মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের (Madhyamik Life Science Chapter 2) দ্বিতীয় অধ্যায় ” জীবনের প্রবাহমানতা ” থেকে সাজেস্টিভ বেশ কিছু প্রশ্ন-উত্তর দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা জীবন বিজ্ঞান বিষয়ের (Madhyamik Life Science Chapter 2) দ্বিতীয় অধ্যায় ” জীবনের প্রবাহমানতা ” থেকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারে।
Table of Contents
⬙ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
(1) যে পদ্ধতিতে জনিতৃ কোশ থেকে অপত্যকোশ উৎপন্ন হয়, তাকে ____ বলে।
উত্তরঃ- কোশবিভাজন।
(2) বিজ্ঞানী ____ সালাম্যান্ডার নামক প্রাণী দেহে প্রথম কোশ বিভাজন পর্যবেক্ষণ করেন।
উত্তরঃ- ফ্লেমিং।
(3) কোশের বৃদ্ধি ও জননের চক্রাকার আর্বতনকে____বলে।
উত্তরঃ- কোশচক্র।
(4) ____ কোশ বিভাজন পদ্ধতিতে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে।
উত্তরঃ- মিয়োসিস।
(5) বিজ্ঞানী____ক্রোমোজোম নামকরণ করেন।
উত্তরঃ- ওয়ালডেয়ার।
(6) বিজ্ঞানী ____ প্রথম বলেন ক্রোমোজোমই বংশগত বৈশিষ্ট্যাবলির ধারক ও বাহক।
উত্তরঃ- বোভারি।
(7) যৌন জননের একক ____।
উত্তরঃ- গ্যামেট।
(৪) অযৌন জননের একক ____।
উত্তরঃ- রেণু।
(9) অযৌন জননে ____ উৎপন্ন হয় না।
উত্তরঃ- গ্যামেট।
(10) ____ দ্বি-বিভাজন দেখা যায়।
উত্তরঃ- অ্যামিবার।
(11)____বহু বিভাজন দেখা যায়।
উত্তরঃ- প্লাসমোডিয়ামের।
(12) ____কোরকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে।
উত্তরঃ- হাইড্রা।
(13) ____হল জীবের শুষ্ক ভর বেড়ে যাওয়া।
উত্তরঃ- বৃদ্ধি।
(14) বৃদ্ধির ওপর ____ নির্ভরশীল।
উত্তরঃ- বিকাশ।
(15) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হল ____।
উত্তরঃ- অক্সানোমিটার।
(16) জীবের বৃদ্ধির প্রধান দশার সংখ্যা ____।
উত্তরঃ- তিনটি।
(17) মানব বিকাশের মোট দশার সংখ্যা____।
উত্তরঃ- পাঁচটি।
(18) জীববিজ্ঞানের যে শাখায় বার্ধক্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে বলে____।
উত্তরঃ- জেরোন্টোলজি।
(19) ____উদ্ভিদকোশ বিভাজনকালে বেমতন্তু গঠন করে।
উত্তরঃ- অনুনালিকা।
(20) প্রাণী মাইটোসিসের টেলোফেজ দশায় ____ অবলুপ্ত হয়।
উত্তরঃ- বেমতন্তু।
(21) মাইটোসিস কোষ বিভাজনের ____ দশায় অপত্য ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে।
উত্তরঃ- অ্যানাফেজ।
(22) DNA এর দুটি শৃঙ্খলের মধ্যে দূরত্ব হলো____।
উত্তরঃ- 34 আর্মস্ট্রং।
(23) DNA এর বিশেষ বিশেষ অংশই হল____।
উত্তরঃ- জিন।
(24) মিউকরে ____ স্পোর দেখা যায়।
উত্তরঃ- অ্যাপ্লানো।
(25) মূলসহ যে গাছটিতে অন্য গাছের ডাল জোড়া লাগানো হয়, তাকে ____ বলে।
উত্তরঃ- স্টক।
(26) রেনুমাতৃকোশ ও জননমাতৃকোশ সৃষ্টি ____ কোশ বিভাজন প্রক্রিয়ায় ঘটে।