10 Tips For New Mothers To Join Back Work After Maternity Leave – The Mom Store

**************************************************************

বিষয়:-PF Transfer (পি এফ ট্রান্সফার ) 

**************************************************************

 

যাঁরা এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে এসেছেন বা ভবিষ্যতে যাবেন তাঁদের পি এফ ট্রান্সফার এর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ অর্ডার জারি করল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন তার মেমো নং – 35-SC/Apt/DSE- 12099/17/2024-GA SEC-DSE, তারিখ – 13/01/2026 দ্বারা। ট্রান্সফার হয়ে যাওয়া স্টাফদের জন্য অনেক সরলীকরণ হলো আগের স্কুল থেকে নতুন স্কুলে পি এফ ট্রান্সফার এর পদ্ধতিটা

==আসুন দেখি কী আছে এই অর্ডারে ==

——————————————————–

১) প্রথমেই বলা হচ্ছে GPF Rules, 1995( GO No- 134-SE(B ), dated- 26/09/1995) এ বলা হয়েছিল যে পি এফ প্রাপ্য হওয়ার পর ছয় মাস পর্যন্ত পি এফে জমা টাকার উপর ইন্টারেস্ট পাওয়া যাবে। এই অর্ডার বলছে ট্রান্সফার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সম্প্রতি তার মেমো নং – 217-SE, তারিখ – 12/02/2024 জারি করে জানিয়ে দিয়েছে যে একজন ট্রান্সফারড স্টাফ জমা টাকার উপর আপ টু ডেট ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ যে মাসে তাঁর পি এফ এর টাকা ট্রান্সফার হয়ে নতুন স্কুলে চলে যাবে তার আগের মাস পর্যন্ত উক্ত জমা টাকার উপর ঐ স্টাফ ইন্টারেস্ট পাবেন তাঁর পুরোনো স্কুলের একাউন্ট থেকেই। এরপর থেকে যথারীতি নতুন স্কুলের পি এফ একাউন্টে ইন্টারেস্ট পেতে থাকবেন। অর্থাৎ ট্র্যান্সফার এর ছয় মাসের পরেও পুরোনো স্কুলে জমা টাকার উপর ইন্টারেস্ট পেতে বাধা নেই। পি এফ এর টাকা ট্রান্সফার হোক বা না হোক কর্মীর আর্থিক লস কিছু হবে না।

 

২) এরপর দেখা যাচ্ছিল NGIPF এর মাধ্যমে অনলাইনে পি এফ এর লেনদেন চালু হলেও পি এফ ট্রান্সফার এর ক্ষেত্রে অহেতুক দেরি হচ্ছিল। আগের নিয়মেই স্টাফকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছিল আগের স্কুলের HOI এর কাছে, HOI তারপর গাদাগুচ্ছের কাগজ নিয়ে জমা করছিলেন পি এফের জেলা বা সাবডিভিশনাল অ্যাডমিনিষ্ট্রেটিভ অপারেটর অর্থাৎ সংশ্লিষ্ট DI/ADI/AI এর কাছে। সেখান থেকে পি এফ ট্রান্সফার হচ্ছিল। বিশাাল জটিলতা ও ও সময়সাপেক্ষ ব্যাপার ছিল সেটা। তাই সেই ব্যবস্থার সরলীকরণ হলো এই অর্ডারের মাধ্যমে।

 

৩) এই অর্ডারে বলা হলো ট্রান্সফার হয়ে যাওয়া স্টাফদের ক্ষেত্রে পি এফ ট্রান্সফার এর জন্য আবেদন করারই দরকার নেই। পি এফ ট্র্যান্সফার এর কাজটা জেলা বা মহকুমা স্তরের দায়িত্বপ্রাপ্ত DI/ ADI/ AI রাই করে দেবেন। আগের প্রসেস মেনে গুচ্ছের Form VI, Form IX, পি এফ স্টেটমেন্ট, Sanction Order, এমসি রেজোলিউশন, HM Forwarding, স্টাফের Application, এসবের কোনো দরকার নেই। যে স্কুল থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছেন সেই স্কুলের HOI শুধু এই ট্রান্সফার এর ব্যাপারে একটা ইন্টিমেশন দেবেন AI/ADI/DI কে। সেই লেটারেই অনুরোধ করবেন যাতে সংশ্লিষ্ট ট্রান্সফারড কর্মীর প্রাপ্য পি এফ তাঁর নতুন স্কুলে ট্রান্সফার করা হয়। সেই আবেদন পেলেই উক্ত পি এফ অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেটর (DI/ADI/AI) সেই কর্মীর জমা পি এফ অ্যামাউন্ট এবং যতদূর প্রাপ্য ইন্টারেস্ট সেই সময় পর্যন্ত রয়েছে সবটা নতুন স্কুলের পি এফ অপারেটর এর অনুকূলে ট্রান্সফার করবেন যথাযথ পদ্ধতি মেনে। এই পি এফ ট্রান্সফার এর কাজ সম্পূর্ণ হলে উক্ত AI/ADI/DI HOI কে জানিয়ে দেবেন এই ট্রান্সফার এর কথা।

