একজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্টকে কি এইট পাস সার্টিফিকেট দেওয়া যায় ? অনেক সময়েই এমন অনেকে VIII পাস সার্টিফিকেট চায়। সে হয়ত স্কুল থেকে ইতিমধ্যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে গেছে অথবা এই স্কুলেই উচ্চতর শ্রেণীতে পাঠরত। তাদের দোষ দেওয়া যায় না। ফিরিয়েও দেওয়া যায় না। VIII পাস সার্টিফিকেটটা দরকার হয় ITI এর মতো কিছু পড়াশোনা করার জন্য , কোনও ট্রেনিং এর জন্য, পুলিশ বা ডিফেন্সের কিছু সার্ভিসে যোগ দেওয়ার জন্য বা বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষেত্রে গ্রূপ ডি পোস্টে নিয়োগের জন্য। এরকম আবেদন পেলে HOI রা একটু কনফিউশন এর মধ্যে পড়ে যান। তাঁরা ভাবতে থাকেন একজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্টকে বা উচ্চতর শ্রেণীতে পাঠরত স্টুডেন্টকে VIII পাস সার্টিফিকেট দিলে Fact Suppression এর জন্য কোনও বেআইনি কাজ হয়ে যাবে না তো ? আসুন দেখি এই ব্যাপারে আইন কী বলছে। আইন মেনে এই সার্টিফিকেট দেওয়া যাবে কি না। দিলেও কী ভাবে দিতে হবে। —  

—————————————————-  

প্রথমেই পরিষ্কার করে বলে দেওয়া যায় যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্টকে বা উচ্চতর শ্রেণীতে পাঠরত বা আগে পড়েছে এমন স্টুডেন্টকে VIII পাস সার্টিফিকেট দিতে কোনো বাধা নেই। HOI সেটা দিতেই পারেন। ইন ফ্যাক্ট কেন্দ্রীয় RTE ACT, 2009 এর CHAPTER V এর RULE 30(2) তে পরিষ্কার করে বলেছে যে Class Eighth ( VIII) এর পড়াশোনা অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন কমপ্লিট করলে সেই স্টুডেন্টকে Elementary Education Completion Certificate দিতে হবে। কোথাও বলেনি যে তারপরেও পড়াশোনা চালিয়ে গেলে বা উচ্চতর যোগ্যতা অর্জন করলে VIII পাস সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। RTE ACT, 2009 আরও বলছে যে ঐ সার্টিফিকেট কী ভাবে দেওয়া হবে সেটা নির্ধারণ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। RTE ACT,2009 এর এই নির্দেশনাকে মান্যতা দিয়ে আমাদের রাজ্য সরকার তার RTE RULES, 2012 তে পরিষ্কার করে দিয়ে দিয়েছে সেই বয়ানটা যেটাতে এই VIII পাস সার্টিফিকেট দেবেন স্কুল কর্তৃপক্ষ। বয়ানটা দিয়েছি উপরে। আসুন দেখে নিই RTE ACT, 2009 ও RTE RULES, 2012 এর Provisions গুলি ফলো করে কীভাবে VIII পাস Certificate ইস্যু করবেন HOI —

i ) যদি বর্তমান স্টুডেন্ট হয় তাহলে VIII পাস করলেই কোনও রকম অ্যাপ্লিকেশান ছাড়াই বার্ষিক পরীক্ষার রেজাল্ট আউটের দিনেই অষ্টম শ্রেণীর মার্কশিট এর সঙ্গেই এই VIII পাস সার্টিফিকেট দিয়ে দিন সব অষ্টম শ্রেণী পাস ছাত্র ছাত্রীকে। রেজাল্ট আউটের দিনের ডেট দিয়েই। উপরে যে বয়ান দিয়েছি ওটাই ছাপিয়ে নেবেন। সার্টিফিকেট এর নাম্বার ও ডেট যেন থাকে। একটা কাউন্টারপার্ট স্কুলে রাখবেন। কাউন্টারপার্টে স্টুডেন্টের সই করিয়ে নেবেন।

ii) যদি প্রাক্তন স্টুডেন্ট হয় এবং শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হোক বা উচ্চতর শ্রেণীতে পাস হোক সে যদি চায় তাহলে সেও VIII certificate পাবে। এরকম ক্যান্ডিডেট এলে তাকে এই সার্টিফিকেট পাওয়ার জন্য HOI কে অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশন দিতে বলুন। যদি তার বয়স 18 বছরের বেশি হয় তাহলে ক্যান্ডিডেট নিজে অ্যাপ্লিকেশন করলেই হবে। যদি 18 বছরের নীচে হয় তাহলে তার সইয়ের পাশে অভিভাবকের সই করিয়ে আনতে বলুন। দরখাস্তে লিখতে বলুন সে কোন বছর এই স্কুল থেকে VIII পাস করেছে এবং এই স্কুলে সর্বোচ্চ কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে। আরো লিখতে বলুন কেন তার এই সার্টিফিকেট লাগবে। এইভাবে অ্যাপ্লিকেশন পাওয়ার পর তাকেও উপরে উল্লেখিত পদ্ধতিতে VIII সার্টিফিকেট দিয়ে দিন। খেয়াল রাখবেন যেন VIII পাসের সেশনটা ঠিকঠাক লেখা হয়।

iii) মনে রাখবেন এটা কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটে নয়। VIII পাস করার পরেও সে স্কুলে উচ্চতর পড়াশোনা করতে পারে। তাই এটাতে কোনও ভাবেই যেন SCHOOL LEAVING CERTIFICATE বা TRANSFER CERTIFICATE কথাটা লেখা না থাকে। SCHOOL লিভিং বা ট্র্যান্সফার এর জন্য আলাদা সার্টিফিকেট যেমন দেন তেমনি দেবেন। তার সাথে এটার কোনও সম্পর্ক নেই। 

iv) School Leaving Certificate বা Transfer Certificate প্রদান করার পর যেমন Admission Register এ সেই সার্টিফিকেটের নং ও নাম্বার দিয়ে নোট দেন এক্ষেত্রেও তার নামের পাশে Remarks কলামে তেমনই দেবেন। এক্ষেত্রে লিখবেন ” Elementary Education Completion Certificate/ VIII Pass Certificate issued vide No — , dated– .

v) এই সার্টিফিকেটের বয়ানটা দেখলেই বুঝবেন এতে সই করতে হবে HOI কে এবং বোর্ডের সেক্রেটারিকে। HOI সই করেই দিয়ে দেবেন। বোর্ডের সেক্রেটারির সই পাওয়া সহজ নয়। সেই চেষ্টা করার দরকারও নেই। পারলে বোর্ডকে একটা মেল করে প্রতি বছর একটা intimation দিয়ে দেবেন আপনি সেই বছরে যতগুলি এইরকম সার্টিফিকেট ইস্যু করেছেন তার একটা PDF এবং লিস্ট দিয়ে । সেই সঙ্গে অনুরোধ করবেন যে RTE RULES, 2012 কে মান্যতা দিয়ে বোর্ড যেন এই সার্টিফিকেটগুলির একটা মান্যতা দিয়ে দেয়। বোর্ড সম্ভবত কিছুই পাঠাবে না। দরকারও নেই। আপনি ইন্টমেশন দিয়েছেন এটাই যথেষ্ট আপনার জন্য।  

SOURCE-SMR

 

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top