অষ্টম শ্রেণীর বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন উত্তর ও উত্তর

WBBSE Class 8th Science MCQ

(Multiple Choice Question and Answer) 

কোনটি বেশি ঠান্ডা?
(A) 0°C-এর বরফ

(B) 0°C -এর জল

(C) 10°C -এর জল

(D) 30°C-এর জল

Ans. A

দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান পূর্বের মানের
(A) সমান হবে

(B) চারগুণ হবে

(C) পাঁচগুণ হবে

(D) অর্ধেক হবে

Ans. A

নিউট্রন নেই এমন মৌল হল—
(A) অক্সিজেন

(B) নাইট্রোজেন

(C) হাইড্রোজেন

(D) কার্বন

Ans. C

তরলের চাপ P, ঘাত F এবং ক্ষেত্রফল A হলে—
(A) P=F×A

(B) P=F/A

(C) F=P/A

(D) P=A/F

Ans. B

কোনো ব্যক্তি একটি সমতল দর্পণের দিকে v বেগে দৌড়ালে ব্যক্তির প্রতিবিম্ব
(A) ব্যক্তি থেকে 2v বেগে সরে যাবে

(B) ব্যক্তি থেকে y বেগে সরে যাবে

(C) ব্যক্তির দিকে 20 বেগে এগিয়ে আসবে

(D) স্থির থাকবে

Ans. C

সমজাতীয় আধানের মধ্যে
(A) আকর্ষণ হয়

(B) বিকর্ষণ হয়

(C) কিছুই হয় না

(D) বিক্রিয়া হয়

Ans. B

নীচের কোন্‌টি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল নয়?
(A) ঘর্ষণ বল

(B) চৌম্বক বল

(C) অভিকর্ষ বল

(D) স্থির-তড়িৎ আকর্ষণ বল

Ans. A

প্রতিফলনে পার্শ্বীয় পরিবর্তন হয় যখন বস্তুটি—
(A) স্বচ্ছ

(B) প্রতিসম

(C) অপ্রতিসম

(D) অস্বচ্ছ

Ans. C

অবাধে পতনশীল কোনো বস্তুর ওজন
(A) বাড়তে থাকে

(B) একই থাকে

(C) কমতে থাকে

(D) শূন্য হয়

Ans. D

নীচের কোনটির ক্ষেত্রে প্রতিফলনের সূত্র প্রযোজ্য হয় না
(A) নিয়মিত প্রতিফলন

(B) বিক্ষিপ্ত প্রতিফলন

(C) উভয়ই

Ans. C

একটি ইলেকট্রনের তুলনায় একটি নিউট্রন ভারী
(A) 2 গুণ

(B) 4 গুণ

(C) 1839 গুণ

(D) 837 গুণ

Ans. C

নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস
(A) পঞ্চাশ হাজার গুণ বেশি

(B) এক লক্ষগুণ বেশি

(C) দুই লক্ষগুণ বেশি

(D) তিন লক্ষগুণ বেশি

Ans. B

নীচের কোন অধাতুটি সাধারণ উষ্ণতা ও চাপে তরল?
(A) ব্রোমিন

(B) নাইট্রোজেন

(C) সালফার

(D) আয়োডিন

Ans. A

কোন্ গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত?
(A) হাইড্রোজেন সালফাইড

(B) অ্যামোনিয়া

(C) হাইড্রোজেন

(D) ক্লোরিন

Ans. A

বাদামি বর্ণের গ্যাস হল—
(A) নাইট্রোজেন ডাইঅক্সাইড

(B) ক্লোরিন

(C) হাইড্রোজেন

(D) অ্যামোনিয়া

Ans. A

অ্যাসিটিলিন বিয়োজিত হয়ে কার্বন ও হাইড্রোজেনে পরিণত হয়। এই রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হল—
(A) তাপ

(B) চাপ

(C) শব্দ

(D) আলো

Ans. C

অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলপথ্যালিন দেওয়া হলে দ্রবণের বণ কী হবে?
(A) গোলাপি

(B) লাল

(C) নীল

(D) সবুজ

Ans. A

তড়িৎলেপনের সময় যে বস্তুটির ওপর প্রলেপ দিতে হবে সেই বস্তুটিকে কোথায় রাখা হয়?
(A) ক্যাথোডে

