ্রামের লোকেরা দেবীকে মিছিল করে সীমানার বাইরে নিয়ে যেতে চেয়েছিল-
ক) দেবীকে খুশি করতে
খ) নতুন পোটরাজ নির্বাচিত করতে
গ) গ্রামের সমস্যা দূর করতে (উত্তর)
ঘ) নতুন মন্দির নির্মাণের জন্য
৪৪. মোড়লরা আনন্দকে পোটরাজ বানাতে চেয়েছিল। কারণ –
ক) আনন্দ তার বাবার স্থলাভিষিক্ত হোক (উত্তর)
খ) আনন্দ গ্রামের মোড়ল হয়ে উঠুক
গ) আনন্দ স্কুল ছেড়ে চাকরি করুক
ঘ) আনন্দ নতুন মন্দির বানাক
৪৫. গ্রামের মানুষ বিশ্বাস করত দামার ভক্তির ফলে –
ক) দেবী গ্রামের বাইরে চলে গিয়েছেন (উত্তর)
খ) দেবী দামাকে আশীর্বাদ করেছেন
গ) গ্রামের সব অসুখ সেরে গেছে
ঘ) দামা নতুন মোড়ল হয়েছেন
৪৬. গল্পে কাক ও কুকুরের ডাক শুনে মানুষের প্রতিক্রিয়া ছিল –
ক) তারা আনন্দিত হয়েছিল
খ) তারা গান গাইতে শুরু করেছিল
গ) তারা ভয় পেয়ে গিয়েছিল (উত্তর)
ঘ) তারা দেবীর কাছে মানত করেছিল
৪৭. দামার বউয়ের চোখ জলভরা ছিল। কেন-না –
ক) সে অসুস্থ ছিল
খ) গ্রামের মোড়ল তাকে শাস্তি দিয়েছিল
গ) তার স্বামী পোটরাজ অসুস্থ ছিল (উত্তর)
ঘ) তার সন্তান হারিয়ে গিয়েছিল
৪৮. গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে অন্তত একজন বিছানায় ছিল –
ক) মহামারির কারণে (উত্তর)
খ) দুর্ভিক্ষের কারণে
গ) যুদ্ধের কারণে
ঘ) দেবীর অভিশাপে
৪৯. দূরপতের ছেলে কাকের দিকে ছুঁড়েছিল –
ক) পাথর
খ) লাঠি
গ) ঢিল (উত্তর)
ঘ) খাবার
৫০. দেবীর কোপ থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামবাসীরা চেয়েছিল –
ক) দামার ছেলেকে নতুন পোটরাজ বানাতে (উত্তর)
খ) সবাই একসাথে প্রার্থনা করতে
গ) গ্রাম ছেড়ে পালাতে
ঘ) নতুন মন্দির তৈরি করতে
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর চক্রবর্তী]
Class 12 WBCHSE 3rd Semester
৫১. আনন্দ রেগে গিয়েছিল। কারণ –
ক) সে পোটরাজ হতে চায়নি (উত্তর)
খ) গ্রামের লোকেরা তাকে অপমান করেছিল
গ) তার বাবা তাকে মারধর করেছিল
ঘ) তার মা তাকে বিদায় জানায়নি
৫২. সকালে আনন্দ –
ক) পোটরাজ হতে রাজি হয়েছিল
খ) মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিল
গ) নদীতে গিয়ে স্নান করেছিল (উত্তর)
ঘ) গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল
৫৩. ‘দেবীর লীলা সম্পর্কে গ্রামের লোকেরা বলেছিল –
ক) দেবী ক্ষমাশীল
খ) দেবীর ইচ্ছাই শেষ কথা (উত্তর)
গ) দেবীর রোষ চিরস্থায়ী
ঘ) দেবী কাউকে ভয় পান না
৫৪. মোড়লের নির্দেশ অনুযায়ী আনন্দের উচিত ছিল –
ক) পোটরাজের দায়িত্ব নেওয়া (উত্তর)
খ) দেবীর কাছে ক্ষমা চাওয়া
গ) গ্রামের বাইরে চলে যাওয়া
ঘ) নতুন মন্দির নির্মাণ করা
৫৫. আনন্দ শেষপর্যন্ত সিদ্ধান্ত নেয় –
ক) সে পোটরাজ হতে রাজি হয় (উত্তর)
খ) সে দেবীর মন্দিরে আশ্রয় নেয়
গ) সে গ্রাম ছেড়ে চলে যায়
ঘ) সে মোড়লের সামনে প্রতিবাদ করে
৫৬. ‘পোটরাজ’ গল্পের মূল শিক্ষা ছিল –
ক) ধর্ম ও বিশ্বাসের মূল্য অনেক বেশি (উত্তর)
