মাধ্যমিক ভৌতবিজ্ঞান ধাতুবিদ্যা
প্রশ্ন-উত্তর
WBBSE Class 10
Physical Science Suggestion
Table of Contents
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য Kamaleshforeducation.inএর তরফ থেকে নিয়ে আসা হয়েছে WBBSE Class 10 Physical Science Suggestion-dhatubidya । দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ধাতুবিদ্যা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ,এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রায় 4 টি প্রশ্ন আসে তার মধ্যে থাকে 2 নম্বরের প্রশ্ন (SA) , 1 নম্বরের প্রশ্ন (VSA) এবং MCQ প্রশ্ন । সব মিলিয়ে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় মোট 5 নম্বর থাকে এই অধ্যায় থেকে । মাধ্যমিক ভৌতবিজ্ঞান ধাতুবিদ্যা অধ্যায়ের প্রশ্ন-উত্তর –এ রয়েছে 2 নম্বরের প্রশ্ন , 1 নম্বরের প্রশ্ন উত্তর এবং MCQ প্রশ্ন উত্তর । ভৌতবিজ্ঞানের ভালো রেজাল্ট করতে হলে সমগ্র পাঠ্যক্রম শেষ করার পরে মাধ্যমিক ভৌতবিজ্ঞান ধাতুবিদ্যা প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে মাধ্যমিক ভৌতবিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করা যাবে ।
বিভাগ-ক
MCQ প্রশ্ন উত্তর 1 নম্বরের
1. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান 1)
1.1. কপারের একটি আকরিকের নাম হল –
(a) ক্যালামাইন
(b) কপার গ্লান্স
(c) বক্সাইট
(d) সিডারাইট
উত্তরঃ (b) কপার গ্লান্স
1.2. সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে –
(a) লোহা
(b) রুপো
(c) সোনা
(d) পারদ
উত্তরঃ (d) পারদ
1.3. জার্মান সিলভারে থাকে না –
(a) Ag
(b) Cu
(c) Zn
(d) Ni
উত্তরঃ (a) Ag
1.4. পিতল সংকর ধাতুতে আছে –
(a) Cu, Sn
(b) Zn, Cu
(c) Cu, Pb
(d) Cu, Al
উত্তরঃ (b) Zn, Cu
1.5. গিবসাইট কোন্ ধাতুর আকরিক?
(a) Al
(b) Cu
(c) Zn
(d) Fe
উত্তরঃ (a) Al
1.6. খোলা আর্দ্র বাতাসে তামার পৃষ্ঠতলে দীর্ঘকালীন ক্রিয়ায় সবুজ তাম্রমল সৃষ্টি হয়। এই তাম্রমলের রাসায়নিক সংযুতি হল-
(a) Cu2S.Fe2S3
(b) CuCO3.Cu(OH)2
(c) CuSO4.3Cu(OH)2
(d) CuCO3.Cu(OH)2 ও CuSO4.3Cu(OH)2 উভয়ই
উত্তরঃ (d) CuCO3.Cu(OH)2 ও CuSO4.3Cu(OH)2 উভয়ই
1.7. থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত –
(a) 1: 2
(b) 2 : 1
(c) 1 : 3
(d) 3:1
উত্তরঃ (d) 3:1
1.8. লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত –
(a) FeO
(b) Fe2O3
(c) Fe3O4
(d) FeCO3
উত্তরঃ (b) Fe2O3
1.9. বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হল –
(a) জার্মান সিলভার
(b) ব্রোঞ্জ
(c) ইনভার
(d) ডুরালুমিন
উত্তরঃ (d) ডুরালুমিন
1.10. ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান –
(a) Al
(b) Zn
(c) Fe
(d) Cul
উত্তরঃ (a) Al
1.11. কোন ধাতু জোড়টি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুতেই বিদ্যমান?-
(a) লোহা-নিকেল
(b) কপার-টিন
(c) জিংক-কপার
(d) লোহা-টিন
উত্তরঃ (b) কপার-টিন
1.12. থার্মিট মিশ্রণটি হল –
(a) Fe2O3 + Al
(b) Fe2O3 + Cu
(c) FeO + Al
(d) FeO + Cul
উত্তরঃ (a) Fe2O3 + Al
