
ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট
ভূগোল বিষয়ের প্রশ্নপত্র
এখানে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।
শ্রেণী (Class) |
পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণী (West Bengal Class 6th) |
পরীক্ষা (Exam) |
তৃতীয় ইউনিট টেস্ট (Third / 3rd Unit Test Model Questions) |
বিষয় (Subject) |
ভূগোল (Geography) |
পূর্ণমান (Marks) |
৭০ নম্বর (60 Marks) |
সময় (Time) |
২ ঘন্টা ৩০ মিনিট (2 Hours 30 Minute) |
[A] প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ।
1×5 = 5
-
কারাকোরাম পর্বতশ্রেণি
-
করমণ্ডল উপকূল
-
নর্মদা নদী
-
থর মরুভূমি
-
লাক্ষাদ্বীপ
[B] সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×18=18
-
ভূমিরূপ , নদনদী , স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে বলে— –
(A) প্রাকৃতিক মানচিত্র
(B) রাজনৈতিক মানচিত্র
(C) বিষয়ভিত্তিক মানচিত্র
(D) গ্লোব ।
Ans: (A) প্রাকৃতিক মানচিত্র
-
ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী
(A) গোন্ড
(B) ভিল
(C) সাঁওতাল
(D) টোডা
Ans: (A) গোন্ড
-
লাতিন শব্দ ‘ ম্যাপা ‘ কথার অর্থ—
( ক ) কাঠ
( খ ) গাছের ছাল
(C) কাপড়
(D) পাথর ।
Ans: (C) কাপড়
-
ভারতের যে রাজ্যের প্রধান ফসল গম
(A) পশ্চিমবঙ্গ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) অসম
Ans: (C) উত্তরপ্রদেশ
-
যে ফসলের চাষ কালো মাটিতে ভালো হয়—
(A) ডাল
(B) তুলো
(C) পাট
(D) মিলেট
Ans: (B) তুলো
-
এই নদীটি খাম্বা উপসাগরে পড়েছে—
(A) নর্মদা
(B) কৃষ্ণা
(C) কাবেরী
(D) গোদাবরী ।
Ans: (A) নর্মদা
-
কেরল উপকূলের অপর নাম
(A) উত্তর সরকার
(B) করমণ্ডল
(C) কোঙ্কন
(D) মালাবার ।
Ans: (D) মালাবার
-
ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
(A) গডউইন অস্টিন
(B) এভারেস্ট
(C) কাঞ্চনজঙ্ঘা
(D) ধবলগিরি ।
Ans: (C) কাঞ্চনজঙ্ঘা
-
যে নদীর তীরে গুয়াহাটি শহর অবস্থিত
(A) গঙ্গা
(B) ব্রম্মপুত্ৰ
(C) সিন্ধু
(D) মহানদী
Ans: (B) ব্রম্মপুত্র
-
একটি অপ্রচলিত শক্তির উদাহরণ
(A) পারমাণবিক বিদ্যুৎ
(B) তাপবিদ্যুৎ
(C) জলবিদ্যুৎ
(D) বায়ুবিদ্যুৎ
Ans: (D) বায়ুবিদ্যুৎ
-
গাড়ির হর্ন বাজার শব্দের তীব্রতা
(A) 40 db
(B) 70 db
(C) 90 db
(D) 100 db
Ans: (A) 40 db
-
নীচের বায়ুস্তরের তাপ তার ঠিক উপরের লাগোয়া বায়ুস্তরকে গরম করে । এই প্রক্রিয়ার নাম
(A) বিকিরণ
(B) পরিবহণ
(C) পরিচলন
(D) তাপশোষণ ।
Ans: (B) পরিবহণ
-
বায়ুমণ্ডলের ওজোনস্তরকে ক্ষয় করে
(A) CO2 ,
(B) CO
(C) CFC
(D) CH4
Ans: (C) CFC
-
বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম
(A) থার্মোমিটার
(B) ব্যারোমিটার
(C) অ্যানিমোমিটার
(D) হাইগ্রোমিটার
Ans: (D) হাইগ্রোমিটার
-
প্রতি 1000 মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কমার হার
(A) 3.5 ° C
(B) 6.5 ° C
(C) 5.6 ° C
(D) 5.3 ° C
Ans: (B) 6.5 ° C
-
নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘণ্টায়
(A) 1650 কিমি
(B) 1550 কিমি
(C) 1250 কিমি
(D) 830 কিমি
Ans: (A) 1650 কিমি
-
“ পৃথিবী নয় , সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে ‘ — প্রমাণ করেন—
(A) গ্যালিলিয়ো
(B) নিউটন
(C) কোপার্নিকাস
(D) কেপলার ।
Ans: (C) কোপার্নিকাস
-
পৃথিবীর অক্ষ , কক্ষতলের সঙ্গে যে কোণ করে থাকে—
(A) 23½ °
(B) 66½ °
(C) 45 °
(D) 90 °
Ans: (B) 66½ °
-
পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে—
(A) মূলমধ্যরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) সুমেরুবৃত্ত
(D) মহাবৃত্ত ।
Ans: (D) মহাবৃত্ত
[C] নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও । 1×3 = 3
শুদ্ধ না অশুদ্ধ লেখো ( যে – কোনো তিনটি ) :
-
আন্তর্জাতিক তারিখরেখাকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে ।
Ans: শুদ্ধ
-
বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় , তাকে জলবায়ু বলে ।
Ans: অশুদ্ধ
-
শীতের দেশে যে কাচের ঘরে তাপ নিয়ন্ত্রণ করে চাষ করা হয় , তাকে বলে গ্রিনহাউস ।
Ans: অশুদ্ধ
(iv) পুরোনো প্রযুক্তির গাড়ি ব্যবহার করলে বায়ুদূষণের সম্ভাবনা কমে ।
Ans: অশুদ্ধ
[D] শূন্যস্থান পূরণ করো ( যে – কোনো তিনটি ) : 1×3 = 3
-
পৃথিবীর থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ ________ % 1
Ans: পৃথিবীর থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ 35 % ।
-
কোনো প্রতিষ্ঠানের সামনে _______ বোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে যে , সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ ।
Ans: কোনো প্রতিষ্ঠানের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে যে , সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ ।
-
ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে , তার নাম __________ ।
Ans: ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে , তার নাম লুনি ।
-
উত্তর – পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে _________ বলে ।
Ans: উত্তর – পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে ঝুম চাষ বলে ।
[E] নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ( যে – কোনো তিনটি ) : 1×3 = 3
-
আমাদের দেশ কোন্ গোলার্ধে অবস্থিত ?
