আসন্ন উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি নেওয়ার গাইডলাইন প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের মেমো নং – L/PR/448/2025, dated– 27/08/2025 দ্বারা। আসুন দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কী ভাবে ছুটি নিতে পারবেন টিচিং এবং নন টিচিং স্টাফরা। –  
——————————————————————————————
১) প্রশ্ন – এই নিয়মগুলি কোন কোন স্কুলের স্টাফদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ? এবং কোন সময়ের জন্য প্রযোজ্য হবে ?

উত্তর — এই অর্ডার জারি করেছে WBCHSE তাদের Affiliated স্কুলগুলোর জন্য। এখানে বলা হয়নি যে এটা HS এর সেন্টার বা ভেন্যু স্কুলের স্টাফদের জন্যই শুধুমাত্র প্রযোজ্য হবে। অর্থাৎ WBCHSE এর Affiliated সমস্ত HS স্কুলের টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য এই অর্ডার বলবৎ হবে। তাতে সেই স্কুলে HS পরীক্ষার সেন্টার / ভেন্যু থাকুক বা না থাকুক। কিন্তু এই অর্ডার মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেহেতু WBCHSE এই স্কুলগুলোর Affiliating Authority নয় এবং এই অর্ডারেও কেবল HS স্কুলের কথাই উল্লেখ করা হয়েছে।
এই অর্ডারের শর্তাবলী 08/09/2025 তারিখ থেকে 22/09/2025 তারিখের মধ্যে নেওয়া যে কোনো ছুটির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২) প্রশ্ন — HS পরীক্ষার সময় HS স্কুলের টিচারদের CCL সহ অন্যান্য ছুটি পাওয়ার ক্ষেত্রে এই অর্ডারে কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে ?

উত্তর – এই অর্ডারে সমস্ত HS স্কুলের HOI দের পরিষ্কারভাবে নিষেধ করে দেওয়া হয়েছে যে তাঁরা যেন HS পরীক্ষা চলার সময় CCL সহ অন্য কোনও ছুটি কোনও স্টাফকে না দেন।

৩) প্রশ্ন – তাহলে কি কোনো ভাবেই HS স্কুলের একজন স্টাফ HS পরীক্ষার সময় কোনও ছুটি পাবে না ?

ক ) যদি অত্যন্ত গুরুতরভাবে কেউ অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় বা সার্জারির প্রয়োজন হয় , তখন সেই স্টাফের ছুটির আবেদনপত্র ( উপযুক্ত কারন দেখিয়ে ও সাপোর্টিং ডকুমেন্টস যুক্ত করে) + এমসি রেজোলিউশন ( যাতে সিদ্ধান্ত নেওয়া হবে যে উক্ত আবেদনপত্র WBCHSE তে পাঠানো হবে উক্ত ছুটির অনুমোদনের জন্য) + HOI এর ফরওয়ার্ডিং লেটার দিয়ে WBCHSE এর রিজিওনাল অফিসে পাঠাতে হবে অনুমোদনের জন্য। সেখান থেকে অনুমোদিত হয়ে এলে সেই অর্ডারের রেফারেন্স দিয়ে মেডিক্যাল গ্রাউন্ডে কোনও ছুটি অনুমোদন করবে এমসি পরবর্তী রেজোলিউশন করে।

খ) যদি কোনো স্টাফের Maternity Leave এর প্রয়োজন হয় তাহলেও পাবে। কিন্তু সেই আবেদনও পূর্বে উল্লেখিত পদ্ধতিতে WBCHSE থেকে অনুমোদন করিয়ে নিতে হবে এবং তারপর আর একটা রেজোলিউশন করে সেই ছুটি অনুমোদন করবে এমসি।

 

ঘ) যদি HS স্কুলের কোনও স্টাফের Spouse ( স্বামী/ স্ত্রী ) কোনও সরকারি বা আধা সরকারি সংস্থার কর্মচারী হন এবং তাঁর সন্তান এই বছরের বোর্ড পরীক্ষার্থী হয় তাহলে উপরে বর্ণিত পদ্ধতিতে CCL বা অন্য ছুটি পেতে পারেন। কিন্তু উপরোক্ত পদ্ধতি অনুসরণ করা ছাড়াও তাঁকে একটি ঘোষণাপত্র দিতে হবে যে তাঁর Spouse একই কারনে ছুটি নিচ্ছেন না।

৪) প্রশ্ন — যদি একজন HS স্কুলের স্টাফের সন্তান WBCHSE এর আন্ডারে HS পরীক্ষার্থী হয় এবং ঐ স্টাফ HS পরীক্ষার সময় কোনও ছুটি না নেন তাহলে তিনি কি HS পরীক্ষা সংক্রান্ত কোনো ডিউটি করতে পারবেন ?

উত্তর — না। তিনি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সংক্রান্ত কোনো ডিউটি বা Invigilation ডিউটি করতে পারবেন না। তিনি বরং নিজেকে পরীক্ষা চলাকালীন দূরে সরিয়ে রাখবেন (“Keep himself/ herself away/ isolated” )। এই দূরে সরিয়ে রাখা মানেটা কী ? কতদূরে সরিয়ে রাখবে ? এর উত্তর অর্ডারে নেই। গতবারের অর্ডারটা পুরো গোলমাল ছিল। এবার অনেকটা পরিষ্কার করেছে। কিন্তু একটা ধোঁয়াশা না রাখলে নিজেদের সুনামের প্রতি অবিচার করা হয়। তাই এটুকু রেখেছে কাউন্সিল।

৫) প্রশ্ন – কিন্তু অ্যাপ্লিকেশান নিয়ে কাউন্সিলের রিজিওনাল অফিসে গেলে তাঁরা যদি এই অর্ডারের বাইরে অন্যরকম কিছু বলেন তাহলে কী করা উচিত হবে?  

উত্তর – রিজিওনাল অফিসে যখন এই অর্ডার মোতাবেক অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়া হয় তখন ওখানকার আধিকারিকরা অন্য কথা বলেন। এটা গতবারের অভিজ্ঞতা। কিন্তু আমাদের উচিত হবে ওদের মৌখিক কথা না শোনা। অর্ডারে যা লেখা আছে সেই অনুযায়ী অ্যাপ্লিকেশান সাবমিট করা। তারপর ওরা যা পারে করবে। নাহলে ভবিষ্যতে এই ছুটি নিয়ে জটিলতা সৃষ্টি হলে দায়টা চলে আসবে সংশ্লিষ্ট কর্মী বা HOI এর উপরে। সেটা করতে দেওয়া ঠিক হবে না। –  

 

SOURCE-SMR

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top