বহু চর্চিত SLST পরীক্ষা হয়ে গেল। 2016 এর ইন সার্ভিস টিচারদের মরণ বাঁচন পরীক্ষা ছিল এটা। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে তাঁরা সবাই চাকরি ফিরে পেতে চলেছেন। কিন্তু আত্মতুষ্টির কোনও জায়গা নেই। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত নিশ্চিন্ত হওয়াও ঠিক হবে না। অনেকটা পথ যাওয়া বাকি এখনও। যাইহোক চাকরি ফিরে পাওয়ার পদ্ধতিটি কেমন হবে, চাকরি ফিরে পাওয়ার পর Continuation থাকবে কি না, Pay Protection হবে কি না, আগে নেওয়া ছুটিগুলি কী ভাবে Regularise করা যাবে ইত্যাদি নিয়ে একেবারে আলোচনা করলাম। অনেকের প্রশ্নের উত্তর এখান থেকেই পাওয়া যাবে বলে আশা করি।
——————————————————————————————
১) প্রশ্ন – 2016 এর চাকরিহারারা চাকরি ফিরে পেলে কি আগের স্কুলেই পোস্টিং পাবেন ?
উত্তর – প্রথমেই একটা কথা মনে রাখুন এই মুহূর্তে এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেওয়া সম্ভব নয়। এরকম কোনও Rules বর্তমানে নেই যেটা দিয়ে এটা নিশ্চিত করে বলা যাবে। এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা মিটে যাওয়ার পর আপনাদের চাকরিতে পুনঃপ্রতিষ্ঠার পদ্ধতি জানিয়ে নতুন নোটিফিকেশন জারি করবে এডুকেশন ডিপার্টমেন্ট। সেখানে এই ব্যাপারে পরিষ্কার নির্দেশনা থাকবে। সেখানে কী থাকবে জানি না। তবে দুটি পদ্ধতি ফলো করতে পারে –
ক) প্রথমেই 2016 এর ইন সার্ভিসদের অপশন দিতে বলা হবে যে তারা নিজের স্কুলেই থাকতে চান না ওপেন কাউন্সেলিং এ যেতে চান। যদি নিজের স্কুলে থাকতে চান তাহলে প্রথমে সেই ইচ্ছুকদের নিজেদের স্কুলেই পাঠানো হবে। তারপর যে Vacancy গুলি পড়ে থাকবে সেগুলি নিয়ে ওপেন কাউন্সেলিং হবে। সেম স্কেলে অর্থাৎ IX -X লেভেল থেকে IX -X লেভেলেই অথবা XI -XII লেভেল থেকে XI -XII লেভেলেই চাকরি পেলে এটা সম্ভব। Higher Scale গেলে বা Higher থেকে Lower scale এ গেলে এটা হওয়ার সম্ভাবনা খুব কম।
খ) পুরোনো স্কুলে যাওয়ার জন্য আলাদা করে সুযোগ না দিয়ে সবাইকে নিয়েই আলাদা আলাদা লেভেলের ওপেন কাউন্সেলিং করা হবে। সেখানে চাইলে এবং পেলে আপনি নিজের স্কুলে ফিরতে পারেন । নাহলে যেখানে পাবেন সেখানেই যেতে হবে।
রেজাল্ট বেরোনোর পরই 2016 ইন সার্ভিসদের উচিত হবে এডুকেশন ডিপার্টমেন্ট এর কাছে দরবার করা যাতে উপরের (ক) দাগের মতো নির্দেশ দিয়ে অর্ডার বের হয়। এতে সবারই সুবিধা হবে।
২) প্রশ্ন – যাঁরা IX -X লেভেলে চাকরি করতেন তাঁরা যদি IX -X লেভেলেই সুযোগ পান বা IX -X থেকে XI -XII লেভেলে সুযোগ পান তাহলে কি Continuation পাবেন ?