1.13. ধার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় –
(a) Mn
(b) Cr
(c) P
(d) Mn এবং Cr উভয়ই
উত্তরঃ (d) Mn এবং Cr উভয়ই
1.14. প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? –
(a) Al2O3
(b) Al2O3.H2O
(c) Al2O3.2H2O
(d) AlF3.3NaF
উত্তরঃ (c) Al2O3.2H2O
1.15. জিংক ব্লেন্ড কোন ধাতুর আকরিক –
(a) Zn
(b) Fe
(c) Cu
(d) Al
উত্তরঃ (a) Zn
1.16. থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য ? –
(a) C
(b) Al
(c) Fe
(d) Zn
উত্তরঃ (b) Al
1.17. প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? –
(a) বক্সাইট
(b) হিমাটাইট
(c) ম্যালাকাইট
(d) চ্যালকোপাইরাইটস
উত্তরঃ (a) বক্সাইট
1.18. প্রদত্ত কোন্ ধাতু সংকরে জিংক বর্তমান ? –
(a) কাসা
(b) পিতল
(c) ব্রোঞ্জ
(d) ডুরালুমিন
উত্তরঃ (b) পিতল
1.19. সস্তার আকরিক হল –
(a) বক্সাইট
(b) ক্রায়োলাইট
(c) ক্যালামাইন
(d) ম্যাগনেটাইট
উত্তরঃ (c) ক্যালামাইন
1.20. হিমাটাইট কোন্ ধাতুর আকরিক ? –
(a) তামা
(b) অ্যালুমিনিয়াম
(c) লোহা
(d) জিংক
উত্তরঃ (c) লোহা
1.21. পিতলে থাকে –
(a) Cu, Sn
(b) Cu, Ni
(c) Cu, Zn
(d) Cu, Al
উত্তরঃ (c) Cu, Zn
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর 1 নম্বরের (VSA)
2. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান 1 )
একটি বাক্যে উত্তর দাও :
2.1. পিতলে কোন্ উপাদানটির শতকরা পরিমাণ বেশি থাকে?
উত্তরঃ তামা
2.2. পিতলে ম্যাগনেশিয়াম ও জিংক-এর মধ্যে কোন্ ধাতুটি বর্তমান ?
উত্তরঃ জিংক
2.3. কাঁসার প্রধান উপাদানটি কী?
উত্তরঃ কাঁসার প্রধান উপাদান তামা ।
2.4. ব্রোঞ্জে কপার ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোন্ ধাতুটি উপস্থিত ?
উত্তরঃ ব্রোঞ্জে কপার উপস্থিত ।
2.5. অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম লেখো।
উত্তরঃ অ্যালনিকো
2.6. জার্মান সিলভারের উপাদানগুলি লেখো।
উত্তরঃ জার্মান সিলভারের উপাদান গুলি হল- কপার , জিংক এবং নিকেল
2.7. কপারের একটি আকরিকের নাম ও সংকেত লেখো।
উত্তরঃ কপার গ্লান্স (Cu2S)
2.8. তড়িবিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো।
উত্তরঃ তড়িবিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ হল বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিস্কাশন ।
2.9. ফুওরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো।
উত্তরঃ ক্রায়োলাইট (AlF3. 3NaF)
2.10. জিংক-এর একটি আকরিকের সংকেত লেখো।
উত্তরঃ জিংক ব্লেন্ড (ZnS)
2.11. পিতলে কপার ও আয়রনের মধ্যে কোন ধাতুটি বর্তমান ?
উত্তরঃ পিতলে কপার ধাতু বর্তমান ।
2.12. কোন্ ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরেই উপস্থিত ?
উত্তরঃ তামা
2.13. ‘দার্শনিকের উল কাকে বলে?
উত্তরঃ ZnO –কে দার্শনিকের উল বলে ।
2.14. অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোন ধাতুটির আকরিকে ভারত সমৃদ্ধ ?
উত্তরঃ লোহা
2.15. বক্সাইট কোন্ ধাতুর আকরিক?
উত্তরঃ অ্যালুমিনিয়াম
2.16. লোহার একটি আকরিকের নাম ও সংকেত লেখো।
উত্তরঃ রেড হিমাটাইট
2.17. গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় ?
