SSC এর 2nd SLST পরীক্ষায় বসার জন্য ইতিমধ্যেই অনলাইনে সাবমিট করা ফর্মের এডিট অপশন দিল এসএসসি। যাঁরা আগে অনলাইন ফর্ম ফিলাপ করে দিয়েছেন তাঁদের অ্যাপ্লিকেশন লকড হয়ে গেছে। ফর্ম ফিলাপ  করার সময়ে কিছু ভুল ভ্রান্তি হয়েছিল । Reserved Category এর ক্যান্ডিডেটরা অপশন ছিল না বলে ক্যাটাগরি ( Gen/ SC/ ST/ OBC) দিতে পারেননি। এখন কিছু এডিট অপশন দিয়েছে এসএসসি। আগের ভুলগুলির সংশোধন করার সুযোগ এসেছে। আসুন দেখি কী ভাবে সংশোধন করা যাবে আগে করে ফেলা ভুলত্রুটিগুলি। – 

——————————————————————————————

১) প্রশ্ন – বর্তমানে কোন কোন ত্রুটিগুলি সংশোধন করা যাচ্ছে ? এটা কত তারিখ পর্যন্ত করা যাবে ?

উত্তর – এখন নামের বানান বা নামটা লেখার ভুল , জন্মতারিখ, লিঙ্গ, সই সহ ফটোতে যদি কিছু ভুল হয়ে থাকে সেটা সংশোধন করা যাচ্ছে। এটা করা যাবে 03/08/2025 তারিখ পর্যন্ত।

২) প্রশ্ন – ফটো ও সইতে কী কী ভুল থাকলে এবং অন্যান্য তথ্যের কোন কোন ভুল সংশোধন করতে হবে ?

উত্তর – যদি সাদা কালো বা ভুল ফটো আপলোড করা হয়ে থাকে, ফটোর নীচে সই না থাকে তাহলে এই ফটো ও সই নতুন করে আপলোড করতে হবে। যদি নামের বানান, ডেট অফ বার্থ, লিঙ্গ ভুল লিখে থাকেন তাহলে সেগুলি সংশোধনের সুযোগ পাবেন এই এডিট অপশন এর মাধ্যমে।

৩) প্রশ্ন – কী ভাবে আগের ফটো সরিয়ে দিয়ে নতুন করে ফটো আপলোড করতে হবে ? আগের তথ্যের উল্লেখিত ভুলগুলির সংশোধনই বা কীভাবে হবে ?

উত্তর – সই সহ ফটো এবং অন্যান্য ভুলগুলি এডিট করবেন নিম্নলিখিত পদ্ধতিতে।

ক) প্রথমে একটা সাদা কাগজের উপরে একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে পেস্ট করুন। ফটোর ঠিক নীচে সাদা কাগজের উপর নিজের পুরো সই করুন। সই সহ ফটোর ছবি নিন মোবাইলে বা সেটা স্ক্যান করুন। সেটাকে কম্পিউটারে সেভ করুন 60 KB এর মধ্যে JPEG/ JPG format এ। প্রয়োজনে 35 – 40 KB এর মধ্যে নিয়ে যান।

খ) এরপর এসএসসির সাইটে গিয়ে আগের ID ও Password দিয়ে লগ ইন করুন।

খ ) এবার দেখুন বিভিন্ন STEP গুলি যেখানে লেখা আছে ঠিক তার নীচেই রয়েছে লাল কালিতে “Edit Profile Memo No……… ” । ওটাতে ক্লিক করুন । খুলে যাবে আগের ফটোটি যেটি আপনি ভুল করে আপলোড করে ফেলেছিলেন এবং যেটিকে পাল্টাতে হবে। আগের ফটোর ভুল বলতে ফটোর নীচে সই না থাকা, ভুল ফটো আপলোড, সাদা কালো ফটো আপলোড বা অন্য কোনো ভুল বোঝাবে। এরকম ভুল হলে আগের ফটোর জায়গায় সই সহ ঠিক ফটোটিকে নতুন করে আপলোড করতে হবে। নীচে দেখুন কীভাবে নতুন ফটো আপলোড করবেন।

ঘ) ভুল ফটোর নীচে লেখা রয়েছে “Re Upload Photo with Signature” অপশনটি। ওখানে ক্লিক করুন।

ঙ) এরপর পরপর তিন বার নীচের ডান দিকে “Next” অপশন এ ক্লিক করে এগিয়ে যান।

চ) এবার আসবে “Got it” অপশন। ওটাতে ক্লিক করুন।

ছ) এবার পাবেন Choose File অপশন। ওটাতে ক্লিক করুন। এবার সইসহ সঠিক ফটো যেটা সেভ করে রেখেছিলেন সেটাকে সিলেক্ট করুন। ওপেন করুন। দেখুন সইসহ ফটো স্ক্রিনে এসে গেছে।

