


CTET ও ভারতবর্ষের সমস্ত রাজ্যের TET এর প্রশ্ন ও উত্তর
C.P.TET- 2014 (PAPER-32) CDP
PAGE-16,17,18,19
01. যে বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন যে মশার থেকে ম্যালেরিয়া ছড়ায় এবং ঐ আবিষ্কারের জন্য 1902-এর ডিসেম্বরে চিকিৎসাবিদ্যায় নোবেল প্রাইজ পান, তাঁর নাম হল-
(i) চার্লস ডারউইন
(ii) গ্রেগর মেন্ডেল
(iii) জর্জ মিস্ত্রাল
(iv) রোনাল্ড রস
ANS- (iv) রোনাল্ড রস
02. রজত তার বন্ধুকে বলল, “আমি খেলতে পারব না কারণ আমার জ্বর হয়েছে। আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, সঙ্গে আছে তীব্র মাথা যন্ত্রণা এবং শেষে ঘাম হচ্ছে। ডাক্তার রক্ত পরীক্ষার পর একটি তেতো ঔষধ খেতে বলেছেন।” রজত যে রোগে ভুগছে তা সম্ভবত-
(i) টাইফয়েড থেকে
(ii) ডায়েরিয়া থেকে
(iii) কলেরা থেকে
(iv) ম্যালেরিয়া থেকে
ANS- (iv) ম্যালেরিয়া থেকে
03. অল-বেরুনী কে ছিলেন?
(i) একজন কুতুবশাহী সুলতান যে 40 বছর আমাদের দেশ শাসন করেছিলেন (ii) আফগানিস্তানের একজন ব্যবসায়ী উনি আমাদের দেশে শুকনো ফলের বাজার দেখতে এসেছিলেন
(iii) উজবেকিস্তানের একজন পর্যটক। উনি বই লিখে আমাদের অতীত ইতিহাস জানতে সাহায্য করেছিলেন
(iv) একজন পর্যটক যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভ্রমণ করেছিলেন তিনি এটা করেছিলেন ভারতীয় কৃষ্টি সম্পর্কে অবহিত হতে
ANS-(iv) একজন পর্যটক যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভ্রমণ করেছিলেন তিনি এটা করেছিলেন ভারতীয় কৃষ্টি সম্পর্কে অবহিত হতে
04. যে সমস্ত প্রাণীরা রাতে জেগে থাকে তারা রাত্রে বিভিন্ন বস্তুকে দেখতে পায়-
(i) সকল রঙে
(ii) কেবলমাত্র সাদা-কালো রঙে
(iii) কেবল সবুজ রঙে
(iv) কেবল লাল রঙে
ANS-(ii) কেবলমাত্র সাদা-কালো রঙে
05. হাতির পাল সম্পর্কে সঠিক বাক্যগুলি নির্বাচন কর-
(i) একটি হাতির পালে মূলত স্ত্রী-হাতি আর 14-15 বছর বয়স পর্যন্ত বাচ্চা হাতিরা থাকে।
(ii) একটি হাতির পাল একটি বিশেষ পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠে। (iii) সবচেয়ে বৃদ্ধ স্ত্রী-হাতিটি পালের নেতৃত্ব দিয়ে থাকে।
(iv) একটি হাতির পালে যেকোন সংখ্যক স্ত্রী-হাতি ও বাচ্চা হাতি থাকতে পারে।
(1) (i) এবং (ii)
(2) (i) এবং (iii)
(3) (ii) এবং (iv)
(4) (iii) এবং (iv)
ANS-(2) (i) এবং (iii)
(i) একটি হাতির পালে মূলত স্ত্রী-হাতি আর 14-15 বছর বয়স পর্যন্ত বাচ্চা হাতিরা থাকে।
(iii) সবচেয়ে বৃদ্ধ স্ত্রী-হাতিটি পালের নেতৃত্ব দিয়ে থাকে।
06. পাপড়ির ভেতরে, ফুলের মাঝখানে হাল্কা পাউডারের মত যে অংশ আমরা দেখতে পাই তাকে বলে-
(i) অ্যান্থার
(ii) পরাগ
(iii) র্যাডিক্স
(iv) স্টিগমা
ANS-(ii) পরাগ
07. যদি তুমি ট্রেনে আমেদাবাদ যাও, তাহলে সেখানে প্ল্যাটফর্মে বেশিরভাগ ভেন্ডারকে যা বিক্রি করতে দেখবে তা হল
(i) চাটনিসহ, ধোকলা ও লেবু-ভাত
(ii) ছোলে-ভাটুরে ও লস্যি
(iii) ইডলি চাটনি ও বড়া চাটনি
(iv) পুরী-শাক ও ঠান্ডা দুধ
ANS-(i) চাটনিসহ, ধোকলা ও লেবু-ভাত
০৪. পাখিরা ঘন ঘন ঘাড় নাড়িয়ে থাকে কারণ-
(i) তারা উড়তে পারে
(ii) পাখিদের চোখ নড়াচড়া করে না
(iii) পাখিদের চোখ থাকে ছোট
(iv) তাদের কান থাকে পালক দিয়ে ঢাকা
ANS-(ii) পাখিদের চোখ নড়াচড়া করে না
09. একজন ডাক্তার রোগপরীক্ষা করার পর রোগীকে বললেন যে, তার রক্তে কম হিমোগ্লোবিন আছে। নিচের কোল্টি খেলে তার আয়রনের (রক্তে লৌহ উপাদানের) ঘাটতি মিটবে?