 

৪) এই ভাবে ট্রান্সফার হওয়ার সময় যদি জমা টাকার উপর কিছু ইন্টারেস্ট বকেয়া থাকে তাহলে সেটা সংশ্লিষ্ট স্টাফ তাঁর নতুন স্কুলেই পেয়ে যাবেন যেহেতু সবটাই পোর্টালে থাকছে।

 

৫) যে স্কুল থেকে কোনও কর্মী ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছেন সেই স্কুলের HOI নিম্নলিখিত ভাবে তাঁর পি এফ অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেটরকে ( AI/ADI/DI) কে এই ট্রান্সফার এর ব্যাপারে intimation দিতে পারেন ও উক্ত কর্মীর পি এফ নতুন কর্মস্থলে ট্রান্সফার এর জন্য অনুরোধ করতে পারেন।

 

To

The DI/ADI/AI of Schools (SE)

—–District/Sub Division

—————————-

Subject – Intimation of Transfer of AT/Clerk/Gr-D Staff and request to transfer the admissible PF amount in favour of the transferred staff.

Sir,

This is to inform you that ———, an AT/ a Clerk/ a Group- D staff of this school, has been transferred to ——- (School), ——— (Address of the School) under PF Administrative Operator ——- (DI/ AI/ ADI of the new school controlling PF) under —— Treasury, on Mutual Transfer/ General Transfer vide WBSSC Transfer Recommendation Memo No ——, dated—- and WBBSE Transfer Order Memo No — , dated– .

He / She had served this school as an AT/ a Clerk/ a Gr- D Staff without any break of service from ——- to ——. His appointment was duly approved by the DI of Schools (SE)——– (District) vide Memo No ——, dated —— and his service to this school was confirmed by the WBBSE/ MC of the School vide Memo No —-, dated—/ Resolution No —–, dated—–. He/She contributed to the PF account as a monthly subscription from the month of —— in the year —— to the month of ——- in the year—–. He / She was released from his/her service in this school vide School’s Release Order Memo No ——–, dated—— following MC Resolution No —–, dated——.

He/She has joined his/her new work place as mentioned above w.e.f. — and has been working there till date. His/ her appointment there has been approved by the DI of Schools (SE) —– ( District) vide Memo No ——, dated– w.e.f. —-.

I furnish the following information about his PF amount deposited in his NGIPF Account —

1) Name and Designation –

2) NGIPF Account No —

3) Date of joining in this school —

4) Date of Release from this school –

5) Name of the Transfer Order Issuing Authority and Memo No of the Transfer Order —

6) Date of joining in the new school —

7) Name and address of the new school mentioning the Sub Division and District —

😎 Name of the PF Administrative Operator under which the new school falls –

9) Name of the Treasury under which the new school comes —

10) PF Subscription deposited in this school from the month of —- in the year—- upto the month of —- in the year —

11) Closing Balance of PF on the date of release of the incumbent from his service to this school (As per report generated from the NGIPF Portal) —

12) Interest Received up to the year —

Please transfer the admissible PF Amount deposited and accured in favour of the said staff to his new work place as mentioned above.

Yours faithfully,

——————–

(HOI)

Enclosures–

1) Approval of Appointment (In this School)

2) Transfer Order

3) Release Order

4) MC Resolution

5) NGIPF Statement (Last three years including the last one generated on the date of release)

6) Joining Report in the new school

7) Approval of Appointment in the new school

😎 No liability and no litigation certificate.

9) Pay Slip of last month ( Previous School and Present School)

 

৬) উপরের কথাগুলো কিছুটা অর্ডার দেখে আর কিছুটা অভিজ্ঞতা থেকে বললাম। কেবল মাত্র একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। এই অর্ডার কার্যকর হলে নিঃসন্দেহে পি এফ ট্র্যান্সফার এর ব্যাপারটা অনেক সরল হয়ে যাবে। পি এফ নিয়ে টিচারদের হয়রানি কমবে। এরপর অফিসগুলি কী ভাবে এই অর্ডার কার্যকর করে সেটা দেখতে হবে। তাঁরা যে ভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজটা সম্পন্ন করতে হবে। 

=======================

*Regards*
*KAMALESH..*.✒️
÷÷÷÷÷÷ * KAMALESH*÷÷÷÷÷÷÷
*🙏*PLZ SHARE IT WITH YOUR FRIENDS*

SOURCE-SMR

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top