


Madhyamik Rachana Suggestion 2026:
মাধ্যমিক প্রবন্ধ রচনা সাজেশন 2026
100% কমন
Published on:
মাধ্যমিক ছাত্রছাত্রীরা, যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা সাজেশন হিসাবে আজকে শেয়ার করা হচ্ছে। যে প্রবন্ধ রচনাগুলি পড়ে গেলে যেকোনো প্রবন্ধ রচনা লিখে আসতে পারা যাবে।
একনজরে »
1 মাধ্যমিক 2026 প্রবন্ধ রচনা সাজেশন
(Madhyamik 2026 Bengali Prabandha Rachana Suggestion)
1.1 মাধ্যমিক বাংলা রচনা বিগত বছরের অ্যানালিসিস
1.2 2026 মাধ্যমিক পরীক্ষার প্রবন্ধ রচনা ১০ নম্বর কমন (10 Marks) ★★★
2 Madhyamik Bangla Rochona Suggestion: গুরুত্বপূর্ণ কিছু টিপস
মাধ্যমিক 2026 প্রবন্ধ রচনা সাজেশন
(Madhyamik 2026 Bengali Prabandha Rachana Suggestion)
বোর্ডের পরীক্ষাতে শুধুমাত্র আগের শিক্ষাবর্ষে এসে যাওয়া প্রশ্ন সাধারণত রিপিট হয় না। আগের বর্ষটি ছেড়ে বাকি সমস্ত বিগত বছরের রচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং একাধিকবার রিপিট হয়েছে, অন্য নামে একই ধরনের প্রবন্ধ রচনা এসেছে।

মাধ্যমিক বাংলা রচনা বিগত বছরের অ্যানালিসিস
===========================================================================
বিভাগ |
রচনা এবং সাল |
|---|---|
বিজ্ঞান সম্পর্কিত |
দৈনন্দিন/ বর্তমান জীবনে বিজ্ঞান (2017, 2022, 2025),বিজ্ঞানের ভালো-মন্দ (2020),মানব কল্যাণে বিজ্ঞান (2024),বিজ্ঞান ও কুসংস্কার (2019),বর্তমান যুগ ও কুসংস্কার (2023) |
পরিবেশ সম্পর্কিত |
একটি গাছ একটি প্রাণ (2017),পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা (2018),বিশ্ব উষ্ণায়ন (2019),আমাদের পরিবেশ: সমস্যা ও প্রতিকার (2020),পরিবেশ ও মানুষ (2022),বন ও বন্যপ্রাণ সংরক্ষণ (2023),বন সংরক্ষণ (2025) |
বাংলা সাহিত্য / সংস্কৃতি |
বাংলার ঋতু বৈচিত্র্য (2017, 2023),বাংলার উৎসব (2018),বইপড়া (2018),খেলাধুলাও ছাত্র সমাজ (2020)বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী (2024), |
আত্মকথা / অভিজ্ঞতা / ভ্রমণ |
তোমার প্রিয় পর্যটনকেন্দ্র (2017),তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন (2018),একটি ভ্রমণের অভিজ্ঞতা (2020),তোমার দেখা একটি মেলা (2022),একটি নদীর আত্মকথা (2022),একটি পথের আত্মকথা (2023),একটি কলমের আত্মকথা (2024), |
সাধারণ (অন্যান্য) |
বইপড়া (2018),বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী (2024),দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ (2024),চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা (2025),সময়ের মূল্য (2025) |
2026 মাধ্যমিক পরীক্ষার প্রবন্ধ রচনা
১০ নম্বর কমন (10 Marks) ★★★
খুব ভালোভাবে বিগত বছরের প্রশ্নগুলি লক্ষ্য করলে, দেখা যাবে যে প্রতিবছর বিজ্ঞান বিষয় অথবা পরিবেশ বিষয় থেকে একটা না একটা রচনা রয়েছে। সুতরাং ছাত্রছাত্রীদের বিজ্ঞান বা পরিবেশ বিষয়ের একটি করে রচনা করে নিয়ে যেতে হবে।
বিজ্ঞান বিষয় থেকে যে রচনাটি করতে হবে সেটি হল-
বিজ্ঞান ও কুসংস্কার (Bigyan O Kusanskar) ***
বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ***
এবং পরিবেশ বিষয় থেকে যে রচনাটি করতে হবে সেটি হল-
বিশ্ব উষ্ণায়ন ***
পরিবেশ দূষণ ও তার প্রতিকার **
আর বর্তমানে আরো একটি টপিকের রচনা খুব ভালো আসছে, সেটা হলো ‘আত্মকথা’ বা অভিজ্ঞতা বিষয়ক –নিজস্ব সাধারণ বা অতি সাধারণ বিষয়ে অভিজ্ঞতা নিয়ে। সুতরাং, এটা নিজেদেরকে লিখতে হবে। সেখানে নিজেরা প্র্রয়োজন মত বিভিন্ন পয়েন্ট এড করে নিতে পারবে। যেমন–
ফাইনাল যে ক্যাটাগরিটা সেটা বাংলা, বাঙালি সংস্কৃতি সংক্রান্ত, এই ক্যাটাগরি থেকে প্রত্যেক বছর একটি রচনা আসে, তোমাদের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ –
বাংলার উৎসব (Banglar Utsab) ***
বাংলার ঋতু বৈচিত্র্য (2017, 2023) **

Madhyamik Bangla Rochona Suggestion:
গুরুত্বপূর্ণ কিছু টিপস
প্রবন্ধ রচনা কখনো কোন জায়গা থেকে মুখস্ত করে হুবহু না লেখা ভাল। কারণ, একটি জায়গা থেকে শুধুমাত্র নিজে নও ,অনেক ছাত্রছাত্রী লিখছে। এক্ষেত্রে সবারই রচনা যদি একই হয়ে যায় সেক্ষেত্রে বেশি নম্বর পাওয়া সমস্যা ।
সুতরাং নিজেরা একটি রচনাকে উদাহরণ হিসেবে খুব ভালো করে দেখে নিয়ে নিজেই বাড়িতে দু-একবার লেখার চেষ্টা করতে হবে একদম, নিজের ভাষাতে।
এক্ষেত্রে কি হবে, নম্বর বেশি পাওয়ার সুযোগ থাকে। অবশ্যই রচনা লেখার সময় দু-একটা ছড়া, ডাবল কোটেশন (” “) এসবের ব্যবহার করতে পারা যায় এবং মেইন মেইন পয়েন্টকে হাইলাইট করার চেষ্টা করতে হবে । যাতে, যিনি খাতা দেখবেন তিনি সন্তুষ্টি বোধ করেন।
©Kamaleshforeducation.in (2023)