Ans: আমাদের দেশ উত্তর গোলার্ধে অবস্থিত ।
-
ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো ।
Ans: ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষা দ্বীপপুঞ্জ ।
-
ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয় ?
Ans: ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে চা বা বাগিচা ফসলের চাষ ভালো হয় ।
-
মানচিত্রে কীভাবে North Line দেখানো হয় ?
-
Ans: ↑ উঃ চিহ্ন দিয়ে ।
[F] ‘ ক ‘ স্তম্ভের সঙ্গে ‘ খ ‘ স্তম্ভ মিলিয়ে লেখো : 1×3 = 3
‘ ক ‘ স্তম্ভ |
‘ খ ‘ স্তম্ভ |
( ক ) পশ্চিমঘাট |
( ১ ) মধ্যপ্রদেশ |
( খ ) ভিল |
( ২ ) পর্বত |
( গ ) বাদামি রং |
( ৩ ) সহ্যাদ্রি |
Ans:
‘ ক ‘ স্তম্ভ |
‘ খ ‘ স্তম্ভ |
( ক ) পশ্চিমঘাট |
( ৩ ) সহ্যাদ্রি |
( খ ) ভিল |
( ১ ) মধ্যপ্রদেশ |
( গ ) বাদামি রং |
( ২ ) পর্বত |
[G] নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও । 2×4 = 8
-
মহাবৃত্ত কাকে বলে ? অথবা , পৃথিবীর প্রধান চারটি অক্ষরেখার নাম লেখো ।
Ans: নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে । তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে ।
-
শব্দদূষণের ফলে শরীরে দেখা যায় এমন দুটি সমস্যা উল্লেখ করো । অথবা , তোমার বাড়ির আশেপাশে শব্দদূষণের দুটি উৎসের নাম লেখো ।
Ans: ১. শব্দ দূষণের ফলে ধীরে ধীরে শোনার ক্ষমতা কমে যেতে পারে । ২. অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ ক্লান্তি , যন্ত্রণা ও বিরক্তি সৃষ্টি করে ।
-
কয়াল কাকে বলে ? অথবা , ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির দুটি বিভাগের নাম লেখো ।
Ans: কয়ালঃ মালাবার উপকূলের উপহ্রদগুলিকে ‘ কয়াল ’ বলে । উপহ্রদ গুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং লবণাক্ত হ্রদ যার একদিক সমুদ্রে উন্মুক্ত থাকে ।
-
চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে এবং এরা কোন্ কোন্ ভাষায় কথা বলে ? অথবা , জারোয়া উপজাতি কোথায় বসবাস করে এবং এঁদের জীবিকা কী ?
Ans: চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে এবং এরা চেঞ্চু ও তেলেগু ভাষায় কথা বলে ।
[H] নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 3×4 = 12
-
অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে দুটি পার্থক্য লেখো । অথবা , পৃথিবীর নিরক্ষীয় তল ও কক্ষতলের দুটি পার্থক্য লেখো ।
Ans: অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্যঃ
অক্ষরেখা |
দ্রাঘিমারেখা |
১. অক্ষরেখা গুলি পূর্ণ বৃত্তাকার রেখা । |
দ্রাঘিমারেখা গুলি অর্ধ বৃত্তাকার রেখা |
২. অক্ষরেখা গুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে । |
প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান । |
৩. একটি অক্ষরেখাতে অবস্থিত বিভিন্ন স্থানের জলবায়ুগত পার্থক্য খুব কম লক্ষ্য করা যায় । |
একই দ্রাঘিমারেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য বেশি হয়ে থাকে । |
-
পৃথিবীতে দিনরাত্রি কীভাবে ঘটে , সংক্ষেপে ব্যাখ্যা দাও । অথবা , আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে টানার কারণ কী ?
