চতুর্থ শ্রেনি

‘আমাদের পরিবেশ’ 

বই থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর  

————–———————————————————–

তৃতীয় অধ্যায় 

শরীর (পৃষ্ঠা: ৭২-১২৬)

  প্রশ্ন ও উত্তর 

————————————————————————-

🦷 প্রশ্ন ১: মানুষের কটি দাঁত চিরস্থায়ী বা পার্মানেন্ট হয়?

✅ উত্তর: ৩২টি।

🦷 প্রশ্ন ২: দাঁতের সবথেকে ওপরের সাদা শক্ত অংশকে কী বলা হয়?

✅ উত্তর: এনামেল।

🦷 প্রশ্ন ৩: শিশুদের প্রথম যে দাঁত ওঠে তাকে কী বলে?

✅ উত্তর: দুধের দাঁত (Milk teeth)।

🦷 প্রশ্ন ৪: খাবার চিবিয়ে খেতে আমাদের কোন দাঁত সাহায্য করে?

✅ উত্তর: মোলার বা পেষক দাঁত।

💪 প্রশ্ন ৫: অস্থিসন্ধি বা হাড়ের জোড় কাকে বলে?

✅ উত্তর: আমাদের শরীরে যেখানে দুটি হাড় এসে মিশেছে, সেই জায়গাকে অস্থিসন্ধি বলে।

🦴 প্রশ্ন ৬: কুনুই থেকে কবজি পর্যন্ত হাড় দুটির নাম কী?

✅ উত্তর: আলনা ও রেডিয়াস।

🦴 প্রশ্ন ৭: কাঁধ থেকে কুনুই পর্যন্ত হাড়টির নাম কী?

✅ উত্তর: হিউমেরাস।

🦴 প্রশ্ন ৮: শরীরের সবথেকে বড় হাড়টির নাম কী এবং এটি কোথায় থাকে?

✅ উত্তর: ফিমার, এটি উরুতে থাকে।

🦴 প্রশ্ন ৯: হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড় দুটির নাম কী?

✅ উত্তর: টিবিয়া ও ফিবুলা।

🦴 প্রশ্ন ১০: মেরুদণ্ডের ছোট ছোট হাড়গুলোকে কী বলা হয়?

✅ উত্তর: কশেরুকা

💪 প্রশ্ন ১১: হাড়ের জোড়গুলো কিসের সাহায্যে আটকানো থাকে?

✅ উত্তর: লিগামেন্টের সাহায্যে।

💪 প্রশ্ন ১২: পেশি হাড়ের সাথে কিসের সাহায্যে যুক্ত থাকে?

✅ উত্তর: টেন্ডনের সাহায্যে।

🧠 প্রশ্ন ১৩: আমাদের শরীরের সমস্ত কাজ কে নিয়ন্ত্রণ করে?

✅ উত্তর: মস্তিষ্ক।

🍎 প্রশ্ন ১৪: হজম বা পরিপাক বলতে কী বোঝায়?

✅ উত্তর: জটিল খাদ্য ভেঙে শরীরের গ্রহণোপযোগী সরল খাদ্যে পরিণত হওয়াকে হজম বলে।

👅 প্রশ্ন ১৫: লালা গ্রন্থি থেকে যে রস বের হয় তাকে কী বলে?

✅ উত্তর: লালারস।

🍎 প্রশ্ন ১৬: পাকস্থলী শরীরের কোন দিকে থাকে?

✅ উত্তর: পেটের বাম দিকে।

🍎 প্রশ্ন ১৭: খাবার খাওয়ার পর তা পাকস্থলী থেকে কোথায় যায়?

✅ উত্তর: ক্ষুদ্রান্ত্রে।

🌬️ প্রশ্ন ১৮: ফুসফুস ভালো রাখতে গেলে আমাদের কী করা উচিত?

✅ উত্তর: নিয়মিত প্রাণায়াম বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা উচিত

🍎 প্রশ্ন ১৯: সুষম খাদ্য কাকে বলে?

✅ উত্তর: যে খাদ্যে শরীরের প্রয়োজনীয় সব উপাদান (শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও খনিজ) সঠিক পরিমাণে থাকে।

🥦 প্রশ্ন ২০: শাকসবজি ও ফল খেলে শরীরে কী বাড়ে?

