প্রাথমিক টেট ইন্টারভিউ প্রস্তুতি  

=============================================================================

১. ক্লাসে একজন ছাত্র সব সময় দুষ্টুমি করে এবং অন্যদের পড়াশোনায় বাধা দেয়। আপনি কীভাবে সামলাবেন?

উত্তর: প্রথমে আমি শান্তভাবে তার কাছে গিয়ে আচরণের কারণ বুঝতে চেষ্টা করব। তাকে আলাদা করে বকাঝকা না করে বন্ধুসুলভভাবে কথা বলব। তাকে ছোটখাটো দায়িত্ব (বোর্ড মুছা, খাতা দেওয়া) দিয়ে যুক্ত রাখব। এতে তার মনোযোগ বাড়ে। যদি সমস্যা থেকে যায়, অভিভাবককে জানিয়ে একসাথে সমাধান খুঁজব।

২. একজন ছাত্র বারবার হোমওয়ার্ক করে না। আপনি কীভাবে তাকে উৎসাহিত করবেন?

উত্তর: আমি হোমওয়ার্ক না করার কারণ জানতে চাইব। হয়তো বোঝে না, সময় পায় না বা অভ্যাস নেই। তাকে সহজ কাজ দেব, ইতিবাচক প্রশংসা করব-“আজ খুব ভালো করেছ, কাল আরও ভালো হবে।” সহজভাবে হোমওয়ার্ক করার নিয়ম শেখাব এবং প্রয়োজন হলে অভিভাবকের সাথে কথাবার্তা বলব।

 

৩. ক্লাসে কিছু ছাত্র খুব ধীরগতিতে শেখে, আর কিছু দ্রুত শেখে। আপনি কীভাবে দু’পক্ষকেই সমানভাবে শেখাবেন?

 

উত্তর: আমি Differentiated Teaching করবো-দ্রুত শেখা ছাত্রদের একটু অতিরিক্ত কাজ দেব আর ধীরগতির ছাত্রদের সহজ উদাহরণ, ছবি, চিত্র ব্যবহার করে শেখাব। ছোট ছোট গ্রুপ করে ক্লাস নিলে সবাই নিজের গতিতে শেখার সুযোগ পায়।

 

৪. আপনার শেখানো বিষয়টি অনেক ছাত্রই বুঝতে পারছে না। আপনি কীভাবে Teaching Approach পরিবর্তন করবেন?

 

উত্তর: আমি বুঝব যে পদ্ধতিতে পড়াচ্ছি তা তাদের জন্য উপযোগী নয়। তাই-ছবি, চার্ট, বাস্তব উদাহরণ ব্যবহার করব খেলা-ভিত্তিক বা কার্যক্রমভিত্তিক কার্যকলাপ যোগ করব ছোট ধাপে ধাপে শেখাব যখন ছাত্ররা অংশ নিতে শুরু করবে, তখন তারা দ্রুত বুঝে যাবে।

 

৫. দুইজন ছাত্রের মধ্যে মারামারি লেগে গেছে। কীভাবে সামলাবেন?

 

উত্তর: প্রথমে আমি দুজনকে আলাদা করব। শান্তভাবে দু’পক্ষের কথা শুনব। কাউকে দোষী বা লজ্জিত করব না। কারণ নির্ধারণ করে তাদের মধ্যে সমঝোতা করব, এবং ভবিষ্যতে কীভাবে সমস্যার সমাধান করতে হবে সে বিষয়ে কাউন্সেলিং করব।

 

৬. অভিভাবক অভিযোগ করলেন যে তার সন্তান কম নম্বর পেয়েছে। কীভাবে বোঝাবেন?

 

উত্তর: আমি বিনয়ের সাথে সন্তানের শেখার অগ্রগতি দেখাব এবং কোন জায়গায় উন্নতি প্রয়োজন তা ব্যাখ্যা করব। বলব-“আমরা উভয়ে মিলে তাকে সাহায্য করলে সে আরও ভালো করবে।” অভিভাবককে নিশ্চিত করব যে সন্তানের উন্নতির জন্য আমি নিয়মিত সহযোগিতা করব।

 

৭. স্কুলে হঠাৎ পর্যবেক্ষক এলেন, আর ক্লাস বিশৃঙ্খল। আপনি কী করবেন?

 

উত্তর: আমি শান্ত থাকব এবং ছাত্রদের ক্লাসরুম নীতিমালা মনে করিয়ে দেব। দ্রুত একটি ছোট আকর্ষণীয় কার্যক্রম শুরু করব, যেমন-“চিত্র দেখে গল্প বলা” বা “ছোট গণিত খেলা”-যাতে ছাত্রদের মনোযোগ ফিরে আসে। এরপর পর্যবেক্ষককে চলমান কাজ দেখাব।

 

৮. একজন ছাত্র খুব চুপচাপ, কোনো প্রশ্নের উত্তর দেয় না। কীভাবে উৎসাহিত করবেন?

 

উত্তর: আমি প্রথমে তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলব। তাকে সহজ প্রশ্ন করব এবং ছোট সফলতাকে প্রশংসা করব। গ্রুপ কাজে তাকে এমনভাবে রাখব যাতে আত্মবিশ্বাস বাড়ে। প্রয়োজন হলে তার আগ্রহ অনুযায়ী কাজ দেব।

 

৯. নতুন ছাত্র বিদ্যালয়ের পরিবেশে মানিয়ে নিতে পারছে না। আপনি কী করবেন?

 

উত্তর: আমি ক্লাসের একজন বন্ধুভাবাপন্ন ছাত্রকে তার “বাডি” হিসেবে দেব। ক্লাসে পরিচয় করিয়ে দেব, তাকে বিভিন্ন কার্যক্রমে যুক্ত করব। ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে যাবে।

 

১০. ছাত্রদের পড়াশোনায় আগ্রহ কম। কীভাবে আগ্রহ বাড়াবেন?

 

উত্তর: আমি পাঠ্যবস্তুকে বাস্তব জীবনের উদাহরণ, গল্প, খেলা ও অ্যাক্টিভিটির সাথে যুক্ত করব। যেমন- গণিত বাজার বা খেলনা দিয়ে বাংলা গল্প-নাটক আগ্রহ বাড়াতে “ছোট পুরস্কার”, প্রশংসা, গ্রুপ কাজও খুব কার্যকর।

১১. একজন সহকর্মী শিক্ষক ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছেন। কী করবেন?

উত্তর: আমি শান্তভাবে তার সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করব। দোষারোপ না করে সমস্যার কারণ জানব। বলব-“আমরা সবাই একই লক্ষ্যে কাজ করি, তাই ভুল বোঝাবুঝি দূর করা ভালো।” সমঝোতার মাধ্যমে সম্পর্ক ঠিক রাখব।

 

=======================

*Regards*
*KAMALESH..*.✒️
÷÷÷÷÷÷ * KAMALESH*÷÷÷÷÷÷÷
*🙏*PLZ SHARE IT WITH YOUR FRIENDS*

 

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top