উত্তরঃ গ্যালভানাইজেশনে জিংক ধাতুর প্রলেপ দেওয়া হয় ।
2.18. ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি কী কী?
উত্তরঃ অ্যালুমিনিয়াম , ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ
2.19. জাহাজের মরচে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসেবে কী ব্যবহৃত হয় ?
উত্তরঃ ম্যাগনেশিয়াম ব্লক ।
2.20. কোন ধাতুকে ‘Self Protecting Metal’ বলা হয়?
উত্তরঃ অ্যালুমিনিয়াম (Al)
2.21. মরচের রাসায়নিক সংকেত কী ?
উত্তরঃ Fe2O3. X H2O
2.22. ইনভারের উপাদানের শতকরা সংযুতি কী?
উত্তরঃ লোহা – 64% এবং নিকেল – 36%
2.23. একটি অ্যামালগামের উদাহরণ দাও।
উত্তরঃ জিংক অ্যামালগাম (Zn-Hg)
2.24. কার্বন-বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম (অথবা চিহ্ন) লেখো।
উত্তরঃ জিংক (Zn)
শূন্যস্থান পূরণ:
2.25. Cu-এর একটি সালফাইড আকরিকের নাম হল ____________________ ।
উত্তরঃ কপার গ্লান্স (Cu2S)
2.26. জার্মান সিলভারে শতকরা হিসেবে সিলভার থাকে _______________।
উত্তরঃ 0%
2.27. আয়রনের ওপর________________ ধাতুর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে।
উত্তরঃ দস্তার
2.28. উচ্চ উয়তায় জিংকের অক্সাইডের _____________বিজারণে জিংক উৎপাদন করা হয়।
উত্তরঃ কার্বন
নীচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো :
2.29. ম্যালাকাইট কপারের আকরিক।
উত্তরঃ সত্য
2.30. ক্যালামাইনের সংকেত ZnSO4।
উত্তরঃ মিথ্যা
2.31. কার্বন-বিজারণ পদ্ধতিতে Al-কে বক্সাইট থেকে নিষ্কাশন করা সম্ভব।
উত্তরঃ মিথ্যা
স্তম্ভ মিলানোঃ
2.32. বামস্তত্ত্বের সঙ্গে ডানস্তম্ভের মিল করো :
ডানস্তস্ত |
বামস্তম্ভ |
উত্তর |
1. যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে |
(i) Fe |
1-(xiii) |
2. ডুরালুমিনে বর্তমান |
(ii) Cr |
2-(iii) |
3. আয়রনের একটি আকরিক |
(iii) Cu |
3-(xii) |
4. পিতল ও ব্রোঞ্জ উভয়েই উপস্থিত |
(iv) অ্যালুমিনিয়াম |
4-(vii) |
5. একটি ধাতু যেটিকে অক্সাইডের কার্বন-বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় |
(v) ZnCO3 |
5-(ix) |
6. ব্রোঞ্জে উপস্থিত |
(vi) Na3AlF6 |
6-(viii) |
7. থার্মিট পদ্ধতিতে উচ্চ উয়তায় Fe2O3 -কে বিজারিত করে |
(vii) Cu |
7-(iv) |
8. ধাতু সংকর কাসাতে উপস্থিত |
(viii) Sn |
8-(xvi) |
9. কলঙ্কহীন ইস্পাতে থাকে |
(ix) Zn |
9-(ii) |
10. পিতলে আছে, কিন্তু ব্রোঞ্জে নেই |
(x) Cu |
10-(xvii) |
11.অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে |
(xi) Cu |
11-(xv) |
12. ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপরে ধীরে ধীরে ছোপ পড়ে |
(xii) রেড হিমাটাইট |
12-(vii) |
13. ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি |
(xiii) Cl |
13-(x) |
14. হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় |
(xiv) Cu |
14-(i) |
15. ক্যালামাইন |
(xv) Al |
15-(v) |
16. ক্রায়োলাইট |
(xvi) টিন |
16-(vi) |
17. ম্যালাকাইট |
(xvii) Zn |
17-(xi) |
18. স্বতঃবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় |
(xviii) Cu |
18-(xiv) |
19. অ্যালুমিনা |
(xix) আয়রন + নিকেল |
19-(xx) |
20. ইনভার |
(xx) Al2O3 |
20-(xix) |