জ) এবার ঐ ফটোর নীচেই থাকা “Upload Image” এ ক্লিক করুন। তখন File Uploaded দেখাবে। এর অর্থ ফটো ও সই সফলভাবে আপলোড হয়ে গেছে।

ঝ) এখানে ফটো আপলোড এর সময় 60 KB এর বেশি হলে আপলোড নেবে না। প্রয়োজনে ফটোর সাইজ আরো ছোটো করতে হবে। 30 – 40 KB করলেও সমস্যা নেই। যদি ফটো এডিট করার দরকার নাও থাকে তাহলেও করতে হতে পারে। নাহলে অন্য তথ্যগুলি এডিট করার পর সাবমিট হচ্ছে না। যদি এরকম ঘটনা দেখেন তাহলে আগে যে সই সহ ফটো সঠিকভাবেই আপলোড করেছিলেন সেটাকেই আর একবার উপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আর একবার আপলোড করে দিন।

ঞ) এবার ঐ ফটোর নীচের অপশন “Back to Edit Profile” এ ক্লিক করে এডিটের ফ্রন্ট পেজে ফিরে যান।

ট) সেখানে গিয়ে “Click on the Check Box to Edit Your Information” এর Box এ ক্লিক করুন।

ট) এবার নাম, জন্ম তারিখ ও জেন্ডার এর চেঞ্জ করার দরকার হলে করে নিন।

ঠ) তারপর “Submit” option এ ক্লিক করে সাবমিট করে দিন।

ড) এবার আপনার ফোনে OTP আসবে। সেটা Enter OTP এর ঘরে বসিয়ে “Verify OTP and Save” অপশন এ ক্লিক করে দিন। ফটো সহ যে যে তথ্য এডিট করলেন সব সেভ হয়ে যাবে। OTP না পেলে ওখানেই রয়েছে Resend OTP অপশন। ওটাতে ক্লিক করলে আবার OTP আসবে। সেটা বসিয়ে উপরে উল্লেখিত নিয়মে OTP ভেরিফাই করুন। Resend করে যে OTP সেটা শুধু ফোনে নয় কম্পিউটার স্ক্রিনের নীচের দিকেও পাবেন। ওখানে থেকে দেখে দেখে বসিয়ে দিন। OTP verification হয়ে গেলেই আপনার এডিটের কাজ শেষ। দেখে নিন এইবার সই সহ ছবি এবং অন্যান্য তথ্য ঠিক ঠাক এসেছে কি না।

ঢ) খুব ভালো করে মনে রাখুন ফটো কিন্তু রঙিন হবে। সেটা সাদা কাগজে রেখে ঠিক তার নীচে সাদা কাগজের উপরে সই করতে হবে। এরপর সই সহ ফটো একসাথে ক্রপ করে নিয়ে আপলোড করতে হবে। ফটো এডিটের সুযোগ কিন্তু একবারই পাবেন। ভুল করলেই শেষ। খুব সাবধানে এটা করবেন। বাকি কাজগুলি অর্থাৎ নাম, ডেট অফ বার্থ, লিঙ্গ বারবার এডিট করতে পারবেন।

    

৪) প্রশ্ন – আগে অনলাইনে ফর্ম সাবমিট করার সময়ে ক্যাটাগরি     ( SC, ST, OBC) সিলেক্ট করা যায়নি। এখন কি সেটা এডিট করে করা যাচ্ছে ?

উত্তর – না। এখনও সেটা করা যাচ্ছে না। তবে সেটা করা যাবে আগামী 05/08/2025 তারিখ থেকে 11/ 08/2025 তারিখ পর্যন্ত এই পোর্টালেই। তখন এসএসসি এডিট অপশন দেবে । সেই এডিট অপশন এ ক্লিক করে নিজের নিজের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন ক্যান্ডিডেটরা। ওখানেই পরবর্তী ঘরে বসাতে হবে নিজের নিজের কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং সেই কাস্ট সার্টিফিকেট যে অফিসার ইস্যু করেছেন তাঁর Designation।

৫) প্রশ্ন – উপরে উল্লেখিত ভুলগুলি ছাড়া বাকি যে সব ভুল হয়েছে, যেমন – স্কুলের নাম , DISE, এসএসসি রোল নং, ইত্যাদি ভুলগুলি কি এখন এডিট করার কোনো উপায় আছে ? – 

উত্তর – না । এগুলি এডিট করার উপায় নেই। তবে এগুলি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিছু পদ্ধতিগত ভুল হয়ে থাকলে এসএসসি তে ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় সঠিক তথ্য দিয়ে ভুল সংশোধন করে নিতে পারবেন। সেই সংক্রান্ত ডকুমেন্টসগুলি গুছিয়ে রাখুন। পারলে এই পর্ব শেষ হলে এসএসসি তে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আসুন। তবে বলছি চিন্তার কিছু নেই।  

SOURCE-SMR

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top