মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Madhyamik Life Science Chapter 1 VSAQ
মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” (Madhyamik Life Science Chapter 1 VSAQ) থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরন এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হলো। দশম শ্রেণীতে পাঠরত যেসমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্ন-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারে। WBBSE Madhyamik Life Science বিষয়ের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” থেকে এই গুরুত্বপূর্ণ VSAQ প্রশ্নগুলি টেস্ট পেপার থেকে সংগ্রহ করে তার উত্তর করা হয়েছে।
মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
(West Bengal Board Madhyamik Life Science
Chapter 1 Question and Answer)
Table of Contents
⬕ নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
1. উদ্দীপক এক প্রকার ____।
Ans- শক্তি।
2. পরিবেশের যে পরিবর্তনের ফলে জীব সাড়া প্রদান করে, তাকে বলে ____।
Ans- উদ্দীপক।
3. বনচাঁড়ালের বিজ্ঞানসম্মত নাম ____।
Ans-Desmodium gyrans
4. লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম ____।
Ans-Mimosa pudica
5. জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত একটি যন্ত্র হল ____।
Ans- ক্রেসকোগ্রাফ।
6. ____ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদদেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন।
Ans- রেজোন্যান্ট রেকোর্ডার।
7. হরমোনকে ____ সমন্বায়ক বলে।
Ans- রাসায়নিক।
৪. বিজ্ঞানী ____ হরমোনের নামকরণ করেন।
Ans- বেলিস ও স্টারলিং।
9. গ্রিক শব্দ ____ থেকে হরমোন কথাটি এসেছে।
Ans- হরমাও।
10. হরমোন কথার অর্থ ____।
Ans- জাগ্রত করা।
11. ____ নামক বিজ্ঞানীর আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদদেহে হরমোনের উপস্থিতি জানা যায়।
Ans- চালর্স ডারউইন।
12. বিজ্ঞানী ভেন্ট (Went) ____ নামক উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোন আবিষ্কার করেন।
Ans- ওট (Oat)।
13. ____ তন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে।
Ans- স্নায়ু।
14. স্নায়ুতন্ত্রের প্রভাব দ্রুত ও ____।
Ans- তাৎক্ষণিক।
15. ____ স্নায়ুকলার ধারক কোশ হিসেবে কাজ করে।
Ans- নিউরোগ্লিয়া।
16. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল ____।
Ans- নিউরোন।
17. স্নায়ুকোশের কোশদেহের প্রবর্ধক দুটি হল ____ ও ____ ।
Ans- অ্যাক্সন, ডেনড্রন।
18. ____ হল স্নায়ুকোশের ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক।
Ans- ডেনড্রন।
⬕ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
(Madhyamik Life Science Chapter 1 VSAQ)।
1. পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে?
Ans- উদ্দীপক বলে।
2. বনচাঁড়ালের পাতার নীচের দুটি পত্রক রসস্ফীতিজনিত কারণে উঠানামা করে, এটি কী প্রকারের চলন?
Ans- প্রকরণ।
3. টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে ফোটে আবার কম তাপে মুদে যায় এটি কী প্রকারের চলন?
Ans- থার্মোন্যাস্টিক চলন।
4. সূর্যশিশির উদ্ভিদের পাতায় কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে, এটি কী প্রকারের চলন?
Ans- কেমোন্যাস্টিক চলন।
5. লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুদে যায়, এটি কী প্রকারের চলন?
Ans- সিসমোন্যাস্টিক চলন।
6. উদ্ভিদের বক্রধাবক বা স্টোলন, গ্রন্থিকাণ্ড প্রভৃতি উদ্ভিদের সঙ্গে সমকোণে বৃদ্ধি পায়। এইরূপ চলনকে কী বলে?
Ans- ডায়াজিওট্রপিক চলন।
7. মায়োটোম পেশি মাছের দেহে কোথায় অবস্থিত?
Ans- মেরুদন্ডের দুপাশে অবস্থিত।
৪. কোন্ পাখনার সাহায্যে মাছ সাঁতার কাটার সময় দিক পরিবর্তন করে?