খ) দেবতা সব কিছু নিয়ন্ত্রণ করেন
গ) গ্রামের মানুষ কুসংস্কারে আবদ্ধ
ঘ) ব্যক্তিস্বাধীনতার গুরুত্ব অনেক
৫৭. পোটরাজ হওয়ার অর্থ হল –
ক) গ্রামের নেতা হওয়া
খ) দেবীর সেবক হওয়া (উত্তর)
গ) ধর্মীয় পুরোহিত হওয়া
ঘ) সমাজের বাইরে চলে যাওয়া
৫৮. আনন্দের মা কেঁদে ফেলেছিল –
ক) তার ছেলেকে দেবীর সেবক বানানো হচ্ছে বলে (উত্তর)
খ) মোড়ল তাদের শাস্তি দিয়েছে বলে
গ) আনন্দ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে বলে
ঘ) দেবী তাদের রক্ষা করেননি বলে
৫৯. গ্রামের মানুষের বিশ্বাস অনুযায়ী, দেবী যদি অসন্তুষ্ট হন, তাহলে –
ক) গ্রামে মহামারি দেখা দেয়
খ) বৃষ্টি বন্ধ হয়ে যায়
গ) গ্রামের শস্য নষ্ট হয়ে যায়
ঘ) সবগুলিই ঠিক (উত্তর)
৬০. দেবীর উদ্দেশ্যে গ্রামবাসীরা উৎসর্গ করেছিল –
ক) ধান ও ফলমূল
খ) একটি ছাগল (উত্তর)
গ) একটি মূর্তি
ঘ) তাদের বিশ্বাস ও প্রার্থনা
৬১. আনন্দের পরিবার প্রতিক্রিয়া দেখিয়েছিল –
ক) তারা আনন্দের জন্য গর্বিত হয়েছিল
খ) তারা প্রতিবাদ করেছিল
গ) তারা শোকাহত হয়েছিল (উত্তর)
ঘ) তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল
৬২. গ্রামবাসীরা পোটরাজকে দেখত –
ক) একজন ত্যাগী সাধক হিসেবে (উত্তর)
খ) একজন সাধারণ কৃষক হিসেবে
গ) গ্রামের নেতা হিসেবে
ঘ) অশুভ আত্মা হিসেবে
৬৩. ‘পোটরাজ’ গল্পের মূল বার্তা হল –
ক) ধর্ম ও সংস্কার মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে (উত্তর)
খ) দেবতা সব সমস্যার সমাধান
গ) বিশ্বাস ছাড়া জীবন সম্ভব নয়
ঘ) গ্রামের মানুষ সবসময় যুক্তিবাদী
৬৪. গ্রামের __________ দামার বাড়ির আবহাওয়া ভারী।
ক) চৌকিদার
খ) পোটরাজ (উত্তর)
গ) পণ্ডিত
ঘ) মোড়ল
৬৫. মাঝে মাঝে কেউ-না কেউ এসে ____________ দাঁড়াচ্ছে।
ক) বারান্দায়
খ) উঠোনে
গ) বাইরে
ঘ) দোরে (উত্তর)
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর চক্রবর্তী]
Class 12 WBCHSE 3rd Semester
৬৬. প্রায় প্রত্যেক বাড়িতে একজন অন্তত __________ ।
ক) অসুস্থ
খ) বিছানায় (উত্তর)
গ) বাইরে
ঘ) ভক্ত
৬৭. সবসময় বেজন্মাটা আমাদের __________ করছে ।
ক) শাপমন্যি (উত্তর)
খ) অভিশাপ
গ) হিংসে
ঘ) বিরক্ত
৬৮. ____________ কথা বলছে গো।
ক) মঙ্গলের
খ) ভবিষ্যতের (উত্তর)
গ) জ্ঞানের
ঘ) আশ্চয্যি
৬৯. _____________ তেনার কল্পনার বাইরে।
ক) ক্রোধ (উত্তর)
খ) বিরক্তি
গ) চিন্তা
ঘ) একথা
৭০. বছর বছর তোমার ___________ করি।
ক) পুজো
খ) যাত্রা (উত্তর)
গ) উৎসব
ঘ) কীর্তন
৭১. তোমার সুমুখে ভোগ দিই , _________________দিই।
ক) বাতাসা
খ) নারকেল (উত্তর)
গ) মিষ্টি
ঘ) কলা
৭২. _____________ লোকেরা এয়েছে গো।
ক) গ্রামের
খ) কুটুমবাড়ির
গ) ভিনদেশি
ঘ) গ্রামমণ্ডলের (উত্তর)
৭৩. বাইরে আসতে আসতে __________ দিয়ে চোখ মুছলো দূরপত।
ক) আঁচল (উত্তর)
খ) রুমাল
গ) চাদর
ঘ) ওড়না
৭৪. পেটিরাজ হলে _________ কি পালিয়ে যাবে?