Ans: 180 ° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখাটি আঁকা হয়েছে । প্রধানত জলভাগের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখরেখাটি প্রসারিত হলেও 180 ° দ্রাঘিমারেখা কয়েকটি স্থানে স্থলভাগের ওপর অবস্থান করছে । সেইসব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি জায়গার সময় ও তারিখ নিয়ে খুবই বিভ্রান্তির সৃষ্টি হয় । 180 ° দ্রাঘিমারেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়ানোর জন্যই আন্তর্জাতিক তারিখরেখাটিকে স্থলভাগ এড়িয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে । তাই আন্তর্জাতিক তারিখরেখাটি স্থানে স্থানে বাঁকা ।
-
বায়ুদূষণের তিনটি কারণ উল্লেখ করো । অথবা , বৃষ্টির জলে কীভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকর প্রভাব কী ?
Ans: বায়ুদূষণের কারণঃ (i) শিল্প – কলকারখানাঃ শিল্প – কলকারখানা থেকে নির্গত গ্যাসীয় পদার্থ এবং অগ্যাসীয় পদার্থ সমূহ বায়ুমন্ডলে মিশে বায়ু দূষণ ঘটায় ।
(ii) তাপবিদ্যুৎ কেন্দ্ৰঃ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড , সালফার ডাই অক্সাইড , কার্বন ডাই অক্সাইড , কার্বন মনোক্সাইড , ধোঁয়া , কয়লার কণা , উড়ন্ত ছাই ইত্যাদি পদার্থগুলি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায় ।
(iii) যানবাহনঃ যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন মনোক্সাইড , নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড , সালফার ডাই অক্সাইড , কার্বন কণা ইত্যাদি বায়ু দূষণ ঘটায় ।
-
বড়ো স্কেলের মানচিত্র ও ছোটো স্কেলের মানচিত্র বলতে কী বোঝো ? অথবা , মানচিত্রের তিনটি অপরিহার্য উপাদানের নাম লেখো ।
Ans: বড় স্কেল মানচিত্রঃ যে সমস্ত মানচিত্রে কোন ছোট অঞ্চল , যেমন- গ্রাম , শহর ইত্যাদির মানচিত্র দেখানো হয় সেগুলোকে বড় স্কেল মানচিত্র বলে ।
ছোট স্কেল মানচিত্রঃ যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় , যেমন- পৃথিবী , মহাদেশ ও দেশের মানচিত্র । সেগুলিকে ছোট স্কেল মানচিত্র বলে ।
[I] নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 5 × 3 = 15
-
বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় ? যে কোনো দুটি পদ্ধতি চিত্র – সহ আলোচনা করো । অথবা , বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন , তার দুটি প্রধান কারণ চিত্র – সহ আলোচনা করো ।
Ans: বায়ুমণ্ডল সাধারণত বিকিরণ , পরিচলন ও পরিবহন পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে ।
(i) বিকিরণ পদ্ধতিঃ কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে যে পদ্ধতিতে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তাকে বিকিরণ পদ্ধতি বলে ।
(i) পরিচলন পদ্ধটিঃ ভূপৃষ্ঠসংলগ্ন বায়ু উত্তপ্ত হওয়ার পর প্রসারিত ও হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় । তখন চারদিক থেকে ঠান্ডা ভারী বাতাস ওই ফাঁকা জায়গায় ছুটে আসে এবং ওই বাতাসও ক্রমশ উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায় । বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে ।
(iii) পরিবহণ পদ্ধতিঃ যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞলিত হয় কিন্তু পদার্থের অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না , তাকে পরিবহণ পদ্ধতি বলে ।
-
হিমাদ্রি ও হিমাচল পর্বতশ্রেণির ভূপ্রকৃতি বর্ণনা করো । অথবা , গঙ্গার গতিপথের তিনটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো ।
Ans: গঙ্গার গতিপথঃ ১.গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে উৎপন্ন । প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী । ২. উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে ।
৩. মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথ- হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে । ৪. প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপরটি ভাগীরথী – হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে ।
-
ধান চাষের প্রয়োজনীয় উষ্ণতা , বৃষ্টিপাত ও মাটির অবস্থা উল্লেখ করো । ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ধান চাষ হয় ? অথবা , ভারতে উৎপাদিত ফসলগুলির শ্রেণিবিভাগ করো । ও দুটি করে উদাহরণ দাও ।
Ans: ভারতে উৎপাদিত ফসলগুলি হলো
১. খাদ্য ফসল- ধন , গম , মিলেট ।
২. সবজি ফসল- আলু , পটল , বেগুন ।
৩. তন্তু জাতীয় ফসল- পাট , তুলা ।
৪. পানীয় ফসল- চা , কফি ।
৫. অন্যান্য ফসল- ডাল , তৈল বীজ , রবার ।
©kamaleshforeducation.in(2023)



