সংবিধান সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর   একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান

==================================================================

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে  KAMALESHFOREDUCATION.INওয়েবসাইটের পক্ষ থেকে সংবিধান সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রদান করা হলো। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।  

 

সংবিধান সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান :

***************************************************************************

১) সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইনের সাথে যে আইনের পার্থক্য করা হয় না – সাধারণ আইনের

২) সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী – আইনসভা

৩) দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের যে বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় – বিচার বিভাগের

৪) সুইটজারল্যান্ডের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ – লিখিত

৫) ব্রিটেনের সংবিধান যেরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ – অলিখিত

৬) নিউজিল্যান্ডের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ – সুপরিবর্তনীয়

৭) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ – দুষ্পরিবর্তনীয়

৮) সংবিধান শব্দটি এসেছে – লাতিন শব্দ থেকে

৯) ‘সংবিধান হল কতগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয়’ কথাটি বলেছেন – লর্ড ব্রাইস 

১০) প্রচলিত প্রথা, রীতিনীতি, আচার-অনুষ্ঠানের প্রাধান্য দেখা যায় – অলিখিত সংবিধানে

১১) যে পদ্ধতিতে আইনসভা সাধারণ আইন পাস করে সেই পদ্ধতিতে সংবিধান সংশোধিত হলে তাকে বলা হয়- সুপরিবর্তনীয় সংবিধান

১২) আইনসভার সাধারণ আইন পাসের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন করা যায় না, তাকে বলা হয় – দুষ্পরিবর্তনীয় সংবিধান

১৩) বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

১৪) যে দেশে সাধারণত আইন পাসের পদ্ধতিতেই সংবিধান পরিবর্তন করা যায়, তার নাম হল – গ্রেট ব্রিটেন

১৫) জরুরি অবস্থা বা সংকটকালীন পরিস্থিতিতে যে সংবিধান অধিকতর উপযোগী – সুপরিবর্তনীয় সংবিধান

১৬) যে সংবিধানকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযুক্ত বলে মনে করা হয় – দুষ্পরিবর্তনীয় সংবিধান

১৭) যে সংবিধানকে রক্ষণশীল বলা হয় – দুষ্পরিবর্তনীয় সংবিধান

১৮) যে সংবিধানে বিচারবিভাগের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয় – দুষ্পরিবর্তনীয় সংবিধানে

১৯) ‘সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ’ কথাটি বলেছেন – অ্যারিস্টট্ল

২০) লিখিত সংবিধান যার মাধ্যমে লিপিবদ্ধ হয় – সংবিধান পরিষদ 

২১) যে সংবিধানকে গতিশীল বলা হয় – সুপরিবর্তনীয় সংবিধান

২২) যে সংবিধানের প্রকৃতি অস্পষ্ট প্রকৃতির – সুপরিবর্তনীয় সংবিধান

২৩) আইনসভার সার্বভৌমত্ব যে সংবিধানে প্রতিষ্ঠিত থাকে – সুপরিবর্তনীয় সংবিধানে

২৪) যে সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী – সুপরিবর্তনীয় সংবিধান

২৫) সংবিধানকে শাসনব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে অভিহিত করেছেন – ডাইসি

২৬) ‘ধনবৈষম্যমূলক সমাজব্যবস্থায় ধনিক শ্রেণির স্বার্থরক্ষার প্রয়োজনে সৃষ্ট কতকগুলি নিয়মকানুনই হল রাষ্ট্রের সংবিধান’ কথাটি বলেছেন – মার্কসবাদীরা

২৭) সংকীর্ণ অর্থে সাংবিধানিক আইন হল – বিধিবদ্ধ সাংবিধানিক আইন

২৮) সর্বাপেক্ষা প্রাচীন লিখিত সংবিধান হল – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

২৯) ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় – মার্কিন যুক্তরাষ্ট্রে

৩০) অলিখিত সংবিধানে প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে – আইন বিভাগের

৩১) সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলে – অনমনীয়

৩২) জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হল – সুপরিবর্তনীয় সংবিধান 

৩৩) ভারতের সংবিধান হল – অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়

৩৪) পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হল – ভারতের

৩৫) সংবিধানকে যে ধরনের আইনের মর্যাদা দেওয়া হয় – দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন

৩৬) ‘Modern Constitution’ বইটির রচয়িতা হলেন – কে সি হোয়ার

 

=============================================================================

SOURCE-WBN

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top