(i) ভাত, চিনি, আমলকী
(ii) সবুজ পাতাযুক্ত সবজি, গম, কমলালেবু
(iii) তালের গুড় বা চিনি, লেবু, মটরশুঁটি
(iv) আমলকী, সবুজ পাতাযুক্ত সবজি, তালের গুড় বা চিনি
ANS-(iv) আমলকী, সবুজ পাতাযুক্ত সবজি, তালের গুড় বা চিনি
10. NCF, 2005 (রাষ্টীয় পাঠ্যসূচির রূপরেখা, 2005) অনুসারে প্রাথমিক স্তরে EVS (পরিবেশ পাঠ)-এর মূল লক্ষ্য যা হওয়া উচিত তা হল
(i) বিষয়বস্তুর মূল ভিত্তিগুলির সম্পর্কে ধারণা করা
(ii) বিষয়বস্তুর মূল নীতিগুলি মনে রাখতে পারা
(iii) শ্রেণিকক্ষের শিক্ষণের সঙ্গে স্কুলের বাইরের জীবনের সংযোগ স্থাপন করা
(iv) স্বাধীনভাবে পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা আয়ত্ত করা
ANS-(iii) শ্রেণিকক্ষের শিক্ষণের সঙ্গে স্কুলের বাইরের জীবনের সংযোগ স্থাপন করা
11. প্রাথমিক স্তরে EVS পাঠক্রমের সঙ্গে নিচের কোনটি সঙ্গতিপূর্ণ নয়?
(i) এটার উচিত শিক্ষার্থীকে কাজের জগতে প্রবেশের উপযুক্ত জ্ঞান ও দক্ষতা জোগানো
(ii) শিক্ষার্থীর মধ্যে এটা পরিবেশ সম্পর্কে সচেতনতার বোধ জাগাবে
(iii) এটি শিক্ষার্থীর মধ্যে নতুন প্রজন্মের শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় উপায় লাভে সাহায্য করবে যা উদ্ভব ঘটাবে নতুন জ্ঞানের
(iv) এটি শিক্ষার্থীদের বৌদ্ধিক স্তরের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে
ANS-(i) এটার উচিত শিক্ষার্থীকে কাজের জগতে প্রবেশের উপযুক্ত জ্ঞান ও দক্ষতা জোগানো
12. NCERT পাঠ্য বইয়ে অধিক গুরুত্ব ও জায়গা দেওয়া হয়েছে EVS কে-
(i) বিষয়ের মূল ধারণাগুলির ব্যাখ্যা করতে
(ii) শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ও বিস্ময়ের বোধ জাগানোর সুযোগ করে দিতে (iii) বিভিন্ন কারিগরী বিষয়ের যথাযথ সংজ্ঞা দিতে
(iv) অনুশীলনের জন্য প্রচুর সংখ্যক প্রশ্ন অন্তর্ভুক্ত করতে
ANS-(ii) শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ও বিস্ময়ের বোধ জাগানোর সুযোগ করে দিতে
13. নিম্নলিখিত কোল্টিন্ট EVS পাঠ্যবইয়ে কবিতা ও গল্পের অর্ন্তভুক্তিকরণের মূল উদ্দেশ্য নয়?
(i) বিষয়ের সম্পর্কে আগ্রহ গড়ে তোলা
(ii) একঘেয়ে রুটিন ও বিষয়ের বদল আনা
(iii) শিক্ষার্থীদের মজা ও আনন্দ প্রদান
(iv) শিক্ষার্থীদের মধ্যে কাল্পনিক ও সৃজনশীলতার দক্ষতা গড়ে তোলা
ANS-(ii) একঘেয়ে রুটিন ও বিষয়ের বদল আনা
14. ভালো EVS পাঠক্রম হবে ‘শিশুর উপযোগী, জীবনের উপযোগী এবং বিষয়বস্তুর উপযোগী’। নিচের কোনটি উপরের চাহিদাগুলির দাবি পূরণ করে না?
