Mahindra Scholarship:

মাহিন্দ্রা কোম্পানি দিচ্ছে 5500 টাকা স্কলারশিপ! যোগ্যতা কি লাগবে? অনলাইন আবেদন

Published on: 

 

যখন একটি মেয়ে তার শিক্ষার অধিকার পায়, তখন সে কেবল নিজের নয়, পুরো সমাজের ভবিষ্যৎকে শক্তিশালী করে – এই বিশ্বাস থেকেই মাহিন্দ্রা কোম্পানি তাদের CSR অংশ হিসেবে শুরু করেছে “Mahindra EmpowerHer Scholarship Program 2025–26” ভারতের মেধাবী কন্যা শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করা। কিভাবে আবেদন করবেন? সবকিছু শেয়ার করা হলো।

একনজরে »

1 Mahindra EmpowerHer Scholarship 2025-26:

মাহিন্দ্রা এম পাওয়ার হার স্কলারশিপ

1.1 যোগ্যতা (Eligibility Criteria)

1.2 প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents)

2 আবেদন পদ্ধতি (Mahindra Scholarship Online Application Process)

2.1 আবেদনের সরাসরি লিংক (Official)

Mahindra EmpowerHer Scholarship 2025-26:

মাহিন্দ্রা এম পাওয়ার হার স্কলারশিপ

 

মাহিন্দ্রার এই স্কলারশিপটি মূলত Class 9 থেকে 12 এবং সাধারণ ধারার (General Disciplines)স্নাতক (Undergraduate) ও স্নাতকোত্তর (Postgraduate)  শিক্ষার্থীদের জন্য। এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত প্রতিটি শিক্ষার্থী পাবে ₹৫,৫০০ টাকার আর্থিক সাহায্য। এই অর্থ শিক্ষার খরচ যেমন টিউশন ফি, বই, বা হোস্টেল খরচ মেটাতে ব্যবহার করা যেতে পারে।

বিষয়

বিস্তারিত তথ্য

স্কলারশিপের নাম

Mahindra EmpowerHer Scholarship Program 2025–26

আয়োজক সংস্থা

Mahindra & Mahindra Limited

যোগ্য শ্রেণি/কোর্স

Class 9–12, Undergraduate (B.A., B.Sc., B.Com), Postgraduate (M.A., M.Sc., M.Com)

স্কলারশিপের পরিমাণ

₹5,500 (নির্ধারিত অর্থ সাহায্য)

আবেদনের শেষ তারিখ (Deadline)

১৫ নভেম্বর ২০২৫

আবেদনের মাধ্যম

অনলাইন (Through Buddy4Study Portal)

যোগ্যতা (Eligibility Criteria)

 

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে —

  1. আবেদনকারী অবশ্যই ভারতের কন্যা শিক্ষার্থী (Girl Student) হতে হবে।

  2. Class 9–12Undergraduate (B.A., B.Sc., B.Com) বা Postgraduate (M.A., M.Sc., M.Com) সাধারণ ডিগ্রী কোর্সে অধ্যয়নরত হতে হবে ।

  3. আগের শিক্ষাবর্ষ বা সেমেস্টারে কমপক্ষে ৫০% নম্বর (50% marks) প্রাপ্ত হতে হবে।

  4. পরিবারের বাৎসরিক আয় ₹৪,০০,০০০ (চার লক্ষ টাকা)-এর বেশি হওয়া চলবে না।

যেসব শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি, তারা আগের সেমেস্টারের ফলাফল দিয়ে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র

(Required Documents)

 

আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্ট (Documents) জমা দিতে হবে —

 

  1. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (Passport-size Photograph)

  2. বর্তমান ভর্তি প্রমাণপত্র (Admission Proof)– যেমন ভর্তি চিঠি বা ইনস্টিটিউশন আইডি কার্ড

  3. পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট (Previous Year Marksheet)

  4. Class 10 ও 12-এর মার্কশিট (যদি প্রযোজ্য হয়)

  5. পরিবারের আয়ের প্রমাণপত্র (Income Proof) – ITR / Salary Slip / সরকারি সার্টিফিকেট

  6. শিক্ষা সংক্রান্ত খরচের রসিদ (Receipts) – টিউশন, বই বা হোস্টেল ফি

  7. পরিচয়পত্র (ID Proof)– যেমন আধার কার্ড

  8. ব্যাংক পাসবুকের কপি (Bank Passbook Copy)

  9. জাতি বা প্রতিবন্ধকতার সার্টিফিকেট (Caste/Disability Certificate) – প্রযোজ্য ক্ষেত্রে।

আবেদন পদ্ধতি

(Mahindra Scholarship Online Application Process)

 

Mahindra EmpowerHer Scholarship Program 2025–26-এর জন্য আবেদন করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন — প্রথমে‘Apply Now’বোতামে ক্লিক করুন।

  1. Buddy4Study Portalএ আপনার রেজিস্টার্ড আইডি (Registered ID) দিয়ে লগইন করুন।

  2. যদি নতুন ব্যবহারকারী হন, তাহলে ইমেল (Email)মোবাইল নম্বর (Mobile Number) বা Gmail Accountব্যবহার করে সাইন আপ করুন।

  3. ফর্মে আপনার ব্যক্তিগত (Personal)শিক্ষাগত (Academic) ও পারিবারিক (Family) তথ্য পূরণ করুন।

  4. সব প্রয়োজনীয় নথি (Documents) আপলোড করুন।

  5. তথ্যগুলি ভালোভাবে যাচাই করুন এবং শেষে Submitবাটনে ক্লিক করুন।

আবেদনের সরাসরি লিংক (Official)

 

বিষয়

তথ্য বা লিংক

ফর্ম ফিলাপের শেষ তারিখ (Last Date of Application)

15 নভেম্বর 2025

অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট (buddy4study)

Apply Now →

হেল্পলাইন সাপোর্ট

011-430-92248 (সোম-শুক্র অফিস টাইম)

empowerher@buddy4study.com

Mahindra EmpowerHer Scholarship – যে কন্যা শিক্ষার্থী নিজের প্রতিভা ও অধ্যবসায় দিয়ে জীবনে এগিয়ে যেতে চায়, এই স্কলারশিপ  হতে পারে তার সাফল্যের প্রথম ধাপ। 

 

FOLLOW UP KAMALESHFOREDUCATION.IN

 

 

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top