উত্তর –
ক ) চাকরির Continuation কথাটির অর্থ হলো পূর্বের চাকরির সঙ্গে পরবর্তী চাকরির সংযোজন। অর্থাৎ পূর্বের চাকরিটিই এখনও চলছে এমন ধরে নেওয়া। এক্ষেত্রে পূর্বের সমস্ত কোয়ালিফাইং সার্ভিস ধরেই বিভিন্ন বেনিফিট ( অ্যানুয়াল ইনক্রিমেন্ট/১০, ২০, ১৮ বছরের বেনিফিট , Retirement Benefits) হিসাব করা হবে। 2016 এর ক্যান্ডিডেটদের সার্ভিস Continuation পাওয়ার ব্যাপারে কোনো সমস্যা হওয়ার কথা নয় কারন সুপ্রিমকোর্টের 03/04/2025 তারিখের অর্ডার দ্বারা প্রথমে তাঁদের চাকরি গেলেও 17/04/2025 এর MA অর্ডারে তাঁদের চাকরি 31/12/2025 পর্যন্ত কন্টিনিউ করার অর্ডার দিয়েই দিয়েছে। যদি ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন হয়ে জয়েনিং হয়ে যায় তাহলে তো Continuation বজায় থেকেই যাচ্ছে। যদি ধরে নিই এই চাকরি ছেড়ে নতুন ভাবে পোস্টিং হবে তাহলেও Continuation বজায় থাকবে । এই ব্যাপারে স্পষ্ট নির্দেশ আছে এডুকেশন ডিপার্টমেন্ট এর মেমো নং – 914 SE/S/SP -03/19, dated- 01/08/2019 তে। এই অর্ডারে বলা হয়েছে যে একজন টিচার সেম স্কেলে এসএসসি রেকমেন্ডেশনে অন্য কোথাও জয়েন করলে তিনি পে প্রটেকশন পাবেন। মনে রাখতে হবে Pay Protection পাওয়া মানেই কিন্তু সঙ্গে Continuation ও পাওয়া কারন Continuation না পেলে Pay Protection হতে পারে না। এই অর্ডারেই বলা হয়েছে যে মাদ্রাসা থেকে স্কুলে এলেও একই ভাবে পে প্রটেকশন পাবেন একজন সেম স্কেলের মাদ্রাসা টিচার। এই ক্ষেত্রে কী ভাবে Pay Protection হবে সেটা বলতে গিয়ে এই অর্ডারে বলা হয়েছে যে এডুকেশন ডিপার্টমেন্ট এর মেমো নং 269 SE, dated– 16/04/1996 অনুযায়ী এই পে প্রটেকশন কার্যকর হবে।
খ ) Higher Scale এ জয়েন করলেও অর্থাৎ IX -X লেভেল থেকে XI -XII লেভেলে গেলেও কিন্তু Continuation এবং Pay Protection পাওয়ার কথা বলা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট এর মেমো নং – 2017 (24) – GA, dated– 06/08/2019 এ। এখানে কী ভাবে Pay Protection প্রসেসটা সমাধা করা হবে সেটার জন্য বলা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং – 86-SE(S) , dated– 16/01/2013 ফলো করতে। এই অর্ডারটা পাওয়া যাচ্ছে না। কিন্তু এই সংক্রান্ত জেনারেল প্রসিডিওরটা নীচে বললাম।
৩) প্রশ্ন – কোনো টিচার যদি IX -X লেভেল থেকে ঐ একই লেভেলের স্কুলে জয়েন করেন বা IX -X লেভেল থেকে XI -XII লেভেলে জয়েন করেন তাহলে তিনি কি Pay Protection পাবেন ? কী ভাবে পাবেন ?
উত্তর –ক) Pay Protection বলতে বোঝায় একটা চাকরি থেকে Continuation নিয়ে অন্য চাকরিতে জয়েন করলে নতুন কর্মস্থলে বেতন আগের কর্মস্থলের চেয়ে যাতে কোনও মতেই কমে না যায় সেই ব্যবস্থা করা। ইন সার্ভিস টিচাররা যদি একই পে লেভেলে অন্য কর্মস্থলে জয়েন করেন ( IX -X লেভেল থেকে IX -X লেভেলেই বা XI -XII থেকে থেকে XI -XII লেভেলেই ) তাহলে উপরোক্ত অর্ডারগুলি অনুযায়ী তাঁদের পে প্রটেকশন হবে। যদি IX -X লেভেল থেকে IX -X লেভেলেই যান বা XI -XII লেভেল থেকে XI -XII লেভেলেই জয়েন তাহলে পূর্বের চাকরির Continuation থাকবে এবং পে প্রটেকশন পাবেন অর্থাৎ পূর্বের চাকরির লাস্ট বেসিক পে তেই পে ফিক্সড হবে। ঠিক যেমন ট্রান্সফারের ক্ষেত্রে হয়।
খ) আবার যাঁরা উচ্চতর পে লেভেলে জয়েন করবেন অর্থাৎ IX -X লেভেল থেকে XI -XII লেভেলে তাঁরাও Continuation এবং Pay Protection পাবেন উক্ত অর্ডারগুলি অনুযায়ী । এই ক্ষেত্রে যদি একজন কর্মীর লোয়ার স্কেলে ( Pay Level – 11 তে ) লাস্ট বেসিক পে 42600 টাকার কম হয় তাহলে সেই টিচারের বেসিক Higher Scale ( Pay Level 15 তে) 42600 টাকায় ফিক্সড হবে। আবার যদি লোয়ার স্কেলে ( পে লেভেল – 11 তে ) বর্তমান বেসিক পে 42600 টাকার বেশি হয় তাহলে Higher স্কেলে ( পে লেভেল 15 তে) সেই amount এর চেয়ে বেশি যে amount এর cell আছে সেই cell amount এ পে ফিক্সড হবে।
এখানে উল্লেখ্য যদি Higher Scale থেকে Lower Scale এ কেউ আসেন অর্থাৎ XI -XII লেভেলের টিচার যদি IX -X লেভেলে জয়েন করেন তাহলে কী ভাবে পে নির্ধারণ করা হবে এটা নিয়ে একটা কনফিউশন আছে। কোনও Existing Order এ এই ধরনের সিচুয়েশন এর ব্যাখ্যা দেওয়া হয়নি। এটা নিয়ে পরবর্তীতে নিশ্চিতভাবে Clarification আসবে। তখন পরিষ্কার করে বলা যাবে।
৪) প্রশ্ন – উপরে যেগুলি বলা হলো সেই ভাবেই ব্যাপারটা মিটবে এটা কি নিশ্চিত ?