(i) এটা ভয় ও ভ্রান্তধারণা থেকে মুক্তি দেয়
(ii) এটি শিক্ষার্থীকে বিষয়টি সামাজিক দিক থেকে দেখতে উদ্বুদ্ধ করে
(iii) এটি শিক্ষাদানের উপর এবং শিখন কার্যাবলীর উপর বেশি জোর দেয় (iv) এটি বিভিন্ন শব্দ ও সংজ্ঞার উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকে
ANS- (iv) এটি বিভিন্ন শব্দ ও সংজ্ঞার উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকে
15. নলিনী তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ‘পশু-আমাদের বন্ধু’ এই বিষয়টি পড়াতে চায়। বিষয়টিকে আরও চিত্তাকর্ষকভাবে উপস্থাপিত করতে সবচেয়ে ভালো শিক্ষাদান পদ্ধতি হবে-
(i) বিভিন্ন পশুর ছবি এমন একটি চার্ট ব্যবহার করা
(ii) ব্ল্যাকবোর্ডে বিভিন্ন পশুর ছবি আঁকা
(iii) পশু ও তাদের উপযোগিতা সম্পর্কে একটি ভিডিও ছবি দেখানো
(iv) শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বিভিন্ন পশুদের ছবি দেখতে বলা
ANS-( iii)পশু ও তাদের উপযোগিতা সম্পর্কে একটি ভিডিও ছবি দেখানো
16. পঞ্চম শ্রেণির NCERT-র EVS পাঠ্যবইয়ে একটি অংশ ‘আমরা কী শিখলাম’ প্রত্যেক অধ্যায়ের শেষে আছে। এটা বলা হচ্ছে যে এই উত্তরগুলিকে ঠিক বা ভুলের ভিত্তিতে বিচার করা উচিত নয়। এই পরিবর্তনটি করা হয়েছে কারণ-
(i) এই পর্যায়ে শিশুরা নির্ভুল উত্তর লিখতে পারে না
(ii) এটি শিক্ষকদের মূল্যায়নের সহায়ক হয়
(iii) শিশুরা কীভাবে শিখছে, এটা তা শিক্ষকদের বুঝতে সাহায্য করে
(iv) এটি মূল্যায়নের বিষয়বস্তুগত দিককে কমিয়ে দিয়ে থাকে
ANS- (iii)শিশুরা কীভাবে শিখছে, এটা তা শিক্ষকদের বুঝতে সাহায্য করে
17. EVS-এ সক্রিয় শিখনের মধ্যে পরীক্ষা, আবিষ্কার, অনুসন্ধান, প্রশ্নকরণ এগুলি অত্যাবশ্যকীয় অংশ। একজন শিক্ষক ‘আমাদের কী খাবার খাওয়া উচিত’ এই বিষয়ে নিচের কাজগুলি সাজিয়ে লেখেন-
(i) এই ধরনের সমস্ত খাবারের ছবি ব্ল্যাকবোর্ডে আঁকেন
(ii) খাবারের অত্যাবশ্যকীয় অংশে এরকম বিভিন্ন খাবারের উদাহরণ দেন (iii) শিক্ষার্থীদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য, সম্ভাব্য সমস্ত সূত্র থেকে সংগ্রহ করতে বলেন
(iv) এই বিষয়ে একটি ভিডিও দেখান
-উপরের চারটি কাজের মধ্যে কোনটি সক্রিয় শিখনের শর্তকে সমর্থন করে?
ANS- (iii) শিক্ষার্থীদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য, সম্ভাব্য সমস্ত সূত্র থেকে সংগ্রহ করতে বলেন
18. চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘এয়ার ইজ এভরিওয়ে’ (‘বায়ু সর্বত্র আছে’) এই শীর্ষক আলোচনায় গীতিকা নিম্নলিখিত কাজগুলির পরিকল্পনা করে-
(i) শিক্ষার্থীদের ভ্রমণে নিয়ে যাওয়া
(ii) বিভিন্ন নির্দিষ্ট উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝানো
(iii)মাল্টিমিডিয়া ক্যাপসুল ব্যবহার করে বিষয়টি বোঝানো
(iv) বিষয় সম্পর্কিত প্রশ্ন করা
-উপরের কোন্ কাজটি বিষয়টিকে কার্যকরীভাবে পড়াবার ব্যাপারে প্রাসঙ্গিক নয়?
