Experience বা অভিজ্ঞতা। আসন্ন SLST পরীক্ষায় কারা এক্সপেরিয়েন্স এর জন্য মার্কস পাবেন। কারা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পাবেন। কে দেবেন এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। অনেক প্রশ্ন আছে এটা নিয়ে। সদ্য প্রকাশিত Recruitment Rules বা এসএসসি নোটিফিকেশান থেকে পুরোটা পরিস্কার হচ্ছে না। ভেবেছিলাম Clarification আসবে। কিন্তু এখনও আসেনি। জানি না ভবিষ্যতে আসবে কি না। তবু ব্যাপারটাকে যতটা সম্ভব পরিষ্কার করার জন্য সবটা নিয়ে আলোচনা করলাম। ভবিষ্যতে Clarification এলে সেই অনুযায়ী ব্যাখ্যার পরিবর্তন হতেই পারে।
——————————————————————————————
১) প্রশ্ন – এক্সপেরিয়েন্স এর প্রমাণ হিসাবে কোন কোন ডকুমেন্টস ধরা হবে ?
উত্তর — এক্সপেরিয়েন্স এর প্রমাণ হলো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। সেটা ইস্যু করেন Head of the Institution ( HM/ TIC )। এটা দাখিল করলেই যথেষ্ট। তবে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে বলা যায় অ্যাপ্রুভাল, LPC, শেষ মাসের Pay Slip ইত্যাদি। তবে না চাইলে এসব সাপোর্টিং ডকুমেন্টস এর প্রয়োজন নেই। শুধু এক্সপেরিয়েন্স সার্টিফিকেটই যথেষ্ট।
২) প্রশ্ন — এক্সপেরিয়েন্স সার্টিফিকেট কোন ধরনের স্টাফ পেতে পারেন ?
উত্তর – Substantive Post এ পার্মানেন্ট বা টেম্পোরারি ভাবে নিযুক্ত যে কোনো ধরনের স্টাফ এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পেতে পারেন। কিন্তু আসন্ন SLST পরীক্ষায় সব ধরনের স্টাফের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট গ্রাহ্য হবে না। কাদের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট গ্রাহ্য হবে এবং কেন হবে নীচে বললাম।
৩) প্রশ্ন — আসন্ন SLST পরীক্ষায় কোন কোন ধরনের স্কুলের এবং কোন ধরনের অ্যাপয়েন্টমেন্ট এর এক্সপেরিয়েন্স গ্রাহ্য হবে ?
উত্তর – Recruitment Rules, 2025 বলছে সেকেন্ডারি লেভেলে Govt Sponsored বা Aided স্কুলে Substantive Post এ Permanent বা Contractual হিসাবে কর্মরতরা প্রতি একবছর চাকরির জন্য 2 মার্কস করে মোট সর্বোচ্চ 10 মার্কস পাবেন । অর্থাৎ পাঁচ বছর চাকরি হলেই সর্বোচ্চ মার্কস পেয়ে যাবেন। তার বেশি সার্ভিস হলেও সেই 10 মার্কসই পাবেন। অর্থাৎ 2016 এর বৈধ কিন্তু চাকরিহারা টিচাররা এক্সপেরিয়েন্স এর জন্য পুরো মার্কসই পাবেন। যেহেতু তাঁদের চাকরির এক্সপেরিয়েন্স 5 থেকে 7 বছরের।
৪) প্রশ্ন — তার মানে ঠিক কোন ধরনের পোস্টে , কোন ধরনের স্কুলে কোন ধরনের চাকরির ক্ষেত্রে এই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট SLST পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য বিবেচ্য হবে ?
