ANNUAL EXAMINATION WBBSE
CLASS 6 (VI)
BENGALI QUESTION PAPER
******************************************************************************************
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
********************************************************************************************
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x১৪=১৪
(ক) ঋক বৈদিক যুগের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল- (বিদথ / সভা / সমিতি / মেগালিথ)।
(খ) আদি বৈদিক যুগের প্রধান শস্য ছিল – (ধান / গম / যব / ভুট্টা)।
(গ) বৈদিক যুগে (11 / 12 / 14 / 15) বছর বয়সে ছাত্ররা স্নাতক হত।
(ঘ) বাজিজদের রাজধানী ছিল- ( পাবা / কুশিনগর / বৈশাখী / শ্রাবন্তী)।
(ঙ) তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল –
(অজাতশুত্রুর / অশোকের / কাকবর্ণের / কনিষ্কের) রাজত্বকালে।
(চ) মৌর্য সাম্রাজ্যের উত্তর অংশে প্রচলিত ছিল (সংস্কৃত / পালি / প্রাকৃত / মাগধী) ভাষা।
(ছ) হুন আক্রমন প্রতিহত করেছিলেন—
(দ্বিতীয় চন্দ্রগুপ্ত / সমুদ্রগুপ্ত / স্কন্দগুপ্ত / হর্ষবর্ধন)।
(জ) মসলিন বিখ্যাত ছিল— (বারানসীর / মথুরার / বাংলার / পাটনার)।
(ঝ) ফাসিয়ান এসেছিলেন – (প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / হর্ষবর্ধনের / অশোকের) সময়ে৷
(ঞ) মহাভাষ্য রচনা করেন— (ভাস / পতঞ্জলি / পানিনি / শূদ্রক)।
(ট) বৌদ্ধ পন্ডিত নাগার্জুন ছিলেন একজন-
(জ্যোতির্বিজ্ঞান / গনিতবিদ / সাহিত্যিক / চিকিৎসাবিদ)।
(ঠ) মথুরা শিল্পরীতিতে (লাল / সাদা / হলুদ / ধূসর) চুনাপাথর বেশি ব্যবহার করা হত।
(ড) হখামনীষীয় শাসকদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন- (প্রথম দরায়বৌষ / দ্বিতীয় দরায়বৌষ / তৃতীয় দরায়বৌষ / কুরুষ)।
(ঢ) স্কাইথীয়রা ভারতীয় উপমহাদেশে (সাতবাহন / শক / কুষান / পহ্লব) নামে পরিচিত।
২। শূন্যস্থান পূরণ করো : ১x১০=১০
(ক) সাম্রাজ্য শাসন করেন যিনি, তাঁকে _________ বলে।
(খ) ‘দেবানাংপ্রিয় পিয়াদর্শী’ উপাধি ধারন করেছিলেন __________।
(গ) মৌর্য শাসন ব্যবস্থায় জেলার প্রধানকে __________ বলা হত।
(ঘ) হর্ষবর্ধন _________ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন।
(ঙ) মৌর্য আমলে অর্থনীতি মূলত _________ ওপরেই নির্ভর করত।
(চ) কেরালায় ___________ ফলন ছিল বিখ্যাত।
(ছ) ________ যুদ্ধের পর সম্রাট আশোক আর যুদ্ধ করেননি।
(জ) _________ খ্রিষ্টাব্দে ফাসিয়ান ভারতে পৌঁছান।
(ঝ) হেরোডোটাসের মতে, ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি __________ ।
(ঞ) সেন্ট থমাস খ্রিষ্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন __________ আমলে।
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির এককথায় উত্তর দাওঃ ১×১৪=১৪
(ক) কৌটিল্যের লেখা বইটির নাম কী ?
(খ) মেগাস্থিনিসের লেখা বইটির নাম কী ?
(গ) রাজা মাগধে কে ছিলেন ?
(ঘ) হাতিগুম্ফা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায় ?
(ঙ) উত্তর ভারত বা আর্যাবর্তের ন-জন শাসককে কে হারিয়ে দেন ?
(চ) মগধ জয় করে কে ‘মগধরাজ’ উপাধি নিয়েছিলেন ?
(ছ) মৌর্য আমলে অর্থনীতি মূলত কীসের ওপর নির্ভর করত ?
(জ) ‘গাথা সপ্তশতী’ গ্রন্থটি কার লেখা ?
(ঝ) গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কী বলা হত ?
(ঞ) অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা ?
(ট) মহাভারতের আদি নাম কী ছিল ?
(ঠ) মৃচ্ছকটিকম গ্রন্থটি কার লেখা ?
(ড) বিশাখদত্তের লেখা থেকে জানা যায় ইন্দুস বা ইন্ডিয়া ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ বা স্যাট্রাপি। এই নিম্ন সিন্ধু অঞ্চল প্রদেশ কে জয় করেন ?
(ঢ) মিশরের রাজাদের কীবলা হত ?
৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোন ছটি) : ২×৬=১২
(ক) তামিল সাহিত্যে দুটি মহাকাব্যের নাম কী ?
(খ) অগ্রহার ব্যবস্থা কাকে বলে ?
(গ) জৈন ধর্মে শেষ দুই তীর্থঙ্করের নাম কী ?
(ঘ) স্ত্রীধন কী ?
(ঙ) মৌর্যরা কেন গুপ্তচর নিয়োগ করত ?
(চ) ‘ধর্মচক্র প্রবর্তন’ কী ?
(ছ) ‘মজঝিম প্রথা’ কী ?
৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোন চারটি) : ৫×৪=২০
(ক) শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব কী ছিল ?
(খ) বৌদ্ধ ও জৈনধর্মের তুলনামূলক আলোচনা করো।
(গ) প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো
(ঘ) অশোকের ‘ধম্ম’ সম্পর্কে যা জানো লেখো।
(ঙ) গুপ্ত আমলে শিল্পচর্চার বিবরণ দাও।
(চ) বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে লেখো।