ANS-(i) শিক্ষার্থীদের ভ্রমণে নিয়ে যাওয়া
19. EVS পাঠ্যবইয়ে বিভিন্ন ক্ষেত্রে ‘এটা করো ও খুঁজে বের করো’ বিভাগের ওপর এই জন্য জোর দেওয়া হয়েছে যাতে-
(i) বিভিন্ন হাতে-কলমে শিক্ষা সহজে পাওয়া যায়
(ii) পরীক্ষায় ফল আরো ভালো হয়
(iii) বিভিন্ন বৈজ্ঞানিক শব্দের সংজ্ঞা শিখতে পারে
(iv) যাতে শিশুরা বাড়িতে ব্যস্ত থাকে
ANS-(i) বিভিন্ন হাতে-কলমে শিক্ষা সহজে পাওয়া যায়
20. EVS-এ একটি ভালো কাজের দায়িত্বের প্রাথমিক উদ্দেশ্য হল-
(i) কার্যকরী শিক্ষণের জন্য পাঠ্যবিষয় বার বার পড়া
(ii) সময়ের অধিক সুন্দর ব্যবহার নিশ্চিত করা
(iii) শিক্ষার্থীদের ব্যস্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখা
(iv) অধিক শিক্ষণ বা পাঠ্যবইয়ের বাইরে শিক্ষণের সুযোগ দেওয়া
ANS- (iv) অধিক শিক্ষণ বা পাঠ্যবইয়ের বাইরে শিক্ষণের সুযোগ দেওয়া
21. EVS শিক্ষক হিসেবে চিড়িয়াখানায় ভ্রমণের আয়োজন করার মুখ্য উদ্দেশ্য হবে-
(i) শিক্ষার্থীদের মজা ও আনন্দ দেওয়া
(ii) শিক্ষা বিষয়ের একই রুটিনের একঘেয়েমি কাটানোর জন্য কিছুটা পরিবর্তন আনা
(iii) শিক্ষার্থীদের সক্রিয় শিখন অভিজ্ঞতা প্রদান করা
(iv) শিক্ষার গুণগত মান দিয়ে অভিভাবকদের সন্তুষ্ট করা
ANS-(iii) শিক্ষার্থীদের সক্রিয় শিখন অভিজ্ঞতা প্রদান করা
22. EVS-এ সমাজ বিজ্ঞান পাঠের উদ্দেশ্য নিম্নোক্ত কোনটি নয়?
(i) এটা শিশুদের প্রচলিত ধারণা ও প্রথাকে প্রশ্ন করার দক্ষতা দেবে
(ii) এটা শিশুদের গড়ে তুলবে সমাজের একজন দায়িত্বপূর্ণ সভ্য হিসাবে
(iii) এটা সম্মান করতে শেখাবে বিভিন্ন সংস্কৃতিগত পার্থক্যকে
(iv) এটা শিশুদের কতকগুলি মূল শব্দের সঠিক সংজ্ঞা শেখাবে
ANS- (iv) এটা শিশুদের কতকগুলি মূল শব্দের সঠিক সংজ্ঞা শেখাবে
23. কবিতা EVS ক্লাসে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন গরিবী, অশিক্ষা, শ্রেণি বৈষম্য ইত্যাদির উপর জোর দিতে চান। নিচের কোন্ শিখন অভিজ্ঞতাটি এই লক্ষ্য পূরণের অধিকতর সহায়ক হবে?
(i) এই বিষয়ে বিশেষ বক্তৃতার আয়োজন করা
(ii) এর সঙ্গে সম্পর্কিত বিষয়ে শিক্ষার্থীদের চার্ট তৈরি
করতে বলা
(iii) শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ প্রজেক্টে অংশ নিয়ে এই বিষয় সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে বলা
(iv) এই বিষয়ে শিক্ষার্থীদের স্লোগান লিখতে বলা
ANS- (iii) শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ প্রজেক্টে অংশ নিয়ে এই বিষয় সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে বলা
24. প্রাথমিক স্তরে EVS-এর প্রস্তুতিকালীন মূল্যায়ন-এর মধ্যে – অন্তর্ভুক্ত নয়?
