দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য Kamaleshforeducation.in ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোলেরভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া MCQ প্রশ্নের উত্তরপ্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
১) নদী যে দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় – নিম্নপ্রবাহ
২) নদীর মুখের কাছাকাছি অঞ্চলকে বলা হয় – মোহনা
৩) পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকাশক্তি হল – অভিকর্ষজ বল
৪) শুষ্ক অঞ্চলে বায়ু ক্ষয়ের ফলে যে খাড়া ও বিচ্ছিন্ন শিলা গঠন হয় তা হল – ইনসেলবার্গ
৫) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ – এসকার
৬) কার্স্ট অঞ্চলে অদ্রবণীয় লাল মৃত্তিকার নাম কী? – টেরারোসা
৭) সলিফ্লাকশন সংঘটিত হয় – পরিহিমবাহ অঞ্চলে
৮) পুঞ্জিত ক্ষয়ের কোনটি দ্রুত প্রবাহের অন্তর্গত? – ধ্বস
৯) নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত নয়? – অগ্নুৎপাত
১০) পাহাড় থেকে দ্রুতগতিতে শিলার পড়ে যাওয়াকে বলা হয় – শিলা পতন
১১) ভারতের বৃহত্তম হিমবাহ হল – সিয়াচেন
১২) হিমদ্রোণী আকৃতি হল – U
১৩) মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গ কি নামে পরিচিত? – নুনাটাকস
১৪) ঝুলন্ত উপত্যকায় দেখা যায় – জলপ্রপাত
১৫) মেরু অঞ্চলে বরফের অতিরিক্ত ভারের কারণে ভূমি নিচু হয়ে যাওয়া ঘটনাকে বলে – গ্লেশিয়াল ইজোস্টেসি
১৬) দুটি করির মধ্যবর্তী ধারালো শৃঙ্গকে বলা হয় – এরিটি
১৭) স্ট্যালাকটাইট ও স্ট্যালাগটাইট যে অঞ্চলে গঠিত হয় – চুনাপাথর গুহা
১৮) কারস্ট অঞ্চলে ভূগর্ভস্থ নদী প্রবাহ গঠিত হয় – দ্রবীভবনের ফলে