মাধ্যমিক বাংলা টেষ্ট প্রশ্নপত্র ২০২৪ 

Madhyamik Bengali Test Exam

Question Paper 2024 wbbse

 

SET-3

BARASAT M.G.M HIGH SCHOOL (H.S.)
SUB : BENGALI
MADHYAMIK TEST EXAM 2024

সময়ঃ ৩ ঘঃ ১৫ মিনিট                 পূর্ণমান-৯০

 

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭×১=১৭

১.১ “তারপর নামিল বৃষ্টি”— বৃষ্টির প্রকৃতি কেমন ছিল ?
(ক) ঝিরঝিরে বৃষ্টি
(খ) শিলাবৃষ্টি
(গ) মুষলধারায় বৃষ্টি
(ঘ) মাঝারি বৃষ্টি

উত্তরঃ (গ) মুষলধারায় বৃষ্টি

 

১.২ “বাবুজি এ সব কথা বলার দুঃখ আছে।”- বক্তা হল-
(ক) অপূর্ব
(খ) তেওয়াড়ি
(গ) রামদাস
(ঘ) পুলিশ কর্মচারী

উত্তরঃ (গ) রামদাস

 

১.৩ কুস্তি লড়তে ইতস্তত করছিল কে ?
(ক) ইসাব
(খ) কালিয়া
(গ) অমৃত
(ঘ) সুবোধ

উত্তরঃ (খ) কালিয়া

 

১.৪ ‘দশাননাত্মজ’ শব্দের অর্থ-
(ক) রাবণের ভ্রাতা
(খ) রাবণের পুত্র
(গ) রাবণের সজ্জা
(ঘ) মেঘনাদের পিতা

উত্তরঃ (খ) রাবণের পুত্র

 

১.৫ ‘অসুখী একজন’ কবিতাটিতে মোট পত্তির সংখ্যা-
(ক) ৩০ টি
(খ) ৩২ টি
(গ) ২৫ টি
(ঘ) ২৮ টি

উত্তরঃ (খ) ৩২ টি

 

১.৬ কবি কীভাবে এগিয়ে আসার কথা বলেছেন ?
(ক) দৃঢ় পদে
(খ) হাজার হাতে-পায়ে
(গ) মন্থর গতিতে
(ঘ) অস্ত্র হাতে

উত্তরঃ (খ) হাজার হাতে-পায়ে

 

১.৭ উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না-হওয়া পর্যন্ত বাংলা বানানে চালানো ভালো-
(ক) বৈজ্ঞানিক নাম
(খ) ইংরেজি শব্দ
(গ) পারিভাষিক শব্দ
(ঘ) রাসায়নিক শব্দ

উত্তরঃ (খ) ইংরেজি শব্দ

 

১.৮ ‘International’ শব্দটির পরিভাষা-
(ক) সর্বজাতীয়
(খ) সকল জাতিক
(গ) সর্বজাতীয়
(ঘ) সার্বজাতিক

উত্তরঃ (ঘ) সার্বজাতিক

 

১.৯ “যার পোশাকি নাম স্টাইলাস” কার পোশাকি নাম ?
(ক) খাগের কলম
(খ) নলখাগড়া
(গ) ব্রোঞ্জের শলাকা
(ঘ) কুইল

উত্তরঃ (গ) ব্রোঞ্জের শলাকা

১.১০ ‘কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত’ এটি হলো-
(ক) কর্মকারক
(খ) অধিকরণ কারক
(গ) করণ কারক
(ঘ) অপাদান কারক

উত্তরঃ (গ) করণ কারক

 

১.১১ এর মধ্যে কোনটি ক্রিয়াজাত অনুসর্গ ?
(ক) জন্য
(খ) বিনা
(গ) সহিত
(ঘ) হইতে

উত্তরঃ (ঘ) হইতে

 

১.১২ “সমুদ্র-নৃপতি সুতা পদ্মা নামে গুণযুতা”– রেখাঙ্কিত পদটি কী সমাস ?
(ক) করণ তৎপুরুষ
(খ) সম্বন্ধ তৎপুরুষ
(গ) দ্বন্দু সমাস
(ঘ) উপমিত কর্মধারয়