(i) শিক্ষার্থীদের শিখনের ফাঁক চিহ্নিত করা
(ii) শিক্ষাদানের অভাবকে চিহ্নিত করা
(iii) শিক্ষার্থীদের শিখনকে আরো বাড়ানো
(iv) শিক্ষার্থীদের গ্রেডিং ও র্যাঙ্কিং করা
ANS- (iv) শিক্ষার্থীদের গ্রেডিং ও র্যাঙ্কিং করা
25. নিচে মানুষের কিছু কাজের কথা বলা হল-
(i) খনিতে খননের কাজ করা
(ii) বাঁধ তৈরি করা
(iii) পাতা ও নরম গুল্ম সংগ্রহ করে বাজারে বিক্রি করা
(iv) বাঁশগাছ থেকে ঝুড়ি বানানো
(v) ঝরা পাতা থেকে প্লেট বানানো
-এই কাজের ফলে বনজঙ্গল হারিয়ে যাচ্ছে?-
(1) শুধু (i) (2) (i) এবং (ii) উভয়ই (3) (i), (ii) এবং (iii) (4) (ii), (iii), (iv) এবং (v)
ANS-(2) (i) এবং (ii) উভয়ই
(i) খনিতে খননের কাজ করা
(ii) বাঁধ তৈরি করা
26. ব্রোঞ্জ সম্পর্কে সঠিক বাক্যটি চিহ্নিত কর-
(i) ব্রোঞ্জ-লোহা, রূপা ও সোনার মত একটি পদার্থ
(ii) ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন গলিয়ে
(iii) ব্রোঞ্জ অত্যন্ত শক্ত ধাতু এবং কামান ও মূর্তি তৈরির কাজে লাগে
(iv) ব্রোঞ্জের তৈরি বাসনপত্র অ্যালুমিনিয়ামের থেকে হালকা ও শক্ত হয়
(1) (ii) এবং (iii) (2) (iii) এবং (iv) (3) (iv) এবং (ⅰ) (4) (i) এবং (iii)
ANS-(1) (ii) এবং (iii)
(ii) ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন গলিয়ে
(iii) ব্রোঞ্জ অত্যন্ত শক্ত ধাতু এবং কামান ও মূর্তি তৈরির কাজে লাগে
27. একজন মানুষ গান্ধীধামে (গুজরাট) বাস করে। সে প্রথমে ভোপাল (মধ্যপ্রদেশ) ও তারপরহায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ) যেতে চায়। তার যাত্রার দিক হবে-
(i) প্রথমে পূর্বমুখে তারপর দক্ষিণমুখে
(ii) প্রথমে পশ্চিমমুখে তারপর দক্ষিণমুখে
(iii) প্রথমেদক্ষিণমুখে তারপর পশ্চিমমুখে
(iv) প্রথমে দক্ষিণমুখে তারপর পূর্বমুখে
ANS-(i) প্রথমে পূর্বমুখে তারপর দক্ষিণমুখে
28. একটি শহরের ম্যাপে স্কেল করা ছিল ‘৷ সেমি = 110 মিটার’। যদি 2টি এলাকার দূরত্ব 15 সেমি হয়, তাহলে ঐ দুটি স্থানের প্রকৃত দূরত্ব হল-
(i) 1165 সেমি
(ii) 1100 মিটার
(iii) 1.50 কিমি
(iv) 1.65 কিমি
ANS- (iv) 1.65 কিমি
29. মাউন্ট এভারেস্ট হয়-
(i) ভারতের একটি অংশ
(ii) তিব্বতের একটি অংশ
(iii) নেপালের একটি অংশ
(iv) মায়ানমারের একটি অংশ
ANS-(iii) নেপালের একটি অংশ
30. নিচের কাজ/দায়িত্বগুলো দেখ-
(i) অপরের ব্যাগ বহন করে তাদের সাহায্য করা
(ii) সমস্ত গ্রুপ তোমাকে অনুসরণ করে এবং তোমাকেই সামনে রাখে
(iii) যারা ঠিকমত উঠতে পারবে না তাদের থেকে যেতে বলা
(iv) যারা ভালো নেই তাদের দেখাশোনা করা এবং দলের জন্য খাবার ব্যবস্থা করা
(v) একটি ভালো জায়গা খুঁজে থামা ও বিশ্রাম নেওয়া
এর মধ্যে কোনটি পর্বতারোহণে দলনেতার দায়িত্ব?
(1) (i), (ii) ও (iii) (2) (ii), (iii) ও (iv) (3) (iii), (iv) ও (v) (4) (i), (iv) ও (v)
ANS-(4) (i), (iv) ও (v)
(i) অপরের ব্যাগ বহন করে তাদের সাহায্য করা
(iv) যারা ভালো নেই তাদের দেখাশোনা করা এবং দলের জন্য খাবার ব্যবস্থা করা
(v) একটি ভালো জায়গা খুঁজে থামা ও বিশ্রাম নেওয়া
©Kamaleshforeducation.in (2023)


