Question Paper for Higher Secondary section || WBCHSE

Question Paper for Higher Secondary section

 

Now the Government will provide Training to the Teachers on how to make a Question Paper, the representatives of the Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Syllabus Committee and Council (WBCHSE) will impart this Training. Now, the Teacher of Secondary and Higher Secondary Schools have to do that Question Paper for Madhyamik and Higher Secondary (HS) Test Examination.

 

Training to make Question Paper for Higher Secondary section

 

পড়ুয়াদের কীভাবে পড়াতে হয়, তার জন্য চাকরির আগেই একপ্রস্থ Training নিয়ে থাকেন শিক্ষকরা। কিন্তু কীভাবে Question Paper করবেন, তার জন্য আলাদা কোনও পাঠ সেভাবে দেওয়া হয় না। এবার রাজ্য সরকার শিক্ষকদের Question Paper কীভাবে তৈরি করতে হয়, তা নিয়ে Training দেবে। Higher Secondary section -একাদশ-দ্বাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয় দিয়েই তা শুরু হচ্ছে। ধীরে ধীরে অন্যান্য বিষয়েও এমন Training   হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। 

Higher Secondary sectionএকাদশ-দ্বাদশ শ্রেণীর Learning Outcome নিয়ে মূলত Training পর্ব শুরু হচ্ছে শিক্ষকদের। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পড়ুয়ারা কী শিখবে, তা নিয়ে যেমন আগেই তালিকা তৈরি করার কথা হয়েছে, এই ক্ষেত্রেও তেমনই ব্যবস্থা করা হচ্ছে। সেই Training-এর মধ্যে একাধিক বিষয় রয়েছে। সেখানও হবে Question করা ও মূল্যায়ন করার পদ্ধতি। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, সিলেবাস কমিটি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধিরা এই Training দেবেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এই Training। 

Question Paper for Higher Secondary section

অনেক স্কুলেই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের টেস্টের Question Paper এতদিন বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রকাশিত Model Question থেকেই নেওয়া হতো। কিন্তু এবার থেকে তা বন্ধ করে দিয়েছে শিক্ষা দপ্তর। ফলে শিক্ষকদেরই সেই Question Paper করতে হয়েছে। অথচ সেই সব Question Paper মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের  নিধারিত রূপরেখা মেনে হয়নি বলে অভিযোগ উঠেছে। সমস্ত সিলেবাসের ভিত্তিতে Question Paper করা হয় না বলেও অভিযোগ উঠেছে। Objective Question মানে যে শুধু MCQ নয়, তা বোঝা দরকার শিক্ষকদের। এসবের জন্যই শিক্ষকদের বিশেষ পাঠ দিয়ে তাঁদের   Question Paper তৈরি করা শেখানো হবে। শিক্ষা দপ্তরের কেউ কেউ বলছেন, ভালো  Question Paper কী করে করতে হয়, তা বোধহয় অনেক শিক্ষকই ভুলে গিয়েছেন। তাই একবার তাঁদের এনিয়ে ক্লাস নেওয়া দরকার। শিক্ষামহলের একটা অংশের মত, Question Paper এ ভুলভ্রান্তি যাতে না থাকে, তার জন্য আগেই সতর্ক করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাই সেরকম পরিস্থিতি যাতে না হয়, তার জন্য এমন Trainingএর ব্যবস্থা।

 

এছাড়াও Trainingএর অঙ্গ হিসেবে শিক্ষকদের Diary লেখার বিষয়ও রয়েছে। অর্থাৎ, রোজ একজন শিক্ষক কী পড়াচ্ছেন, তা প্রতিদিন সেই Diary-তে লিখতে হবে। কী রকম হবে সেই Diary, তার একটি নমুনা দেওয়া থাকবে। সেটি অনুসরণ করে শিক্ষকরা নিজেদের Diary বানাবেন। এছাড়াও সেই Diary-তে কতজন পড়ুয়া ভালো করছে, কতজন পিছিয়ে রয়েছে ইত্যাদিও লিপিবদ্ধ করতে হবে। স্কুলে স্কুলে কেমন Question হচ্ছে, তার উপর নজরদারি চালাবে স্কুল ইন্সপেক্টররা (এসআই)। নিয়ম মেনে প্রশ্নপত্র হচ্ছে কি না, তাও দেখবেন তাঁরা।

 

ডিপার্টমেন্টের এই উদ্যোগকে ঘিরে বিভিন্ন প্রতিক্রিয়া উঠেছে। শিক্ষকদের একটি অংশ বলছে, এই সিদ্ধান্ত শিক্ষকদের কাছে অপমানজনক। কয়েকজনের জন্য গোটা শিক্ষককূলের গায়ে কোনও তকমা লাগিয়ে দেওয়া ঠিক নয়। আবার অন্য অংশের বক্তব্য,  Training পেলে ভালো এবং উচ্চমানের Question Paper তৈরির নতুন নতুন চিন্তা মাথায় আসবে। এটা ইতিবাচক পদক্ষেপ।

 

The President, West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)

No. L/PR /149/2019  Date: 07.11.2019

এতদ্বারা সকল Higher Secondary বিদ্যায়তনের প্রধানদের জানানো যাচ্ছে যে, এ বছর November 2019 প্রকাশিত সংসদ পরিচিতে QCAB (Question cum Answer Booklet) সম্পর্কিত যে সকল Instruction দেওয়া হয়েছে সেই সকল নির্দেশাবলী বাতিল হবে এবং যে পদ্বতিতে Higher Secondary Examination চলে আসছে সেই সম্পর্কিত নিয়মাবলী ও নির্দেশাবলী প্রযোজ্য হবে। 

2020 সালের Higher Secondary Examination পরিচালনা সম্পর্কিত নিয়মাবলী ও নির্দেশাবলী যথা সময়ে Venue Supervisor সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।

 
SOURCE-PBHMN                                  

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top