উত্তরঃ (খ) সম্বন্ধ তৎপুরুষ

 

১.১৩ আসত্তির আর এক নাম—
(ক) আগ্রহ
(খ) আবেগ
(গ) নৈকট্য
(ঘ) যোগ্যতা

উত্তরঃ (গ) নৈকট্য

 

১.১৪ যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদ এর অর্থ প্রাধান্য পায়, তাকে বলে—
(ক) তৎপুরুষ সমাস
(খ) কর্মধারয় সমাস
(গ) দ্বন্দু সমাস
(ঘ) অব্যয়ীভাব সমাস

উত্তরঃ (খ) কর্মধারয় সমাস

 

১.১৫ ‘সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরল’-এই বাক্যে নিম্নরেখ অংশটি হলো—
(ক) উদ্দেশ্য
(খ) বিধেয়
(গ) উদ্দেশ্য সম্প্রসারক
(ঘ) বিধেয়র সম্প্রসারক

উত্তরঃ (ঘ) বিধেয়র সম্প্রসারক

 

১.১৬ “তপনকে যেন আর কখনো শুনতে না হয়”- এটি কোন শ্রেণির বাচ্য ?
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) কর্ম-কর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য।

উত্তরঃ (ঘ) ভাববাচ্য।

 

১.১৭ কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয়—
(ক) কর্মবাচ্যে
(খ) কর্ম-কর্তৃবাচ্যে
(গ) ভাববাচ্যে
(ঘ) কর্তৃবাচ্যে

উত্তরঃ (গ) ভাববাচ্যে

২। কম-বেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও : ১৯×১=১৯

 

২.১ যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.১.১ “লোভটা সে সামলাতে পারিল না।”- কোন লোভের কথা বলা হয়েছে ?

২.১.২ “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে।”- অলৌকিক ঘটনাটি কী?

২.১.৩ “মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।”- কোন প্রসঙ্গে কে হাসি গোপন করল ?

২.১.৪ অমৃত দৃঢ়স্বরে কী বলেছিল ?

২.১.৫ “চমকে উঠলেন জগদীশবাবু।”- কী দেখে জগদীশবাবু চমকে উঠলেন ?

 

২.২ যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

 

২.২.১ “যাও তুমি ত্বরা করি”- কাকে, কোথায় যেতে বলা হয়েছে ?

২.২.২. “তোরা সব জয়ধ্বনি কর।”- কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন ?

২.২.৩ “আমরাও তবে এইভাবে”- ‘এইভাবে’ বলতে বক্তা কী বুঝিয়েছেন ?

২.২.৪ “মানহারা মানবী” বলতে কবি কী ববিঝয়েছেন ?

২.২.৫ “তারা আর স্বপ্ন দেখতে পারলো না”- কারা কেন স্বপ্ন দেখতে পারলো না ?

২.৩ যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

২.৩.১ “এ রকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতিবিরুদ্ধ”- কোন প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন ?

‘২.৩.২ ‘প্রাচীনেরা বলতেন’ প্রাচীনেরা কী বলতেন ?

২.৩.৩ ‘এই ধারণা পুরোপুরি ঠিক নয়।’- কোন ধারণা সম্পূর্ণ ঠিক নয় ?

২.৩.৪ ‘একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন’- কী লিখেছিলেন ?

 

২.৪। যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

 

২.৪.১ কর্মের বীপ্সার একটি উদাহরণ দাও।

২.৪:২ কারক ও অকারক- এর মধ্যে প্রধান পার্থক্য কী ?

২.৪.৩ অনুক্ত কর্তা কাকে বলে ?

২.৪.৪ বিভক্তি ও নির্দেশক এর মধ্যে একটি পার্থক্য লেখো।

২.৪.৫ কোন সমাসের পরপদ বিশেষণ হয় ?

