

রাষ্ট্রবিজ্ঞান : প্রকৃতি ও পরিধি
ক্লাস-11 প্রথম সেমিষ্টার প্রথম অধ্যায় MCQ
Class 11 1st Semester MCQ
মার্চ ১৩, ২০২৫
একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার
রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়
“রাষ্ট্রবিজ্ঞান :প্রকৃতি ও পরিধি“
ভূমিকা : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার মোট 40 নম্বরের MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের প্রথম অধ্যায় -“রাষ্ট্রবিজ্ঞান : প্রকৃতি ও পরিধি” থেকে মোট 4 নম্বর অর্থাৎ 4টি MCQ প্রশ্ন আসবেই। তাই রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ 30 টি MCQ প্রশ্ন ও উত্তর দিলাম। এখান থেকে পরীক্ষায় আসতে পারে।
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান
প্রথম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর
• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. রাষ্ট্রবিজ্ঞান নীচের কোন বিজ্ঞানের শাখা –
(ক) সামাজিক
(খ) অর্থনৈতিক
(গ) প্রাকৃতিক
(ঘ) জীব
উত্তর : (ক) সামাজিক ✓
2. অ্যারিস্টটল ছিলেন একজন –
(ক) ভারতীয় দার্শনিক
(খ) প্রাচীন দার্শনিক
(গ) জার্মান দার্শনিক
(ঘ) গ্রিক দার্শনিক
উত্তর : (ঘ) গ্রিক দার্শনিক ✓
3. ‘পলিটিকস’ গ্রন্থের লেখক হলেন –
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) আলেকজান্ডার
(ঘ) সক্রেটিস
উত্তর : (খ) অ্যারিস্টটল ✓
4. ‘পলিটিকস’ কথাটি এসেছে কোন্ গ্রিক শব্দ থেকে –
(ক) পোল
(খ) পেলিও
(গ) পোলিস্
(ঘ) সিটি
উত্তর : (গ) পোলিস্ ✓
5. ‘নবজাগরণের সন্তান’ বা ‘নবজাগরণের শিশু’ বলা হয় –
(ক) ম্যাকিয়াভেলিকে
(খ) প্লেটোকে
(গ) সক্রেটিসকে
(ঘ) অ্যারিস্টটলকে
উত্তর : (ক) ম্যাকিয়াভেলিকে ✓
6. ‘এ গ্রামার অফ পলিটিকস’ গ্রন্থের রচয়িতার নাম হল –
(ক) সক্রেটিস
(খ) রবার্ট ডাল
(গ) ল্যাস্কি
(ঘ) আলেকজান্ডার
উত্তর : (গ) ল্যাস্কি ✓
7. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় –
(ক) ম্যাকিয়াভেলিকে
(খ) প্লেটোকে
(গ) সক্রেটিসকে
(ঘ) অ্যারিস্টটলকে
উত্তর : (ঘ) অ্যারিস্টটলকে ✓
8. ‘আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক’ বলা হয়-
(ক) কার্ল মার্কসকে
(খ) সক্রেটিসকে
(গ) ম্যাকিয়াভেলিকে
(ঘ) প্লেটোকে
উত্তর : (গ) ম্যাকিয়াভেলিকে ✓
9.”রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই।” – একথা বলেছেন
(ক) গার্নার
(খ) লেনিন
(গ) সক্রেটিস
(ঘ) প্লেটো
উত্তর : (ক) গার্নার ✓
10.’অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) কালিদাস
(খ) কৌটিল্য
(গ) তুলসী দাশ
(ঘ) কার্ল মার্কস
উত্তর : (খ) কৌটিল্য ✓
11. প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল –
(ক) 1920 খ্রিস্টাব্দে
(খ) 1925 খ্রিস্টাব্দে
(গ) 1900 খ্রিস্টাব্দে
(ঘ) 1948 খ্রিস্টাব্দে
উত্তর : (ঘ) 1948 খ্রিস্টাব্দে ✓
12. “রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান।”- একথা বলেছেন-
(ক) জন হক
(খ) ব্রাইস
(গ) লেনিন
(ঘ) সক্রেটিস
উত্তর : (খ) ব্রাইস ✓
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
13. ডেভিড ইস্টন ছিলেন __________ রাষ্ট্রবিজ্ঞানী।
(ক) মার্কসবাদী
(খ) আচরণবাদী
(গ) দৃষ্টিহীন
(ঘ) উদারবাদী
উত্তর : (খ) আচরণবাদী ✓
ক্লাস-11 রাষ্ট্রবিজ্ঞান
প্রথম সেমিষ্টার প্রথম অধ্যায়
14. কমিউনিস্ট ম্যানিফেস্টো – এর রচয়িতা ছিলেন –
(ক) সক্রেটিস
(খ) গার্নার ও গেটেল
(গ) ম্যাকিয়াভেলি
(ঘ) কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঞ্জেলস
উত্তর : (ঘ) কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঞ্জেলস ✓
15. “মানুষ রাজনৈতিক জীব।”- এই কথাটি বলেছিলেন –
(ক) গার্নার
(খ) অ্যারিস্টটল
(গ) ফ্রেডরিখ এঞ্জেলস
(ঘ) ল্যাস্কি
উত্তর : (খ) অ্যারিস্টটল ✓
• Assertion-Reasoning Type Questions:
(বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
16. বিবৃতি (A): ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়।
কারন (R): তিনিই প্রথম ধর্ম ও নৈতিকভাবে রাজনীতি থেকে পৃথক করে এক ধর্মনিরপেক্ষ ও মূল্যনিরপেক্ষ রাজনীতির সূত্রপাত ঘটান।
বিকল্পসমূহ :
(ক) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(খ) (A) ও (R) উভয়ই ঠিক
(গ) (A) ও (R) উভয়ই ভুল
(ঘ) (A) ঠিক ও (R) ভুল
উত্তর : (খ) (A) ও (R) উভয়ই ঠিক ✓
17. রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ কার মতে –
(ক) কার্ল মার্কস
(খ) সক্রেটিস
(গ) অ্যালান বলের
(ঘ) অ্যারিস্টটল
উত্তর : (গ) অ্যালান বলের ✓
18. “Modern Politics and Government” গ্রন্থটির লেখক হলেন-
(ক) গার্নার লেনিন
(খ) প্লেটো
(গ) জন হক
(ঘ) অ্যালান বল
উত্তর : (ঘ) অ্যালান বল ✓
19. উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম হল –
(ক) অ্যারিস্টটল ও প্লেটো
(খ) গার্নার ও লেনিন
(গ) সক্রেটিস ও কার্ল মার্কস
(ঘ) জন লক্ ও অ্যাডাম স্মিথ।
উত্তর : (ঘ) জন লক্ ও অ্যাডাম স্মিথ।✓
20. ‘Public Opinion’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) জন হক
(খ) গেটেল
(গ) লিপম্যান
(ঘ) কার্ল মার্কস।
উত্তর : (গ) লিপম্যান ✓
• True and False Type Questions:
(সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)