(B) অ্যানোডে

(C) তড়িদবিশ্লেষ্য দ্রবণের নীচে

(D) কোনোটিই সঠিক নয়

Ans. A

পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়—
(A) Ag চুর্ণ

(B) অবিশুদ্ধ জিংকের ছিবড়া

(C) বিশুদ্ধ জিংকের ছিবড়া

(D) তামার টুকরো

Ans. B

বনস্পতি তৈরিতে ব্যবহৃত হয়
(A) H2

(B) O2

(C) CO2

(D) CO

Ans. A

লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে পাওয়া যায়
(A) N2

(B) O2

(C) CO2

(D) CO

Ans. B

কোন্ কথাটি ভুল?
(A) জিংককে গাঢ় NaOH দ্রবণসহ উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়

(B) অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড যুক্ত হয়ে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে

(C) জলে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসের রং লাল করে, তাই সালফার ডাইঅক্সাইডকে ক্ষারধর্মী বলা যায়

(D) অক্সিজেনের একটি প্রধান শিল্প ব্যবহার হল ইস্পাত তৈরি

Ans. C

পরীক্ষাগারে পটাশিয়াম পাইরোগ্যালেট নেই, যে বিকল্প পদার্থের মধ্যে অক্সিজেন শোষিত হবে তা হল
(A) অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ

(B) আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ

(C) আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ

(D) অ্যামোনিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ

Ans. A

অক্সিজেন অধিশোষণের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়
(A) Au

(B) Pt

(C) Sn

(D) Ag

Ans. C

রাসায়নিক তুলাযন্ত্রে বাটখারা চাপানোর জন্য ব্যবহৃত হয়
(A) ড্রপার

(B) ক্ল্যাম্প

(C) চিমটে

(D) প্ল্যাটিনাম তার

Ans. C

কোন্ পদ্ধতিতে প্রকৃতিতে 0. -এর পরিমাণ বৃদ্ধি পায়?
(A) শ্বসন

(B) দহন

(C) জারণ

(D) সালোকসংশ্লেষ

Ans. D

টাইট্রেশন পরীক্ষার জন্য প্রয়োজন
(A) পিপেট ও ব্যুরেট

(B) তড়িৎ কোশ

(C) উল্ফ বোতল

Ans. A

যে ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়, তা হল
(A) HgO

(B) MgO

(C) CaO

(D) Na2O

Ans. A

সূর্যের আলোর যে অংশ তাপের অনুভূতি সৃষ্টি করে তা হল
(A) অতিবেগুনি রশ্মি

(B) ইনফ্রারেড রশ্মি

(C) দৃশ্যমান আলো

(D) এক্স রশ্মি

Ans. B

টেফলন ব্যবহৃত হয়
(A) জলের পাইপ তৈরিতে

(B) নন-স্টিক বাসনপত্র তৈরিতে

(C) গামবুট তৈরিতে

(D) বর্ষাতি তৈরিতে

Ans. B

অবায়বীয় জীর্ণকরণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়—
(A) CFC

(B) মিথেন

(C) সালফার ডাইঅক্সাইড

(D) কার্বন ডাইঅক্সাইড

Ans. B

একটি অজৈব গ্রিনহাউস গ্যাস-
(A) মিথেন

(B) CO2

(C) O2

Ans. B

হীরকের প্রতিসরাঙ্ক
(A) 1.42

(B) 2.42

(C) 3.42

(D) 2.41

Ans. B

সাধারণ উষ্ণতায় 40 বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করলে CO2-এর ভৌত অবস্থা হবে—
(A) কঠিন

(B) তরল

(C) গ্যাসীয়

(D) প্লাজমা

Ans. C

কার্বন পরমাণুর যোজ্যতা হল
(A) 2

(B) 3

(C) 4

(D) 6

Ans. C

কোন্ অপ্রচলিত শক্তি উৎসটি ভবিষ্যতে বহুল ব্যবহৃত, দূষণহীন, অবিরাম ও অফুরান শক্তি উৎস হিসেবে পাওয়া সম্ভব?
(A) ভূতাপ শক্তি