ক) স্কুল (উত্তর)
খ) দেবী
গ) ভক্তরা
ঘ) অসুখ
৭৫. দেবীর __________________ ।
ক) ইচ্ছা
খ) লীলা (উত্তর)
গ) কৃপা
ঘ) দয়া
৭৬. মা নিজেই _____________ ধারে চলে গেছেন।
ক) নদীর
খ) বনের
গ) গাঁয়ের (উত্তর)
ঘ) পথের
৭৭. উঠে বসে ____________ চাইলো সে।
ক) জল (উত্তর)
খ) খেতে
গ) ভাত
ঘ) হাঁটতে
৭৮. _______________ দিকে স্পষ্টতই ভক্তিভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলে।
ক) দেবীর
খ) আকাশের (উত্তর)
গ) মন্দিরের
ঘ) থানের
৭৯. ঢাক বাজছে _____________ বাজছে, গান হচ্ছে।
ক) ঢোল
খ) কাঁপি
গ) বাঁশি
ঘ) ঘণ্টা (উত্তর)
৮০. এবার হাসে _______________ ।
ক) দামা
খ) আনন্দ (উত্তর)
গ) দুরপত
ঘ) মোড়ল
পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর- চক্রবর্তী
Class 12 WBCHSE 3rd Semester
৮১. নীচের সঠিক জোড়টি নির্বাচন করো
স্তম্ভ–১ |
স্তম্ভ–২ |
a. দামা |
i. হাঁটুর উপরে মাথা |
b. দূরপত |
ii. আসা-যাওয়া |
c. গ্রামবাসীরা |
iii. বাড়ির আবহাওয়া ভারী |
d. পাড়ার বৌ-ঝি |
iv. শাড়ির আঁচলে চোখ মোছা |
ক) a-ii, b-iv, c-iii, d-i
খ) a-iv, b-iii, c-i, d-ii
গ) a-ii, b-iv, c-i, d-iii
ঘ) a-iii, b-iv, c-i, d-ii (উত্তর)
৮২. নীচের সঠিক জোড়টি নির্বাচন করো
স্তম্ভ–১ |
স্তম্ভ–২ |
a. সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস |
i. দুরপত |
b. গ্রামের সীমানার বাইরে |
ii. গাঁওবুড়ো |
c. শলাপরামর্শ |
iii. দামা |
d. কান্না |
iv. মারী-আই |
ক) a-iv, b-i, c-ii, d-iii
খ) a-ii, b-i, c-iv, d-iii
গ) a-ii, b-iii, c-i, d-iv
ঘ) a-iii, b-iv, c-ii, d-i (উত্তর)
৮৩. নীচের সঠিক জোড়টি নির্বাচন করো
স্তম্ভ–১ |
স্তম্ভ–২ |
a. দই |
i. ভোগ |
b. নারকেল |
ii. তিলক |
c. হলুদ |
iii. বলি |
d. কুঁকড়ো |
iv. স্নান |
ক) a-iv, b-i, c-ii, d-iii (উত্তর)
খ) a-i, b-iv, c-ii, d-iii
গ) a-ii, b-iii, c-i, d-iv
ঘ) a-iii, b-i, c-iv, d-ii
৮৪. নীচের সঠিক জোড়টি নির্বাচন করো
স্তম্ভ–১ |
স্তম্ভ–২ |
a. মারী-আই |
i. ভক্তির জোর |
b. দামা |
ii. দামার গলায় মাল্যদান |
c. ভক্তের দল |
iii. খুশি |
d. জনৈক মিছিলকারী |
iv. উল্লাস |