উত্তর — প্রথমেই বুঝে নিতে হবে Substantive Post বলতে কী বোঝায় । এমনিতে Substantive কথাটির অর্থ হলো Permanent। তাহলে Substantive Post মানে হলো Permanent Post। মনে রাখতে হবে একমাত্র Sanctioned Post হলে তবেই সেটা Permanent Post হিসাবে বিবেচিত হতে পারে। যদিও Additional Post Sanctioned Post হলেও প্রথমে Permanent Post থাকে না। সেটা হয় টেম্পোরারি পোস্ট। কিন্তু সেই পোস্টে দুই বছর চাকরি হয়ে গেলে সেই পোস্ট এর Retention হয়। তখন সেই পোস্ট Permanent বলে বিবেচিত হয়। তার মানে বোঝা গেল Substantive Post হতে গেলে সেটাকে Sanctioned Post হতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে Sanctioned Post কাকে বলে ? এর সংজ্ঞা পরিষ্কার ভাবে দেওয়া আছে Aided Schools Management Rules, 1969 এ এবং Sponsored Institutions Management Rules, 1972 তে। সেখানে বলা হয়েছে যে পোস্টগুলো ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ( বর্তমানে কমিশনার) কর্তৃক অনুমোদিত হয় সেগুলিই কেবলমাত্র Sanctioned Post বলে বিবেচিত হবে। অর্থাৎ রেগুলার স্টাফ প্যাটার্ন অনুযায়ী যে পোস্ট গুলিতে টিচার বা নন টিচিং স্টাফ নিযুক্ত আছে বা বর্তমানে ভ্যাক্যান্ট আছে সেই পোস্টগুলিকেই Sanctioned Post বা Substantive Post বলে অভিহিত করা যায় । অর্থাৎ 2016 এর চাকরিহারা সমস্ত বৈধ টিচার এই সংজ্ঞা অনুযায়ী এক্সপেরিয়েন্স এর জন্য নির্ধারিত পুরো মার্কসই পাবেন।
৫) প্রশ্ন — প্রাইমারি স্কুল, মাদ্রাসা , জুনিয়র হাইস্কুল, হাই স্কুল বা HS স্কুলে Substantive Post এ কর্মরত টিচাররা কি এক্সপেরিয়েন্স এর নম্বর পাবেন ?
উত্তর – Rules এ পরিষ্কার করে বলে দিয়েছে যে Sponsored / Aided / Govt স্কুলে সেকেন্ডারি লেভেলে Substantive Post এ স্থায়ী বা Contractual হিসাবে কর্মরত টিচাররা এই এক্সপেরিয়েন্স এর সুবিধা পাবেন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই জেনে নিতে হবে যে সেকেন্ডারি লেভেলের এডুকেশন বলতে কোন টাইপের স্কুলের কথা বোঝায়। এর উত্তর আছে WBBSE Act, 1963 তে। সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রাইমারি এডুকেশন এর উপরের স্তরের পড়াশোনাকেই সেকেন্ডারি লেভেল বলা হবে। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রাইমারি স্কুলের চাকরির অভিজ্ঞতার জন্য মার্কস পাওয়ার সুযোগ নেই। কিন্তু Aided বা Sponsored হাই স্কুল/ HS স্কুল/ জুনিয়র হাইস্কুল এবং Aided হাই মাদ্রাসা/ HS মাদ্রাসা/ জুনিয়র হাই মাদ্রাসাতে Substantive Post এ কর্মরত টিচাররা এই এক্সপেরিয়েন্স এর সুবিধা পাবেন। যেহেতু জুনিয়র থেকে HS পর্যন্ত সবটাই এই সংজ্ঞার মধ্যে চলে আসছে তাই যে কোনো লেভেলের এক্সপেরিয়েন্স দেখিয়ে যে কোনও লেভেলের পরীক্ষায় বসা যায়। তাছাড়া আমরা যদি আলোচ্য Rules দেখি সেখানেও IX -X ও Xi – XII লেভেল , দুটিতেই পরিষ্কার করে সেকেন্ডারি লেভেলের কথাই বলেছে।
৬) প্রশ্ন – Para Teacher, Vicational Teacher, ICT Instructor, HS লেভেলে স্কুলের দ্বারা টেম্পোরারি ভাবে নিযুক্ত সাবজেক্ট টিচার ( যাদের বেতন স্কুলের ফান্ড থেকে দেওয়া হয়) , এনারা কি এক্সপেরিয়েন্স এর মার্কস পাবেন ?