(B) সৌরশক্তি

(C) বায়ুশক্তি

(D) পারমাণবিক শক্তি

Ans. B

ভিব্রিও কলেরি মানবদেহে যে রোগ সৃষ্টি করে, সেটি হল—
(A) আমাশয়

(B) কলেরা

(C) টাইফয়েড

(D) হেপাটাইটিস

Ans. B

রেড প্লেগ বলা হয়—
(A) কালাজ্বরকে

(B) ডায়ারিয়াকে

(C) স্মল পক্সকে

(D) কলেরাকে

Ans. C

জেনপসিল্লা চেঅপিস হল একপ্রকার
(A) মশা

(B) কীট

(C) ছত্রাক

(D) ভাইরাস

Ans. B

একটি ভাইরাসঘটিত রোগ হল—
(A) কলেরা

(B) ম্যালেরিয়া

(C) ইনফ্লুয়েঞ্জা

(D) যক্ষ্মা

Ans. C

দমদম জ্বর নামে পরিচিত রোগটি হল—
(A) ইনফ্লুয়েঞ্জা

(B) ম্যালেরিয়া

(C) কালাজ্বর

(D) টাইফয়েড

Ans. C

ম্যালেরিয়া রোগের বাহক হল—
(A) স্ত্রী ইডিস মশা

(B) পুরুষ ইডিস মশা

(C) স্ত্রী অ্যানোফিলিস মশা

(D) পুরুষ অ্যানোফিলিস মশা

Asn. C

ইনফ্লুয়েঞ্জা একটি ______ রোগ
(A) ভাইরাসঘটিত

(B) ব্যাকটেরিয়াঘটিত

(C) ছত্রাকঘটিত

Ans. A

পিতা-মাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয় ______ দ্বারা
(A) জিন

(B) মাইটোকনড্রিয়া

(C) সাইটোপ্লাজম

Ans. A

বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়সাধনকারী কলা হল
(A) পেশিকলা

(B) আবরণী কলা

(C) যোগকলা

(D) ক্ষরণকারী কলা

Ans. C

মানুষের লোহিত রক্তকণিকা
(A) দ্বি-উত্তল

(B) গোলাকার

(C) একদিক উত্তল

(D) একদিক অবতল

Ans. B

অক্সিজেন পরিবহণে সহায়ক হল—
(A) পেশিকোণ

(B) স্নায়ুকোশ

(C) লোহিত রক্তকণিকা

(D) অণুচক্রিকা

Ans. C

নীচের যে প্রাণীটির আকৃতি সর্বদা পরিবর্তিত হয় সেটি হল
(A) ইউগ্লিনা

(B) প্যারামিসিয়াম

(C) অলভক্স

(D) অ্যামিবা

Ans. D

বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়
(A) আবরণী কলা

(B) যোগকলা

(C) পেশিকলা

(D) স্নায়ুকলা

Ans. A

আবরণী কলার বিশেষ কাজ
(A) সংকোচন করা

(B) স্মরণ করা

(C) ভারবহন করা

(D) প্রসারণ করা

Ans. B

যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোশ বাঁচতে পারে না
(A) ডেসমোজোম

(B) রাইবোজোম

(C) নিউক্লিয়াস

(D) প্লাসটিড

Ans. B

মানবদেহের দীর্ঘতম কোশ হল—
(A) ডিম্বাণু

(B) নিউরোন

(C) ইওসিনোফিল

(D) নিউরোগ্লিয়া

Ans. B

চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম হল
(A) কোনকোশ

(B) রডকোশ

(C) মাস্টকোশ

(D) চর্বিকোশ

Ans. B

ইনফ্লুয়েঞ্জা একটি
(A) ভাইরাসঘটিত রোগ

(B) ব্যাকটেরিয়াঘটিত রোগ

(C) ছত্রাকঘটিত রোগ

Ans. A

ম্যালেরিয়া রোগের কারণ—
(A) ভাইরাস

(B) শৈবাল

(C) ব্যাকটেরিয়া

(D) আদ্যপ্রাণী

Ans. D

লাইকেন জীবজগতের যে আন্তঃসম্পর্কের উদাহরণ, তা হল
(A) স্বভোজীতা

(B) মিথোজীবিতা

(C) মৃতজীবিতা

(D) পরজীবিতা

Ans. B

ছত্রাকঘটিত রোগ
(A) ম্যালেরিয়া

(B) দাদ

(C) পক্স

(D) টাইফয়েড

Ans. B

কলেরা, হুপিংকাশি, টিটেনাস ইত্যাদির মূলে রয়েছে
(A) ভাইরাস

(B) ব্যাকটেরিয়া

(C) ছত্রাক

(D) আদ্যপ্রাণী

Ans. B

অণুজীবদের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ হল—
(A) ভেজা স্থান

(B) শুকনো স্থান

(C) সূর্যের আলোযুক্ত স্থান

(D) যে-কোনো স্থান

Ans. A

পাটের তন্তু পাটের কাঠি থেকে আলাদা করার কাজে ব্যবহার হয়—
(A) ব্যাকটেরিয়া

(B) আদ্যপ্রাণী

(C) ভাইরাস

(D) ছত্রাক

Ans. A

জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন—
(A) রবার্ট কখ

(B) লুই পাস্তুর

(C) এরেনবার্গ

(D) এডওয়ার্ড জেনার

Ans. B

যে তাপমাত্রার মধ্যে বেশিরভাগ অণুজীবরা দ্রুত বৃদ্ধি পায় ও বেঁচে থাকে, তা হল
(A) 25°C থেকে 38°C

