বাংলা গানের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর
WB HS Class 12 Bengali
3rd Semester 3
SET-1

দ্বাদশ শ্রেণীর (WBCHSE Class 12 Bengali Semester 3) ছাত্রছাত্রীদের জন্য Kamaleshforeducation.in এর তরফ থেকে নিয়ে আসা হল বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস- বাংলা গানের ইতিহাস অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর। নতুন পাঠ্যক্রম অনুসারে এই প্রবন্ধটি তৃতীয় সেমিস্টার (3rd Semester)-এর অন্তর্গত । ছাত্রছাত্রীরা যদি এই প্রসঙ্গটি বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেয় তার পরে এই প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করে , তাহলে তাদের প্রস্তুতি অনেক ভালো হবে ।
বাংলা গানের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর
HS Class 12 Bengali
১. বাংলা সংগীতের আদিতম লিখিত নিদর্শন কী ?
ক) চর্যাপদ
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) বৈষ্ণব পদাবলি
ঘ) বাউল গান
ANS-ক) চর্যাপদ
২. চর্যাগানের মোট পদ সংখ্যা কত?
ক) ছেচল্লিশ
খ) সাতচল্লিশ
গ) পঞ্চাশ
ঘ) একান্ন
ANS-ঘ) একান্ন
৩। চর্যাপদ রচিত হয় আনুমানিক –
ক) অষ্টম থেকে নবম শতাব্দীর মধ্যে
খ) দশম থেকে একাদশ শতাব্দীর মধ্যে
গ) নবম থেকে দশম শতাব্দীর মধ্যে
ঘ) দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে
ANS-ঘ) দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে
৪. চর্যাগানগুলির আবিষ্কারক –
ক) বসন্তরঞ্জন রায়
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) দীনেশরঞ্জন সেন
ঘ) মুনিদত্ত
ANS-খ) হরপ্রসাদ শাস্ত্রী
৫. বর্ষার যুগে সংগীতের কয়টি অঙ্ক দেখা যায় ?
ক) দুটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
ANS-ঘ) ছয়টি
৬. চর্যাপদ এর এই রাগটি এখনও প্রচলিত আছে –
ক) কামোদ
খ) গউড়া
গ) শবরী
ঘ) বঙ্গাল
ANS-ক) কামোদ
৭. চর্যাপদ-এ স্তুতিবাচক অঙ্গটি কী?
ক) বিরুদ
খ) তেনক
গ) পাট
ঘ) তাল
ANS-ক) বিরুদ
৮. চর্যাপদ-এ মঙ্গলবাচক অঙ্গটি কী?
ক) স্বর
খ) বিরুদ্ধ
গ) পাট
ঘ) তেনক
ANS-ঘ) তেনক