২.৪.৬ “ইষ্টকে অতিক্রম না করে”- ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।

২.৪.৭ ‘বর্ম খুলে দেখো আদুড় গায়ে’- যৌগিক বাক্যে পরিণত করো।

২.৪.৮ একটি শর্তসাপেক্ষ বাক্যের উদাহরণ দাও।

২.৪.৯ “হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না”- কর্তৃবাচ্যে পরিণত করো।

২.৪.১০ কোন প্রকার বাচ্যের রূপান্তর সম্ভব নয় ?

 

৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর লেখো : ৩+৩

৩.১ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩

 

৩.১.১ ‘নিজেকে কেবল বুঝাইতে পারে না।’ কার কথা বলা হয়েছে ? সে নিজেকে কী বোঝাতে পারে না ? ১+২

৩.১.২ ‘হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে’- নাটকীয় বৈচিত্র্য বলতে কী বোঝানো হয়েছে ? নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। ১+২

৩.২ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩

 

৩.২.১ “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে….”- কার উদ্দেশ্যে এ বক্তব্য ? গানের পায়ে অস্ত্র সমর্পণের তাৎপর্য কী ? ১+২

৩.২.২ “মধ্যেতে যে কন্যাখানি”- মধ্যের কন্যার পরিচয় দাও। তার রূপ সম্পর্কে পদ্মা কী ভেবেছেন ? ১+২

৫। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫

৪.১ ‘কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়।’- ‘সে’ কে ? কোন ঘটনায় সে সহজে হাল ছাড়তে রাজি নয় ? ১+৪

৪.২ ‘নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের’ তপনের ‘জ্ঞানচক্ষু’ খোলার স্বরূপ বিশ্লেষণ করো। ৫

৫। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩

 

৫.১ ‘নাদিলা কর্তৃর দল হেরি বীরবরে’ ‘বীরবর’ কে ? তাকে কেন্দ্র করে পরবর্তীতে যে ঘটনা ঘটলো তা সংক্ষেপে বিবৃত করো।
১+৪

৫.২ ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।’- এই ‘তুমি’ কে ? কারা, কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল ? ২+৩

 

৬। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫

 

৬.১ “আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান ?”- কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে ? সুমেরিয়ান বা ফিনিসিয়ান হলে কী ঘটনা ঘটতো ? তিনি রোমান হলেই বা কী ঘটনা ঘটতো ?

৬.২ “জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না।’– ‘জনসাধারণ’ বলতে লেখক কাদের বুঝিয়েছেন ? প্রাবন্ধিক বাংলায় বিজ্ঞান লেখকদের কোন বিষয়ে অবহিত হতে বলেছেন ? তাঁর একথা বলবার কারণ কী ?

 

৭। কমবেশি ১২৫টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

 

৭.১ “স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী’ হয়ে উঠেছে।”- কে. কাকে একথা বলেছেন ? বক্তা কেন তার এই ক্ষোভপ্রকাশ করেছেন ? ২+২

৭.২ ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছিলেন ? ৪

 

৮। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×৫=১০

 

৮.১ “প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল।”- লীলাবতীর পরিচয় দাও। তার বিদ্রোহী হয়ে ওঠার কারণ কী ? ৩+২

৮.২ ‘শোনামাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল।’- প্রণবেন্দু কে ? সে ‘দপ করে’ উঠেছিল কেন ? এরপর সে কী বলেছিল ? ১+২+২

৮.৩ ‘সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে।’- বক্তা কে ? উক্ত মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। ১+৪

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪

 

Our life is short. But we have many things to do. Human life is nothing but collection of moments. So we must not spend a single moment in vain.

 

১০। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

 

১০.১ পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কিনা— এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।

১০.২ ডেঙ্গু সচেতনতা শিবির— এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো।

 

১১। কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো : ১০

 

১১.১ বিজ্ঞানের জয়যাত্রা

১.১.৩ বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব

১১.২ জনস্বাস্থ্য ও পরিবেশ

১১.৪ একটি বর্ষার দিন

 

 

SOURCE–  HZN

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top