উত্তর — পাওয়ার কথা নয়। কারন এনারা কেউ Substantive Post এ কাজ করেন না। Substantive Post এর ব্যাখ্যা আগেই দিয়েছি।
৭) প্রশ্ন – HS Section এ Sanctioned Post এ এক সময় কিছু contractual teacher নেওয়া হয়েছিল Govt অনুমোদনের ভিত্তিতে। তাঁরা সরকারি কোষাগার থেকে বেতন পান। একমাত্র এনাদের ক্ষেত্রে Contractual নিয়োগ হলেও তাঁরা যদি Substantive Post অর্থাৎ HS এর জন্য ডিএসই দ্বারা অনুমোদিত পোস্টে কাজ করেন তাহলে তাঁদের এক্সপেরিয়েন্স এই মার্কস পাওয়ার ক্ষেত্রে বিবেচ্য হতে পারে। অর্থাৎ তাঁরা এক্সপেরিয়েন্স এর মার্কস পেতে পারেন। অবশ্য জানি না এটাকে এসএসসি কী ভাবে দেখবে।
৮) প্রশ্ন – Leave Vacancy ( যেমন ডেপুটেশন ভ্যাকেন্সি, মেটার্নিটি ভ্যাকান্সি, লিয়েন ভাকান্সী) তে কাজ করা টিচাররা কি এক্সপেরিয়েন্স এর মার্কস পাবেন ?
উত্তর — সম্ভাবনা নেই বললেই চলে। এনাদের নিয়োগ টেম্পোরারি Vacancy তে। এনাদের নিয়োগের চরিত্র না পার্মানেন্ট না contractual । তাই এনারা এক্সপেরিয়েন্স এর মার্কস পাবেন না।
৯) প্রশ্ন – এক বছর চাকরি সম্পূর্ণ না হলে কি এক্সপেরিয়েন্স এর জন্য কোনো মার্কস পাওয়া যাবে ?
উত্তর – না। পাওয়া যাবে না।
১০) প্রশ্ন – উপরে উল্লেখিত বিষয়গুলো কি সদ্য প্রকাশিত Recruitment Rules বা SSC নোটিফিকেশান থেকে পুরোপুরি পরিষ্কার ?
উত্তর – না। সবটা পরিষ্কার নয়। উপরে যা বললাম তার অনেকটাই EXISTING RULES ফলো করে। এই Recruitment Rules বা এসএসসি নোটিফিকেশান থেকে সবটা পরিস্কার হয়নি। আশা করি এসএসসি খুব শীঘ্রই এটার CLARIFICATION দেবে। তখন ব্যাপারটা পরিষ্কার হবে। এখন যারা এই সুবিধা পাবে না বললাম তাঁরা চাইলে এখনই অ্যাপ্লিকেশান সাবমিট না করে কিছুদিন ওয়েট করতে পারেন। দেখতে পারেন কোনো Clarification আসে কি না। তারপর অ্যাপ্লিকেশান সাবমিট করবেন।
১১) প্রশ্ন – উপরে আলোচনায় যাঁদের এক্সপেরিয়েন্স এর মার্কস পাওয়ার যোগ্যতা নেই বললাম তাঁরা চাইলে কি HOI থেকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নিতে পারেন না ?
উত্তর – অবশ্যই পারেন। যিনি কাজ করছেন তিনি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট চাইতেই পারেন। সে তিনি যে পোস্টে যে ধরনের কাজই করুন না কেন। HOI সার্টিফিকেট দিতেই পারেন। তিনি সেই সার্টিফিকেট এর জোরে এক্সপেরিয়েন্স এর মার্কস চাইতেই পারেন । চাইলেই পাবেন কি না সেটা নিয়ে প্রশ্ন তো থাকছেই। তবে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট চাইলে HOI সেটা দিতেই পারেন। কিন্তু HOI কে খুব সাবধানে এই সার্টিফিকেট ইস্যু করতে হবে। নাহলে তিনি ভবিষ্যতে আইনগত সমস্যায় ফেঁসে যেতে পারেন। যাঁকে সার্টিফিকেট দিচ্ছেন তাঁর চাকরির নাম, চাকরির প্রকৃতি, পোস্টের নাম, পোস্টের প্রকৃতি, নিয়োগের পদ্ধতি, বেতন কাঠামো, বেতনের সোর্স, চাকরির মেয়াদ, চাকরি কন্টিনিউয়াস কি না, চাকরির detailed terms and conditions সব উল্লেখ করে দেবেন। এবার সেটা দেখিয়ে ক্যান্ডিডেট চাইলে অ্যাপ্লাই করতেই পারেন। তবে সেটা এসএসসি কর্তৃক গ্রাহ্য হবে কি না সেটা এসএসসির ব্যাপার।
SOURCE– SMR