উত্তর – না। এটা নিশ্চিত নয়। উপরে যেটা বলা হলো ওটা এক্সিসটিং Rules এর ভিত্তিতে বলা হলো। যদিও এই Rules গুলোকেই মোটামুটি ফলো করা হবে বলেই আশা করা যায়। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। এটাকে কী ভাবে মোকাবিলা করা হবে তার জন্য এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নতুন নোটিফিকেশন আসবে । সেটার জন্য অপেক্ষা করতে হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায় চাকরি ফিরলে Continuation ও ফিরবে । Pay Protectionও হবে। এক্সাক্ট প্রসিডিওর এখন থেকে বলা সম্ভব নয়। কিন্তু নিশ্চিত থাকুন এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে এডুকেশন ডিপার্টমেন্টের Clarification আসবে।
৫) প্রশ্ন – 03/04/ 2025 থেকে 17/04/2025 তারিখ পর্যন্ত অনেকেই স্কুলে আসেননি। ঐ দিনগুলি কী হবে ?
উত্তর – যদি ঐ দিনগুলিতে স্কুলে গিয়ে থাকেন তাহলে স্বাভাবিক নিয়মেই সই করবেন। যদি না গিয়ে থাকেন তাহলে যে কোনো প্রাপ্য ছুটি নিয়ে নিন ঐ দিনগুলির জন্য।
৬) প্রশ্ন – পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকেই মেডিক্যাল লিভে ছিলেন গত বেশ কিছুদিন। তাঁরা কী ভাবে ছুটিগুলি নেবেন ?
উত্তর – পরীক্ষার দুটি দিন ( 7 ও 14 সেপ্টেম্বর) যাতে কোনো মতেই মেডিকেল লিভের মধ্যে না পড়ে যায় সেটা নিশ্চিত করুন। মেডিক্যাল লিভে যদি থাকেন তাহলে যেটা করতে পারেন সেটা হলো ডাক্তারের কাছ থেকে একটা সার্টিফিকেট নেবেন যাতে ডাক্তারবাবু লিখে দেবেন যে আপনি ছুটি নেওয়ার দিন থেকে শুরু করে 06/09/2025 তারিখ পর্যন্ত অসুস্থ ছিলেন এবং 07/09/2025 তারিখ থেকে নর্মাল ডিউটি করার জন্য ফিট ছিলেন। সেই অনুযায়ী মেডিক্যাল লিভ এর জন্য অ্যাপ্লাই করুন। আর একটি আলাদা অ্যাপ্লিকেশন লিখুন 08/09/2025 তারিখ থেকে 13/09/2025 তারিখ পর্যন্ত পরীক্ষার প্রস্তুতির জন্য Commuted Leave চেয়ে। এইভাবে ML এবং Commuted Leave গুলি সাজালে সমস্যা থাকবে না। আবার বলছি উপরের কথাগুলি বললাম শুধুমাত্র আপনাদের প্রাথমিক জিজ্ঞাসা গুলির নিরসনের জন্য। আপনাদের একটা ব্যতিক্রমী কেস। এটার ধীরে ধীরে জট খুলবে। ধৈর্য্য ধারণ করতে হবে। নিজেদের দাবি দাওয়াগুলি এডুকেশন ডিপার্টমেন্ট এর কাছে তুলে ধরতে হবে। –