✅ উত্তর: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

🥛 প্রশ্ন ২১: হাড় ও দাঁত মজবুত করতে কোন খনিজ উপাদান লাগে?

✅ উত্তর: ক্যালসিয়াম।

🥕 প্রশ্ন ২২: ভিটামিন এ-র অভাবে কোন রোগ হয়?

✅ উত্তর: রাতকানা রোগ হয়।

🍋 প্রশ্ন ২৩: মাড়ি থেকে রক্ত পড়া রোধ করতে কোন ভিটামিন দরকার?

✅ উত্তর: ভিটামিন সি।

🩸 প্রশ্ন ২৪: রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে কোন কোন খাবার খাওয়া উচিত?

✅ উত্তর: থোড়, মোচা, কাঁচকলা ও কুলেখাড়া শাক।

👃 প্রশ্ন ২৫: আমরা কিসের সাহায্যে ঘ্রাণ নিই?

✅ উত্তর: নাকের সাহায্যে।

👂 প্রশ্ন ২৬: কানের ভেতরের পাতলা পর্দাটিকে কী বলে?

✅ উত্তর: কর্ণপটহ বা ইয়ার ড্রাম।

👁️ প্রশ্ন ২৭: চোখ পরিষ্কার করার জন্য কী ব্যবহার করা উচিত?

✅ উত্তর: পরিষ্কার ঠান্ডা জল।

🧼 প্রশ্ন ২৮: খাওয়ার আগে হাত ধোয়া কেন জরুরি?

✅ উত্তর: হাতে লেগে থাকা জীবাণু যাতে পেটে গিয়ে রোগ সৃষ্টি না করে।

🧴 প্রশ্ন ২৯: ওআরএস (ORS) এর পুরো নাম কী?

✅ উত্তর: ওরাল রিহাইড্রেশন সলিউশন।

🤢 প্রশ্ন ৩০: পাতলা পায়খানা বা ডিহাইড্রেশন হলে রোগীকে কী খাওয়ানো হয়?

✅ উত্তর: ওআরএস বা নুন-চিনির জল।

🏃 প্রশ্ন ৩১: শরীর ভালো রাখার জন্য খেলাধুলা বা ব্যায়াম করা কেন প্রয়োজন?

✅ উত্তর: এর ফলে শরীরের পেশি ও হাড় মজবুত হয় এবং রক্ত সঞ্চালন ভালো হয়।

🦟 প্রশ্ন ৩২: দূষিত জল থেকে কোন কোন রোগ হতে পারে?

✅ উত্তর: কলেরা ও টাইফয়েড।

🧼 প্রশ্ন ৩৩: নখ কাটলে আমাদের কেন লাগে না?

✅ উত্তর: নখের ডগার দিকে রক্ত চলাচল বা স্নায়ু নেই বলে।

🌬️ প্রশ্ন ৩৪: ফুসফুসের কাজ কী?

✅ উত্তর: বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া।

🧠 প্রশ্ন ৩৫: বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ কী করতে পারে?

✅ উত্তর: জটিল সমস্যার সমাধান এবং নতুন কিছু আবিষ্কার করতে পারে।

👂 প্রশ্ন ৩৬: খুব জোরে শব্দ শুনলে কানের কী ক্ষতি হতে পারে?

✅ উত্তর: কানের পর্দা ফেটে গিয়ে মানুষ কালা হয়ে যেতে পারে।

🥦 প্রশ্ন ৩৭: কোষ্ঠকাঠিন্য দূর করতে কোন ধরণের খাবার সাহায্য করে?

✅ উত্তর: তন্তু বা আঁশ জাতীয় খাবার (যেমন- ডাঁটা, শাক)।

🥛 প্রশ্ন ৩৮: দুধকে একটি সুষম খাদ্য বলা হয় কেন?

✅ উত্তর: দুধে প্রায় সব ধরণের পুষ্টিগুণ পর্যাপ্ত পরিমাণে থাকে।

🍎 প্রশ্ন ৩৯: কুলেখাড়া শাকের রস কোন রোগে উপকারী?

✅ উত্তর: রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগে।

🧼 প্রশ্ন ৪০: ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কী বোঝো?

✅ উত্তর: নিজের শরীর, পোশাক, নখ, দাঁত ইত্যাদি নিয়মিত পরিষ্কার রাখা।

​  

error: Content is protected !!
Scroll to Top