(B) 40°C থেকে 50°C

(C) 15°C থেকে 25°C

(D) 40°C থেকে 60°C

Ans. A

এক গ্রাম মাটিতে অণুজীবের সংখ্যা প্রায়—
(A) 10 কোটি

(B) 100 কোটি

(C) 50 কোটি

(D) 500 কোটি

Ans. B

সবুজ সার হল একপ্রকারের
(A) জৈব সার

(B) কৃত্রিম সার

(C) সবুজ রঙের সার

(D) রাসায়নিক সার

Ans. A

বাণিজ্যিক চা গাছগুলো থেকে বছরে পাতা তোলা হয়—
(A) 5-10 বার

(B) 15-20 বার

(C) 35-40 বার

(D) 60-80 বার

Ans. C

মাছের মাথায় মানুষের মতোই একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এর নাম—
(A) থাইরয়েড গ্রন্থি

(B) অগ্ন্যাশয় গ্রন্থি

(C) পিটুইটারি গ্রন্থি

(D) অ্যাড্রিনাল গ্রন্থি

Ans. A

মধুথলিতে মকরন্দের সঙ্গে যে উপাদান মেশার ফলে মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন ঘটে, সেটি হল
(A) মিস্টি রস

(B) দেহরস

(C) রক্তরস

(D) লালারস

Ans. D

রবিশষ্য হল—
(A) গম

(B) ধান

(C) ভুট্টা

(D) তুলো

Ans. A

বোরো ধানের বীজতলা তৈরি করা হয় যে মাসে, তা হল
(A) জানুয়ারি

(B) মার্চ

(C) মে

(D) নভেম্বর

Ans. D

তন্তুজাতীয় ফসল হল—
(A) চা, কফি

(B) ধান, গম

(C) তুলো, পাট

(D) সরষে, সূর্যমুখী

Ans. C

কৃষিবিজ্ঞানীরা যে ভিটামিনের চাহিদা মেটানোর জন্য গোল্ডেন রাইস নামক ধান তৈরি করেছেন, তা হল
(A) ভিটামিন A

(B) ভিটামিন C

(C) ভিটামিন B

(D) ভিটামিন E

Ans. A

নীচের যে অঞ্চলের চা বিখ্যাত নয়, তা হল
(A) দার্জিলিং

(B) আসাম

(C) ধবলগিরি

(D) নীলগিরি

Ans. C

ভারী জাতের মুরগি নয়—
(A) আসিল

(B) ব্রামা

(C) লেগহর্ন

(D) প্লাইমাউথ রক

Ans. C

থাইরক্সিন ক্ষরিত হয়
(A) পিটুইটারি থেকে

(B) থাইরয়েড থেকে

(C) বৃক্ক থেকে

(D) অগ্ন্যাশয় থেকে

Ans. B

যে হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায় সেটি হল
(A) সোমাটোট্রফিক হরমোন

(B) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন

(C) ভ্যাসোপ্রেসিন

(D) গোনাডোট্রফিক হরমোন

Ans. A

শৈশব থেকে যৌবনের সময়কালকে বলে—
(A) প্রারম্ভিক যৌবন

(B) বয়স্ক

(C) প্রাক্‌বয়স্ক

(D) কৈশোর

Ans. D

শুক্রাশয় থেকে নিঃসৃত হয় যে হরমোনটি, তা হল—
(A) ইস্ট্রোজেন

(B) প্রজেস্টেরন

(C) টেস্টোস্টেরন

(D) থাইরক্সিন

Ans. C

নীচের যেটি বহিঃক্ষরা গ্রন্থি সেটি হল—
(A) লালাগ্রন্থি

(B) পিটুইটারি গ্রন্থি

(C) অ্যাড্রিনাল গ্রন্থি

(D) থাইরয়েড গ্রন্থি

Ans. A

জরুরিকালীন হরমোন হল—
(A) ইনসুলিন

(B) থাইরক্সিন

(C) টেস্টোস্টেরন

(D) অ্যাড্রিনালিন

Ans. D

বয়ঃসন্ধি বিষয়ক আলোচনায় তোমাদের ‘পরিবেশ ও বিজ্ঞান’ পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পের অংশ উল্লেখ করা হয়েছে, সেটি হল—
(A) বিদায়

(B) ছুটি

(C) দেনাপাওনা

(D) কাবুলিওয়ালা

Ans. B

 SOURCE-TEC

  

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top